| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
আজকে অফিসিয়াল গুগল ব্লগে আবার একটা ভাল খবর পেলাম । বিখ্যাত চিত্র সংবাদপত্র লাইফের সাথে গুগল একটি চুক্তিতে এসেছে । এর ফলে লাইফের কাছে থাকা প্রায় এক কোটি ছবির পুরোটাই গুগল ইমেজ সার্চের মাধ্যমে আমরা দেখতে পারব । এর মধ্যে প্রায় কুড়ি শতাংশ ছবি আপলোড হয়ে গেছে এবং বাকি ছবিগুলিও আগামী কয়েক মাসের ভিতরে আপলোড হবে ।
এই ছবিগুলির বেশিরভাগই কখনও কোথাও ছাপা হয়নি । লাইফ ম্যাগজিনেও এর খুব কম অংশই ছাপা হয়েছে । ফলে দুষ্প্রাপ্য তম ছবিগুলিও এখন সহজলভ্য হবে ।
এর ফলে ভারতীয় উপমহাদেশেরও বহু আগে না প্রকাশিত হওয়া ছবি আমরা দেখতে পাব । আজ নেতাজী সুভাষ এবং রবীন্দ্রনাথের কয়েকটি ছবি দেখলাম যা আগে কখনও দেখিনি । এছাড়া পুরনো কলকাতার বেশ কিছু ছবিও নজরে পড়ল । এই ছবিগুলির বেশিরভাগেরই মনে হয় আর কপিরাইট নেই । তাই উইকিপিডিয়াতেও এগুলি ব্যবহার করা যাবে ।
লাইফ আর্কাইভের ঠিকানা - http://images.google.com/hosted/life
১৯০৩ সালে দিল্লিতে লর্ড কার্জনের দরবার
২
অনেক ধন্যবাদ
৩
বাহ!!!
৪
খুব ভাল একটা খবর সাথে সন্দেশের মত তিনটি ছবি।
প্রিয়তে রেখে দিলাম, ধন্যবাদ দিয়ে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
৫
ভালো খবর, ধন্যবাদ
৭
- আমি ঠিক জানি না, লাইফ-গুগলের কল্যানে আমাদের একাত্তরের না জানা সব ছবিও কি পেতে পারি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৮
বাংলাদেশের ছবি পেলাম গোটা চারেক। তাই মনটা খারাপ হলো। তবে দুটোই কনসার্ট ফর বাংলাদেশের রেয়ার ছবি।
ইস্ট পাকিস্তান কি ওয়ার্ড দিয়ে পেলাম কর্ণফুলি বাধ তৈরির সময়কার কিছু বিরল ছবি।
কিন্তু আমি হতাশ। মুক্তিযুদ্ধের একটাও ছবি নেই টাইম ম্যাগাজিনের কাভার ছাড়া।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
৯
রেজওয়ান ভাইয়ের মতো আমি ও খুঁজে কিছু পেলাম না ।
তবে 'Bangladesh liberation war '71 ' লিখে গুগলে সার্চ দিয়ে দেখ্লাম , বেশ কিছু দুর্লভ ছবি নানা সাইটে যুক্ত হয়েছে যে গুলো আগে দেখিনি ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
১০
১৯৭১ এর ফোটোব্যাঙ্ক ক্যাম্পেইন চালালে কেমন হয়? প্রচুর ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে নিশ্চয়ই অনেকের কাছে। একত্র করতে পারলে দারুণ একটা ব্যাপার হতো।
১৩
চালাইতে তো চাই রে দাদা ... কিন্তু সাড়া না মিললে মন খারাপ লাগে।
আসেন গোড়া বেঁধে নামি। চেনা-অচেনা-চিনিচিনিমনেহয় এমন সবাইকে কানে কাঠি দিয়ে বলি এই কথা। একাত্তরের ছবি চাই।
১৮
1950s Karnafuli Dam Construction
1970 Bhola cyclone
http://images.google.co.uk/images?gbv=2&hl=en&safe=active&q=disaster+pakistan+source%3Alife
1943 Bengal famine
http://images.google.com/images?q=calcutta+1943+source%3Alife
1946 Calcutta riots
http://images.google.com/images?q=riots+calcutta&q=source%3Alife
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
১৯
অদৃশ্য ভগবান, আপনাকে অনেক ধন্যবাদ, দারুন এই খবরটা শেয়ার করার জন্য।
২০
ধন্যবাদ, খবর টা দেয়ার জন্যে|
২১
এ যে রীতিমতো খনি!
অজস্র ধন্যবাদ, অদৃশ্য ভগবান।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
২২
Life , 16 June 1971 এর সংখ্যা পড়ে দেখুন;
" They are dying so fast that we can't keep count"
http://www.nybangla.com/Weekly%201971/June/3rd%20Week/Life.htm
ছবি আছে 11/12 র মতো, মনে হয় পরে দিবে,
আমার কাছে magazine থেকে scan করা image গুলো আছে .
রেজওয়ান ও হাসান হতাশ হয়ো না,
১
এটা তো খুব ভালো খবর, ধন্যবাদ আপনাকে ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি