ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

ছাই


লিখেছেন অবাঞ্ছিত [অতিথি] (তারিখ: সোম, ২০০৮-০৮-১১ ০৯:১১)
ক্যাটেগরী: | |

হাতের আঙুলের ফাঁকে বসেই
একটু একটু করে পুড়তে থাকে আয়ু।
কার শাড়ীর আঁচল
উঠে যায়
এঁকেবেঁকে।

সময়ের টোকায়
ঘটনাগুলো জমে জমে পাহাড়...
ফুঁ দিলেই ধূলিস্যাত্।

তারপর
শেষবারের মতন ,
কষে টান -
ফুসফুসের মাঝে জীবন ভরার চেষ্টা।

পিষে ফেললেই
সামনে শ্মশান।

শুধু পড়ে থাকা ছাই
বলে -
"এখানেও একজন ছিল।"


গড় রেটিং
( ভোট)
লিখেছেন অবাঞ্ছিত [অতিথি] (তারিখ: সোম, ২০০৮-০৮-১১ ০৯:১১)
উদ্ধৃতি | অবাঞ্ছিত এর ব্লগ | ৮টি মন্তব্য | ১১৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, অবাঞ্ছিত [অতিথি]. Sachalayatan.com can not be held responsible.

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১ | এস এম মাহবুব মুর্শেদ | সোম, ২০০৮-০৮-১১ ০৯:৩৬

অসাধারন লাগল!! আমারও একগুচ্ছ সিগারেট-পক্তিমালা ছিল

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


অবাঞ্ছিত এর ছবি
১.১ | অবাঞ্ছিত [অতিথি] | সোম, ২০০৮-০৮-১১ ১০:০৯

অনেক ধইন্যবাদ আপনাকে। কিন্তু যেই লিংক দিসেন। ... পইড়া পুরাই শরমিত! ওইগুলিন তো ক্লাস কবিতা!

I think , therefore i am - Descartes


কীর্তিনাশা এর ছবি
২ | কীর্তিনাশা | সোম, ২০০৮-০৮-১১ ১৬:২৪

বাহ্ ! অসাধারন হয়েছে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


অবাঞ্ছিত এর ছবি
২.১ | অবাঞ্ছিত [অতিথি] | শনি, ২০০৮-০৮-১৬ ১৩:৩৪

অসংখ্য ধন্যবাদ।

I think , therefore i am - Descartes


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৩ | সৈয়দ আখতারুজ্জামান | সোম, ২০০৮-০৮-১১ ১৭:১৮

ভালো লাগলো।


অবাঞ্ছিত এর ছবি
৩.১ | অবাঞ্ছিত [অতিথি] | শনি, ২০০৮-০৮-১৬ ১৩:৩৪

জেনে আমারো ভাল লাগল

I think , therefore i am - Descartes


ক্যামেলিয়া আলম এর ছবি
৪ | ক্যামেলিয়া আলম | সোম, ২০০৮-০৮-১১ ১৭:২৯

চমৎকার--------!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........


অবাঞ্ছিত এর ছবি
৪.১ | অবাঞ্ছিত [অতিথি] | শনি, ২০০৮-০৮-১৬ ১৩:৩৫

আমি আপ্লুত।

I think , therefore i am - Descartes


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন