ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

"সুশীল" ছড়া - ০১


লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ২০০৮-০৮-০৩ ২২:১৩)
ক্যাটেগরী: |

মেয়েটা বলল - শোন তুমি "রাজা"
তারপর হবে চুটিয়ে
ছেলেটা নারাজ - না না "মায়া" তুমি
মেয়েটা - যাবনা মুটিয়ে ?

নাছোড়বান্দা ছেলেটার দাবী -
আহা শুধু এই যাত্রা
নরডেটে দেখো কিচ্ছু হবেনা
ওটাতো স্বল্প মাত্রা !

কপট রাগের ভান করে মেয়ে
(ভাবখানা, ঠ্যাকা য্যান তার)
ছেলেটাই শেষে হার মেনে বলে -
ঠিকাছে নিচ্ছি প্যানথার !

"সুশীল" ছড়া - ০২


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ২০০৮-০৮-০৩ ২২:১৩)
উদ্ধৃতি | আকতার আহমেদ এর ব্লগ | ৪০টি মন্তব্য | ৫১৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আকতার আহমেদ. Sachalayatan.com can not be held responsible.

আকতার আহমেদ এর ছবি
১ | আকতার আহমেদ | রবি, ২০০৮-০৮-০৩ ২২:১৬

সিরিজটির নামকরণের সমস্ত দায় (কৃতিত্ব) সব্যসাচী সচল সংসারে এক সন্ন্যাসী'র ।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার ভীষণ প্রিয় এই সচল ছড়াকারকে !


সবজান্তা এর ছবি
২ | সবজান্তা | রবি, ২০০৮-০৮-০৩ ২২:১৯

হা হা হা হা হা

অসাধারণ আকতার ভাই, সিম্পলি অসাধারণ !

এরকম দুধর্ষ লেখার জন্য (বিপ্লব)


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি
৩ | অতন্দ্র প্রহরী | রবি, ২০০৮-০৮-০৩ ২২:২০

সিরিজের নামটা যেমন জোস, ছড়াটাও গুল্লি হো হো হো চলতে থাকুক।


লুৎফর রহমান রিটন এর ছবি
৪ | লুৎফর রহমান রিটন | রবি, ২০০৮-০৮-০৩ ২২:৩০

ছড়াটি ভালো তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এইসব কর্ম কি শধু সুশীলরাই করে?
যত্রতত্র সুশীল এনজিও আর কর্পোরেটকে গালমন্দ করাটা একটা ফ্যাশনে দাঁড়িয়ে যাচ্ছে।
তোমার এই অ্যাডাল্ট সিরিজ পাঠকপ্রিয় হবে। আগাম অভিনন্দন।


অরূপ এর ছবি
৪.১ | অরূপ | রবি, ২০০৮-০৮-০৩ ২২:৫০

রিটন ভাই wrote:
যত্রতত্র সুশীল এনজিও আর কর্পোরেটকে গালমন্দ করাটা একটা ফ্যাশনে দাঁড়িয়ে যাচ্ছে

রিটন ভাই এর কথাটা ঠিক.. বিশেষত সুশীল শব্দটা নিয়ে বড় বেশী বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
লেখালেখিও ফ্যাশন ড্রিভেন হয়ে যাচ্ছে
বিষয়টা হতাশাজনক

যাই হোক, ছড়া সুস্বাদু.. জাঝা


সৌরভ এর ছবি
৫ | সৌরভ | রবি, ২০০৮-০৮-০৩ ২৩:০০

অশ্লীশ হয়েছে।


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৬ | আনোয়ার সাদাত শিমুল | রবি, ২০০৮-০৮-০৩ ২৩:০৯

হা হা। তোফা তোফা।

ছড়াকারের নাম মনে নাই।
আরেকটা ছিল এরকমঃ

"যেদিন আমি কেড়ে নিলাম তোমার ঐ দিল,
সেদিন থেকে করলে শুরু স্বল্প মাত্রার পিল"


ধুসর গোধূলি এর ছবি
৬.১ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-০৮-০৪ ০৩:৩০

- খাইছে!!
মওলানা এইসব কী কয়! চিন্তিত
এইটাতো পুরা হালাল অশ্লীল কোবতে হৈছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


মাহবুব লীলেন এর ছবি
৭ | মাহবুব লীলেন | রবি, ২০০৮-০৮-০৩ ২৩:১৪

সিরিজটার নাম সুশীল না হয়ে সুশ্লীল হলে কেমন হয়?

০২

ছেলেটা রাজা হবার পরে চুটিয়ে কী হবে?
ছেলেটা রাজা হতে চায় না কেন?
মেয়েটা কিসের জন্য মোটা হয়ে যাবে?
নরডেট কী
মেয়েটা রাগ করল কেন?
ছেলেটা কেন হার মানল?
প্যানথার কী ?
আপনার ছড়াটার মানে কী?

০৩

অন্য কেউ প্রশ্নগুলো করে ফেলার আগে আমিই করে ফেললাম


১০

ধুসর গোধূলি এর ছবি
৭.১ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-০৮-০৪ ০৩:৩১

- আমি সাপুট জানাইলাম। জবাব চাই, দেতে হৈবে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


১১

ফেরারী ফেরদৌস এর ছবি
৮ | ফেরারী ফেরদৌস [অতিথি] | রবি, ২০০৮-০৮-০৩ ২৩:২৮

আকতার ভাই, অসাধারণ হয়েছে! অসাধারণ! হাসতে হাসতে হুটোপুটি খেলাম।


১২

স্নিগ্ধা এর ছবি
৯ | স্নিগ্ধা | সোম, ২০০৮-০৮-০৪ ০০:০০

আকতার - চমৎকার!
০১

যদি ভবিষ্যতেও ছড়ার বিষয়বস্তু এইই থাকে, তাহলে 'সুশ্লীল' নামটা বেশী ভালো লাগলো

০২

ছেলেটা রাজা হবার পর চুটিয়ে কবিদের পেটাবে
ছেলেটা রাজা হতে চায় না কারণ সে গল্প লেখে এবং তার মাথায় উকুণ
মেয়েটা খাবে বেশী তাই মোটা হয়ে যাবে
মেয়েটা রাগ করলো কারণ ছেলেটার বুদ্ধি অসম্ভব বেশী!
ছেলেটা হার মানলো কারণ সে নাখারা
আপনার ছড়াটার মানে বোঝার কারুর দরকার কি?

০৩

অন্য কেউ উত্তরগুলো দেবার আগে আমিই দিয়ে দিলাম

(একেবারেই অন্য প্রসংগঃ মুমু মেয়েটা খুব ভালো হাসি )


১৩

সুলতানা পারভীন শিমুল এর ছবি
৯.১ | সুলতানা পারভীন শিমুল | সোম, ২০০৮-০৮-০৪ ১৯:৩৮

হা হা হা
একেবারেই অন্য প্রসংগে স্নিগ্ধার সাথে পুরোপুরি একমত।
লোকজন বেশি ফাজিল !

..........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৪

মুশফিকা মুমু এর ছবি
৯.২ | মুশফিকা মুমু | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৬:২৪

wow স্নিগ্ধা আপু দেঁতো হাসি আপনি আরো অনেক বেশি ভাল দেঁতো হাসি
শিমুল আপু আপনিও অনেক ভাল দেঁতো হাসি
তবে শিকার না করে পারছিনা ছড়া পড়ে বুঝিনি কি বিষয়, সবার কমেন্টস পড়ে বুঝলাম হাহাহাহা। আকতার ভাই মজার ছড়া চলুক
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


১৫

মাহবুব লীলেন এর ছবি
৯.২.১ | মাহবুব লীলেন | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৬:৫১

আমিও কিন্তু বুঝিনি ছড়াটা কী নিয়ে লেখা
অনেকগুলো প্রশ্ন করলাম বোঝার জন্য
কিন্তু কেউ কোনো উত্তর দিলো না

সম্ভবত আকতার সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা আইটর কোনো বিষয় নিয়ে ছড়াটা লিখেছে

এজন্য বুঝিনি


১৬

মুশফিকা মুমু এর ছবি
৯.২.১.১ | মুশফিকা মুমু | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৭:২৫

কেন স্নিগ্ধা আপু তো আপনার সব উত্তর দিয়েই দিল, তাইলে আবার বুঝেন না কেন??
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


১৭

বিপ্লব রহমান এর ছবি
৯.২.১.১.১ | বিপ্লব রহমান | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৯:৩২

ছড়ায় (বিপ্লব)
মন্তব্যে (বিপ্লব) টু দি পাওয়ার ইনফিনিটি@ স্নিগ্ধা

(একেবারেই অন্য প্রসঙ্গ: মুমু মেয়েটা কী সত্যিই খুব ভালো? চোখ টিপি )


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


১৮

শেখ জলিল এর ছবি
১০ | শেখ জলিল | রবি, ২০০৮-০৮-০৩ ২৩:৫৯

বেশ মজার!
নতুন সিরিজ শুরু করার জন্য শুভেচ্ছা।


১৯

স্বপ্নাহত এর ছবি
১১ | স্বপ্নাহত | সোম, ২০০৮-০৮-০৪ ০০:১৬

শিক্ষামূলক পোস্ট দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


২০

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১২ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৮-০৪ ০০:৫১

যেহেতু আমার প্রস্তাবিত গোটা চারেক নামের ভেতর থেকে আকতার বেছে নিয়েছেন এটিই, তাই ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍নামকরণের সমস্ত প্রশংসা আর অপবাদ আমার হাসি

সুশীল ছড়া বলতে আমি বোঝাতে চেয়েছিলাম ছড়ার একটি ধরনকে, যা অশ্লীলও নয়, আবার শালীনতার ঘাটতিও যাতে কিছুটা আছে। সে-কারণেই সুশীল শব্দটি "ইনভার্টেড কমা"বদ্ধ। অর্থাত্ ছড়ার ধরনটিই "সুশীল", ছড়ায় উল্লেখিত চরিত্রগুলো নয়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?


২১

আকতার আহমেদ এর ছবি
১২.১ | আকতার আহমেদ | সোম, ২০০৮-০৮-০৪ ০১:২৩

স্কুলে পরীক্ষায় প্রশ্ন করা হতো.. অমুক কবিতার নামকরণের সার্থকতা ব্যাখ্যা কর । “সুশীল” ছড়া-র নামকরণের সার্থকতা না হলেও যৌক্তিকতা সম্পর্কে অল্প কথায় সন্ন্যাসী যে ব্যাখ্যা দিয়েছেন তা'তে ধারণা করা যায় তিনি বেশ দুর্দান্ত-ই জবাব দিতেন ওসব প্রশ্নের ! আমি তার পুরো বক্তব্যের সাথে একমত শুধু একটা বিষয় ছাড়া

সন্ন্যাসী লিখেছেন :
“যেহেতু আমার প্রস্তাবিত গোটা চারেক নামের ভেতর থেকে আকতার বেছে নিয়েছেন এটিই, তাই ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍নামকরণের সমস্ত প্রশংসা আর অপবাদ আমার”

বললেই হলো, গোটা চারেক নাম থেকে যে এই নামটাই আমি পছন্দ করলাম এটা কোন ব্যাপার না ? ঠিক আছে অপবাদ আপনিই নেন.. প্রশংসা একা নিতে দিতাম্না !

ধন্যবাদ রিটন ভাই, বিষয়টা সামনে নিয়ে আসার জন্য । নইলে হয়তো এই জরুরী ব্যাখাটাও দেয়া হতোনা ।


২২

তানবীরা এর ছবি
১৩ | তানবীরা | সোম, ২০০৮-০৮-০৪ ০২:২৭

সংস্কৃতি পরিবর্তন হচ্ছে। গানে এখন কুত্তে - কামিনা শব্দ ব্যবহৃত হচ্ছে আর ছড়ায়তো বিন্দাস .........

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


২৩

রেনেট এর ছবি
১৪ | রেনেট | সোম, ২০০৮-০৮-০৪ ০২:৫৪

আমি কিছুই বুঝলাম না।
সামনের বছর আবার পড়ুমনে, তখন হয়তোবা বুঝতে পারমু হাসি
সিরিজ যেন ০১ এই থেমে না থাকে! (চটপটি ছড়া সিরিজের মত)
জয়তু আকতার ভাই!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


২৪

ধুসর গোধূলি এর ছবি
১৫ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-০৮-০৪ ০৩:৩৫

- সন্ন্যাসীর কামড়-আঙ্গা = কামরাঙা ছড়া পড়েই আমার কোমর আঙিয়ে অযুঘরে দৌড় দেয়া লাগে। এইবার তো দেখি যত্রতত্র তায়াম্মুমের ব্যবস্থা রাখা লাগবো!

ইয়া হাবিবি চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২৫

আলমগীর এর ছবি
১৬ | আলমগীর | সোম, ২০০৮-০৮-০৪ ০৫:৫৯

প্রাকৃতিক বলে কী যেন ছিল না? বাদ গেছে আকতার ভাই।


২৬

ভূঁতের বাচ্চা এর ছবি
১৭ | ভূঁতের বাচ্চা [অতিথি] | সোম, ২০০৮-০৮-০৪ ০৮:১৭

নতুন সিরিজ নামালেন দেখি !!!
দারুন লিখেছেন।
নামকরনের কথা নাইবা বললাম ‍!
পরেরটা কবে আসছে ?


২৭

কীর্তিনাশা এর ছবি
১৮ | কীর্তিনাশা | সোম, ২০০৮-০৮-০৪ ১২:৫০

এমন ছড়া পইড়া গুলি কইরা সব ফার্দাফাই না করলে কি চলে?
ঐ বিলাই চালা গুল্লি!!
গুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


২৮

অছ্যুৎ বলাই এর ছবি
১৯ | অছ্যুৎ বলাই | সোম, ২০০৮-০৮-০৪ ১৭:০১

প্রাকৃতিক পদ্ধতিই সর্বোত্তম পদ্ধতি।


২৯

ঝরাপাতা এর ছবি
২০ | ঝরাপাতা | সোম, ২০০৮-০৮-০৪ ১৭:১৭

হিরো, ফেমিকন, ওভাস্ট্যাট ....... এগুলা বাদ গেলো যে !!!!!


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


৩০

আহমেদুর রশীদ এর ছবি
২১ | আহমেদুর রশীদ | সোম, ২০০৮-০৮-০৪ ১৯:০৫

বাপের বেটা ছড়া লিখে
মূর্খগুলা যদি শিখে

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৩১

জি.এম.তানিম এর ছবি
২২ | জি.এম.তানিম | সোম, ২০০৮-০৮-০৪ ১৯:৫৩

গড়াগড়ি দিয়া হাসি

যেমুন ছড়া তেমুন সব কমেন্ট!

আকতার ভাই...অসাধারণ...অসাধারণ!(বিপ্লব)
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।


৩২

ক্যামেলিয়া আলম এর ছবি
২৩ | ক্যামেলিয়া আলম | সোম, ২০০৮-০৮-০৪ ২১:১৬

অন্য কেউ প্রশ্নগুলো করে ফেলার আগে আমিই করে ফেললাম
------- বলতে চায় কি ফাজিলটা?

আকতার আপনি কি নতুন প্রেমে পড়েছেন? এত ভাল ভাল শব্দযুক্ত বাক্য বেরুচ্ছে ঘিলু থেকে-----
অ সা ধা র ণ!

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........


৩৩

মাহবুব লীলেন এর ছবি
২৩.১ | মাহবুব লীলেন | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৬:৫৩

আসসালামু আলাইকুম
ম্যাডাম এদিকে উকি মারবেন জানলে প্রশ্নটা করতাম না


৩৪

খেকশিয়াল এর ছবি
২৪ | খেকশিয়াল | সোম, ২০০৮-০৮-০৪ ২২:১৪

ভাই এইটা কি লিখলেন হাহাহাহা গড়াগড়ি দিয়া হাসি
আপনাকে "সন্ন্যাসী" "হিমু" দুইটাই

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'


৩৫

থার্ড আই এর ছবি
২৫ | থার্ড আই | সোম, ২০০৮-০৮-০৪ ২৩:০৫

ওরে আমার আক্তার ভাইরে...ফাডায়া ফালাইছেন। আর মন্তব্যগুলা পইড়া আরো বেশী হাসি পাচ্ছে। লীলেনভাইয়ের মনে যে এতো প্রশ্ন। আহারে ওনার কৌতুহলের শেষ নাই।
সিগ্ধা ম্যাডামের প্রতিউত্তর বেশী জোস।
সেই সাথে অফ টপিকের বুদ্ধি মারাত্নক!!

আপনারা ভাই পারেনও!!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে


৩৬

বজলুর রহমান এর ছবি
২৬ | বজলুর রহমান (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-০৮-০৪ ২৩:৫৪

এই কপিতার কপিরাইট সোশ্যাল মার্কেটিং কোম্পানীর। সেখান থেকেই "সুশীল"।


৩৭

নজরুল ইসলাম এর ছবি
২৭ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ০০:৪১

ছড়া বিষয়ে কোনো কথা নাই... আক্তার ভাই বইলা কথা... নতুন আর কি... সবই তো ভালো...
তবে মন্তব্য পইড়া আমি হতাশ... কার্টুনটা নিয়া কেউ কথাই বললো না? আমার তো কার্টুনটা নিয়া দুইখান কথা ছিলো... কিন্তু সেইটা তো সুশীল হইবো না...
______________________________________
পথই আমার পথের আড়াল


৩৮

দ্রোহী এর ছবি
২৮ | দ্রোহী | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ০৩:৩৬

আমি ভালো ছেলে।
"রাজা", "মায়া" এসব চিনিই না!!!!!!!!


কী ব্লগার? ডরাইলা?


৩৯

আকতার আহমেদ এর ছবি
২৯ | আকতার আহমেদ | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১০:০১

"সুশীল" ছড়ায় সবার এতো রেসপন্স দেখেতো আমি পুরা বেকুব হয়ে গেলাম । সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পড়ে কমেন্ট করার জন্য । (ধন্যবাদ নজু ভাই, কার্টুনটা নজরে আনার জন্য । তবে এইটা নিয়া আপনার "সুশীল" না হোক "কুশীল" কমেন্টের অপেক্ষায় থাকলাম ) ।
নামকরণের জন্য সন্ন্যাসীকে শুরুতে ধন্যবাদ দিয়েতো বিপদেই ফেলে দিয়েছিলাম ! তারপরও আবার ধন্যবাদ দেই (সাহস কইরা দিতাছি, আবার ঝামেলায় পড়লে আমারে কিছু কইতার্তেননা ) প্রিয় সচল "সংসারে এক সন্ন্যাসী" কে সিরিজের জন্য চমত্কার এই নামটি দেয়ার জন্য । বিশেষ কৃতজ্ঞতা শরীফ ভাইকে যিনি এই ছড়ার সাথে কার্টুনটা এঁকে দিয়েছেন এবং সিরিজের সবক'টি ছড়ার সাথে আঁকার কাজটি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
সবাইকে আবারও ধন্যবাদ ।


৪০

স্পর্শ এর ছবি
৩০ | স্পর্শ | শুক্র, ২০০৮-০৮-১৫ ১১:৪১

জম্পেস!! আর কই??
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন