নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

অপ্রয়োজনীয় পোস্ট, প্রয়োজনীয় কৃতজ্ঞতা -


লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: রবি, ২০০৮-০৮-১০ ০১:২৪)
ক্যাটেগরী: |

গতকাল শাহবাগে দেখা হওয়ার সাথে সাথে আলবাব ভাই আর অয়ন আমাকে দুইটা বই দিলো। আসলে একটা প্যাকেট দিলো, আমি কাগজ মোড়া প্যাকেটে আঙুল চালিয়ে টের পাই - দুটা বই। গায়ে যত্ন করে লেখা - 'শিমুলের জন্য'।
তার নিচে হাতে আঁকা তিনটা ফুল। আমি প্যাকেট খুলতে চাইলাম।
আলবাব ভাই বলে, 'এখন খোলা যাবে না।'
অয়ন বলে, 'রেয়ার বই।'
আমিও ভেবে নিই সেরকম। কবি-গল্পকার-বাউল মানুষ আমাকে কামসুত্রের বই দিবেন না; সেটা তিনি নিজেরমুখেই বলেন।

তারপর 'পূর্ণমুঠি'র প্রকাশনা আড্ডা হয়।
নাম চেনা সচলের সাথে কথা হয়। কথায় কথায় রাত হয়।
গুড়িগুড়ি বৃষ্টিতে বাসায় ফিরি। পথে রিক্সায় সে-ই প্যাকেট খুলে আমি তাজ্জব।

দুটো বই।
শুনেছি আসলেই রেয়ার।
স্টক কম থাকায় বাজারে পাওয়া দুষ্কর। এমনটি শুনেছি দুষ্ট লোকদের মুখে।

বই হাতে নিয়ে মাঝরাত থেকে আমি তব্ধা মেরে আছি।
ভেতরে হাতে লেখা 'শিমুলকে - অপু, অয়ন'।
বইয়ের প্রচ্ছদে তাকাই।
শেষের ফ্ল্যাপে তাকাই। লেখকের ছবি দেখি।
হায়, ঈশ্বর! আমার বুক শেলফের বাকী সব বই ম্লান হয়ে যাবে এবার।

এই বইগুলো আমি পড়তে পারবো না।
আসলে পড়ে শেষ করবো না। দিনে একটি শব্দ করে আত্বস্ত করবো।
গত কয়েক ঘন্টায় বইয়ের শেষ থেকে শুরুর দিকে চোখ বুলিয়েছি, শ্রদ্ধাবনত হয়ে।
থমকে গেছি চুম্বক অংশে। নায়ক/লেখক দড়ি দিয়ে বেঁধে কারে জানি পিটাইতেছে, তার বিবরণ।
হায়, ঈশ্বর!
এই জিনিস না পড়ে থাকা তো অন্যায়!

লেখকের নাম বইয়ের নাম টাইপ করতে চাইলাম। কম্পিউটার খালি 'bad commad or file name' দেখায়।
একবার বলে 'Error'।
বুঝতে পারলাম, বেয়াদবী হয়ে গেছে। পরীবাগের মাজারে এইবার মানত পূর্ণ না করলেই নয়।

শেষে সবিনয় কৃতজ্ঞতা - আলবাব ভাই, অয়ন।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: রবি, ২০০৮-০৮-১০ ০১:২৪)
উদ্ধৃতি | আনোয়ার সাদাত শিমুল এর ব্লগ | ২৯টি মন্তব্য | ৩০৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আনোয়ার সাদাত শিমুল. Sachalayatan.com can not be held responsible.

রণদীপম বসু এর ছবি
১ | রণদীপম বসু | রবি, ২০০৮-০৮-১০ ০১:৩১

শিমুল, মাথাটা ইদানিং ডা-ল হয়ে যাচ্ছে, কিছুই বুঝিলাম না।
তবে পোস্টের সাবলীলতায় বুঝিলাম কিছু একটা আছে। তাই ধন্যবাদ।


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১.১ | আনোয়ার সাদাত শিমুল | রবি, ২০০৮-০৮-১০ ০১:৫৩

ডিটেইল বলতে গেলেই কম্পু রিস্টার্ট হয়ে যাইতেছে। ধন্যবাদের জন্য ধন্যবাদ ।


ঝরাপাতা এর ছবি
২ | ঝরাপাতা | রবি, ২০০৮-০৮-১০ ০২:৫৬

হায় হায়, এই পোস্ট তা আমি পইড়া ফেলছি . . . আবার আমার কম্পু না রিস্টার্ট হইয়া যায় . . . .

স্টক শেষ হবার পরও অপুদা আর অয়ন বই পায় ক্যামনে। তার মানে কি এই দুইজন মিলা বই গুদামজাত করছেন? ভেবিঅ-তে খবর দিতে হইবো . . . .


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


অমিত আহমেদ এর ছবি
৪ | অমিত আহমেদ | রবি, ২০০৮-০৮-১০ ০৪:৫৬

দ্রোহী এর ছবি
৫ | দ্রোহী | রবি, ২০০৮-০৮-১০ ০৫:০৯

এই দুনিয়ায় গরীবরে কেউ ভালবাসে না
সোনার মদিনা........

আমার যা কপাল! টাকা দিয়ে কিনতে চাইলেই পাই না আর উপহার পাইতে হইলেতো সুদূর চীনে যাইতে হবে!


কী ব্লগার? ডরাইলা?


নিঝুম এর ছবি
৬ | নিঝুম | রবি, ২০০৮-০৮-১০ ০৭:৪৬

এবার আপনার পাঠকদের জন্য একটা পোস্ট দেন । আমরা পড়ি এবং বলি ... শিমুল কেবলই ডু্মুরের ফুল নয় ।
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?


নিঘাত তিথি এর ছবি
৭ | নিঘাত তিথি | রবি, ২০০৮-০৮-১০ ০৯:২২

আমি শুধু শিমুল, আলবাব ভাই আর অয়নের হৃদ্যতার স্পর্শটুকু ছাড়া আর কিছু বুঝি নি মন খারাপ । যাক, পোস্ট যাদের উদ্দেশ্যে তারা বুঝলেই হয়।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ


ক্যামেলিয়া আলম এর ছবি
৮ | ক্যামেলিয়া আলম | রবি, ২০০৮-০৮-১০ ০৯:৪৮

কি বই? বাংলায় লেখেন----ইরর বুঝব না-------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........


১০

আনিসুর রহমান ফারুক এর ছবি
৯ | আনিসুর রহমান ফারুক [অতিথি] | রবি, ২০০৮-০৮-১০ ০৯:৫২

শিমুল
প্রায়ই তোমার লেখা খুঁজি, পাই না। infact, NSU ছাড়ার পর সচলায়তনের মাধ্যমেই তোমার সাথে আবার যোগাযোগ। সামনে ভালো লেখার প্রতীক্ষায়।

সেই শুভবাদী রোদ


১১

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১০ | এস এম মাহবুব মুর্শেদ | রবি, ২০০৮-০৮-১০ ১০:৩১

নজমুল ভাইয়ের বই নিশ্চয়!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


১২

নিরিবিলি এর ছবি
১১ | নিরিবিলি [অতিথি] | রবি, ২০০৮-০৮-১০ ১০:৫৫

কিছুই বুখলাম না। কি বই,কার বই, কিসের বই?মন খারাপ


১৩

মাহবুব লীলেন এর ছবি
১২ | মাহবুব লীলেন | রবি, ২০০৮-০৮-১০ ১২:০০

ওইটা ছিল নজমুল আলবাব আর অয়নের লেখা শিমুলের বই
শিমুল এইবার দেশে এসেই আলবাব আর অয়নকে তার নামে একটা মারদাঙ্গা রোমান্টিক টেকনিক্যাল উপন্যাস লিখে দেবার জন্য ঠিকা দেয়
দুই মাসের প্রজেক্ট। অপু আর অয়ন টেন্ডারটা কিনে নিয়েছে তিন লাখ টাকায়
(আমি পঞ্চাশ হাজার টাকার টেন্ডার দিলেও আমাকে কার্যাদেশ দেয়া হয়নি)

এটা সেই বই
নায়ক দড়ি দিয়ে বেঁধে নায়িকাকে পিটায় আর বলে- পিরিত করবি না আমার লগে?
তোর বাপ করবে.... তোর চৌদ্দ গুষ্টি করবে...


১৪

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১২.১ | আনোয়ার সাদাত শিমুল | বুধ, ২০০৮-০৮-১৩ ০০:৩০

হা হা হা!

লীলেন ভাই এই জন্যই বস পাব্লিক!!! উত্তম জাঝা!


১৫

দ্রোহী এর ছবি
১৩ | দ্রোহী | রবি, ২০০৮-০৮-১০ ১২:০৯

উদ্ধৃতি
নায়ক দড়ি দিয়ে বেঁধে নায়িকাকে পিটায় আর বলে- পিরিত করবি না আমার লগে?

বস মনে হইতেছে এই লাইনে অনভিজ্ঞ! বাস্তবে অবশ্য উল্টাটাই ঘটে! বিশ্বাস না হইলে আমাগো ধু.গো ভাইরে জিগান।


কী ব্লগার? ডরাইলা?


১৬

দ্রোহী এর ছবি
১৪ | দ্রোহী | রবি, ২০০৮-০৮-১০ ১২:১৪

আরেকটা ব্যাপার -- অনেকদিন আগে শুনেছিলাম শিমুল বাংলাদেশে যাবার প্রস্তুতি নিচ্ছে। উদ্দেশ্য বিয়ে করা.....

তা সুখবর শুনতে কত দিন আর অপেক্ষা করতে হবে মাওলানা?


কী ব্লগার? ডরাইলা?


১৭

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১৪.১ | আনোয়ার সাদাত শিমুল | বুধ, ২০০৮-০৮-১৩ ০০:৩১

আপনার শ্বশুরের সাথে যৈতুকের ব্যাপারটা মিলতেছে না। মিল্লেই...

(শুনলাম, আপ্নেরে নাকি বিয়ের সময় এক্কেবারে হাত ধোয়ায়ে দিসিলো চোখ টিপি ]


১৮

কনফুসিয়াস এর ছবি
১৫ | কনফুসিয়াস | রবি, ২০০৮-০৮-১০ ১৩:০৫

এনারা কেউ কি বাংলা জানে না? কি সব বলে, কিস্যুই তো বুঝি না!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


১৯

সৌরভ এর ছবি
১৬ | সৌরভ | রবি, ২০০৮-০৮-১০ ১৩:১৫

ভালো কাজ করছে। পড়েন এখন বইসা বইসা।

এই সেই বিখ্যাত বই, যার সম্পর্কে এক বড় ভাই বলছিল যে, বই পড়ে শেষ করতে পারলে আমারে তার শ্যালিকার ফোন নম্বর দিবো।
ওই বড় ভাইরে জিগাইতে হইবো, এখনো ওই প্রতিশ্রুতি ভ্যালিড আছে নাকি।
দেঁতো হাসি


২০

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১৬.১ | আনোয়ার সাদাত শিমুল | বুধ, ২০০৮-০৮-১৩ ০০:৩৩

উদ্ধৃতি
ওই বড় ভাইরে জিগাইতে হইবো, এখনো ওই প্রতিশ্রুতি ভ্যালিড আছে নাকি।

ঃ)


২১

নজরুল ইসলাম এর ছবি
১৭ | নজরুল ইসলাম | রবি, ২০০৮-০৮-১০ ১৩:৫১

এরা দেখি গোপনে গোপনে বই চালাচালিও করছে...
______________________________________
পথই আমার পথের আড়াল


২২

আরিফ জেবতিক সংস্কারবাদী ( যাচাই করে লাভ কী ?তাই ... এর ছবি
১৮ | আরিফ জেবতিক সংস্কারবাদী ( যাচাই করে লাভ কী ?তাই ... (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-০৮-১০ ১৫:১৯

হুম , যে বই প্যাকেট করে দিতে হয় , সে বই নিশ্চয়ই দুষ্ট বই ।
তাও আবার কাটাবন নীলক্ষেতের পাশে থেকে কেনা ।
হাসি


২৩

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
১৯ | সৈয়দ আখতারুজ্জামান | রবি, ২০০৮-০৮-১০ ১৮:২১

খোলাসা কইরা কন ভাই! পিলিজ...


২৪

সুলতানা পারভীন শিমুল এর ছবি
২০ | সুলতানা পারভীন শিমুল | রবি, ২০০৮-০৮-১০ ১৮:৫১

গায়ে যত্ন করে লেখা - 'শিমুলের জন্য'।
পরে বুঝলাম, ও আচ্ছা !
সংস্কারবাদীর কমেন্ট দেখিয়া আর বই দাবী করিলাম না।
তবে পোস্ট পড়ে কেউ বোঝে, কেউ বোঝে না
তা হবে না, তা হবে না...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


২৫

রায়হান আবীর এর ছবি
২১ | রায়হান আবীর | রবি, ২০০৮-০৮-১০ ১৯:০২

কবি রস্ময় গুপ্তের সহস্র কাব্যমালা...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল


২৬

নজমুল আলবাব এর ছবি
২২ | নজমুল আলবাব | সোম, ২০০৮-০৮-১১ ১৭:২২

শিমুল তোমার কাছ থেকে এটা আশা করিনি। মন খারাপ

ভুল সময়ের মর্মাহত বাউল


২৭

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
২৩ | আনোয়ার সাদাত শিমুল | বুধ, ২০০৮-০৮-১৩ ০০:৪৫

বই দুইটা আরবী অনুবাদ করতেছি। তার পরেই ব্লগে পোস্টাবো।

কামেল অয়ন কই?


২৮

রায়হান আবীর এর ছবি
২৩.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৮-১৩ ০০:৫৪

নায়াম।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল


২৯

সুমন চৌধুরী এর ছবি
২৪ | সুমন চৌধুরী | বুধ, ২০০৮-০৮-১৩ ০০:৫৫

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন