তানিম এহসান এর ব্লগ

পাছে লোকে কিছু বলে…

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: শুক্র, ০৫/১১/২০১২ - ৯:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

করিতে পারিনা কাজ, সদা ভয় সদা লাজ…


সোহাগ বরণ কন্যা তাহার বাউলা-বসত ঘর

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: সোম, ০৫/০৭/২০১২ - ১:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]এক
নিজ-সোহাগী গ্রামের রইসুদ্দী বয়াতির একচালা ঘর, ঘরের চালে, খড়ের বেড়ায় জোর বাতাসে ঝন্-ঝনা-ঝন্ বাদ্য বাজে দিনদুপুরে, রাতদুপুরে,---মাঝবয়সী...


তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৫/০১/২০১২ - ৯:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সব সুর মিলে যদি করে হরতাল, আমাদের দুঃখ রবে চিরকাল...

আমার প্রায় প্রতিদিনই মাথার ভেতর গান নিয়ে ঘুম ভাঙে, আজ সকাল বেলা ঘুম ভাঙার পর থেকে মাথার ভেতর ‘বাবা বলে গেলো আর কোনদিন গান করোনা’ গানটা বাজছে, বাজতেই থাকলো সা-রা-টা দিন...


একটি মোটরবাইক, সমুদ্রযাত্রা আর নির্লিপ্ত জোছনারা- শেষ পর্ব

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: রবি, ০৪/২২/২০১২ - ১২:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম পর্ব: http://www.sachalayatan.com/tanimehsan/44188

সর্বশেষ যুক্তি, সাযুজ্য কিংবা প্রিয় অভিলাষ শেষে, তবুও, হাতে আলো না নিয়ে চলার মানে বিপদের সম্ভাবনা তৈরি হওয়া, আর যখন শুধুমাত্র দু’টি চাকার উপর বিপদের মাত্রিকতা নির্ভর করে তখন তা থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় -- এই যাত্রার তৃপ্ত পরিসমাপ্তি এখানেই।


একটি মোটরবাইক, সমুদ্রযাত্রা আর নির্লিপ্ত জোছনারা -- এক

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৪/১৭/২০১২ - ১১:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাত নয়টা পাঁচ মিনিটে সদ্য কেনা মোটরবাইক নিয়ে এসে উপস্থিত হন চক্রবর্তী মহাশয়, আমরা রওনা দেই ঠিক নয়টা সাত মিনিটে, ৫ই এপ্রিল ২০১২, পূর্ণিমার ঠিক আগের রাতে। বরিশাল টু কুয়াকাটা - ডাইরেক্ট ডাইরেক্ট!


স্বপ্নেরা তবুও অশেষ

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৩/২২/২০১২ - ৬:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সহজ প্রেরণা নিয়ে পথে হেঁটে যাই, বসে থাকি।
সবারই প্রেরণা আছে, প্রেরণা বুঝেছে যারা তারা জানে;
প্রেরণার অপর নাম ভালোবাসা, অথবা প্রেম? যেভাবে যে নামেই ডাকোনা
কেন, প্রেরণারা তাড়া করে ফেরে, মহৎ স্বপ্নের জন্ম হয়, স্বপ্নেরা আশৈশব বেঁচে থাকে।
প্রতিটি স্বপ্ন মানে বিবিধ জীবন, জীবন কেবলইমাত্র একটি জীবন, ভালোবাসার তবুও মৃত্যু নেই;
আমি এভাবেই গড়েছি আমার জীবনের সংজ্ঞা।


দোল পূর্ণিমা, কীর্তনখোলা নদী আর আমরা পাঁচজন

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: শুক্র, ০৩/০৯/২০১২ - ১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

‘আজকে দোল পূর্ণিমা ভাই’, কথা শুনে তাকিয়ে দেখি আমাদের চক্রবর্তী মহাশয় হাতে ছোট একটা টর্চ জ্বালিয়ে তীরে ভেড়ানো একটা বার্জের উপর দাঁড়িয়ে আছেন; আমাদের নিষ্পাপ নিরাভরণ দেশী নৌকা সেই বার্জের গায়ে ভেড়ে। নৌকার মাঝি ইউনুস ভাই সহ আমরা তিনজন আর কীর্তনখোলা নদী একা হয়ে গেলে নিপাট ভদ্রলোক সঙ্গী বলে উঠেন ‘আজকে লালনের আখড়াতে সাধুরা বসবে’, তাতে সায় কাটেন সদ্য-সঙ্গী, ‘আমাগো ধর্মের লোকেরাও আজ রাতে রঙ খেলবে ভাই’ ---


নামহীন - চার

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: শনি, ০২/১৮/২০১২ - ১:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক.

তারপর জানা যায় কোন এক ভুল বুঝে চলে গেছে কেউ,
কোন এক কথা তবু থেকে গেছে বাকি; --
থেকে যায় অপসৃত ফোঁটা জল, প্রতিশ্রুত ঢেউ!


ছড়া প্রচেষ্টা - এক

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বুধ, ০২/০৮/২০১২ - ৭:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

০১.
নন্দদুলাল, দুলালীরা সবকিছুতেই হাই
হাই এটিচ্যুড, তাপ্পি-বাজি - ফরেন লাগা চাই;
দেখলে পরে মনে হবে ভিনদেশি এক ভুল
ভুল বলেনা ভুল বলেনা বলতে হবে ‘কুওওওল’।

০২.
তাল পেকেছে গাছের ডালে, চুল পেকেছে খোলে,
পাকতে নাকি বয়স লাগে, হদ্দ-দাদু বলে;
এইযে দেখি শিশুরা সব -- ইচ্ছে পাকাপাকি
কম্পুদাদুর চুল-দাঁড়িটা পাকিয়ে দেবে ঠিকই;
পৃথিবীটা হাতের মুঠোয় যথেষ্ট এক ক্লিকই


এলোমেলো মেঘগুলো সব সরল সরল

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: সোম, ০২/০৬/২০১২ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হাঁপ ধরে যায় যন্ত্র হলে, যন্ত্র হলে টের পাওয়া যায় জীবন মানে যান্ত্রিকতায় তোমার আমার ভুল হয়ে যায়; ভুল হয়ে যায় বলেই বোধহয় থমকে গেলে আর চলেনা সাড়া দেয়া, নাচেনা আর কাঠবেরালি, খরগোশেরা বন্দী এখন কারাগারে, সব ফুলেরা পালিয়ে গেছে শহর ছেড়ে; সবাই পালায়। পালাতে পালাতে অস্থির হয়ে গেছে জারুলেরা সব -- পাখীদের মত ডানাময় পাপড়ি, খসে যেতে যেতে, যেতে যেতে, কেবলই জেনে যায় -- এর চেয়ে ঝড় ভালো!