ধুসর গোধূলি's blog

গোলাম আযমের সাক্ষাৎকার— একজন রাজাকারের মিথ্যাচার এবং বাংলাদেশের মিডিয়া হাউজ

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: শুক্র, ১৩/০১/২০১২ - ১১:৩৪)
ক্যাটেগরি:

বছরের শুরুতেই যখন অসুস্থ হয়ে পড়ে কোঁকাচ্ছিলাম, আমার ফ্লোরমেট খোঁজ-খবর নিয়ে যাচ্ছিলো হরদম। তো একবার তাকে জিজ্ঞেস করলাম তার এই খোঁজ-খবর করার মাহাত্য কী! উত্তরে সে জানালো, আমি এর মধ্যে মরলাম কীনা, এটা নিশ্চিত হতেই সে বারবার এসে খোঁজ নিয়ে যাচ্ছে!


স্মৃতির ব্যাড সেক্টর থেকে (তিন)

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: বিষ্যুদ, ১৩/১০/২০১১ - ১১:১৩)
ক্যাটেগরি:

স্মৃতিগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। কিছু কিছু ঘটনা আংশিক ব্ল্যাকআউটের কবলে পড়ে গেছে। কিছুতেই সেই অংশগুলো আর মনে করতে পারি না এখন। ভাবলাম স্থায়ীভাবে মস্তিষ্কের ব্যাড সেক্টরে পড়ে যাওয়ার আগেই কয়েকটা ঘটনাকে ডিজিটাল ডায়েরীতে টুকে রাখি ডিজিটাল বাংলাদেশের অ্যানালগ নাগরিক এই আমি! এটা তারই উদ্যোগ...


গুরুচন্ডালী - ০৩৩

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: শনি, ১০/০৯/২০১১ - ১৯:৪২)
ক্যাটেগরি:

'ওয়াই ইউ আড় লুকিং লাইক ড্যাট! আইয়েম গেটিং ম্যাড়িড'— কথাটা শুনেই মনে পড়ে গেলো তাসনীম ভাইয়ের সেই বিখ্যাত উক্তি। 'চেহারায় চোর চোর ভাব' থাকলে কপালে খারাবি আছে! হাতের কাছে কোনো আয়না না থাকায় বুঝতে পারছিলাম না, চেহারায় আসলেই চোর চোর ভাব ছিলো, নাকি এইটা কেবলই মিডিয়ার সৃষ্টি!


গুরুচন্ডালী - ০৩২

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: শুক্র, ১১/০৩/২০১১ - ১১:৩৩)
ক্যাটেগরি:

আবঝাব এক্সপ্রেস ডট কম

'বিষণ্ণতা একটা রোগ'— সিবা গেইগি'র বিজ্ঞাপনে এরকম একটা বিলাতি রোগের কথা থাকলেও আমার এই রোগ হয় নি। হয়েছে কষা রোগ। তবে রোগের ধরণের নামের কারণে যে ব্যাপারটা আপনার মাথায় প্রথমেই আঘাত করেছে, এটা মোটেও সেই রোগ নহে! 'নে-লেখা রোগ', লেখ্যকাঠিন্য যাকে বলে আরকি! আপনি অন্যকোনোকাঠিন্য বুঝে থাকলে, আপনার দিলে ময়লা। বাবলা পাতার কষ। সার্ফ এক্সেলেও এই ময়লা উঠবে কি-না, এই নিশ্চয়তা আপনাকে খোদ ইউনিলিভারও দিতে পারবে বলে মনেহয় না।


বাংলাদেশ বনাম পাকিস্তান— ওয়ার্মআপ ম্যাচ

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: মঙ্গল, ১৫/০২/২০১১ - ১৫:৩২)
ক্যাটেগরি:

ক্রিকেট বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচগুলো সম্প্রচার করার ব‌্যাপারে আইসিসি'র নেয়া একটা প্যাথেটিক সিদ্ধান্ত দেখা গেলো। কেবলমাত্র ভারতের ওয়ার্মআপ ম্যাচগুলোই সম্প্রচার করা হবে। আর বাকি খেলাগুলো ফি-সাবিলিল্লাহ। দেখালে সবগুলোই দেখানো হোক, না দেখালে একটাও বা দেখানোর কি দরকার? আর এটা কোন ধরণের ছাগলামী, যেখানে বাংলাদেশ হোস্ট হয়েও নিজেদের ওয়ার্মআপ ম্যাচ সম্প্রচার করার অনুমতি পায় না!


গুরুচন্ডালী - ০৩১

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: শুক্র, ২৪/১২/২০১০ - ১০:৫৬)
ক্যাটেগরি:

সেকাল, একাল এবং আকাল...

গরমের দেশের মানুষ আমি। মাথায়, পিঠে সূর্যের প্রখর তাপের আদর নিয়ে বড় হয়েছি, বেড়ে উঠেছি। এই আমাকে হঠাৎ করে চৈত্র মাসের কড়া রোদ থেকে তুলে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলে কেমনে সহ্য হয়! আর প্রকৃতিও, মশকরা করতে বড় ওস্তাদ। সারাজীবন শুনে আসলাম, এই শহরে তুষারপাতের রেকর্ড খুব নগণ্য। হয় না বললেই চলে। পঞ্চাশ বছর আগে নাকি জম্পেশ তুষারপাত হয়েছিলো।

তো আমি মনে মনে এ ...


মিউজিক্যাল র‌্যাট (আবঝাব-৫)

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: মঙ্গল, ০৯/১১/২০১০ - ১১:০৩)
ক্যাটেগরি:

না হওয়া গিটারিস্ট

একবার গিটার শেখার পোকা ঢুকলো মাথায়। কী করে কী করে একটা আধোভাঙা গিটারও চলে এলো হাতে। আমি সেটা নিয়েই টুংটাং করি। সুরের কিছুই হয় না, অসুরেরও না। যা হয় তা কেবলই ইন্দ্রিয়ের জন্য অত্যাচার। একজন ওস্তাদ, একজন পণ্ডিত জী'র অভাব অনুভব করি। কিন্তু কোনো কূল পাই না।

 কেটে যায় বেশ কয়েকটা মাস। কোনো এক সপ্তাহান্তে কোলন শহরের সর্বোচ্চ ক্যাথেড্রালের পাশ দিয়ে হেঁটে যাওয়া ...


ব্যানার বানানোর ইতিবৃত্ত

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: বুধ, ২০/১০/২০১০ - ০৭:২৫)
ক্যাটেগরি:

মিউজিক্যাল র‌‌্যাট লেখার তাড়না অনুভব করছি বটে। কিন্তু এরকম একটা লেখা নামাবার জন্য যে পরিমান ফিলিংস আর ইয়ের সম্মিলিত হাদুমপাদুমের দরকার হয় সেইটা এই মুহূর্তে বায়ুমণ্ডলে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ভিন্ন পথে (কল্কির) নাও ছেড়ে দিলাম। আল্লাহ ভরসা।

'ব্ল্যাপ'। মানে, সোজা ভাষায় বললে, ব্লগের ফ্ল্যাপ। এইটা বাংলা ব্লগাতিহাসের নতুন সংযোজন।
 চিন্তা করে দেখলাম, আমার তো আর ইহজী ...


মাসিক স্বর্গবার্তা— স্পেশাল এডিশন (তিন)

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: বিষ্যুদ, ০৭/১০/২০১০ - ০৮:১৩)
ক্যাটেগরি:

আজি উৎসবের দিন। স্বর্গের ঘরে ঘরে আনন্দ। সড়কে সড়কে আল-স্বর্গপাইন ডেকোরেটরের মরিচবাত্তি সহযোগে আলোকসজ্জায় সাজসাজ রব পড়িলো। তেপোথার মোড়ে মোড়ে লাল-নীল-সবুজ-কইচ্যা রঙের তিন কোণা কাগজের নিশানে ছাইয়া গেলো দশ দিশের কুড়ি নিশানা।

কেবল স্বর্গের এক কোণে কিঞ্চিৎ আঁধার পরিলক্ষিত হয়। কোণটি আর কিছুই নহে, আদমের কুটির। অতি প্রত্যুষে আদমের ফেসবুক ফ্রেন্ড কাম আ-কুকামের সাথী জ ...


রঙ বেরঙ-এর আদমি, অথবা পায়জামা

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: রবি, ২৯/০৮/২০১০ - ০০:৩১)
ক্যাটেগরি:

খবরটা দেখেই হাজার ওয়াটের বাল্ব মাথায় দপদপ শুরু করে দিলো। একটা মুহূর্তের জন্য আক্ষেপও হলো "শিয়ালের কাছে কি তবে আমরা মুরগি বর্গা দিলাম!"
বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারে আন্তরিক হবার ঘোষণা দিয়েই ক্ষমতায় এসেছে। অবশ্য এই সরকারের কয়েকজন মাননীয় মন্ত্রী গদিতে বসেই যুদ্ধাপরাধের নানা আঙ্গিকে সংজ্ঞা দিতে শুরু করেছিলেন বিভিন্ন মাসালা ও মাসায়েল সহ। তাঁদের সেই ধারাব ...