নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

পোশাকে যায় চেনা ২ (আব্‌জাব)


লিখেছেন স্পর্শ (তারিখ: বুধ, ২০০৮-০৫-১৪ ১২:৩৩)
ক্যাটেগরী: | |

টিউশানী করি পুরাণ ঢাকায়। প্রতিদিন স্টুডেন্ট কে প্রচুর জ্ঞান দেই। যেদিনই বলবিদ্যার অংক গুলো একটু কঠিন মনে হয় সেদিনই লেকচার শুরু করে দেই। যে এসব পড়েটড়ে কিছু হবেনা। পড়াশুনা করতে হবে নিজের আগ্রহে যেটা মনে চায়। এরপর কি করে মহৎ হওয়া যায় সে বিষয়ে বিশাল জ্ঞানগর্ভ লেকচার দেই। আমি এলো মেলো চুলের চশমা পরা বুয়েট ছাত্র ভাবই আলাদা!! স্টুডেন্ট চোখ বড়বড় করে আমার এইসব ‘আলাপ’ শুনে। তারপর সে ও তার এক কাজিনের গল্প শুরু করে। সেই কাজিন নাকি পড়ে অক্সফোর্ডে! সে এতই বিখ্যাত যে সয়ং ল্যারি কিং নাকি তার সাক্ষাৎকার নিছে ল্যারি কিং’স লাইভ এ!! সেই সাক্ষাৎকারের ভিডিও দেখে নাকি তার দাদী আবার মাইন্ড করেছে। কারণ সেই কাজিন নাকি মিনিস্কার্ট পরে গেছিল সি,এন,এন এর ঐ অনুষ্ঠানে।

তো এই কাজিন এর প্রসংগ তুলেছে আমার স্টুডেন্ট কারণ তার মতে আমিও নাকি কম বস না!! তাই তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে!! তখন কেবল শীত শুরুর দিকে। আমি আমার সেই ছেড়া ফতুয়া গায়ে বসে আছি স্টুডেন্ট এর টেবিলে। এই গল্প শুনে আমার আরো শীত লাগা স্টার্ট করেছে। কিছুটা কাঁপছিও মনে হয়। দেখে স্টুডেন্ট এর মায়া হয়েছে। সে কোথা থেকে যেন একটা জ্যাকেট নিয়ে হাজির। দিলো আমাকে গিফট করে! আমি গাই গুই করি। সে বলে আরে নেন নেন বঙ্গ থেকে কেনা মাত্র ১৫০ টাকা নিসে দাম। দাম কম শুনে আস্বস্ত হই। আর আমার আসলে একটা হাফ সোয়েটার ছাড়া কোন শীতের পোশাকও ছিলনা।

এই স্টুডেন্টরা ভোজনরসিক পরিবার। প্রতিদিনই রঙ বেরং এর নাস্তা দেয়। হলে থেকে থেকে ওরস্যালাইন মার্কা ডাল আর পুইশাক ভাজি খেতে খেতে পেটে চর পড়ে গেছে। তাই টিউশনীতে এসে খাবার দিলে ভদ্রতা করেও কিছু পাতে রাখিনা। এমনকি স্টুডেন্ট এর প্লেটও মেরে দেই মাঝে মধ্যে। স্টুডেন্ট এর মনে হয় আমার উপর মায়া হয়। তাই বেশির ভাগ সময় সেও কিছু খায়না! আমাকেই দিয়ে দেয় সব। তো এইরকম একদিন প্রথম দফায় বেশি কিছু ফল ফ্রুট আর চিকেন স্যুপ দিলে খাইয়ে। সেসব খেয়ে পড়ানো শেষে যখন উঠতে যাবো তখনই আবার দেখি গরুর মাংস দিয়ে বানানো এক ধরণের স্যান্ডুইচ এসে হাজির। আমার পেট তখন ভরা। দুয়েকটা মুখে দিয়েছি। সব খাওয়ার যায়গা নেই। কিন্তু ছেড়ে যেতেও ইচ্ছা হচ্ছেনা। লজ্জা শরমের মাথা খেয়ে যেই বলতে যাব, “এক কাজ কর একটা প্যাকেটে দিয়ে দেও”। তার আগেই স্টুডেন্ট কি মনে করে যেন হেসে উঠলো। আমি বললাম হাসো কেন? উত্তর- “বুঝলেন স্যার, আপনার আগে যে পড়াতো আমাকে সে প্রতিদিন নাস্তার যতটুকু বাকি থাকতো সেটূকু একটা প্যাকেটে নিয়ে যেত। পরের দিকে তো টিফিন বাটিও নিয়ে আসতো!! হি হি হি”। আমি মনে মনে হাফ ছাড়ি। যাক, আল্লা বাচাইসে!! আর দুই সেকেন্ড পরেইতো আমিও এই কাম কইরা বসতাম। আগের স্যার এর জন্য মায়া লাগলো। আহারে বেচারা। তার কষ্টটা আমি বুঝবো না তো কে বুঝবে?

কিন্তু এর পরই তো মাথায় বিভিন্ন ক্যালকুলেশন শুরু হয়ে যায়। আচ্ছা আমি কি কি কাজ করেছি এত দিনে, যে গুলো নিয়ে এই স্টুডেন্ট পরের স্যারের কাছে হাসাহাসি করতে পারে? ফলাফল হতাশা ব্যাঞ্জক। এই সব চিন্তা করতে করতে বাসা থেকে বেরুতে গিয়ে খেলাম দরজার চৌকাঠে গুতা!! আমি নাহয় একটু লম্বা। কিন্তু আগে তো চৌকাঠে গুতা খাইনাই! ঘটনা কি? আমি স্টুডেন্ট এর দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, “ব্যপারটা কি বলতো? আমার মাথাটা কি উচু হয়ে যাচ্ছে নাকি দিনে দিনে?” এই সময় স্টুডেন্ট এর বান্দর ছোট ভাই বলে, “মনে হয় স্যান্ডেলের নিচে টায়ার লাগানোতে এমন হইসে!” হায়রে আমার টায়ার ওয়ালা স্যান্ডেল।

পরের দু সপ্তাহ শীতও পড়ে ছিল বেশ। আমার কাছে আবার এই স্টুডেন্ট এর দেওয়া টা ছাড়া আর কোন জ্যাকেট নাই। তার উপর তাদের বাসায় নাকি সেই কাজিন ও এসে হাজির হয়েছে। আমার সাথে মিট করতে চায়। এই সব বিভিদ অসস্তি কর এবং ভীতিকর কারণ হেতু আর পরের দুই সপ্তাহ টিউশনীতে যাইনি।

তবে মজার ব্যপারটা ঘটে ছিল আরো এক বছর পর। তত দিনে পাশ করে ফেলেছি। একটা নতুন স্যান্ডেলও কিনে ফেলেছি। কিন্তু কি ভাবে যেন সেই জ্যাকেটের ডান পকেটের কাছে বড় একটা ফূটা হয়ে গেছে। সেই ফুটা আবার সাদা সুতা দিয়ে শেলাই করা হয়েছে। একদিন চাকরী সুত্রে ধানমন্ডি তে গেছি। গায়ে সেই স্টুডেন্ট এর দেওয়া কালো জ্যাকেট। হঠাৎ করে দেখি সে এসে সামনে হাজির হাজির। আমার জ্যাকেটের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এত বড় জ্যাকেটটা আমি সারবো কোথায়? শুধু সেই ছেড়া অংশটাই হাত দিয়ে কোণ রকমে ঢেকে ঢুকে সে যাত্রা কাটিয়ে দেই।

মজার ব্যপার হল এখনো আমার সেই জ্যাকেট ছাড়া আর কোণ জ্যাকেট নাই। দেখি, পরের শীতে একটা কিনবই।

===
স্পর্শ


গড় রেটিং
( ভোট)
লিখেছেন স্পর্শ (তারিখ: বুধ, ২০০৮-০৫-১৪ ১২:৩৩)
উদ্ধৃতি | স্পর্শ এর ব্লগ | ৬২টি মন্তব্য | ৩১১বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, স্পর্শ. Sachalayatan.com can not be held responsible.

তীরন্দাজ এর ছবি
১ | তীরন্দাজ | বুধ, ২০০৮-০৫-১৪ ১৩:৫৯

এতো কষ্টের অনুভুতিগুলো এত রসালো বর্ণনা! কিন্তু কষ্টগুলোই বেশী বাজলো বুকে।

খুব, খুব স্বার্থক আর সুন্দর লেখা আপনার!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


অতিথি লেখক এর ছবি
১.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৫:৫৭

আসলে লিখেছিলাম তো রম্য করেই! এই ব্যপার গুলোতে যে কষ্টের একটা উপাদান আছে সেটা আসলেই খেয়াল থাকেনা। আমরা হলের পোলাপাইন নিজেদের এইসব গল্প বলে হাসা হাসি করি।

এখন দেখতেছি এইখানে সবাই কষ্ট পাইতেসে!! ইয়ে, মানে...

লেখা ভাল লেগেছে জেনে আমার খুব ভাল লাগছে!
তবে রম্যের চেয়ে কষ্ট বেশি বেজে গেসে! দেখে আমি হতাশ মন খারাপ
আপনাকে ধন্যবাদ। আপনার গল্প গুলো পড়ি আর অবাক হই সব সময়। আপনি দারুণ লিখেন। আপনার প্রশংসা টা আসলেই আমার জন্য উৎসাহব্যাঞ্জক। হাসি

---
স্পর্শ


রায়হান আবীর এর ছবি
২ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৫-১৪ ১৪:০২

আসলেই আত্মজীবনী নাকি ভাইজান...অসাধারণ বর্ণনা দিয়েছেন।

---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।


অতিথি লেখক এর ছবি
২.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৫:৫৮

আসলেই আত্মজীবনী! হাসি

অনেক ধন্যবাদ! বর্ণনা ভাল লেগেছে জেনে ভাল লাগছে! হাসি


মাহবুব লীলেন এর ছবি
৩ | মাহবুব লীলেন | বুধ, ২০০৮-০৫-১৪ ১৪:০৪

একেবারে মহামতি লেনিনের সম পর্যায়ের লোক দেখছি
লেনিন যে ওভারকোটা পরে বিপ্লবের ডাক দিযেছিলেন ওটার একটা বোতাম ছিঁড়ে গিয়েছিল এবং ওই ছিদ্র দিয়ে ঠাণ্ডা ঢুকত বলে এক নারী কমরেড তার নিজের কোট থেকে খুলে ওই বোতামটা তার কোটে লাগিয়ে দিয়েছিল
পরে ওই কোটা পরেই তিনি বিপ্লবের ডাক দেন

তা জ্যাকেটের সেই ছিদ্রে কি কোনো ছাত্রীর ওড়নার দুয়েকটা টুকরা বসানো যেতো না?


অতিথি লেখক এর ছবি
৩.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৬:০১

অ্যাআ!! অ্যাঁ
কি যে বলেন কোথায় লেলিন আর কোথায় আমি!! লজ্জা দিলেন তো! খাইছে

ছাত্রীর ওড়না!! খাইসে!! নারী সঙ্গের জন্য যতই ছোক ছোক করি না কেন। আসলে তাগোরে আমি ভয় পাই!! ইয়ে, মানে...
এইকারণেইতো ওড়না নিয়ে টানাটানি করা হয়নাই! মন খারাপ আর সেইটা টেনে ছিড়ে আমার জ্যাকেটের ফুটা বন্ধ করা তো!!
বাপরে বাপ!! অচিন্তনীয়!!

---
স্পর্শ


ধুসর গোধূলি এর ছবি
৩.১.১ | ধুসর গোধূলি | বুধ, ২০০৮-০৫-১৪ ১৭:২৬

- ভাইরে, আসেন আপনে আমার কোলে আসেন।
আমারও আপনের মতোই অবস্থা। যতোই সাহসী ভাব ধরি না কেন, ঐ নারী প্রজাতি কাছে আসলেই মুখ আউলাইয়া যায়। কথা বাইর হয় না মুখ দিয়া।

তয় আপনের ছাত্রীর বেজায় মায়া আপনার প্রতি। তারে একটা কার্ডিগান কিইন্যা দিয়েনই এই শীতে। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


অতিথি লেখক এর ছবি
৩.১.১.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৭:৫৬

হে হে হে!!

'...' এ '...' এ মাসতুতো ভাই!! দেঁতো হাসি আসেন কোলাকুলিটা সাইরা ফালাই।

---
স্পর্শ


ইরতেজা এর ছবি
৪ | ইরতেজা | বুধ, ২০০৮-০৫-১৪ ১৪:১০

আসলেই নাকি? লেখাটা খুব জীবন্ত হয়েছে।

____________________
ওয়েব সাইট | ফেইসবুক | অরকুট |


১০

অতিথি লেখক এর ছবি
৪.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৬:০৪

আসলেই!! মন খারাপ
টিউশনী করেই পড়াশুনা চালিয়েছি। বাসা থেকে টাকা নিতে ভাল লাগতোনা। আবার ১ টার বেশী টিউশনিও করতে ইচ্ছা হতনা। সব মিলিয়ে এই দারিদ্র!! ইয়ে, মানে...

অনেক ধন্যবাদ। হাসি

---
স্পর্শ


১১

খেকশিয়াল এর ছবি
৫ | খেকশিয়াল | বুধ, ২০০৮-০৫-১৪ ১৪:১৮

এত মজা কইরা কষ্টের কথা লিখসেন, এইটা আসলেই অনেক বড় একটা 'পারা', লাল সালাম ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


১২

অতিথি লেখক এর ছবি
৫.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৬:০৫

অনেক ধন্যবাদ!! হাসি
আপনাকে লাল ওয়ালাইকুমুসসালাম! দেঁতো হাসি

---
স্পর্শ


১৩

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৫.১.১ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৩:১৬

উদ্ধৃতি
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍লাল ওয়ালাইকুমুসসালাম!

গড়াগড়ি দিয়া হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি


১৪

অতিথি লেখক এর ছবি
৫.১.১.১ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৭:৪৭

খাইছে


১৫

রেনেট এর ছবি
৬ | রেনেট | বুধ, ২০০৮-০৫-১৪ ১৪:২১

লেখা অসাধারন লাগলো। আশা করছি নতুন জ্যাকেট পেয়ে যাবেন।
ভালো থাকুন।
(আর সচল হবার প্রস্তুতি নিন)
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


১৬

অতিথি লেখক এর ছবি
৬.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৬:০৯

নতুন জ্যাকেটের দুয়া করার জন্য ধন্যবাদ। হাসি
আসলে এখন নিজে চাকরি বাকরি করি। জ্যাকেট কেনা ব্যপার না। কিন্তু আলসেমি আর হলের অভ্যাসটা এখনও যায়নি। মাত্র কয়েক মাস হল হল ছেড়েছি কিনা!! হাসি

আহারে সেই হলের দিন গুলো!!

"দিন গুলি মোর সোনার খাচায় রইলো না।
সেই যে আমার না না রঙের দিন গুলি....."

(খাইসে!! প্রস্তুতি নেওয়ার ব্যপারও আছে নাকি? ইয়ে, মানে... )

---
স্পর্শ


১৭

দুর্দান্ত এর ছবি
৭ | দুর্দান্ত | বুধ, ২০০৮-০৫-১৪ ১৪:৪১

ভাল লাগলো।


১৮

অতিথি লেখক এর ছবি
৭.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৬:০৯

অনেক ধন্যবাদ! হাসি


১৯

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৮ | আনোয়ার সাদাত শিমুল | বুধ, ২০০৮-০৫-১৪ ১৪:৪৯

হায়!


২০

অতিথি লেখক এর ছবি
৮.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৬:১১

হায় হায়!!
লিখছি হাসির গল্প!! সেইটা পইড়া সবাই হায় হায় করতেসে!! ইয়ে, মানে...
কি যে বিপদে পড়লাম। পুরা হাতুড়ে লেখক হয়ে গেছি মনে হচ্ছে!! মন খারাপ(

কমেন্টের জন্য ধন্যবাদ!! হাসি


২১

মুশফিকা মুমু এর ছবি
৯ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৫-১৪ ১৫:৫৭

হায় আপনার জন্য এত্ত মন খারাপ হয়ে গেলো যে বলে বোঝাতে পারবনা। আপনার ঠিকানাটা দিনত, আমি বোন হিসেবে আজকেই আপনার জন্য জ্যাকেট পাঠাচ্ছি মন খারাপ
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


২২

অতিথি লেখক এর ছবি
৯.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৬:১৭

এখন তো আমার নিজেরই হায় হায় করতে ইচ্ছা হচ্ছে!! লিখলাম হাসির কাহিনী (হোক সে আত্মজীবনী) সেইটা পইড়া সবাই 'হায় হায়' করতেসে!!

জ্যাকেট অফার করার জন্য অনেক অনেক ধন্যবাদ!! হাসি

কিন্তু আপনার 'মন এত্তো খারাপ' হয়ে গেছে শুনে এখন আমারো মন খারাপ হচ্ছে!! পুরা হাতুড়ে লেখক হয়ে গেছি দেখতেসি!! চাইলাম একজিনিস বানাইলাম আরেক জিনিস! ইয়ে, মানে...

----
স্পর্শ


২৩

মুশফিকা মুমু এর ছবি
৯.১.১ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৫-১৪ ১৯:৪৪

না অনেক ভালো লিখেছেন। আমি কিন্তু সিরিয়াসলি বলেছি। এবার কিন্তু বড় বোন হয়ে ধমকও দিবো ঠিকানা না পাঠালে।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


২৪

অতিথি লেখক এর ছবি
৯.১.১.১ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৭:৪৯

খাইসে আমারে!! ইয়ে, মানে...

ইয়ে... ই-মেইল আড্রেস টা দিয়ে দেই।
হাসি

---
স্পর্শ


২৫

অছ্যুৎ বলাই এর ছবি
১০ | অছ্যুৎ বলাই | বুধ, ২০০৮-০৫-১৪ ১৭:২৯

গল্প পড়ে হাসতে হাসতে শ্যাষ। তবে গল্পের নায়ক চরিত্রে অন্য কাউকে বসালে আরো মজার হতো। মানুষ নিজেকে নিয়ে লিখলে অবচেতনেই নিজের চরিত্রের ওপরে মায়া সৃষ্টি করে ফেলে।


২৬

অতিথি লেখক এর ছবি
১০.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৮:৩১

যাক অন্তত একজন কে পাওয়া গেল যে 'হায় হায়' করে নাই। দেঁতো হাসি

হু আসলে একটু মায়া চলে এসেছে মনে হয়!! ইয়ে, মানে...
অনেক ধন্যবাদ!!

---
স্পর্শ


২৭

অতিথি লেখক এর ছবি
১১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-১৪ ১৮:৫২

সুন্দর লেখা। অনেকেরই ছাত্রজীবনের সাথে মিল আছে বলে মনকে ছুঁয়ে গেছে। এখানেই লেখকের সফলতা। মানুষের মনের কথা বলতে পেরেছেন।

জিজ্ঞাসু


২৮

অতিথি লেখক এর ছবি
১১.১ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৭:৫০

আসলেই অনেকের ছাত্র জীবনই এইরকম! হাসি
কমেন্টের জন্য ধন্যবাদ!


২৯

অতন্দ্র প্রহরী এর ছবি
১২ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-০৫-১৪ ২১:১৩

স্পর্শ, খুব ভাল লাগল আপনার লেখা। কষ্টের দিনগুলোর এমন প্রাঞ্জল বর্ণনা দিয়েছেন যে মন ছুঁয়ে গেল।
তবে আপনি তো ভারি বোকা! এভাবে জ্যাকেট পাওয়ার হাতছানি অবলীলায় উপেক্ষা করলেন! নাহ, আপনাকে দিয়ে হবে না! অন্ততপক্ষে জ্যাকেটটা নিয়ে আমাকে তো দিয়ে দিতে পারতেন! চোখ টিপি
হ্যাঁ, সচল মনে হচ্ছে হয়েই যাবেন শীঘ্রই! পরের পর্ব লিখে ফেলেছেন তো? কালকেই পোস্ট করবেন হাসি


৩০

অতিথি লেখক এর ছবি
১২.১ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৭:৫৩

খাইছে
আমি আসলে লেখালেখি করি ব্যাচ মুডে। আগের দিনও এক বইঠকে বেশ কিছু লেখা লিখে ফেলেছি! হাসি
এখন একে একে পোস্ট দিচ্ছি।
আর এখন ত ভরা গরম কাল জ্যাকেট দিয়ে করব কি! :-/ সেটাই বুঝতেছিনা!! খাইছে
সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ! হাসি

---
স্পর্শ


৩১

সবজান্তা এর ছবি
১৩ | সবজান্তা | বুধ, ২০০৮-০৫-১৪ ২১:২৪

চলুক

দারুণ লিখছেন ভাই। হাসির জন্য লিখেছেন তাই "হায় হায়" না লিখে "হা হা" লিখলাম। টিউশনি নিয়ে আমাদের সবার জীবনেই এত মজার মজার ঘটণা যে সেগুলো নিয়ে কেউ যদি একটা ই-বুক বের করে, আমি নিশ্চিত সেটা দম ফাটানো হাসির হবে।

বুয়েটে অল্পকিছুদিন আগ পর্যন্তও পোশাক নিয়ে কেউ বিশেষ চিন্তিত ছিলো না। আমি আমার শিক্ষাজীবন প্রায় শেষ করে ফেললাম, গ্যাভাডিনের প্যান্ট, নিত্য উপহারের/ নিউ মার্কেটের দোতলার গোল গলার টি শার্ট আর স্যান্ডেল জোড়া দিয়ে। তবে আজকাল সবকিছু পাল্টাচ্ছে। ক্যাম্পাসে জেল দেওয়া স্পাইক করা চুলের ছড়াছড়ি, পোশাকেও আধুনিকতার সুস্পষ্ট ছাপ। বুয়েটের আঁতেল এবং গাইয়া অপবাদ বোধহয় ঘুঁচবার পথে।

ভালো লাগলো আপনার লেখা।

পুনশ্চঃ আপত্তি না থাকলে বুয়েটের ব্যাচ এবং বিষয় জানাতে পারেন।


অলমিতি বিস্তারেণ

৩২

অতিথি লেখক এর ছবি
১৩.১ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৭:৫৬

আসলেই। আমিও কয়েকদিন আগে বুয়েটে গিয়ে কিছু জেল পরিহিত পোলাপাইন দেখলাম!! তবে আমার মতে বুয়েটের পোলাপাইন একটূ গাইয়া না হইলে জমেনা! ঐটারও একটা ভাব আছেনা?? দেঁতো হাসি

সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।

পুনশ্চঃ কোন আপত্তি নেই। আমি ব্যাচ ০২, সি এস ই।
আপনি?

---
স্পর্শ


৩৩

সবজান্তা এর ছবি
১৩.১.১ | সবজান্তা | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ২১:৪২

আমি ০৩ ইইই


অলমিতি বিস্তারেণ

৩৪

স্নিগ্ধা এর ছবি
১৪ | স্নিগ্ধা | বুধ, ২০০৮-০৫-১৪ ২৩:৪৮

স্পর্শ - আপনার লেখার হাত তো বে এ এ শ? হাসি আর যেভাবে সবাইকে হায় হায় করতে না করছেন তাতে মনে হয় না আপনি নিজে সত্যিই খুব দুঃখে ছিলেন। তাহলে আর আমি কেন খামোখা আপনার 'নাই' দুঃখে দুঃখিত হই? তারচেয়ে শীগগিরই আবার এরকম মজার কিছু পড়ার অপেক্ষাতেই বরং থাকি...... হাসি


৩৫

অতিথি লেখক এর ছবি
১৪.১ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৭:৫৮

আমার 'লেখার হাত' কেমন সেটা জানিনা। তবে 'হাতের লেখা' যে বিশ্রী সেটা জানি। দুঃখ পাবার আসলেই কোন কারণ নেই। এগূলো আমার জীবনের সবচেয়ে সেরা সময়ের কিচু স্ম্রৃতি! হাসি
অনেক ধন্যবাদ আপনাকে।

---
স্পর্শ


৩৬

নজরুল ইসলাম এর ছবি
১৫ | নজরুল ইসলাম | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০০:০৭

আমি লিস্ট করতে বসলাম আমার অভাব সমূহের। একেক দিন একেক অভাব নিয়া গল্প লিখিব... যদি কোনও সহৃদয় মুমু দুজাহানের অশেষ নেকী হাছিল করিতে চাহেন তবে প্রস্তুত হউন...

তবে আবার ভয় হয়... ধূগোদা না আবার তার সবেধন নীলমনি একটা অভাবের কথাই আবার ব্যক্ত কইরা বসে...

স্পর্শকাতর লেখা... ______________________________________
পথই আমার পথের আড়াল


৩৭

ধুসর গোধূলি এর ছবি
১৫.১ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৫:৫৩

- জনাব এই গরীবরে স্মরণ কইরা কিছু কইলেন মনে হয়! চিন্তিত

ধুগো যদি নীলমনিটা চেয়ে একটা হায়হায় পোস্ট দিয়েই ফেলে তাইলে সহৃদয় এবং সুহৃদয় মুমু'র গোলগাল মুখটার কী হাল হবে, এটা ভেবেই ধুগো ডরাইছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


৩৮

মাহবুব লীলেন এর ছবি
১৫.১.১ | মাহবুব লীলেন | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ১৪:২০

হাহাকার সমিতি বানাইলে আমারেও রাইখেন
আমার এতো অভাব যে তার এক পার্সেন্ট ছাড়লে পুরো সচলায়তন বন্যায় ভেসে যাবে

তবে নজরুলরে সেই সমিতিতে নিতে হলে ভালো করে খোঁজ খবর নিতে হবে। কারণ যতদূর জানি সে মোটেও প্রলেতারিয়েত শ্রেণীর লোক না
এখন প্রলেতারিয়েত সেজে না আবার স্যাবোটাজ করে

সাবধান
যারা ধনী হয়েও গরিরেবর অভিনয় করে তারা বড়োই ডেঞ্জারাস


৩৯

অতিথি লেখক এর ছবি
১৫.২ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৭:৫৯

হ্যা হ্যা! লিখে ফেলেন। বলা যায় না। দেঁতো হাসি
ধুগোদার কথা কি কইলেন বুঝিলাম না তো! ইয়ে, মানে...

স্পর্শের লেখা তো স্পর্শকাতর হইবেই! খাইছে

---
স্পর্শ


৪০

অতিথি লেখক এর ছবি
১৬ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০২:৪৮

দারুণ লেখা হয়েছে। আমরা যারা বাপের পয়সার উপর ভরসা করতে না পেরে টিউশনির টাকায় ভার্সিটি জীবন কাটিয়েছি, তাদের অনেকেরই সাথে মিলে যায়। কিন্তু অনেকেই এত্তো সুন্দর করে লিখতে পারে না তাদের কথাগুলো। ভাল লিখেছেন হাসি

ফেরারী ফেরদৌস


৪১

অতিথি লেখক এর ছবি
১৬.১ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ১১:০৯

অনেক ধন্যবাদ আপনাকে হাসি
লেখা ভাল লেগেছে জেনে আমারো খুব ভাল লাগছে।

---
স্পর্শ


৪২

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৭ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০৫-১৫ ০৩:২৪

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বোধ করি, দিলে দয়া-মায়া-সহানুভূতি বলে কিছু নেই বলেই আমি খুব হাসতে পেরেছি! অন্যের দুঃখে হাসাটা রীতিমতো অশোভন, তা জানি। কি