নিবিড় জলের তলে নিবিড় চাঁদের ছায়া; নেমে যাই, হয়তো গিয়েছিও-বহুকাল আগে
জলে কি নেমেছিলাম, কতটুকু নেমেছিলাম?
ঢেউ কি এসে আমার পায়ের পাতা ছুঁয়েছিল-কতটা তাকে বুঝেছিলাম আমি-
আর এখন কি আমি সেই জলের মধ্যেকার নৌকাটির কথা মনে করে বিষন্ন হয়ে বসে থাকি--
কতটা বিষন্ন হই-
জীবন থেকে সেই অস্থির নৌকা কতটা তরল মুছে নেয়?
আমি তো এসব প্রশ্নের উত্তর নিয়ে আসার জন্যে কারো অপেক্ষা আর করিনা আজকাল!
বেঁচে থাকা কেন এত বড় প্রশ্নবোধক দিয়ে নির্ধারিত হয়!
মন্তব্য
কী দারুণ একটা কবিতা, আর কি না ট্যাগ দিলেন "কিছুনা"! ট্যাগ বদলায়ে দেন।
সাম্প্রতিক মনের অবস্থার জন্যই কি না জানি না, কবিতাটার সাথে নিজেকে রিলেট করতে পারলাম দারুণভাবে। তাই ছুঁয়ে গেল খুব।
আমাদের অপু ভাইয়ের একটা কবিতা ছিল মনে হয়, "এভাবেই তৈরি হয় দূরত্ব, তারপর স্মৃতি, স্মৃতির মৃত্যু"। হঠাৎ করেই মনে পড়ে গেল।
প্রহরীর প্রথম লাইনটা আমারও---
প্রহরীর সাম্প্রতিক মনে কী কাহিনী?
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
আহেম! সব প্রশ্নের উত্তর হয় না। দক্ষিণ-পূর্ব-পশ্চিমও না!
কি অদ্ভূত সুন্দর!
সকালটাই অন্যরকম করে দিলেন।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সকালটা মিষ্ট হলো-না টক?
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
আনমনা...
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আরো একটু আনমনা হন তাহলে।।।
গান শোনেন-
http://www.youtube.com/watch?v=Banc5Yeo7lg
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
হলাম...
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
প্রশ্নগুলো ফেনিল জলরাশির মত নিরন্তর ভাঙ্গে মনের তটে, সঙ্গে মনের কোমল বাধগুলোকেও ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে যায়!
ছুঁয়ে গেছে আপনার লাইনগুলো!
ধন্যবাদ, মামুন! কাউকে কোনোভাবে ছুঁতে পারা অনেক কঠিন মনে হয়!
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
ধন্যবাদ অপ্র! আসলেই কিছুনা! বেঁচে থাকাটাই একটা 'কিছুনা'!
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
অনেকসময় পরে একটা চমৎকার কবিতা নীড়পাতায়..

ছুটির সকালের রঙটা বদলে দিলে গো দিদি।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
খুব ভালো লাগলো মনিকা।
--------------------------------------------------------------------------------
অনেক ধন্যবাদ, ভাবী! আপনার একাত্তরের স্মৃতি নিয়ে লেখা সিরিজটা কখনো মিস করিনা এটা এখানে জানাই। ভালো থাকবেন।
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
তাইতো। মায়া, মোহ, মুগ্ধতা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এবং প্রান্তিকে গিয়ে শূন্যতা। এতো বড় যে আকাশ সেও শূন্যতা ছাড়া আর কিছুই নয়!
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
প্রথম দেড়টা বাক্য পড়ি নাই আমি...
এটুকু পড়ছি
______________________________________
পথই আমার পথের আড়াল
মনে করেন ঐ দেড় লাইন ওখানে আছিলই না!
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
আমো পড়ি নাই!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
কতটা বিষন্ন হই-
#অনেক সুন্দর লিখেছেন, অভিনন্দন আপনাকে।
আমি কি জলে নেমেছিলাম, কতটুকু নেমেছিলাম?
ঢেউ কি এসে আমার পায়ের পাতা ছুঁয়েছিল-
#আসলেই এক প্রশ্নবোধক হয়ে ধরা দিয়েছে লেখকের মনে- আনমনা এক স্টাইল, দারুন, ভাল থাকুন
পড়েছেন জেনে ভালো লাগল। ভালো থাকুন, আপনিও
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
_________________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
_________________________________
।। রিসার্চ ইন্টারফেস ।।
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
জীবন থেকে সেই অস্থির নৌকা কতটা তরল মুছে নায় ?
আসলেই প্রশ্নবোধক ?
অনেক ভাল লাগলো ।
আসলে ভালোমত জানিনা। জানার জন্যে পর্যাপ্ত সময় হবে কি-না তাই বা কে জানে!ধন্যবাদ, অমি__বন্যা!
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
এমন করে লিখলেন ! মাঝরাতে অসম্ভব সুন্দর লাইনগুলো পড়ে মাথার ভেতর সব এলোমেলো হয়ে গেলো।
----------------
স্বপ্ন হোক শক্তি
মাথা এলোমেলো করে দেয়ার জন্যে খ্রাপ লাগছে! সামান্য এলোমেলো মাথা কিন্তু মন্দ জিনিস নয়!
Don't teach me what to wear,
- teach your sons not to rape !
একটা গানের লাইন মনে পড়ে গেল কিছু
" চাইতে পারিনি আমি ও চোখে সোজাসুজি, রিকসার ভীষন তাড়ায়,
হয়তোবা কখনো সে সাহস ফিরে পাবো, আগামীর কোন স্ংখ্যায়
এভাবেও ফিরে আসা যায়।"
এইে য বিষন্নতা, এরকম কিছু বিষন্নতা একান্ত নিজের তৈরী, নিজের ইচ্ছের হাতলে ঝুলে থাকা আরোহী। তাকে ভালো লাগে। তাকে উপভোগ করা হয় কোন অনূকুল পরিবেশে। কিন্তু এ বিষন্নতার ভালোলাগাটুকু যে অনুরনন হবে, সে কোথায়? মনে, মননে না মস্তিস্কে? নাকি শুধুই এক বিলাসিতার ভাবনা হয়ে যাবে কোন এক প্রতিকূল পরিবেশে? মাঝে মাঝে একটা ছোট্ট চড়ুইকেও বিষন্ন লাগে.. যাকগে.. আমাদের সব গল্প কখনো বলা হয় না.. তেমনি সব প্রশ্ন কখনো উত্তরের জন্যে অপেক্ষা করে না।
কে জানে সব প্রশ্নবোধক চিহ্ন হয়তো কখনো প্রশ্ন না, উত্তরও দিয়ে যায়।
লেখা ভালো লাগলো।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
আমি কবিতা খুব বেশি পড়িনা আজকাল, বুঝিও কম। কিন্তু খুব ভাল লাগলো! শেষ লাইনটা মাথায় রয়ে যাবে
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
অনেক সুন্দর...
কড়িকাঠুরে
সুন্দর ভাবনাগুচ্ছ! অনেকদিন পর লিখলেন।
ভালো কবিতার আকাল সব সময়ই থাকে। তারপর যখন এমন একটা কবিতা পাওয়া যায়, তখন আকালের কথা আর মনে থাকে না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অমলিন বোধ এবং অকপট দীর্ঘশ্বাস।
ডাকঘর | ছবিঘর
মায়া খুব খারাপ জিনিস। দীর্ঘশ্বাস এর নাম!
ভালো লিখেছেন।
আপনি অনেক ভাল লিখেন

জীবনটা কি শুধুই প্রশ্নবোধক দিয়ে নির্ধারিত! এখানে(জীবনে) কি কমা, সেমিকোলন,দাঁড়ি,আর বিষ্ময়কর চিহ্ন ব্যবহার করা যায় না ? হলে হয়ত, জীবনটা আরো বেশি স্বপ্ন হাতে পেত।
ভাল লেগেছে আপু,,,,,
নতুন মন্তব্য করুন