Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

জাগরী

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বিষ্যুদ, ২২/১১/২০১২ - ১২:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধূসর গ্রামের গায়ে রেখে আসা
মাছের ঘামের ঘ্রাণ স্মৃতির অস্পষ্টতা
এখানে রাতের বুক চিরে
তীক্ষ্ণ ট্রাকের হর্ন সমূলে বিদ্ধ করে
কৈশরের সবুজ নোঙর
ঘুমিয়েছো? জেগে আছো?
ঋতুর বৈরী ঝড় নৈর্ঋতে
প্রশ্নবিদ্ধ জীবিকার হাড়

রুক্ষ গাছের গায়ে
রঙহীন লেপ্টে থাকা পাখি
ডানার আওয়াজে তার নাম নেই
নাম নেই পাখনার ওড়াউড়িকাল
এসব কখনো কেউ লিখে রাখে না
এ সমস্ত ক্রমশই
অবসন্ন জেলেদের ফেলে দেয়া জাল

ঘুমিয়েছো? জেগে আছো?
ভুলে গেছ পুরাতনী বৈঠকী গান
নির্ঘুম প্রহরে বসে বৃক্ষময়
শিশিরের চাদরের আগুনের কাল?

যখন নিজের সঙ্গে নিজের গোপন
নূপুরের ভারে নত বাতাসের
দুরূহ সংকেত-কোজাগরী রাত-ধানক্ষেত
আকাশের শরীরের সাথে
আটকানো শূন্যতার সরাসরি পথ
জেগে আছ-জেগে আছ?

ঘুমায়েছো
ধুলো আর অসমাপ্ত তন্দ্রা রেখে
অলৌকিক সেবা ও কল্পনা
শ্রান্তি নেমে এলে পরে চিবুকের ভাঁজে
একা লাগে- একা লাগে- খুব একা লাগে?

সহসা উড়ন্ত ঠোঁট অচেনা চিলের
মত করে ঝাপটায় প্রিয় ঝাউগাছে
শীতের দুঃখী গাছ
শরতের আনন্দের ন্যূনতম তাপ
জমা আছে পরজীবী শ্যাওলার চোখে
কেমন শীতল চোখ-উত্তাপ
মাটির মতন ভিজে থাকে- বর্ষায়

ভেজা উত্তাপ নিয়ে
বাতাসে তোমার নাম
গোপনে কে বলে-
ঋতুর অনেক ভাষা
অপঠিত গ্রন্থের মতো
শুয়ে থাকে শান্তির
ক্ষুব্ধ পাটাতনে


মন্তব্য

ভালো মানুষ এর ছবি

বেশ ভাল লাগলো আমার । লেখার জন্য গুরু গুরু

মণিকা রশিদ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

তাপস শর্মা এর ছবি

মুগ্ধতা...

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ! পড়েছ জেনে ভালো লাগল, তাপস।

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

অতিথি লেখক এর ছবি

বুকের পাটাতনে স্মৃতির গলুই গুলো কে বড় নড়বড়ে দিল
এই রকম ই মনে হলো শেষ লাইন টি পড়ে ।"ক্ষুদ্ধ পাটাতনে "।
মাছের ঘাম ,ঋতুর অনেক ভাষা ,শীতের দুঃখী গাছ
জীবীকার হাড়
এই গুলো দোলা দিচ্ছে মনে ।
কবিতা পড়ে তো কনকনে শীত অনুভব করছি !
এখন কাশ্মিরি শাল কই পাই ?
দিদি অনেক ভালো লাগছে ।কিছু শব্দ বুঝতে পারিনি ,রাতে জেনে নেব ।

আলেক সাই

মণিকা রশিদ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

অতিথি লেখক এর ছবি

রুক্ষ গাছের গায়ে
রঙহীন লেপ্টে থাকা পাখি
ডানার আওয়াজে তার নাম নেই
নাম নেই পাখনার ওড়াউড়িকাল
এসব কখনো কেউ লিখে রাখে না
এ সমস্ত ক্রমশই
অবসন্ন জেলেদের ফেলে দেয়া জাল

চলুক
রাশেদুল ইসলাম ফরহাদ

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ, রেশেদুল ইসলাম।

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

তানিম এহসান এর ছবি

ঋতুর অনেক ভাষা
অপঠিত গ্রন্থের মতো
শুয়ে থাকে শান্তির
ক্ষুব্ধ পাটাতনে

মণিকা রশিদ এর ছবি

শুভেচ্ছা রইল, তানিম ভাই!

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

সাফিনাজ আরজু এর ছবি

চলুক চলুক চলুক

অতিথি লেখক এর ছবি

শ্রান্তি নেমে এলে পরে চিবুকের ভাঁজে
ভাল লাগলো
বাউল

মণিকা রশিদ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

অতিথি লেখক এর ছবি

চমৎকার

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ!

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

তারেক অণু এর ছবি

তীক্ষ্ণ ট্রাকের হর্ন সমূলে বিদ্ধ করে
কৈশরের সবুজ নোঙর
ঘুমিয়েছো? জেগে আছো?
চলুক

মণিকা রশিদ এর ছবি

হাসি ধন্যবাদ, অণু!

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এসব কখনো কেউ লিখে রাখে না...

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মণিকা রশিদ এর ছবি

এসব প্রায় মূল্যহীন, তাই----- কী আসে, কী যায়!

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

অতিথি লেখক এর ছবি

#দারুনস! এক কথায়,খুব ভাল লিখেছেন,শুভেচ্ছা আপনাকে। উত্তম জাঝা!

আশরাফুল কবীর

মণিকা রশিদ এর ছবি

থ্যাঙ্কস!

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আমি আপনার বইটা এখনো জোগাড় করতে পারলাম না! সব দোষ নজরুল ভাই আর অপু ভাইয়ের আমি শিওর! আর কে দেবে আমাকে বইটা!
যাই হোক, পুরানো কিছু কবিতা আবার খুঁজে পড়বো ভাবছিলাম... দুই এক সময়ে আপনি কেমন করে যেন আমার কথাগুলো লিখে ফেলেছেন মনে হয়...

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মণিকা রশিদ এর ছবি

এবার বইমেলায় মনে হয় থাকবে কিছু বই ( প্রকাশক বলেছেন)। কবিতা পড়ার জন্যে ধন্যবাদ রইল। ভালো থাকুন।

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

ফাহিম হাসান এর ছবি

শ্রান্তি নেমে এলে পরে চিবুকের ভাঁজে - এই লাইনটা চমৎকার

মণিকা রশিদ এর ছবি

লইজ্জা লাগে

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

অতিথি লেখক এর ছবি

আপনার ভাষার প্রেমে পড়ে যাচ্ছি ধীরে ধীরে..............
শুভকামনা রইল।

তুহিন সরকার

মণিকা রশিদ এর ছবি

শুভেচ্ছা, তুহিন!

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মাছের ঘামের ঘ্রাণ, কৈশরের সবুজ নোঙর, জীবিকার হাড়, অলৌকিক সেবা ও কল্পনা, আনন্দের ন্যূনতম তাপ, পরজীবী শ্যাওলার চোখে, শান্তির ক্ষুব্ধ পাটাতনে

- সাতটি নতুন শব্দবন্ধ চিহ্নিত করতে পারলাম। এগুলো পড়লে মনে হয় এই কবির মনোভূমি থেকে ধানসিঁড়ি নদীটির দূরত্ব বেশি নয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ, পাণ্ডবদা! নদী--নদীর স্মৃতি দীর্ঘশ্বাস আনে!

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

ক্রেসিডা এর ছবি

ভালো লাগলো। পান্ডব ভাইয়ের উল্ল্যেখিত অংশটুকু গুলো আলাদা করে আবার নাই বল্লাম।

লেখায় দুটো জায়গায় - "ঘুমিয়েছো" আর "ঘুমায়েছো " এর ২ রকম ব্যবহারের কারন জানতে পারি? যদিও "ঘুমায়েছো " শুনতে দারুন লাগে।

ভালো থাকা হোক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মণিকা রশিদ এর ছবি

পার্থক্যটা ডেলিভারীর। ( আপনি যদি অভিনয়, গানের জগতের সাথে পরিচিত বা যুক্ত থাকেন, তবে বুঝতে বেশি সুবিধে হবে)। একটি শব্দ তার প্রক্ষেপণের কারণে ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আবেগ প্রকাশ করে-।

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

রাতঃস্মরণীয় এর ছবি

ভালো লেগেছে!

চলুক

------------------------------------------------
পাক জমানায় ভালোই ছিলাম
উঁচিয়ে চিবুক কয় যদি কোনও কাগু
পশ্চাদ্দেশে লাত্থি ঝাড়ুন কষে
সাফ বলে দিন- ভাগ ব্যাটা তুই ছাগু।।

মণিকা রশিদ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

মৃত্যুময় ঈষৎ এর ছবি

মুগ্ধকর!!


_____________________
Give Her Freedom!

মণিকা রশিদ এর ছবি

শুভেচ্ছা থাকলো। হাসি

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

অনিকেত এর ছবি

চলুক

মণিকা রশিদ এর ছবি

হাসি

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

gorgori এর ছবি

ভালো লাগলো

মণিকা রশিদ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

অতিথি লেখক এর ছবি

ভিন্ন ধর্মী কবিতায় জীবনের নানা আনাছে কাঁচে উঁকি দিয়েছে আপনার লেখাটি। সত্যিই যথেষ্ট প্রশংসনীয় আপনার এই সার্থক কাব্যিক প্রচেষ্টা।

মণিকা রশিদ এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ।

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাল্লাগল।

মণিকা রশিদ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

অতিথি লেখক এর ছবি

রুক্ষ গাছের গায়ে
রঙহীন লেপ্টে থাকা পাখি
ডানার আওয়াজে তার নাম নেই
নাম নেই পাখনার ওড়াউড়িকাল
এসব কখনো কেউ লিখে রাখে না
এ সমস্ত ক্রমশই
অবসন্ন জেলেদের ফেলে দেয়া জাল

খুব মুগ্ধ হলাম। শুভ কামনা।

---------------------------------------------

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

অতিথি লেখক এর ছবি

অসাধারণ! কবিতাটি পড়ে নিজের গ্রামের কথা মনে পড়ে গেলো। ধন্যবাদ আপনাকে।-বিপ্লব

অতি সাধারন এর ছবি

মুগ্ধতায় প্রানের গহীনে স্পর্শ করে। অসম্ভব সুন্দর । ধন্যবাদ ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।