নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

এখনো মরি নি


লিখেছেন মুজিব মেহদী (তারিখ: শুক্র, ২০০৮-০৮-০৮ ২৩:৪২)
ক্যাটেগরী: | | |
not dead yet

একদিন জাপান সম্রাট জেনশিক্ষক গুদো ওয়াফু নিশিজিমাকে জিজ্ঞেস করলেন, 'মৃত্যুর পরে একজন বোধিপ্রাপ্ত মানুষের ক্ষেত্রে কী ঘটে ?'

'আমি কী করে বলব ?', গুদো জবাব দিলেন।

'কারণ, আপনি তো একজন শিক্ষক', সম্রাট বললেন।

গুদো বললেন, 'তা বটে, কিন্তু আমি তো মৃত কেউ নই।'

বাংলায় রূপান্তর : মুজিব মেহদী


গড় রেটিং
( ভোট)
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: শুক্র, ২০০৮-০৮-০৮ ২৩:৪২)
উদ্ধৃতি | মুজিব মেহদী এর ব্লগ | ১৮টি মন্তব্য | ১৮৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, মুজিব মেহদী. Sachalayatan.com can not be held responsible.

সবজান্তা এর ছবি
১ | সবজান্তা | শুক্র, ২০০৮-০৮-০৮ ২৩:৫৮

নির্মম জবাব।


অলমিতি বিস্তারেণ

মাহবুব লীলেন এর ছবি
২ | মাহবুব লীলেন | শনি, ২০০৮-০৮-০৯ ০০:০১

এই জেন শিক্ষকের উচিত ছিল কিছুদিন বাংলাদেশের মাদ্রাসায় পড়া
তাহলে তিনি মৃত্যুর পরে কী কী হয় সব স্বচক্ষে দেখার মতো বর্ণনা করতে পারতেন


সংসারে এক সন্ন্যাসী এর ছবি
২.১ | সংসারে এক সন্ন্যাসী | শনি, ২০০৮-০৮-০৯ ০৪:২০

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মন্তব্যে আপনাকে বিপ্লব

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?


তানবীরা এর ছবি
২.২ | তানবীরা | শনি, ২০০৮-০৮-০৯ ০৪:৫০

হাহাহাহা। বর্ননা আমিও জানি, কোথা থেকে শুরু করব বলেন, কবরে সাপে কাটা থেকে ?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


মুজিব মেহদী এর ছবি
২.২.১ | মুজিব মেহদী | শনি, ২০০৮-০৮-০৯ ১২:৫৪

এসব নিয়ে একটা সিরিজ লিখলেও তো পারেন।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)


মাহবুব লীলেন এর ছবি
২.২.২ | মাহবুব লীলেন | শনি, ২০০৮-০৮-০৯ ১৩:০৩

কম্পিটিশন কিন্তু কঠিন হবে
আমার সরাসরি অভিজ্ঞতা আছে কবরে সওয়াল জওয়াবের আর শেষ বিচারের

কবরে প্রশ্নউত্তরের একখানা বিশাল ড্রাফটও আছে
আর শেষ বিচারের কাহিনীটা লিখব লিখব করছি

০২
মরার অভিজ্ঞতা আমার থেকে বেশি বোধহয় কারো নেই
মানুষ যতযতভাবে মরতে পারে সবভাবেই আমি কয়েকবার মরেছি
(শুধু পিরিতের মরা বাদ দিয়ে। এইটা তানবীরা লিখতে পারেন)


নুরুজ্জামান মানিক এর ছবি
২.৩ | নুরুজ্জামান মানিক | শনি, ২০০৮-০৮-০৯ ০৯:০৩

'মৃত্যুর পরে একজন বোধিপ্রাপ্ত মানুষের ক্ষেত্রে কী ঘটে ?'

এর জবাব গুরু মাহবুব লীলেন ভাল দিতে পারবেন
কারন সম্প্রতি তিনি সে জগত ঘুরে এসেছেন (সুত্র-আকতারের ব্রেকিংনিউজ)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)


মুজিব মেহদী এর ছবি
২.৪ | মুজিব মেহদী | শনি, ২০০৮-০৮-০৯ ১২:৫১

ঠিক কথা।
কবরযাপনকাল ও পারলৌকিক ব্যাপার-স্যাপার নিয়ে এদের (মাদ্রাসাওয়ালাদের) কল্পনা ক্ষমতা এত ডালপালা ছড়ায় যে, তা রীতিমতো মোহজাগানিয়া হয়ে ওঠে। যেন তারা প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছেন।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)


মনজুরাউল এর ছবি
৩ | মনজুরাউল | শনি, ২০০৮-০৮-০৯ ০৩:০৫

নিশিজিমা আসলে জানেন । সম্রাট না হয়ে শিশ্য কেউ হলে ঠিকঠাকই বলতেন বোধহয় (কি জানি বাপু,হয়ত না )।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......


১০

মুজিব মেহদী এর ছবি
৩.১ | মুজিব মেহদী | শনি, ২০০৮-০৮-০৯ ১২:৫৭

হতেও পারে।
প্রশ্নকর্তা সম্রাট না হয়ে শিষ্য হলে গুদো হয়ত অন্যরকম করেই বলতেন।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)


১১

মুশফিকা মুমু এর ছবি
৪ | মুশফিকা মুমু | শনি, ২০০৮-০৮-০৯ ০৭:৫৭

হি হি হি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


১২

জি.এম.তানিম এর ছবি
৫ | জি.এম.তানিম | শনি, ২০০৮-০৮-০৯ ১১:০৩

হুমম! চিন্তিত
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।


১৩

সবুজ বাঘ এর ছবি
৬ | সবুজ বাঘ | শনি, ২০০৮-০৮-০৯ ১১:৩৫

মিত্যুর পর মানুষ আরো ভুদাই হয়।


১৪

মুজিব মেহদী এর ছবি
৬.১ | মুজিব মেহদী | শনি, ২০০৮-০৮-০৯ ১২:৫৬

এই অভিজ্ঞতা আপনের কবে অইল? কয়দিন আছিলেন ওইপারে?
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)


১৫

নুরুজ্জামান মানিক এর ছবি
৭ | নুরুজ্জামান মানিক | শনি, ২০০৮-০৮-০৯ ১৪:৪০

নিকট-মৃত্যুর অবাক অভিজ্ঞতা

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)


১৬

মুজিব মেহদী এর ছবি
৭.১ | মুজিব মেহদী | মঙ্গল, ২০০৮-০৮-১২ ০০:২৪

আপনার লিংকটা পড়লাম।

আমার মতেও এটা হেলুসিনেশন বা অধ্যাস বৈ অন্যকিছু নয়!

................................................................
আমরা তা-ই করি, বন্দিরা যা করে
আমরা তা-ই করি, বেকারেরা যা করে :
আমরা ফলিয়ে যাই আশার আবাদ।
(মাহমুদ দারবীশ)


১৭

রাফি এর ছবি
৮ | রাফি | শনি, ২০০৮-০৮-০৯ ১৬:০৯

লা জওয়াব...
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!


১৮

মুজিব মেহদী এর ছবি
৮.১ | মুজিব মেহদী | মঙ্গল, ২০০৮-০৮-১২ ০০:২৫

আমিও।
................................................................
আমরা তা-ই করি, বন্দিরা যা করে
আমরা তা-ই করি, বেকারেরা যা করে :
আমরা ফলিয়ে যাই আশার আবাদ।
(মাহমুদ দারবীশ)


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন