| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
কাকে বলে সম্পর্ক
কলের জলের মতো সাদা কান্না
শুকিয়ে গেলেও রক্তের ভেতরে
সম্পর্ক দাগ রেখে যায় নদীর।
সভ্যতা গড়ে উঠে বিকশিত হয় তিলে তিলে
চরম উত্ কর্ষের চুড়োয় এসে দু-হাত উঁচু করে দাঁড়ায়,
হুড়মুড় করে ভেঙে পড়বার জন্যই বোধহয়?
পরাক্রমশালী সাম্রাজ্যগুলোও ধ্বসে গেছে
ধ্বংসপ্রাপ্ত হয় সমস্ত সফল শিল্পকর্ম?
টেকে না কোনো কিছু চিরকাল।
মানুষের প্রেম-কাম-মানবিক সম্পর্কগুলোও
একসময় পরম-পরিতৃপ্তির চুড়োয় এসে দাঁড়ায়
হুড়মুড় করে ভেঙে পড়বার জন্যই বোধহয়?
শুধু ছোট্ট কাহিনীর মতো
পেছনে পড়ে থাকে সম্পর্ক,
এর ভেতরে সময় আর
জীবন থকে যায় নিভৃতে,
তাও পতনের সৌজন্যে?
কাকে বলে সম্পর্ক?
২
ধন্যবাদ, শুভেচ্ছা ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
৩
শুধু ছোট্ট কাহিনীর মতো
পেছনে পড়ে থাকে সম্পর্ক,
একেই বলে সম্পর্ক। আপনি দেখছি সম্পর্ক নিয়ে কাব্য খেলায় মেতেছেন, একেকটি কব্যবর্ণনার সাথে সম্পর্ক রেখে রেখে।
একেই বলে সম্পর্ক! এ সম্পর্ক অনবদ্য লাগছে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
৪
তীরন্দাজ, আপনার ভাল-লাগাটা বেশ ভাল-লেগেছে ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
৫
দাগ রেখে যাওয়ার নামই প্রেম
শিল্পে ডুবে থাকাই প্রকৃত বিরহ।
৬
অনেক অনেক শুভেচ্ছা ... ভালবাসা ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
৭
কাকে বলে সম্পর্ক
কলের জলের মতো সাদা কান্না
শুকিয়ে গেলেও রক্তের ভেতরে
সম্পর্ক দাগ রেখে যায় নদীর।
আজো জানিনা,বুঝতে পারিনা। সম্পর্ক আসলে কি??
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...
৮
হ্যাঁ-নিঝুম, আপনাকে উত্তর লেখাটা সহজ নয়।
আমাদের কী আছে যে, আমরা হারাবো?
এই ফুলটি ফুটলেই সম্পর্ক গন্ধ ছড়াবে?
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
৯
টেকে না কোনো কিছু চিরকাল।
১১
কলের জলরে কবি দেখেন সাদা...
বর্ণহীনকে তিনি দেন রঙ...
বুঝি না রে ভাই...
______________________________________
পথই আমার পথের আড়াল
১২
নিঝুমের মতো আপনাকেও উত্তর লেখাটা সহজ নয়?
বুঝিনা-রে ভাই এ কোন সাজা ? ভাল-থাকবেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
১৩
সবকিছু ভেঙে পড়ে...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
১৪
আমারও তাই মনে হয়, সবই পতনের সৌজন্যে ....। ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
১৫
কলের জলের মতো সাদা কান্না
শুকিয়ে গেলেও রক্তের ভেতরে
সম্পর্ক দাগ রেখে যায় নদীর।
.....................................
১৬
শুভেচ্ছা-ভালবাসা ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
১৭
এই তিন লাইন মোক্ষম।
১৮
অনেক অনেক ধন্যবাদ ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
১
কলের জলের মতো সাদা কান্না
শুকিয়ে গেলেও রক্তের ভেতরে
সম্পর্ক দাগ রেখে যায় নদীর।
এটাই তো সম্পর্ক !
ভালো লাগলো।