Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

তাইগ্রিস নদী ও পবিত্র ঘুড়ার ডিম

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বুধ, ০৩/১০/২০১২ - ২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি জানি, কাল সকালেই একটা মৃত বালক এসে
হামাক জিজ্ঞাসিবে, ভাই আমারে তাইগ্রিস নদীটা দেখিয়ে দাও
আমি তাকে একটা নীল রঙের ঘুড়ার ডিম উঁচু পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে ফেটে যায়
তারপর হেঁটে যায় মানবিক সমাজে তার সিন ও সিনাওয়াত্রা দেখিয়ে বলব
আরও পিছনে হটো, ঘটে যাওয়া ঘটনার মতো
তুমি এক পালঙ শাক খেকো বালক তুমাকে মানায় না তাইগ্রিস নদীতে সাঁতার কাটা
তুমি বরঙ ঝিনাই নদীতে সাঁতার কাটো

তবুও নিহত বালক আহত স্বরে বলে, হামাক তাইগ্রিস নদী দেখাও
হামি তাকে বলি, ওই যে উঁচু পাহাড় গড়িয়ে গড়িয়ে পড়ে যাওয়া ঘুড়ার ডিম নীল রঙ যার
সে ফেটে যাচ্ছে মুমুর্ষু নদীর মতো তার বুকে একটা তাইগ্রিস নদী আছে

মৃত বালক ক্ষেপে যায়, ধুনফুন বলো না.. হামাক ধুনফুন বলো না.. দোহাই তুমার... দয়া করো
হামাক তাইগ্রিস নদী দেখাও

আমি তাকে বলি, শোনো বালক, সবুজ পালঙ শাক খেকো কুথাকার...
মনে রেখো পৃথিবীতে কোনো তাইগ্রিস নদী নাই
সকলই দজলা-ফোরাত লালে লালাকার


মন্তব্য

স্বপ্নহারা এর ছবি

আমি তাকে বলি, শোনো বালক, সবুজ পালঙ শাক খেকো কুথাকার...
মনে রেখো পৃথিবীতে কোনো তাইগ্রিস নদী নাই
সকলই দজলা-ফোরাত লালে লালাকার

গুরু গুরু

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

তাপস শর্মা এর ছবি
চরম উদাস এর ছবি

চলুক
দারুণ

খেকশিয়াল এর ছবি

হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনিকেত এর ছবি

বস ইজ ব্যাক....... গুরু গুরু

অনার্য সঙ্গীত এর ছবি

বাঘা ওয়াজ নেভার গান হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনার্য সঙ্গীত এর ছবি

বাঘা!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দুর্দান্ত এর ছবি

পিথিমিতে পেম বলে কিছু নেই।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
অমি_বন্যা এর ছবি

(জাঝ চলুক গুরু গুরু । অসাধারণ

ক্রেসিডা এর ছবি

জৌলুস নয়, বা চমকে দেয়া নয় - অকৃতিম সরলতাই মুগ্ধ করে এ লেখার!

স্বপ্রশ্নে জেগে ওঠে যে তছনছ করা আত্ননির্লিপ্তি বালকের কন্ঠস্বরে মাঝ থেকে কন্ঠ থেকে সরে এসে তার আহত ও নিহিত এর মাঝখানে এসে ভাবনারা আটকে যায়।

আপাত প্রচল অলংকারহীনতা এক আশ্চর্য সুন্দর বোধ; কি বলেন?

ভালো লাগলো অনেক;

ভালো থাকা হোক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

রিসালাত বারী এর ছবি

গুরু গুরু

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

গুরু গুরু

---------------------
আমার ফ্লিকার

স্পর্শ এর ছবি

গুল্লি


ইচ্ছার আগুনে জ্বলছি...

লালকমল এর ছবি

দারুন! আফনার কমিতা ব্যাফক মিস করি।

অতিথি লেখক এর ছবি

আপনি এতো কম লিখেন কেন? -রু

মন মাঝি এর ছবি

চলুক

****************************************

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মাহবুব লীলেন এর ছবি

হইল না
আমনের কওয়া উচিত ছিল- ওই যে আধা বাচ্চা হওয়া ঘুড়ার ডিম ফেটে লাল লাল রক্ত আর পুঁজ মেশানো রক্ত গড়ায় ইহাই পবিত্র তাইগ্রিস নদী....

মণিকা রশিদ এর ছবি

চলুক

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

অতিথি লেখক এর ছবি

আমি তাকে বলি, শোনো বালক, সবুজ পালঙ শাক খেকো কুথাকার...
মনে রেখো পৃথিবীতে কোনো তাইগ্রিস নদী নাই
সকলই দজলা-ফোরাত লালে লালাকার

অনেকদিন পর পেটপুরে খেলাম । সত্যি অসাধারণ !

তানিম এহসান এর ছবি

গুরু গুরু

যুমার এর ছবি

চলুক

আয়েশা আখতার এর ছবি

মনে রেখো পৃথিবীতে কোনো তাইগ্রিস নদী নাই
সকলই দজলা-ফোরাত লালে লালাকার

অসাধারণ!

তারেক অণু এর ছবি

মনে রেখো পৃথিবীতে কোনো তাইগ্রিস নদী নাই
সকলই দজলা-ফোরাত লালে লালাকার গুল্লি মন খারাপ

স্যাম এর ছবি

চলুক চলুক

কড়িকাঠুরে এর ছবি

গুরু গুরু

মণিকা রশিদ এর ছবি

"আমি তাকে একটা নীল রঙের ঘুড়ার ডিম উঁচু পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে ফেটে যায়
তারপর হেঁটে যায় মানবিক সমাজে তার সিন ও সিনাওয়াত্রা দেখিয়ে বলব
আরও পিছনে হটো, ঘটে যাওয়া ঘটনার মতো '
এরপর মুই আর কী কমু, কওয়ার নাহান কী কিছু আছে!

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

শোয়েব মাহমুদ সোহাগ এর ছবি

গুল্লি

অতিথি লেখক এর ছবি

প্রথম দুই লাইন পড়ে বিরক্তি লাগছিল। এটা কেমন জগাখিচুড়ী! প্রথম লাইন কাব‌্যিক, অথচ দ্বিতীয় লাইনে এসে চরম হোঁচট খাওয়া!!

আরো একটু এগিয়ে গিয়ে বুঝতে পারলাম মর্মটা- হঠাৎ করেই যেন " হামার চুখের সামনে থেকে পর্দা সরে গেলো"। তিন চারবার পড়লাম - প্রতিবারই যেন নতুন নতুন রূপে হাজির হলো "একমেবাদ্বিতীয়ম" শব্দগুচ্ছ।
অসাধারন বললে কম বলা হবে - ভাষার অভাবে তাই শুধু ইমো দিয়ে যাই -

^:) ^ = DX উত্তম জাঝা! লেখা -গুড়- হয়েছে

-অয়ন

মণিকা রশিদ এর ছবি

এই কবিতা পড়ে অনেকের হাসি পেলো কেন, বুঝলামনা! চিন্তিত

Don't teach me what to wear,
- teach your sons not to rape !

সবুজ বাঘ এর ছবি

সবাইরেই ধন্যবাদ, যদিও ধন্যবাদ কিছু শট আছে।

ত্রিমাত্রিক কবি এর ছবি

গুরু গুরু

_________________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
_________________________________
।। রিসার্চ ইন্টারফেস ।।

নজরুল ইসলাম এর ছবি

গুরু গুরু

______________________________________
পথই আমার পথের আড়াল

ওডিন এর ছবি

তুমি এক পালঙ শাক খেকো বালক তুমাকে মানায় না তাইগ্রিস নদীতে সাঁতার কাটা
তুমি বরঙ ঝিনাই নদীতে সাঁতার কাটো

এমনে ঠাস কইরা উচিত কথা কওনটা কি পলিটিকালি কারেক্ট? একদমই না মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।