| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
বুকের ভেতর ছিলো আমার মস্তবড় মাঠ
মাঠের ভেতর ছড়িয়ে ছিলো ছেলেবেলার স্মৃতি
দুরন্তপনা, হারিয়ে যাওয়া, ঘুড়ির পিছে দৌড়
হারিয়ে গেছে মাঠটা আমার বুকের কাছে নেই
কোন আকাশে কোন সাগরে কোন পাহাড়ের কাছে
মাঠটা আমার হারিয়ে গেছে বুকের কাছে শূন্য
তাই মানুষ আমি পাল্টে গেছি ঋতুর রঙের মতো
এখন আমি মানুষটা আর নেই সেরকম সবুজ
নীলচে আমার চোখে এখন লালচে আগুন জ্বলে
পায়ের নিচে হারিয়ে গেছে নরম ঘাসের বাগান
কঠিন পাথর হচ্ছে ধুলো এখন হাতের মুঠোয়
মানুষ আমি এখন ভীষণ রুদ্র ছন্নছাড়া
মানুষ আমি এখন আমার একলা একলা খেলা
৩
সিঙ্গাপুরি মেম নিয়া একটা কবিতা লেখতে পারতেন।
আমি একটা লেখছিলাম...
ওগো সিঙ্গাপুরী মেম
তুমি করবা নাকি প্রেম?
আজ তোমায় লইয়া যামু
খাস বাঙ্গালী বানামু...
(আবার বইলেন না আমি বাংলা সিনেমা থেকে কপি মারছি)
______________________________________
পথই আমার পথের আড়াল
৪
হ, আর কোনো কাম নাই। তারপর সচলের সবাই ক্ষেপে গিয়ে আমাকে অচল করে দিক! আমার প্যারালাল আপনার কাহিনী ছাড়েন। কথা দিয়া না রাখন ভালা লক্ষণ না কইলাম!
৫
হারিয়ে গেছে মাঠটা আমার বুকের কাছে নেই
কোন আকাশে কোন সাগরে কোন পাহাড়ের কাছে
মাঠটা আমার হারিয়ে গেছে বুকের কাছে শূন্য
কী বিষন্ন, কী মায়া!
৭
আসলেই, মাঠটা হারিয়ে ফেলেছি আমিও! আপনার মাঠের সন্ধান পেলে জানায়েন!
৯
আমি ছন্দে ছন্দে পড়বো বলে এগুলাম। তাতে কি 'এখন আমি মানুষটা আর সেরকম সবুজ নেই' কথাগুলির জন্য যে কোন ছন্দ লাগে না...
১
কবি তার স্বকিয় মহিমায় দেখা দিয়েছে আবার। খুব ভালো লাগলো এইটা।
কবির কলম এগিয়ে চলুক
নীল কাগজে আগুন জ্বলুক!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।