নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

দু'টো অণুগল্প: কে বেশী বিষাক্ত? রাজা, সাপ না কালো মাকড়শা?


লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ২০০৮-০৫-০৭ ১৪:৪০)
ক্যাটেগরী:

গল্প এক:
সাপ আর কালো মাকড়শা বিতর্কের চুড়ান্ত চুড়োয়। বিষয়বস্তু: কে বেশী বিষাক্ত।

সাপ বলে, আমি এক ছোবলে যে কোন প্রানীকে মুহুর্তের মাঝে মেরে ফেলতে পারি।

এর উত্তরে কালো মাকড়শা যা বললো, তার উত্তর সাপ আজ অবধিও দিতে পারে নি।

গল্প দুই:
রাজা বললেন, একটি আদর্শ রাষ্ট্র হচ্ছে, একটি মানুষের শরীরের মতো। প্রকৃতি তার সুচারু শিল্পমমতায় যে মানুষকে সৃষ্টি করেছে, রাষ্ট্রের সামনে এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না।

সাংবাদিকরা বিশদ জানতে চাইলে রাজা বললেন, স্বাভাবিকভাবেই সে রাষ্ট্রের মাথা আমি নিজে। সবরকম পারিপার্শিক প্রভাবমুক্ত হয়ে আমিই সবার উপরে থেকে সবদিকে নজর রাখতে চাই।

সরকারী কর্মচারীরা শক্ত কাঁধ হয়ে আমাকে বহন করবেন।
সেনাপ্রধানরা হবেন সে রাষ্ট্র্রের শক্ত হাত। শত্রুমোকাবেলায় শক্ত হাত না হলে চলবে কি করে?

ব্যাবসায়ীরা নেবেন রাষ্ট্রের পেটের ভুমিকা। রাষ্ট্রকে খাইয়ে পরিয়ে সুস্থ ও সবল করা হবে ওদের দ্বায়িত্ব। খালি পেটে মাথার কাজ যে ভাল হয়না, এটা নতুন বলার কি আছে!

পায়ের দ্বায়িত্ব নেবে সেনাবাহিনীর দল। ওরা আমাদেরকে যুদ্ধক্ষেত্রে বহন করবে, সামনে ও প্রয়োজনে পেছনেও আনবে।
বলেই সংবাদসন্মেলন সমাপ্তি টানতে চাইলেন রাজা।

কিন্তু এক নাছোড় সাংবাদিক থামতে চাইল না। 'জনগনের কি ভুমিকা থাকবে' বলে বেয়াড়া একটি প্রশ্ন করে বসলো।

'সে রাষ্ট্রের পশ্চাতদেশের একটি ভুমিকা আছে না? জনগন সেটাই পালন করবে' বলেই উঠে পড়লেন রাজা।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ২০০৮-০৫-০৭ ১৪:৪০)
উদ্ধৃতি | তীরন্দাজ এর ব্লগ | ১৮টি মন্তব্য | ১৯৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তীরন্দাজ. Sachalayatan.com can not be held responsible.

অতন্দ্র প্রহরী এর ছবি
১ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-০৫-০৭ ১৪:৫৫

অসাধারণ! দুটোই খুব ভাল লাগল। একটা থেকে আরেকটা বেশি ভাল!
দ্বিতীয়টা পড়ে মনে হলো, আমাদের দেশেও তো একই অবস্থা জনগনের! মন খারাপ


তারেক এর ছবি
২ | তারেক | বুধ, ২০০৮-০৫-০৭ ১৬:২৩

জটিল!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


শাহীন হাসান এর ছবি
৩ | শাহীন হাসান | বুধ, ২০০৮-০৫-০৭ ১৮:৩৮

কিন্তু এক নাছোড় সাংবাদিক থামতে চাইল না। 'জনগণের কি ভূমিকা থাকবে' বলে বেয়াড়া একটি প্রশ্ন করে বসলো।
হাঁ রাজার কাছে এটা একটি বেয়াড়া প্রশ্নতো বটেই!
ভাল-লাগলো তীরন্দাজ ...।

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


ফকির ইলিয়াস এর ছবি
৪ | ফকির ইলিয়াস | বুধ, ২০০৮-০৫-০৭ ১৮:৫৪

ছোট ছোট আলোর ঝিলিক ।


পরিবর্তনশীল এর ছবি
৫ | পরিবর্তনশীল | বুধ, ২০০৮-০৫-০৭ ২০:০২

অসামান্য।.।.।.
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


ধুসর গোধূলি এর ছবি
৬ | ধুসর গোধূলি | বুধ, ২০০৮-০৫-০৭ ২০:৫৫

- অরে তীরুদা'র তীররে,
উফ বড্ডো, লেগেছে। দেঁতো হাসি
___________
<সযতনে বেখেয়াল>


শেখ জলিল এর ছবি
৭ | শেখ জলিল | বুধ, ২০০৮-০৫-০৭ ২১:৫৩

অসাধারণ!


নজরুল ইসলাম এর ছবি
৮ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৫-০৭ ২২:১০

ভালো হইছে... ______________________________________
পথই আমার পথের আড়াল


সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৯ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৫-০৭ ২৩:১৫

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনি, দেখছি, ঈশপ-টাইপ গল্প লিখতে শুরু করেছেন!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত


১০

দ্রোহী এর ছবি
১০ | দ্রোহী | বুধ, ২০০৮-০৫-০৭ ২৩:৩৭

রাজাকারগুলা হচ্ছে পোঁদের ফুটো। হাসি

গল্প কোপানী হইছে। হাসি


কি মাঝি? ডরাইলা?


১১

অতিথি লেখক এর ছবি
১১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-০৭ ২৩:৪২

তুখোড় হইছে.... এ রকম আরও চাই।

সৈয়দ আখতারুজ্জামান


১২

খেকশিয়াল এর ছবি
১২ | খেকশিয়াল | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ০০:৪৬

হাহাহা জটিল তীরন্দাজ ভাই

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


১৩

শামীম হক এর ছবি
১৩ | শামীম হক | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ০৬:৪৪

দুইটাই চমৎকার!


১৪

মৃদুল আহমেদ এর ছবি
১৪ | মৃদুল আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১২:০০

সরি... আমার বুদ্ধি একটু কম... মাকড়সা সাপকে কী এমন সাঙ্ঘাতিক উত্তর দিয়েছিল, বলুন তো?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


১৫

তীরন্দাজ এর ছবি
১৪.১ | তীরন্দাজ | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৩:০৮

আপনার বুদ্ধি কম নয়, হয়তু দুর্বুদ্ধি বেশী নেই!

বিষাক্ত কালো মাকড়শা সাপকে মরণ কামড় দিয়েছিল। সে তার কথায় প্রমাণ করার চেষ্টা করে নি, কাজে করেছিল।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


১৬

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১৫ | আনোয়ার সাদাত শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১২:০৬

দূর্দান্ত চলুক


১৭

মাহবুব লীলেন এর ছবি
১৬ | মাহবুব লীলেন | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৬:৩৪

না না
আমাদের রাজা বিষটিশের মইধ্যে নাই
খালি আপনেরা তারে নিয়া টানাটানি করেন


১৮

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১৭ | সুলতানা পারভীন শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৬:৪১

এক নাম্বারটা দারুণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন