ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

টুকুনের সঙ্গে কথা


লিখেছেন তুলিরেখা [অতিথি] (তারিখ: সোম, ২০০৮-১১-১৭ ০০:৩১)
ক্যাটেগরী: |

টুকুন, তোকে গল্প বলি আয়
সে ছিলো এক মেঘপরীদের দেশ,
রুমঝুমিয়ে বাজতো তাদের নূপুর
চিকমিকিয়ে উঠতো তাদের কেশ।

টুকুন তোকে বলেছিলাম আগে,
মাটির সে ঘর, নিকোনো উঠান-
আমকাঁঠালের ছায়ায় ছায়ায় পথ
হাওয়ায় দোলে ক্ষেতের সোনার ধান।

টুকুন, তোকে দেখাবো একবার
এবার যখন আমরা যাবো দেশে-
তখন সবাই গাঁয়ের বাড়ী যাবো
দেখিস, এবার যাবোই ঠিক শেষে।

"প্রতিবারেই তুমি বলো যাবে
কোনোবারেই হয় না যাওয়া জানি-
এখন আমি আর তো ছোটো নেই
এখন আমি সবই বুঝি শুনি।"

আসলে তো সব স্বপ্ন হয়ে গেছে
বন্যা কোথায় ভাসিয়ে নিয়ে গেছে-
টুকুন, তোকে আঁকতে শেখাই আয়
বৌকথাকও মাদারফুলের গাছে।

"কেন তুমি কাঁদছো মিছামিছি?
আমি তো চাইনি সেথায় যেতে!
তোমার চোখের মণির ভিতর দিয়ে
সে দেশ আমার চোখে আসন পাতে।"

"তীরপূর্ণির সে ঘাট আমার চেনা
সুজনমাঝির নৌকো আমার জানা,
গল্প থেকে উড়াল দিয়ে তারা
মনপবনে ভাসিয়ে দেয় ডানা।"

"আমিও তো বলবো এসব কথা
আমার টুকুন থাকবে কোলের কাছে-
আমার গানেও লাগবে ভোরাই সুর
ঊষার আলো কৃষ্ণচূড়ার গাছে ।"

টুকুন, আয়, এইখানে দে টান
ঠিক এখানে বুলিয়ে দে তোর তুলি-
রঙের টানে জাগুক গাছের ডালে
হারিয়ে যাওয়া শতেক বুলবুলি।

আয় টুকুন, মুছিয়ে দিই তোর চোখ
কাজল পরাই কাজলকালো চোখে-
তুই হাসলে আকাশ হেসে ওঠে
সূর্যওঠা ভোর জাগে তোর মুখে।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তুলিরেখা [অতিথি] (তারিখ: সোম, ২০০৮-১১-১৭ ০০:৩১)
উদ্ধৃতি | তুলিরেখা এর ব্লগ | ৩৩টি মন্তব্য | ১৭৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তুলিরেখা [অতিথি]. Sachalayatan.com can not be held responsible.

নজরুল ইসলাম এর ছবি
১ | নজরুল ইসলাম | সোম, ২০০৮-১১-১৭ ০৩:১১

উদ্ধৃতি
টুকুন, আয়, এইখানে দে টান
ঠিক এখানে বুলিয়ে দে তোর তুলি-
রঙের টানে জাগুক গাছের ডালে
হারিয়ে যাওয়া শতেক বুলবুলি।

পুরোটাই ভালো... তবে এই অংশটা বেশ ভালো লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল


তুলিরেখা [অতিথি] এর ছবি
২ | তুলিরেখা [অতিথি] (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-১১-১৭ ০৩:৪৬

নজরুল,
থ্যাংকু। হাসি
আর, আপনেরে নায়ক বানাইয়া যে ডিটেকটিভ লেখাটা লিখছেন স্নিগ্ধা, সেইডা পইড়া বড়ই প্রীত হইলাম। দেঁতো হাসি


স্নিগ্ধা এর ছবি
২.১ | স্নিগ্ধা | সোম, ২০০৮-১১-১৭ ০৬:৫৭

আহা, আপনি বড়ই মিষ্টভাষী - নজরুলকে আমি 'নায়ক' বানিয়েছি? ওটা নায়ক?! দেঁতো হাসি

টুকুনের সঙ্গে কথা আর বলেন নি? হাসি


তুলিরেখা এর ছবি
২.১.১ | তুলিরেখা [অতিথি] | রবি, ২০০৮-১২-১৪ ০৫:৫৬

টুকুন পালালো যে দৌড় দিয়া! মন খারাপ
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -


ফারজানা এর ছবি
৩ | ফারজানা (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-১১-১৭ ০৪:৩১

এ ব্লগ ও ব্লগ ঘুরতে ঘুরতে একজনের ব্লগের প্রিয় লেখায় এই লিংক পেয়ে এসে লেখাটা পড়ে থতমত খেয়ে গেছি! টুকুনের সাথে সাথে আমার চোখেও পানি চলে এলো... এত মায়া নিয়ে লিখেছেন কী করে?! আমিও প্রিয়তে নিয়ে যাচ্ছি।


তুলিরেখা [অতিথি] এর ছবি
৪ | তুলিরেখা [অতিথি] (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-১১-১৭ ০৫:৩২

ফারজানা,
অনেক ধন্যবাদ রইলো।


ধুসর গোধূলি এর ছবি
৫ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-১১-১৭ ০৬:৩৫

- এইতো পারেন আপনি সোজা বাংলায় লিখতে। ক্যান যে খামাখা দাঁত ভাঙতে চান আমাদের বুঝি না! চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


তুলিরেখা [অতিথি] এর ছবি
৬ | তুলিরেখা [অতিথি] (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-১১-১৭ ০৬:৪৩

সাদা বাংলায় কইলাম-দৌড় দে! দেঁতো হাসি
এইরকম ল্যাহা চান নাকি?


ধুসর গোধূলি এর ছবি
৬.১ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-১১-১৮ ০৬:১৬

- চামে চামে আমারে দৌড়ের উপরে থাকতে বললেন! মন খারাপ

কিন্তু আমি তো আপনার পোস্ট পড়া থামাবো না। পড়বোই পড়বো। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


১০

পান্থ রহমান রেজা এর ছবি
৭ | পান্থ রহমান রেজা | সোম, ২০০৮-১১-১৭ ০৯:৫২

বেশ মায়াবতী লেখা। ভালো লাগলো।


১১

তুলিরেখা এর ছবি
৭.১ | তুলিরেখা [অতিথি] | রবি, ২০০৮-১২-১৪ ০৫:৫৫

ধন্যবাদ পান্থ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -


১২

নির্বাক এর ছবি
৮ | নির্বাক [অতিথি] | সোম, ২০০৮-১১-১৭ ১১:১৮

অদ্ভুত! অনিন্দ্য! অসাধারন! সত্যিই বিমোহিত হয়েছি!


১৩

তুলিরেখা এর ছবি
৮.১ | তুলিরেখা [অতিথি] | রবি, ২০০৮-১২-১৪ ০৫:৫৭

আমিও ধন্য হলাম নির্বাক।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -


১৪

সেলিনা তুলি এর ছবি
৯ | সেলিনা তুলি | সোম, ২০০৮-১১-১৭ ১২:০৪

আমি তো চাইনি সেথায় যেতে!
তোমার চোখের মণির ভিতর দিয়ে
সে দেশ আমার চোখে আসন পাতে।"
এই টুকুনরা কিভাবে যেন স্বান্তনা েদয়াটা শিখে যায় একসময়। আপনাকে লিখব বলেই লগইন করলাম অফিসে র ব্যস্ততার মাঝখানে।
খুবই মনছোঁয়া লেখা।


১৫

তুলিরেখা এর ছবি
৯.১ | তুলিরেখা [অতিথি] | রবি, ২০০৮-১২-১৪ ০৫:৫৮

মন ছুঁতে পেরে আমিও ধন্য।
ভালো থাকবেন। আপনার টুকুনটাকে অনেক ভালোবাসা।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -


১৬

খেকশিয়াল এর ছবি
১০ | খেকশিয়াল | সোম, ২০০৮-১১-১৭ ১২:০৫

খুবই ভাল লাগল, ছোটবেলার পড়া কবিতাগুলোর কথা মনে পড়ে গেল ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'


১৭

তুলিরেখা এর ছবি
১০.১ | তুলিরেখা [অতিথি] | রবি, ২০০৮-১২-১৪ ০৫:৫৯

ধন্যবাদ খেকশিয়াল।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -


১৮

মুশফিকা মুমু এর ছবি
১১ | মুশফিকা মুমু | সোম, ২০০৮-১১-১৭ ১৬:৫১

আপু এত্ত ভাল লাগল, অসাধারণ! অসাধারণ!, খুবি সুইট হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে


১৯

তুলিরেখা এর ছবি
১১.১ | তুলিরেখা [অতিথি] | রবি, ২০০৮-১২-১৪ ০৬:০১

অনেক ধন্যবাদ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -


২০

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১২ | সুলতানা পারভীন শিমুল | সোম, ২০০৮-১১-১৭ ২০:৩৮

খুব কিউট একটা ছড়া।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


২১

তুলিরেখা এর ছবি
১২.১ | তুলিরেখা [অতিথি] | রবি, ২০০৮-১২-১৪ ০৬:০২

হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -


২২

তুলিরেখা [অতিথি] এর ছবি
১৩ | তুলিরেখা [অতিথি] (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-১১-১৭ ২১:৩২

কি আর বলবো, আপনাদের মন্তব্যে আমি অভিভূত। অনেক ধন্যবাদ।


২৩

তুলিরেখা [অতিথি] এর ছবি
১৪ | তুলিরেখা [অতিথি] (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-১১-১৭ ২২:১৮

স্নিগ্ধা,
আরে "নায়ক" ই তো! বাসন্তী রঙের জামা পরা নায়ক! দেঁতো হাসি


২৪

তুলিরেখা এর ছবি
১৫ | তুলিরেখা [অতিথি] | মঙ্গল, ২০০৮-১১-১৮ ০৪:১২

আজকে শিখে ফেলেছি!!!!
হো হো হো হাসি) হো হো হো
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -


২৫

অতিথি লেখক এর ছবি
১৬ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-১১-১৮ ০৫:৫৭

সুন্দর ছন্দ এবং শব্দচয়ন। বেশ ভালো লাগলো। মন খারাপ করিয়ে দেয়া কবিতা।

তবে বাচ্চাদের দেয়া কথা রাখা উচিত নয়তো "কেউ কথা না রাখার" দলে পড়ে যেতে হবে। ওদের স্বপ্ন আটকে রাখা ঠিকনা। আর গ্রাম অবশ্যি ওদের দেখা উচিত। আমার মা আমাদের শহর থেকে আমাদের ভাইবোনকে ধরে বেধে নিয়ে গেল গ্রামে। হারিকেনের আলো, টিনের ঘর এসবের মাঝে টানা কয়েক বছর পর থেকেছি। সেগুলাই আমার জীবনের শ্রেষ্ঠ সময়।

ভালো থাকবেন।

নির্জর প্রজ্ঞা


২৬

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৭ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-১১-১৮ ০৭:১৭

মায়া-ছড়ানো ছড়া।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...


২৭

তুলিরেখা এর ছবি
১৭.১ | তুলিরেখা [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-১২-১৮ ২২:১৪

ধন্যবাদ সন্ন্যাসী।
আপনার লেখাগুলোর অপেক্ষায় থাকি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -


২৮

ভূঁতের বাচ্চা এর ছবি
১৮ | ভূঁতের বাচ্চা [অতিথি] | মঙ্গল, ২০০৮-১১-১৮ ০৭:৩৩

দারুন লাগলো তুলিপু !
ধুগোদা ঠিকই বলেছেন অনেক সোজা করে লিখেছেন এটা।


২৯

গৌতম এর ছবি
১৯ | গৌতম | মঙ্গল, ২০০৮-১১-১৮ ১৬:৫৪

এটুকুই শুধু বলি- ভালো লেগেছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক


৩০

সাইফুল আকবর খান এর ছবি
২০ | সাইফুল আকবর খান [অতিথি] | বুধ, ২০০৮-১১-১৯ ১০:২৩

কী ক'রে লেখেন আপনি এমন!
মন খারাপ

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"


৩১

তুলিরেখা [অতিথি] এর ছবি
২০.১ | তুলিরেখা [অতিথি] (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-১২-১৪ ০৫:৫৩

এমনি এমনি।


৩২

অতন্দ্র প্রহরী এর ছবি
২১ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-১১-১৯ ২০:৫৬

অদ্ভুত মায়াভরা একটা লেখা। খুবই ভাল লাগল।


৩৩

তুলিরেখা এর ছবি
২১.১ | তুলিরেখা [অতিথি] | রবি, ২০০৮-১২-১৪ ০৬:০৩

ধন্যবাদ রইলো।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন