কবিতা

হ্রস্ব কবিতা: কালিদহ

??? এর ছবি
লিখেছেন ??? (তারিখ: রবি, ৩০/০৯/২০০৭ - ১০:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

small

[নানারকম কবিতায় পাঠককে একটু বিব্রত করা, একটু হলেও বিরাজমান আবহের বাইরে ডেকে আনা। দীর্ঘ কবিতায় অবিশ্বাস্যসংখ্যক পাঠক পাওয়া গেল, তাই হ্রস্ব কবিতা এবার!]
......................

আকাশকন্যা! সাঁতার জানে ন...


চৈতালী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ৩০/০৯/২০০৭ - ৮:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিছু রঙ দেবে
তোমার রঙধনু হৃদয় থেকে?

কালো ক্যানভাসে সাদা আস্তর
মেখে একা আমি।

বেরঙীন রোদতাপে
দেখি ধু ধু মরুভূমি।

বৃক্ষছাযা়র আশায়
সুদূরের হাতছানি।

স্বপ্নের চৌকাঠে
চৈতালী হাওযা় কাঁপে

সম্মোহিত হতে
রই কান পেতে।


দীর্ঘ কবিতা: একেশ্বরী

??? এর ছবি
লিখেছেন ??? (তারিখ: শনি, ২৯/০৯/২০০৭ - ১০:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

small

এই দুর্লভ
স্বপ্নজন্তুটিকে তুমিই পাহারা দিও
নইলে সে ভেসেই বুঝি যায়
মন্দিরচূড়ার গর্বিত হাওয়ায়

প্রহরী হারিয়ে গেছে মাইল মাইল
অরণ্য গভীরে। তার পদচিহ্ন
মরা পত্রালির শিরদাঁড়া ছুঁয়ে

"নীলাভ্র ম...


বিদায়বেলা

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: শনি, ২৯/০৯/২০০৭ - ১০:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কাল দুয়ার খুলে আসবে যে পাখি
নামহীন পরিচয়হীন;
তবু কত চেনা
যেন কত দেখা।
নি:শব্দ তিমিরে প্রকৃতি নিঝুম--
হবে বিদায়ক্ষণ।
সঙ্গীহীন বন্ধুহীন কত কত একা।

সামনে অনন্ত-দিন, মহকাল সম
চাই এতটুকু ক্ষণ:
নেই তার করুণা, সামান্য অবসর
অবিচল, ভ্রু...


কুমারী

আরশাদ রহমান এর ছবি
লিখেছেন আরশাদ রহমান (তারিখ: শুক্র, ২৮/০৯/২০০৭ - ৯:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

রিম ঝিম ঝিম বৃষ্টি
কাঁপে থর থর কুমারী।
একি অপরূপ সৃষ্টি
একি রূপ হায় তোমারি।

বাধা মানেনাকো অঞ্চল
বারে বারে যেন উড়ে যায়।
আঁখি দুটি তাঁর চঞ্চল
মন যেন ঊরে দূরে যায়।

মেঘ হয়ে যায় বৃষ্টি
ছুঁয়ে যেতে ঠোঁট তোমারি।
আমি হতে পারি সব কিছু...


কান্না এবং মৃন্ময়

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শুক্র, ২৮/০৯/২০০৭ - ৯:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

১. কান্নার কাছে নিবেদন

কেন তুমি এত দূরে?
কেন তুমি নেই এই দু'চোখে?
কেন তুমি দিচ্ছ আমায় কষ্ট?
কষ্ট দিয়ে দিয়ে করছো আমায় নষ্ট!

নষ্ট হয়ে যাচ্ছি ক্ষয়ে দিনকে দিন;
কত জনায় পায় কত অশ্রুর ঋণ।
ঋণের বোঝায় হয়ে গেছি নত
কতকিছুর দংশন সইছি অবিরত।
...


খিন্ন শম

এরশাদ আলমগীর এর ছবি
লিখেছেন এরশাদ আলমগীর (তারিখ: শুক্র, ২৮/০৯/২০০৭ - ৪:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

পৃথিবীর অবসন্ন বাতাসে বেড়ায় নাকি ঢুঁড়ে
কৈতববৎ পরম সারে...?
মায়া নিদ্রার আড়ে প্রেতের মত মরীচিকা যেন-
অধর চিরটাকাল মানবের দেহাধারে।
আত্মরতির বিধান মিলায়ে কেমন
গুহ্য পুলক ক্ষণিক অন্ধকারে!


চলুন ভক্ষণ উৎসবে মেতে উঠি

ধ্রুব হাসান এর ছবি
লিখেছেন ধ্রুব হাসান (তারিখ: শুক্র, ২৮/০৯/২০০৭ - ১২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগে কবিরা কত বুদ্ধিমান ছিলেন, সুর আর ছন্ধে টইটুম্বুর ছিল তাদের কবিতা। আমার এখনো মনে আছে - বাংলা সাহিত্যের ক্লাসে তারা উচ্চারিত হতেন তরুণ তরুণীদের কম্পমান কন্ঠে। বেশ লাগতো বা লাগে শুনতে! কতোটা ভাবতেন তারা শব্দ ফলানোর আগে; আহা! চির...


অচেনা মধ্যরাত

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: বিষ্যুদ, ২৭/০৯/২০০৭ - ৭:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এ রকমই এক মধ্যরাতে
তুমি এসে দাঁড়াবে আমার জানলায়
খোলা মেড়ুসা চুলে-
মেঝেতে পা টানার শব্দে
কেঁপে উঠবে প্রতিবেশী প্রেতাত্মারা
তোমার বুকের ছুরিবিদ্ধ ক্ষতস্থান থেকে
রক্ত ঝরিয়ে তুমি দিয়ে যাচ্ছ যাত্রাপথের চিহ্ন
তোমার চোখে প্রেম, য...


অমরতার চেয়ে সত্য

??? এর ছবি
লিখেছেন ??? (তারিখ: বিষ্যুদ, ২৭/০৯/২০০৭ - ৮:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমার অন্তর্ধান সকাল দশটার যাদুকরী রোদের ভেতর
অতএব মেনে নিই এই বিরহ মাত্র কয়েক ঘণ্টার

এটুকু সময়ের মধ্যে ঘুরে আসতে হবে অনেকগুলো উপদ্বীপ
অনেকগুলো পাহাড়ি খাড়ির তলদেশের মাটির নমুনা পাঠে
জেনে নিতে হবে কেন মহাদেশগুলো পরস্পরের কা...