নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

অনুদিত অণুগল্প-২: জন্মদিন


লিখেছেন আলমগীর (তারিখ: শনি, ২০০৮-০৫-১৭ ১৮:২৯)
ক্যাটেগরী: | | | |

সত সপ্তাহে ছিল আমার ৪০তম জন্মদিন। ভোর বেলা বিছানা ছাড়তে একদমই ইচ্ছা করছিল না, তবু জোর করে উঠতেই হলো। নিচে নেমে নাস্তা করব, ভাবলাম বৌই বোধহয় প্রথম উইশটা করবে। উইশ করা তো দূরের কথা, গুড মর্নিং বলতেও ভুলে গেল! কী আর করা। বিবাহিত জীবন একসময় নিরামিষ হয়ে যায়। ছেলেপেলেরা নিশ্চয়ই বাবার এ বিশেষ দিনটির কথা ভুলবে না।

একটু পরে, ছেলেমেয়েরা হুড়মুড় করে নাস্তার টেবিলে জড়ো হয়। কোন মতো একটু হাই হ্যালো বলেই তারা নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। কাপড়-চোপড় তৈরি হয়ে যখন অফিসে রওনা হই তখন নিজেকে খুব ফেলনা মনে হয়।

অফিসে ঢুকতেই সেক্রেটারি জোঅ্যান, 'গুড মর্নিং এন্ড হ্যাপি বার্থ ডে জন'।
যাক, অন্তত একজন যে কেউ মনে রেখেছে। অফিসের কাজে ব্যস্ত থাকলে কী ভাবে সময় যায় টেরই পাই না। জোঅ্যানের নক শুনে সচেতন হই।

-বাইরে কী সুন্দর রোদ, আর আজ আপনার জন্মদিন; চলুন না দুজনে মিলে বাইরে লাঞ্চ করি।

এর আগেও আমরা বাইরে খেয়েছি। জোঅ্যান এবার ভিন্ন একটি রেস্তোরায় নিয়ে যায়। দেখে মনে হয়,সে আগেই বুক করে রেখে ছিলো। খাবার খুবই সুস্বাদু; হালকা পানীয়ও চলে।
ফিরতি পথে জোঅ্যানের প্রস্তাব, এত সুন্দর একটা দিন, আমাদের কি অফিসে ফেরার খুব দরকার?
'তো কোথায় যাওয়া যায়', আমি বলি।
'আপত্তি না থাকলে আমার ফ্ল্যাটে চলুন না, এই কাছেই।'

এ ধরনের প্রস্তাবে কোন বসেরই আপত্তি থাকার কথা না।

ফ্ল্যাটে ঢুকে সোফায় গা এলিয়ে বসি।
'এক্ষুণি আসছি', বলে সে বেডরুমের দিকে যায়। ঠোটের কোনে একটু গুঢ় হাসিও দেখি।
'ঠিক আছে', কেমনে কী... আমি নার্ভাস হয়ে অপেক্ষা করি।

কয়েক মিনিট পর বিশাল একটা কেক হাতে জোঅ্যান। পেছনে আমার স্ত্রী, ছেলেমেয়ে, অফিসের স্টাফ; হ্যাপি বার্থ ডে টু .....।

আমি তখন স্থাণু,
সোফায়,
জন্মদিনের পোশাকে।

-----------------------------------------------------------------------------------
এটাও হোয়ার্লপুল ফোরামের থেকে জোক সেকশন থেকে নেয়া। পোস্টাকারীর মতে এটা সত্য ঘটনা।
মূল পোস্ট এখানে। (দেখতে হলে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধন মাগনা।)


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আলমগীর (তারিখ: শনি, ২০০৮-০৫-১৭ ১৮:২৯)
উদ্ধৃতি | আলমগীর এর ব্লগ | ৫টি মন্তব্য | ১৭৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আলমগীর. Sachalayatan.com can not be held responsible.

অতিথি লেখক এর ছবি
১ | অতিথি লেখক | রবি, ২০০৮-০৫-১৮ ১০:৩৬

এই মচৎকার লেখাটা নীড়পাতায় নাই ক্যান?!?
মডুহক্কল জবাব চাই!!!


অতিথি লেখক এর ছবি
২ | অতিথি লেখক | রবি, ২০০৮-০৫-১৮ ১৩:৫৫

হা হা হা মজা পেলাম । এই দুর্দিনে মজা পাওয়া অনেক শক্ত ব্যাপার কি বলেন।
eru

-------------------------------------------------
pause 4 Exam


রায়হান আবীর এর ছবি
৩ | রায়হান আবীর | রবি, ২০০৮-০৫-১৮ ১৮:২১

ওরে, সেই রকম!! অনুবাদও অনেক ভালো হৈছে।
---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...


ধুসর গোধূলি এর ছবি
৪ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-০৫-১৯ ০৪:১৫

- অ-অ-অ, আমি ভাবলাম আপনার কাহিনী।
জোঅ্যান নামের মহিলারা একটু মোটা কিসিমের হয়, সত্যিকার কখনো ফ্ল্যাটে যাওয়ার আমন্ত্রণ পেলে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


ধুসর গোধূলি এর ছবি
৫ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৫-২০ ২২:৫৬

- হই মিয়া, এইখানে তো মন্তব্য করছি দেখি। যাইহোক, আরেকটা কইরা গেলাম। সিস্টেম আরকি! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন