ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

কাজ নাই তাই খই ভাজি পোস্ট


লিখেছেন নজমুল আলবাব (তারিখ: সোম, ২০০৮-০৪-০৭ ১৪:৪৩)
ক্যাটেগরী: |

শরিরটা আতকাই খারাপ করলো। জ্বরাক্রান্ত। তাই রুটিন বদলে গেছে। যে আমি সকালে বেরিয়ে রাতে বাড়িতে ফিরি সেই আমি গত ৩/৪ দিন ধরে বেশ সময় নিয়েই বাড়িতে থাকছি। সেই সূত্রে বাড়ির আশপাশে ঘুরে ফিরে দেখা হচ্ছে।

আম্মা প্রায়ই বলেন, মানুষ নাকি হোটেলে থাকলেও আমার চেয়ে বেশি ঘুরে, হোটেলের সীমানাটা দেখার চেস্টা করে। নিজের বাড়িতে থেকেও সেই চেস্টা নাই আমাদের দু'ভাইয়ের। তার নাতিরাই নাকি ভালো। সারাদিন বাড়িটা আগলে রাখতে চেস্টা করে।

অসুস্থ শরির নিয়ে আমি বাড়ি ঘুরে ঘুরে আম্মার অভিযোগ খন্ডানোর চেস্টা করছি। হাসি

এই ফুল আম্মা জোগাড় করেন কই থাইকা?এই ফুল আম্মা জোগাড় করেন কই থাইকা?

ফুল দেখলে ভালো লাগে। আম্মার বাগান আগে দারুণ ছিলো। মাঝখানে বছর দশেক বাড়ি ছাড়া থাকায় সেই বাগান আর নাই। তবে আবার গড়ে উঠবে নিশ্চিত। এক বছর হয়নি বাড়িতে ফিরে আসার, এরি মাঝে বেশ গুছিয়ে ফেলেছেন...

এই ফুলের নাম কি?এই ফুলের নাম কি?
প্রকৃতিও আম্মাকে হেল্প করছে। টিলার কার্নিশে ভাটফুল ফুটেছে অনেক। আমার জানালা দিয়ে তাকালেই দেখা যায়। কিন্তু দেখিনি এতদিন! রবী বেচারা ঘর হতে দুই পা ফেলার কথা বলেছিলেন। আমি শালায়তো ইদানিং চোখের পলকও দেখি ফেলিনা...
------

আম ধরেছে দেখি :)আম ধরেছে দেখি হাসি

যাক লিচুও খাওয়া যাবেযাক লিচুও খাওয়া যাবে

অতঃপর রাজদর্শনঅতঃপর রাজদর্শন

বেগুনের দাম মনে হয় এইবার বাড়বেনা...বেগুনের দাম মনে হয় এইবার বাড়বেনা...

......

রানা মেহেরের রেসিপি শুরুর আগে এইগুলারে খাওয়া যাবে। ততদিন যদি এরা নিজেরাই বেরামে না পড়ে।

বেলি ফুটবে কাল... নয়তো পরশু...বেলি ফুটবে কাল... নয়তো পরশু...

,,,,,,
ঢং... ঢং.... তমাল বাবাই আছে বাড়িতে? আবির সোনা...


গড় রেটিং
( ভোট)
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: সোম, ২০০৮-০৪-০৭ ১৪:৪৩)
উদ্ধৃতি | নজমুল আলবাব এর ব্লগ | ৩৫টি মন্তব্য | ৩২৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, নজমুল আলবাব. Sachalayatan.com can not be held responsible.

অতিথি লেখক এর ছবি
১ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৪-০৭ ১৪:৫৮

সুন্দর পোষ্ট। ভাই জায়গাটা কই? লিচু দেইখা তো লোভ লাগতাছে দেঁতো হাসি

কল্পনা আক্তার
কল্পনাআক্তার@হটমেইল.কম

..............................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


নজমুল আলবাব এর ছবি
১.১ | নজমুল আলবাব | সোম, ২০০৮-০৪-০৭ ১৫:২৭

ধন্যবাদ।
জায়গাটা সিলেট শহরের একটু বাইরে।

ভুল সময়ের মর্মাহত বাউল


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
২ | কিংকর্তব্যবিমূঢ় | সোম, ২০০৮-০৪-০৭ ১৫:২৮

দুই নাম্বার ফুলটা পাথরকুচি ... মোটা মোটা পাতা, মাটিতে একটা পাতা পুতে রাখবেন, দেখবেন দুইদিন পরে নতুন গাছ হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


নজমুল আলবাব এর ছবি
২.১ | নজমুল আলবাব | সোম, ২০০৮-০৪-০৭ ১৫:৩৭

তাইনাকি? ধন্যবাদ কিঙকঙ ভায়া। আমি আবার ফুল চিনিনা। ভাট ফুল টাইপের হলে আবার চিনি। কিন্তু নাগরিক পুস্প আমার চেনা হলোনা কোন কালে...

ভুল সময়ের মর্মাহত বাউল


পুতুল এর ছবি
৩ | পুতুল | সোম, ২০০৮-০৪-০৭ ১৫:৩৪

খৈ ভাজা ভাল লাগছে।
সিলেটের কোথায়?
সেখানকার অনেক জায়গায় গিয়েছিতো, তাই কৌতুহল বেশী!


নজমুল আলবাব এর ছবি
৩.১ | নজমুল আলবাব | সোম, ২০০৮-০৪-০৭ ১৫:৪৭

ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো আপনার ভালো লাগাইতে পাইরা।

মানুষজন সিলেটে আসছে শুনলে আমার দুই ধরনের অনুভব জাগে মনে। একটা হইলো আরামদায়ক। যাক, এই লোকটা আমার বাড়িতে ঘুইরা গেছে।
অন্যটা হলো ভয়। কেন জানিনা সিলেট ঘুরে যাওয়া বেশ ভালো সংখ্যক মানে অনেকেই খুব গালমন্দো করে থাকেন। আমাদের পশ্চাদপদতা নিয়ে!!!!!!!!!!!
ভাষার অকৌলিন্য নিয়ে মজাও করেন!!!!!!!!!!!
আমি এইসব শুনে শুনে...
আগে আপনার বিস্তারিত শুনি। সিলেটে কেমন কাটছে, কোথায় ছিলেন। যদি দেখি আপনে ভালো সার্টিফিকেট দিতাছেন তাইলে ঠিকানা দিমু। হাসি

ভুল সময়ের মর্মাহত বাউল


লুৎফুল আরেফীন এর ছবি
৪ | লুৎফুল আরেফীন | সোম, ২০০৮-০৪-০৭ ১৬:১৭

খৈ কোথায়? সব তো ফুল আর ফল ...

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"


নজমুল আলবাব এর ছবি
৪.১ | নজমুল আলবাব | সোম, ২০০৮-০৪-০৭ ১৬:৩৪

সেইটাতো আমার কোচড়ে রাখা বাটিতে ভাইজান চোখ টিপি

ভুল সময়ের মর্মাহত বাউল


মাহবুব লীলেন এর ছবি
৫ | মাহবুব লীলেন | সোম, ২০০৮-০৪-০৭ ১৬:১৯

আহারে
আমারও একটা বাড়ি ছিল শুক্রবারিবাজার...


১০

নজমুল আলবাব এর ছবি
৫.১ | নজমুল আলবাব | সোম, ২০০৮-০৪-০৭ ১৬:৩১

আপনাগো মতো এমন গ্রেট বইতল আমি আমার জীবনে দেখিনাই। এই বাড়ি কেনযে আপনারা বিক্রি করলেন তার কোন হিসাব আমি মিলাইতে পারিনাই। এই রাস্তায় যতবার যাই বিশ্বাস করেন ততবার আপনাদের আমি গাইল দেই। মহা কমিনি গাইল। গতবার জাফলং যাচ্ছিলাম একটা এ্যাসাইনমেন্ট। আরও অনেকের সাথে কিরনও ছিল। বাড়িটার সামনে যেতেই সাথের সব ছেলে মেয়েদের দেখালাম বাড়িটা। তারপর বল্লাম এক অতি বুদ্ধিজীবি পরিবার এই বাড়িটা বিক্রি করে শহরবাসী হইছে... লগে গাইলও দিছি

ভুল সময়ের মর্মাহত বাউল


১১

মাহবুব লীলেন এর ছবি
৬ | মাহবুব লীলেন | সোম, ২০০৮-০৪-০৭ ১৬:৪২

শুক্রবারিবাজার

সে বাড়িটা সে রকমই ভাঙা-চোরা ছিল
কাউকে যা দেখানো যেত না বলে কাউকেই সে বাড়িতে যেতে বলতাম না আমি

তবু সে বাড়িতে ছিল উঠান। সে বাড়িতে ছিল বাগান। সে বাড়িতে সন্ধ্যায় ফোটার মতো ছিল যথেষ্ট ফুল
সে বাড়িতে সব মৌসুমেই পাওয়া যেত কোনো না কোনো ফল
বাঁশঝাড়- কাঁটাবন- বাড়ির নিচে ডোবা- লাগাতার ধানক্ষেত
পুকুর। প্যাঁকপ্যাঁক হাঁস- গৃহস্থ কুকুর- তুলতুলে বিড়াল আর মোরগের ডাক
বারো মাসের রোদ-ঝড়-বৃষ্টি- শীত কিংবা গরম অথবা বাতাস সবই সে বাড়িতে এসে যেত
খুব সরাসরি

এ কারণেই সে বাড়িটা ছেড়ে দেয়া হলো

সে বাড়িটা ছেড়ে এসে পাওয়া গেলো অন্য অনেক বহু ভালো বাড়ি
বহু লোক গেলো আর মুগ্ধ হলো বাড়িগুলো দেখে
শুধু বুঝতেই পারলো না তারা অন্য বাড়িগুলো কোনোটাই আমার নিজের বাড়ি নয়
এ সকল বাড়িতে কোথাও কোনো উঠান বাগান কিংবা পুকুরের নামগন্ধও নেই

এ সকল বাড়ি মূলত বাস্তুহীন মানুষের মাথা গোঁজার দমবন্ধ গুদাম
২০০৫.০৫.০১/বাজারিবাটু

বাড়ি হারিয়েই মানুষ বাজারিবাটু হয়
বাড়ি হারিয়েই মানুষ হয়ে উঠে বস্তির মানুষ


১২

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৭ | আনোয়ার সাদাত শিমুল | সোম, ২০০৮-০৪-০৭ ১৭:৪৩

দুপুরে ভাত খাই নাই, খই খাইলাম।

পোস্ট ভাল্লাগছে। ব্যতিক্রমী আলবাব।

শরীরের যত্ন নেন। ভালো হয়ে উঠুন।


১৩

নজমুল আলবাব এর ছবি
৭.১ | নজমুল আলবাব | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ০৮:১৫

গুড। তুমিতো অফিসের কেন্টিনে খাও দুপুরে। নগদ টাকায়অ আজকে টেকাটা বাঁইচা গেলো। একটা টিনের বাক্সে টেকাগুলা রাখো। দেশে আসার সময় নিয়া আসবা। আমার লেখা পইড়া যে টেকা বাঁচবে সেই টেকার দাবী ছাড়ার মতো বোকা আমি না। চোখ টিপি

ভুল সময়ের মর্মাহত বাউল


১৪

শিক্ষানবিস এর ছবি
৮ | শিক্ষানবিস | সোম, ২০০৮-০৪-০৭ ১৮:১৯

ঘরের মায়াই বড় মায়া। আপনার খই ভাজা অশেষ কাজে দেবে ভবিষ্যতে।


১৫

নজমুল আলবাব এর ছবি
৮.১ | নজমুল আলবাব | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ০৮:১৮

ঘর ভালো লাগেনা
তবু গৃহেই বসবাস...

ভুল সময়ের মর্মাহত বাউল


১৬

ফকির ইলিয়াস এর ছবি
৯ | ফকির ইলিয়াস | সোম, ২০০৮-০৪-০৭ ১৮:৪০

বাংলার মুখ আমি দেখিলাম আবারও
ছবি ও লেখা , দুটোই প্রাণবন্ত ।


১৭

অতিথি লেখক এর ছবি
১০ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৪-০৭ ১৯:৩৬

আহ ! দারুন !

নন্দিনী


১৮

নজমুল আলবাব এর ছবি
১০.১ | নজমুল আলবাব | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ০৮:২১

ধন্যবাদ ইলিয়াস ভাই এবং নন্দিনী

ভুল সময়ের মর্মাহত বাউল


১৯

মাশীদ এর ছবি
১১ | মাশীদ | সোম, ২০০৮-০৪-০৭ ২০:৩১

বাহ্! খুব ভাল্লাগলো ভাইজান।
আপনার সাথে আমিও বাগান-বাড়ি ঘুরে ফেললাম।


ভাল আছি, ভাল থেকো।


২০

মুহম্মদ জুবায়ের এর ছবি
১২ | মুহম্মদ জুবায়ের | সোম, ২০০৮-০৪-০৭ ২১:৪০

তার মানে মাঝে মাঝে অসুস্থ হওয়া স্বাস্থ্যকর! স্বাদ ভুলে যাওয়া খইয়ের স্বাদ পাওয়া হয়। হাসি


২১

নজমুল আলবাব এর ছবি
১২.১ | নজমুল আলবাব | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ০৮:২৪

মাশীদ: তুমি গতবার এত ব্যস্ততা নিয়া না আসলেতো এইভাবে ফটুকে বাড়িটা দেখতে হইতোনা। এইবার সময় নিয়া আসবা কিন্তু।

হ্যা জুবায়ের ভাই, মাঝে মাঝে শরির খারাপ হওয়া খারাপ নয়। কিন্তু আমার একটু ঘন ঘনই ঘটছে ব্যপারটা। ভালো থাকবেন।

ভুল সময়ের মর্মাহত বাউল


২২

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৩ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৪-০৭ ২২:৩৩

ভাজা খই‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ খুব সুস্বাদু হয়েছে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি


২৩

মুজিব মেহদী এর ছবি
১৪ | মুজিব মেহদী | সোম, ২০০৮-০৪-০৭ ২২:৪০

প্রতিদিন বাড়ির চারপাশে এক দুই পাক খেলে ওষুধ লাগবে না আশা করি, এমনি জ্বর ছেড়ে যাবে।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন


২৪

নজমুল আলবাব এর ছবি
১৪.১ | নজমুল আলবাব | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ০৮:৩৩

ভ্রাত সন্যাসব্রতে খই খাওয়া জায়েজ আছে? না জায়েজ হইলে টিনের বাক্সে ১০ রুবল রাখেন। সন্যাসে পূণঃনিয়োগ পাইতে হইলে পরিশুদ্ধ করণে এই রুবল কাজে লাগিবেক...

এই জ্বরে এমনেই ওষুধ দেওনের তরিকা নাই। ডাক্তার মিয়ায় কইছে ওষুধ খাইলে সাত দিন না খাইলে এ সপ্তা লাগবে ভালো হইতে।

ভুল সময়ের মর্মাহত বাউল


২৫

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১৫ | সুলতানা পারভীন শিমুল | সোম, ২০০৮-০৪-০৭ ২২:৫৪

ঠিকানাটা আরেকটু ডিটেইলস দিলে হতো না, অপু ভাই?
সামনে একটা ছুটি ছিল...
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


২৬

জাহিদ হোসেন এর ছবি
১৬ | জাহিদ হোসেন | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ০০:০৯

খুব সুন্দর লেগেছে লেখাটি।
দ্রুত ভাল হয়ে উঠুন।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।


২৭

ধুসর গোধূলি এর ছবি
১৭ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ০৮:৪৫

- ঈশ! কতোদিন গাছ থেকে আম পেড়ে খাই না!
_________________________________
<সযতনে বেখেয়াল>


২৮

নজমুল আলবাব এর ছবি
১৮ | নজমুল আলবাব | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ০৮:৪৮

ধন্যবাদ জাহিদ ভাই। আপনাদের শুভকামনায় সেরে উঠছি।

শিমুল আপা, ঠিকানা আছেতো। পুরা ঠিকানাই দিয়ে দিয়েছি। খুঁজে বের করেন। যদি না পান তাইলে আওয়াজ দিয়েন। বাতলায়া দিবনে। চোখ টিপি

ধুসর, আয় জলদি আয়। এই আম তুইই পাড়বি। লাল ফিতা লাগায়া দিলাম। আর কেউ ধরবেনা।
ভুল সময়ের মর্মাহত বাউল


২৯

শেখ জলিল এর ছবি
১৯ | শেখ জলিল | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ১০:১৪

অপূর্ব সব ছবি! চোখ জুড়িয়ে যায়.....


৩০

অতিথি লেখক এর ছবি
২০ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ১১:০০

দারুন পোস্ট!!!!

তিন নাম্বার ফুলটা চিনতে পেরেছি। মধু আছে............আমরা দাদাবাড়ি ঈদ করতে গেলে, ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এই ফুল গুলি ছিড়তাম । ফুলগুলির সুবাসটাও পাগলকরা। জংলি ফুল। কেউ বাগানে লাগায় না । এমনি এমনি হয়।

কালবেলা


৩১

সৌরভ এর ছবি
২১ | সৌরভ | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ১১:৩০

আমারও জ্বর আসছে।
কালকে সন্ধ্যা থেকে। বাইরে বৃষ্টি আর ঘরের ভেতরে আমার জ্বর, হাঁচি।

কালকে রাতে শুকনা মরিচ দিয়া ভাত খাইসি। শুনে আবার মনে কইরেন না, খাইতে খুব সুস্বাদু হইসিলো। শরীরটারে একটা ঝাঁকি দেওয়ার জন্যে ওইরকম মেন্যু।


৩২

নজমুল আলবাব এর ছবি
২২ | নজমুল আলবাব | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ১৪:২১

ধন্যবাদ জলিল ভাই, কালবেলা এবং সৌরভকে।

সৌরভ, এই খাওনটা কিন্তু মজাদারও। শুকনা মরিচ মুখে দিলে যে ঝাকুনিটা দেয় উফফফ... দারুণ

ভুল সময়ের মর্মাহত বাউল


৩৩

রানা মেহের এর ছবি
২৩ | রানা মেহের | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ১৮:০৮

খালাম্মার এতো সুন্দর বাগানে
তোর মতো জংলি জানোয়ার
কেন যায়?
আর যাসনা কুনোব্যাঙ।

কাঁঠালের ছবি দেখে মন উদাস হয়ে গেল।
কতদিন খাইনা!!!!!


৩৪

আরিফ জেবতিক এর ছবি
২৩.১ | আরিফ জেবতিক | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ১৮:১৩

কী কও এইগুলা !

খালার বাগানে গাছপালা আছে নাকি শুধু ?
আছে দুইটা এলসেশিয়ান ডগ , ১৭ টা মুরগি , সপরিবারে গাই গরু , বিড়াল...।


৩৫

নজমুল আলবাব এর ছবি
২৪ | নজমুল আলবাব | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ১৮:৫৬

আমি দেখতে যাই নাকিরে ভাঙ্গা বোতলের শিশি!!! তোর খালাম্মাইতো আমারে পাঠায়। @ রানা

হ, আরিফ ভাই। জন্তু জানোয়ারে ঠাসা বাড়ি।

ভুল সময়ের মর্মাহত বাউল


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন