| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
মেঘে মেঘে নিকষ কালো দুপুর,
আলতা মেখে ফড়িং ওড়ে,
বৃষ্টি টাপুর টুপুর।
বৃষ্টি পড়ে উইপোকাদের গায়,
সূর্যমূখীর বুকের ভেতর
স্বপ্ন বাড়ি যায়।
আকাশ বেয়ে নামলো একটা পরী,
রূপনদীতে ডুবে ডুবে
কী করি, কী করি!
থাকুক না হয়, এমন করেই, যা-হোক,
আকাশ নদী মেঘ পরী আর
ছোট্ট একটা ডাহুক।
এমনি করেই, টুকরো টুকরো দাগে,
আঁকার খাতা ভরিয়ে তুলি,
আশাবরী রাগে।
---
ব্যর্থ কবিরা নাকি লেখক হন। আমি আরও বড় অভাগা, তকমা জুটিয়েছি গদ্য-লেখকের!
বহুদিন বাদে হুট করে মাথায় চলে আসা এই ছন্দ-চেষ্টাটা তাই একজন সফল কবির জন্যে এখানে দিলাম।
মাশীদাপু,
লিখো না কেন কিছু?
২
আশাবরী রাগে রঙ্গিন কবিতাটি খুব ভাল লাগল!
অনেকদিন শোনা হয়নি রাগটা শোনার সময় এসেছে।
৩
বৃষ্টি পড়ে উইপোকাদের গায়,
সূর্যমূখীর বুকের ভেতর
স্বপ্ন বাড়ি যায়।
ভাল-লাগলো।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
৪
কী মিষ্টি!
অদ্ভূত কোন কারণে... চন্দ্রবিন্দু'র জুজু গানটা মনে পড়ে গেল।
এ জুজু এ জুজু।
আমাকে থাবা দিওনা।
এ জুজু এ জুজু।
তুমি ত জুজু সোনা।
power system পড়তেছিলাম। মনটা বিক্ষিপ্ত... ![]()
আমি রঙে আর তুলিতে আঁকি আগুনের কুন্ডল...
হাত দিলে হাত পোড়ে না।
গানের খাতায় ঢেউ তোলা সমুদ্র।
ঝাঁপ দিলে ডুবে যাবে না...
...।
আপনি মিয়া এই টাইমে এই কবিতা লিখলেন ক্যান?
পড়ালেখা করতে ইচ্ছে করতেছেনা...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
৫
জুজু!
গীতগোবিন্দ কেমন লাগে? জটিল না?
মন দিয়া পড়ালেখা কর মিয়া, রবীন্দ্রনাথ কখনো ব্লগিং করছে? শুনছো?
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
৬
হুমম
৭
আকাশ বেয়ে নামলো একটা পরী,
রূপনদীতে ডুবে ডুবে
কী করি, কী করি!
এত ভাবাভাবির কি আছে? ![]()
৮
তা কি আর ভাবি, একটু ভাবাভাবির ভাব নিতাছি আর কি! ![]()
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
৯
ভাল লাগলো!
---
স্পর্শ
১০
দারুণ গীতলয়তা। সুর করলে একটা ভালো গান হবে।
...ভাল্লাগলো কবিতা। গদ্যলেখার ফাঁকে ফাঁকে এরকম কবিতা দিলে একটু মনটা ভরে!
১১
কবিতাটা যে ছন্দে লেখা সেটা আমারো খুব প্রিয় ![]()
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
১২
এই ছন্দের নাম কি?
আমার ছন্দ জ্ঞান একেবারেই কম। ![]()
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
১৩
তো কবিতাই নাহয় লেখেন... গদ্য পদ্য মিলায়ে সকলি... ______________________________________
পথই আমার পথের আড়াল
১৪
বৃষ্টি পড়ে উইপোকাদের গায়,
সূর্যমূখীর বুকের ভেতর
স্বপ্ন বাড়ি যায়।
বাহ ! সুন্দর !
১৬
আশাবরী বেশ সুন্দর রাগ, আপনার কবিতার মতো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
১৭
গদ্য প্লাস পদ্য = গদপ্য । কথাটি বলেছিলেন ড হুমায়ুন আজাদ।
১৮
সহজ ছন্দ,কথা -- সুন্দর লাগলো, একটু ছেলেমানুষি যদিও।
২১
আমি তো এমনিতেই রাপু খাংপা। কী আর বলবো?
২২
সবাইরে ধন্যবাদ। পড়িয়া আমাকে ধন্য করিলেন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
২৩
কনফুর ছড়া!!!!
এ যেন আকাশ থেকে পড়া!
চরম হইছে।
১
আরেরেরেরে.......................
কতদিন পরে কনফুর কবিতা!!!!!!!!!!!!!
কি মাঝি? ডরাইলা?