নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

রিফরমেশন


লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ২০০৭-১০-০৭ ১৫:১৩)
ক্যাটেগরী:

আখতারুজ্জামান ইলিয়াস নাকি মাঝে মাঝে কেটে ফেলা পায়েও চুলকানি অনুভব করতেন
আর চুলকাতে গিয়ে দেখতেন ওখানে পা নেই; কাঠের এক ডামি

হয়তবা কেটে ফেলা পায়ে পুরোনো কোনো মশার কামড় মনে হয়ে যেত তার; তিনি হাত বাড়াতেন
এবং দেখতেন তার একটা পা নেই

আমাদেরও অন্তরে বহুকিছু ডামি করে নিয়েছি আমরা সৌন্দর্য ও সভ্যতার নামে
বহুকিছু ফেলা হয়ে গেছে ছেঁটে; বহু অঙ্গ বিকি হয়ে গেছে ভাত আর ভর্তার দামে
কিন্তু কোথাও আমাদের কোনো কামড়ের স্মৃতি নেই। কোনো অবচেতন পিঁপড়াও আমাদের মনে করিয়ে দেয় না আমরা কেউই এখন আর না আছি না পূর্ণ মানুষ- না সম্পূর্ণ বাঙাল

কেননা ইলিয়াসের পায়ে ছিল কাঠ; আর আমাদের হৃৎপিণ্ডে প্লাস্টিক- হৃদয়ে সিমেন্ট
২০০৫.০৮.২৩


গড় রেটিং
( ভোট)
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ২০০৭-১০-০৭ ১৫:১৩)
উদ্ধৃতি | মাহবুব লীলেন এর ব্লগ | ১১টি মন্তব্য | ২৫১বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, মাহবুব লীলেন. Sachalayatan.com can not be held responsible.

দ্রোহী এর ছবি
১ | দ্রোহী | রবি, ২০০৭-১০-০৭ ১৫:২২

ভাই, আপনি আগুন লেখেন। অসাধারণ...................


কি মাঝি? ডরাইলা?


সৌরভ এর ছবি
২ | সৌরভ | রবি, ২০০৭-১০-০৭ ১৫:৫০

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৩ | আনোয়ার সাদাত শিমুল | রবি, ২০০৭-১০-০৭ ১৬:১১

চমৎকার


বিপ্লব রহমান এর ছবি
৪ | বিপ্লব রহমান | রবি, ২০০৭-১০-০৭ ১৬:২১

দারুন!


অরূপ এর ছবি
৫ | অরূপ | রবি, ২০০৭-১০-০৭ ১৬:২৮

চলুক


অমিত আহমেদ এর ছবি
৬ | অমিত আহমেদ | রবি, ২০০৭-১০-০৭ ১৭:৫৮

আরিফ জেবতিক এর ছবি
৭ | আরিফ জেবতিক | রবি, ২০০৭-১০-০৭ ১৮:৫২

কেননা ইলিয়াসের পায়ে ছিল কাঠ; আর আমাদের হৃৎপিণ্ডে প্লাস্টিক- হৃদয়ে সিমেন্ট


বিপ্রতীপ এর ছবি
৮ | বিপ্রতীপ | রবি, ২০০৭-১০-০৭ ১৯:১৯

আসলেই আমাদের কোনো কামড়ের স্মৃতি নেই...


হাসান মোরশেদ এর ছবি
৯ | হাসান মোরশেদ | সোম, ২০০৭-১০-০৮ ০৫:০৩

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু


১০

হাসিব এর ছবি
১০ | হাসিব | মঙ্গল, ২০০৭-১০-০৯ ০৩:৫৬

সেইরম হইছে


১১

অতিথি লেখক এর ছবি
১১ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৭-১০-০৯ ১৮:০৬

চমতকার, টাচি!!

সারওয়ার চৌধুরী


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন