| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
একদা এক মঠ ছিল, যেখানকার আচরণবিধি ছিল খুব কঠোর। অঙ্গীকারলব্ধ মৌনব্রত অনুযায়ী ওই মঠে কেউ কোনো কথা বলতে পারত না। তবে এই নিয়মের একমাত্র ব্যতিক্রম ছিল এই যে, প্রতি দশ বছর অন্তর ভিক্ষুগণ মাত্র দু'টো শব্দ উচ্চারণ করতে পারতেন। মঠে প্রথম দশ বছর অতিক্রান্ত হবার পর একজন ভিক্ষু প্রধান ভিক্ষুর কাছে গেলেন। প্রধান ভিক্ষু বললেন, 'ইতোমধ্যে দশ বছর অতিক্রান্ত হয়েছে। আপনি কোন শব্দ দু'টো বলবার তাড়না বোধ করছেন ?'
'বিছানা... শক্ত...', ভিক্ষু বললেন।
'ও আচ্ছা', প্রধান ভিক্ষু জবাব দিলেন।
এর দশ বছর পর ওই ভিক্ষু প্রধান ভিক্ষুর কার্যালয়ে হাজির হলেন। 'আরো দশ বছর তো অতিক্রান্ত হলো। এবার আপনি কোন দু'টো শব্দ বলবার তাড়না বোধ করছেন ?--জানতে চাইলেন প্রধান ভিক্ষু।
'খাদ্য... বিস্বাদ...', ভিক্ষু বললেন।
'ও আচ্ছা', প্রধান ভিক্ষু জবাব দিলেন।
আরো দশ বছর অতিক্রান্ত হবার পর ওই ভিক্ষু পুনরায় প্রধান ভিক্ষুর সাথে সাক্ষাৎ করলে তিনি জানতে চাইলেন, 'এই দশ বছর পর আপনার বলবার শব্দ দু'টো কী কী ?'
'আমি... পরিত্যাগী!' ভিক্ষু বললেন।
'ঠিক আছে। এরকম কেন হলো তা আমি জানি।' প্রধান ভিক্ষু বললেন, 'আপনি সারা জীবন যা করেছেন তা হলো কেবল অভিযোগ।'
বাংলায় রূপান্তর : মুজিব মেহদী
৩
ভাল লাগল।
(২ শব্দের বেশী বলা বারণ)
৪
ভেঙে ফেলুন।
................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে
৫
বেশ ভালো।
৬
বেচারা ভিক্ষু!
উল্টা সে বলতে পারতো, যদি তার আরো কিছু শব্দ বলার অধিকার থাকতো, যে আপনি সারাজীবন যত অভিযোগ শুনেছেন, তার একটিরও প্রতিকার করেননি।
কবি কী হেতু তব নিরুদ্দেশ!
৭
পারত, বলে নি।
................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে
৯
প্রধান ভিক্ষু নিজে অত কথা বলত কেন? নিজের বেলায় কোন বারণ নেই!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
১০
গুরুগিরি ফলাতে
................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে
১১
আমাদের অবস্থাও খুব বেশি ভালো নেই... অনেক কথাই বলতে পারি... কিন্তু নিরাপদ শব্দ খুঁজতে জান বের হয়... প্রতিটা শব্দের আগে ভাবি কে আবার গোস্বা করবে?
______________________________________
পথই আমার পথের আড়াল
১২
শব্দ... শঙ্কা।
................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে
১৩
দারুন ![]()
১৫
প্রশংসা... উৎপাদন।
................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে
১৭
শুরু করুন...
................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে
১৯
তুচ্ছ মানুন
................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে
১