এখন তুমি অনেক দূরে থাকো
এখন তুমি আটকে থাকো কাজে
এখন তুমি সঙ্গীবিহীন একা
কাটাচ্ছ দিন মগ্ন নিজের মাঝে
সেই পুরনো টুকরো কথাগুলো
স্মৃতির মাঝে যখন তোলে ঢেউ
খুব বিজনে আঁধার নেমে এলে
মিছেই ভাবি ফিরবে বুঝি কেউ
ফেরার পথে অনেক পাহাড় নদী
ফেরার পথে দ্বিধার জোয়ার-ভাটা
ফেরার পথে কুটিল চোরাবালি
খিড়কী-দুয়ার জটিল খিলে আঁটা
তোমার-আমার মুখোশগুলো আজও
মুখের সাথে লেপটে মাখামাখি
আত্ম-প্রীতির অমোঘ অনল বুঝি
একচোখা এক আগুনমুখি পাখি
ফিরতে হবে এমন তাড়াই যদি
মনের মাঝে নিত্য কাঁপন তোলে
এই আকালে কি আর করি বলো
ডুবেই মরি স্বপ্ন-পোড়া জলে।
মন্তব্য
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ধন্যবাদ, অনার্য সঙ্গীত। আপনার সিগনেচারের তীব্র মানুষটিকে আমি আমার ভেতরে অহোরাত্র খুঁজে বেড়াই।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
অনেকদিন পর লিখলেন দাদা।
কবিতা খুব ভালো লাগল।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
ধন্যবাদ রাজাসাহেব। তোমার আমার হলো দেখা অনেক দিনের পরে।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
সুন্দর।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ বোন। সুন্দরও নশ্বর বটে!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
চমৎকার লাগলো।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ তাসনীম ভাই। আপনার লেখা বহুদিন পড়িনা।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------
পাক জমানায় ভালোই ছিলাম
উঁচিয়ে চিবুক কয় যদি কোনও কাগু
পশ্চাদ্দেশে লাত্থি ঝাড়ুন কষে
সাফ বলে দিন- ভাগ ব্যাটা তুই ছাগু।।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
facebook
লাতিনা বালিকার ইমেইল অ্যাড্রেস শুধু রোমেল ভাইকেই পাঠাবেন! কবি না বলে কী আমরা মানুষ না!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কিন্তু কবি বলেন,
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
আহা! কবিদের সঙ্গে কথা বলার মজাই আলাদা! এতো প্রিয় একটা কবিতা মনে করিয়ে দিলেন! মাথার ভেতর আটকে গেল!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
চমৎকার। শেষের অংশটা মারাত্মকভাবে ছুঁয়ে যায়।
প্রিয় কবি, শুভেচ্ছা নিয়েন।
হেঁয়ালির চিঠিতে ডাকঘর | দৃষ্টি |
কি হয়, সুখ ছুঁয়ে, দুঃখ ছুঁয়ে ছুঁয়ে?
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
খুব সুন্দর, কবি। কেমন আলতো স্পর্শ করে গেলো...............
আমাদের একটু মনে রেখেন,
মাঝে মাঝে কবিতা দিয়েন...............
_____________________
Give Her Freedom!
আমার প্রাণের মানুষ আছে প্রাণে.....
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
'সেই পুরনো টুকরো কথাগুলো
স্মৃতির মাঝে যখন তোলে ঢেউ
খুব বিজনে আঁধার নেমে এলে
মিছেই ভাবি ফিরবে বুঝি কেউ'
নৈকট্যের চাইতে দূরত্বই বুঝি বেশি প্রেম জাগানিয়া।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
ঠিক, বড় প্রেম শুধু.....
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
ভরাবর্ষণ আসুক, কীর্ত্তণখোলা কিংবা ইছামতির একটা কথাছবি চাইবো তোমার কাছ থেকে।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
সেই যে কবিতার ব্যাকরণ শেখাতে শুরু করে হঠাৎই হাওয়া। সব কুশল-মঙ্গলতো ?
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
অসাধারণ!
কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...
বোন,
আহা, গন্তব্য যদি জন মেসফিল্ড এর 'দি ওয়েষ্ট উইন্ড' এর মতো মনোরম হতো।fi
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
আপনার লেখার জন্য অপেক্ষা করছিলাম। লেখা যে ভীষণ সুন্দর লেগেছে সেটা আবার করে নাহয় নাই বললাম।
----------------
স্বপ্ন হোক শক্তি
আপনার প্রশংসা করবার ভংগীটি অসাধারণ।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
স্বপ্নপোড়া জল
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
Words and phrases that appeal to the senses and the imagination are called imagery. Because similies and metaphors appeal to the senses and to the imagination, they are imagery, too. A poet must carefully choose words that evoke sharp and definite images in the readers' mind. Probably, I failed.
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
কবি মোটেও ফেইলড হননি। বরং শব্দগুচ্ছটা একদম মোক্ষম সময়ে পড়লাম তো। ঠিক ওই সময়ে আমিও ডুব দিচ্ছিলাম একটা স্বপ্নপোড়া জলে।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
..................................................................
আমি ছুঁয়ে দিতে চাই সেই বৃষ্টিভেজা সুর...
ধন্যবাদ ভাই। আপনার অনুপ্রাসস্নাত কৌতুকাবহ বহুদিন চেখে দেখিনা।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
চমৎকার একটি কবিতা, মনে রেশ থেকে যায় পড়বার পর।অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। চোখের অসুখ কি নিরাময় পেল অনন্ত সবুজে?
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
অনেকদিন পর লিখলেন এবং মন ছুঁয়ে গেলেন। ছন্দে ছন্দে দুলি আনন্দে- ধরণের কবিতা তো বেশি দেখা যায় না আর!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
কি জানি একদিন কবিতাই হয়ত বিদায় নেবে আমাদের পৃথিবী থেকে। ছন্দ আরোপিত হলে কবিতার গলায় ফাঁস হয়ে বাঁধে। স্বতস্ফুর্ত প্রস্রবণের মতো ছন্দকে কবিতার ভাব, কল্পনা ও সংবেদনশীলতার উন্মেষে অনুঘটক হতে হবে। তাহলেই আমরা পাবো দিব্যকান্তি অবিস্মরণীয় বচনের নন্দনকানন।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
আপনার ছন্দোবদ্ধ কবিতাগুলো একে একে পড়ছি আর মুগ্ধতায় ডুবে যাচ্ছি! কুর্নিশ আপনাকে!
============================
সূর্যোদয়ের ক্ষণটি দেখে আঁচ করা যায় দিনও
ভাববে যা তার উল্টো হওয়ার সম্ভাবনা ক্ষীণো।
নতুন মন্তব্য করুন