১) গত মঙ্গলবার রাতে গ্রামীণফোনের মার্কেটিং শাখা কমিউনিকেশন ডিভিশন থেকে রিফাত এবং আমি জরুরী ফোন পাই। গ্রামীণফোন ফেসবুক থেকে একটা এন্ডোর্সমেন্ট চেয়েছিল, সেটা পেতে যাচ্ছে এবং তার প্রেক্ষিতে ফেসবুক বাংলা লোকালাইজেশনের কাজ বড় আকারে করার পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে আমাদের ভূমিকা কী জানতে চাইলে বলা হয়, এখানে অভ্র ব্যবহার করলে আমাদের আপত্তি বা কোন ধরনের দাবী আছে কিনা সে নিয়ে ছোট একটা মিটিং-এ বসত
অভ্রতে "আসকি" সাপোর্ট দিতে হবে, এই অনুরোধটি বেশ জোরেশোরে শুনছি গত কয়েকদিন থেকেই। নিতান্ত প্রয়োজন না হলে আমরা সেটা করতে চাই না। বাংলাকে তখন বরং আরেকধাপ পিছিয়েই নেয়া হবে। আরো হাজারখানেক ডকুমেন্ট আপনি বানিয়ে ফেলবেন আসকিতে, সেগুলো কনভার্ট করার ঝামেলায় আসকিও ছাড়াটা তখন আরো কঠিন হবে।
প্রেস এবং প্রিন্ট মিডিয়া ছাড়া বাকি সব জায়গাতেই এখন ইউনিকোডের জয়জয়কার। মজার ব্যাপার এখানেই, আমাদে...
[justify]
গত ৮ এপ্রিল, ২০১০ তারিখ "সাইবার যুদ্ধের যুগে প্রথম পা ॥ একুশ শতক" শিরোনামে মোস্তফা জব্বার দৈনিক জনকণ্ঠে একটি লেখা দিয়েছেন, যার মূল বক্তব্য সাম্প্রতিক সরকারী অনেকগুলো ওয়েবসাইট হ্যাকিং এর ঘটনা। সুকৌশলে তিনি এর সঙ্গে জড়িয়েছেন বিনামূল্যে বাংলা লেখার সফটওয়্যার অভ্র কীবোর্ড, জাতিসঙ্ঘের UNDP এবং নির্বাচন কমিশন কে। অভ্রকে "পাইরেটেড সফটওয়্যার" উল্লেখ করে তিনি বলেন-
"আমার বিজয় সফটওয়্...
স্কুলে পড়ার সময়ে আমার প্রাণের বন্ধু ছিল অনিক চাকমা। প্রথম যেদিন ক্লাসে আসল ওকে আমরা ঠেলেঠুলে ডায়াসে উঠিয়ে দিয়েছিলাম, গণদাবী - চাকমা ভাষায় কথা বলতে হবে। ধবধবে ফর্সা ছেলেটা লজ্জায় টমেটোর মত লাল হয়ে একটা কথাই বলতে পেরেছিল, “মুই ভাত হাং” (আমি ভাত খাই)। আমার ধারণা পার্বত্য চট্টগ্রাম আর আদিবাসীদের সম্পর্কে আমার সব ভালবাসা, কৌতুহল ওর কাছ থেকে পাওয়া।
সেই ভালবাসাকে কাছ থেকে ছুঁতে পের...
আমি ভয়াবহ অলস মানুষ। লেখালিখিটা আমার আসে না, তাই সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করার দুঃসাহসও দেখাইনি। বলা যায় নীরব পাঠক হিসেবেই আছি। অরূপ ভাই আগে অনেকবার বলেছেন অন্তত ফটোব্লগ টাইপের কিছু একটা হলেও যেন করি। হিমু ভাই চেপে ধরলেন এবারে – কর ব্যাটা, করতেই হবে!
সচলের অতিথি লেখকরাই এত মুগ্ধ করে দেবার মত লেখেন, সেখানে আমি গত ক’বছর যাবত একটা মৃতপ্রায় অ্যাকাউন্ট আঁকড়ে ধরে আছি, এইটা নিয়ে নিজের ...
গতকাল একজনের ফেসবুক স্ট্যাটাস থেকে প্রথম জানলাম খবরটা। প্রধানমন্ত্রীর সাথে আর্মি প্রধানের কথপোকথনের অডিও রেকর্ডিং কেউ একজন ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল। চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বাংলাদেশ থেকে এইজন্য ইউটিউব ব্যান করে দেয়া হয়েছে।
আমি আগেই এই অডিও ফাইলের লিংকটা পেয়েছিলাম, মাথা ঘামাইনি তখন। এখন আসলেই ঘামাচ্ছি। সকালে ৭টা চেইন মেইল পেয়েছি (যারা পাঠিয়েছেন কাউকে চিনি না), সঙ্...
(প্রথমেই বলে নেই, এটা একটা আইডিয়ার খসরা, পরে কিছু পরিমার্জন হতে পারে।)
অভ্রর প্রথম দিকের ভার্শন শুরু হয়েছিল শুধু ইউনিবিজয় এর ফিক্সড কীবোর্ড লেআউট নিয়ে। সেটা ২০০৩ সালের কথা। উইন্ডোজে বাংলা ইউনিকোড ব্যবহার লেখার এটাই ছিল প্রথম প...