নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

আগামীকাল আমার গ্র্যাজুয়েশন


লিখেছেন রেনেট (তারিখ: শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:১২)
ক্যাটেগরী: | |

আগামীকাল (শনিবার) আমার গ্র্যাজুয়েশন। না, মাস্টার্স করিনি, পি এইচ ডি ও না। ব্যাচেলর্স শেষ করলাম।

অর্জন হিসাবে এটি হয়তোবা বেশ ক্ষুদ্র, কিন্তু এর মাধ্যমে শেষ হল জীবনের একটি ধাপ, পূর্ণ হল বাবা- মায়ের অনেক দিনের প্রত্যাশা।

আমার তেমন কোন আলাদা অনুভূতি হচ্ছে না। তবে স্বস্তি বোধ করছি এই ভেবে, প্রাথমিক যে উদ্দেশ্য নিয়ে আমেরিকায় পা রেখেছিলাম, তা আজ পূর্ণ হলো।

আমার চলার পথটা তুলনামুলকভাবে দীর্ঘ ছিল, চার বছরের। মাস্টার্স করতে এলে হয়তো দেড়-দুই বছরে শেষ হয়ে যেত। আর সে কারনে মনে অনেক অজানা ভয় ও ছিল, শেষ পর্যন্ত শেষ করতে পারবো কিনা। পরম করুণাময়ের কাছে অসীম কৃতজ্ঞতা, এই চার বছর তিনি আমাকে মোটামুটি নির্বিঘ্নেই পার করিয়ে এনেছেন।

বাবা মার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। জীবনের সব আনন্দ, বিলাস তারা ত্যাগ করেছেন আমার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে। আমার আজকের অবস্থানে আসার পিছনের সমস্ত অবদান তাদের। আজকের এই দিনে তাদের মুখে কিছুটা হলে ও হাসি ফোটাতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন।

আমার বড়বোনের কথাও উল্লেখ না করলেই নয়। ও না থাকলে আমি মেট্রিক ও পাস করতাম কিনা সন্দেহ। আমি আঁকা আঁকিতে চিরকালই হাস্যকররকম ভাবে দূর্বল ছিলাম। কেজি ক্লাস থেকে শুরু করে ক্লাশ এইট পর্যন্ত ড্রয়িং ক্লাসের বাড়িকাজের সব ছবিগুলো ওর আঁকা। ভালো ছাত্রদের সায়েন্সে যাওয়ার নিয়ম, গেলাম ও। কিন্তু, প্র্যাক্টিকালের একটা ব্যাঙের ছবিও আমি আঁকি নি। এমনকি মেট্রিকের প্র্যাক্টিকালের জন্য বাসা থেকে ছাপ দিয়ে একটা ব্যাঙ এঁকে নিয়ে গিয়েছিলাম, সে ছাপটা ও দিয়ে দিয়েছিল ও। শুধু আঁকাআঁকিই না, অঙ্কের প্রথম গৃহ শিক্ষক ও ছিল ও। এলজেব্রার প্রথম হাতেখড়ি ওর হাতে।

আমেরিকায় আসার পর সব সময়ই দেশে যাব-যাচ্ছি করি, টাকা পয়সা থাকে না হাতে, যাওয়া ও হয় না। গত বছর গেলাম অবশেষে। তাও যাওয়া হতো না। বোন আমার তিলে তিলে টাকা জমিয়ে বাংলাদেশ থেকে ৫০০ ডলার পাঠালো, তাও যেন আমি যাই। নির্লজ্জের মত বোনের কাছ থেকে টাকাটা নিয়ে সাথে জমানো টাকা যোগ করে গেলাম অবশেষে।

কৃতজ্ঞতা মামা ও তার পরিবারের প্রতি। আমেরিকায় প্রথম ১ বছর ছিলাম তাদের বাসায়। থাকা খাওয়া ফ্রি। আমেরিকার ডান বাম চিনেছি তাদের হাত ধরেই। যে কোন দরকারে-অদরকারে মামা-মামী-মামতো ভাইয়েরা ছিল ছায়া হয়ে।

এক বছর পর ম্যারিল্যান্ড থেকে চলে আসি লুইজিয়ানাতে। সম্পূর্ণ নতুন জায়গা। কাউকে চিনি না। কিন্তু এখানে ও সৃষ্টিকর্তা আমার জন্য এক সাহায্যকারী তৈরী করে রেখেছিলেন। জ়াহিদ ভাই, সুমি আপু। কখনো তাদের দেখি নি, ফোনে ফোনে পরিচয়, পরিচিত আরেক বাঙালীর মাধ্যমে। তারা আমাকে বরণ করে নিলেন অসামান্য স্নেহে। এয়ারপোর্ট থেকে পিক আপ করলেন জাহিদ ভাই, ডর্মে উঠার আগে সপ্তাহ খানেক ছিলাম উনাদের বাসায়। অল্প সময়ে তারা আমাকে এত আপন করে নিলেন, কে বলবে মাত্র এক সপ্তাহের পরিচয়? নতুন জায়গায় সেট হতে সব রকম সাহায্য করলেন। এরপর ও ছুটি হলেই চলে যেতাম উনাদের বাসায়। যেন আমার নিজেরই বাসা। আমার গ্র্যাজুয়েশনের পিছনে উনাদের অবদান ও কোন অংশে কম নয়।

বিভিন্ন মানুষের স্নেহ ভালোবাসা আমাকে অবিরত ঋণী করে যাচ্ছে। ঋণের বোঝা দিন দিন বেড়েই চলছে। ভালোবাসার ব্যাংকে আমি একজন বড়মাপের ঋণ খেলাপী।

অবশেষে কৃতজ্ঞতা সচলায়তনের প্রতি। বিদেশের মরুভূমিতে সচলায়তন যেন এক পশলা বৃষ্টি। পড়ার অভ্যাস আমার ছোট কাল থেকেই। কিন্তু আমেরিকায় আসার পর পত্রিকা ছাড়া আর কিছুই বাংলায় পড়ার সুযোগ ছিল না।বাংলায় কিছু একটা পড়ার জন্য মনটা আঁকুপাঁকু করত। সচলায়তন শুধু বাংলায় কিছু পড়ারই সুযোগ করে দেয় নি, রীতিমত মান সম্পন্ন নতুন লেখা পড়ার সুযোগ করে দিচ্ছে। লেখালেখির ও সুপ্ত একটা স্বপ্ন ছিল, সুযোগ কখনো হয়নি। সচলায়তন সেই সুযোগ ও করে দিচ্ছে, সাথে বোনাস অজস্র পাঠক-পাঠিকা। লেখার মান যেমনই হোক, কোন পাঠক-পাঠিকা যখন বলে আমার লেখা ভালো লেগেছে, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। এই অনুভূতির কোন তুলনা নেই।

এই জীবনে আমার অর্জন খুব সামান্যই। তারপর ও নিজেকে আমার আজ খুব সুখী মানুষ মনে হচ্ছে।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন রেনেট (তারিখ: শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:১২)
উদ্ধৃতি | রেনেট এর ব্লগ | ১১৫টি মন্তব্য | ৫১৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, রেনেট. Sachalayatan.com can not be held responsible.

তানভীর এর ছবি
১ | তানভীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৩০

অভিনন্দন চলুক । আপনার যাত্রা শুভ হোক।

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


রেনেট এর ছবি
১.১ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৩৬

ধন্যবাদ তানভীর ভাই হাসি আপনিও ভাল থাকুন।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
২ | এস এম মাহবুব মুর্শেদ | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৩০

ওয়াও! অনেক অনেক কনগ্র্যাটজ!! বিশাল অর্জন এটা একটা। আশা করি ভবিষ্যতে আরো ভালো করুন।

আমারও গ্র্যাজুয়েশন ছিল গত সপ্তাহে। আমি জানি এক্জাক্টলী কেমন লাগছে আপনার। হাসি

আবারও কনগ্র্যাজুলেশন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


তানভীর এর ছবি
২.১ | তানভীর | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৩৩

মুর্শেদ, আপনাকেও অভিনন্দন চলুক । গ্রাজুয়েশন, চাকরী দু'টোর জন্যেই।

= = = = = = = = = = =
তখন কি শুধু পৃথিবীতে ছিল রং,
নাকি ছিল তারা আমাদেরও চেতনায়;
সে হৃদয় আজ রিক্ত হয়েছে যেই,
পৃথিবীতে দেখ কোনখানে রং নেই।


রেনেট এর ছবি
২.২ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৩৫

ধন্যবাদ মুর্শেদ ভাই। অনেক অভিনন্দন আপনাকে ও। হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


পরিবর্তনশীল এর ছবি
৩ | পরিবর্তনশীল | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৩৬

শাবাস!

দেশে কবে আসতেছেন? আসার আগে আওয়াজ দিয়েন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


রেনেট এর ছবি
৩.১ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৪৫

দেশে তো প্রতি সেকেন্ডেই যাই রে ভাই...
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


নজরুল ইসলাম এর ছবি
৪ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৩৯

কঙগ্রাচুলেশন... এই ফাঁকে এস এম মাহবুব মুর্শেদকেও
______________________________________
পথই আমার পথের আড়াল


রেনেট এর ছবি
৪.১ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৪৬

ধন্যবাদ নজরুল ভাই হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


১০

রেনেট এর ছবি
৫ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৪৮

একথাটা একবার পোস্টে দিতে চেয়েছিলাম, কিন্তু পোস্টের মূল ভাবের সাথে যায় না দেখে দিলাম না। তাই মন্তব্য আকারেই দিই।
এতদিন ছিলাম ডর্মে। শনিবার মুভ আউট করব, নতুন জায়গায় ইন্টারনেট পাব কিনা জানি না। বা ইন্টারনেট পেলেও হয়তো অন্য কম্পিউটার থেকে ব্যবহার করতে হতে পারে। তাই আবার কবে সচলে আসা/ বাংলায় লিখতে পারবো জানি না। তাই আপনাদের মন্তব্যের উত্তর যথা সময়ে দেয়া সম্ভব নাও হতে পারে। সে জন্য দুঃখিত।
ভালো দিকঃ আমার আগড়ুম বাগড়ুম লেখার হাত থেকে সচলবাসী মুক্তি পাবে। হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


১১

পুরুজিত এর ছবি
৬ | পুরুজিত | শুক্র, ২০০৮-০৫-১৬ ১১:০৮

এইটা তো এম্ব্যারাসিং হয়ে গেল, আপনিও কি ব্যাটন রুজে?


১২

রেনেট এর ছবি
৬.১ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৩:০৪

এম্ব্যারাসিং এর কিছু নাই। হোতা হ্যায় হাসি
না, আমি রাস্টনে।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


১৩

পুরুজিত এর ছবি
৭ | পুরুজিত | শুক্র, ২০০৮-০৫-১৬ ১১:১০

আমারও কালকে গ্রাজুয়েশন। লুইজিয়ানাতেই!


১৪

রেনেট এর ছবি
৭.১ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৩:০৫

অভিনন্দন!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


১৫

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৮ | আনোয়ার সাদাত শিমুল | শুক্র, ২০০৮-০৫-১৬ ১১:৪৮

অভিনন্দন!!!


১৬

রেনেট এর ছবি
৮.১ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৩:০৬

ধন্যবাদ শিমুল ভাই। আপনার বেশীরভাগ পোস্টে কমেন্ট করা না হলে ও পড়ে যাই নিয়মিত হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


১৭

মুশফিকা মুমু এর ছবি
৯ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৫-১৬ ১২:৩৪

খুব সুইট হাসি আবারও বলছি কনগ্র্যাটজুলেশনস দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍


১৮

রেনেট এর ছবি
৯.১ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৩:০৭

আবারও বলছি মানে কি? বললেনই তো একবার!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


১৯

মুশফিকা মুমু এর ছবি
৯.১.১ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৫:২৩

ওহ ইয়ে, মানে... আমি ভাবলাম বলেছি আগেই, সরি, তাইলে প্রথমবারের মতই বলছি 'কনগ্র্যাজুলেশনস' দেঁতো হাসি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍


২০

দ্রোহী এর ছবি
৯.১.১.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৫:২৬

হল না। এইবারও ভুল হল।

এইবার যদি বলতেন, "আবারও বলছি কনগ্রাচুলেশনস্ !" তাহলে ঠিক হত।

কিন্তু আপনি দ্বিতীয় বারে এসে বললেন, "প্রথমবারের মতই বলছি 'কনগ্রাচুলেশনস'।"

দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি


কি মাঝি? ডরাইলা?


২১

নিঝুম এর ছবি
৯.১.১.১.১ | নিঝুম | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৫:৫৬

হায় হায়...আপনি তো প্যাচ লাগাইয়া দিলেন...
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...


২২

মুশফিকা মুমু এর ছবি
৯.১.১.১.২ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৬:৪৩

তাইতো, ইয়ে, মানে... আচ্ছা এইবার ঠিক করে বলি,
‍******** তৃতীয় বারের মত বলছি 'কনগ্রাচুলেশনস্' ********
এইবার ঠিক তো দেঁতো হাসি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍


২৩

ধুসর গোধূলি এর ছবি
৯.১.১.১.২.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৭:০৪

- যদি বলতে, "এই প্রথমবারের মতো শুদ্ধ করে বলছি..." তাহলে ঠিক হতো। আগের দুইবারই তো ভুল ছিলো। ভুলগুলো কাউন্ট যেহেতু হয়নি তাই "তৃতীয়বার" টার্মটাও ভুল।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২৪

মুশফিকা মুমু এর ছবি
৯.১.১.১.২.১.১ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৭:১৫

হায়রে ..... ইয়ে, মানে...
আচ্ছা কত তম হল জানিনা, শুধু বলছি 'কনগ্র্যাজুলেশনস' ঠিক আছে দেঁতো হাসি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


২৫

দ্রোহী এর ছবি
৯.১.১.১.২.১.১.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৮:৩১

এইবার বানানে সমস্যা হয়েছে!


কি মাঝি? ডরাইলা?


২৬

নিঝুম এর ছবি
৯.১.১.১.২.১.১.১.১ | নিঝুম | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৮:৪৪

হা হা হা
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...


২৭

মুশফিকা মুমু এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৮:৪৯

এখন আবার কি ভুল করলাম? ইয়ে, মানে... ইয়ে, মানে...
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


২৮

দ্রোহী এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৯:১৮

উদ্ধৃতি
এখন আবার কি ভুল করলাম?

এবারে আপনি কোন ভুল করেননি। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় - যেহেতু আপনি কয়েকবার ভুল করেছেন তাই ধরে নিয়েছেন এবারও আপনার কোন ভুল হয়েছে। অথচ আপনার কোন ভুল হয়নি। সুতারাং আপনার ধারণা ভুল।

তাই এবারের মন্তব্যও ভুল হয়েছে। খাইছে


কি মাঝি? ডরাইলা?


২৯

রেনেট এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৯:৩০

হায় হায়! ঘুমাতে ঘুমাতে এত কান্ড! সরি মুমু,আপনাকে ধন্যবাদ দেয়া হয়নি।
আপনাকে আবারও ধন্যবাদ। দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


৩০

দ্রোহী এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৯:৩৩

মুমু কিন্তু এখন পর্যন্ত একবারও ঠিকভাবে অভিনন্দন জানাতে পারেননি। আর আমিও সারারাত ধরে ঘুমাইনি (মনে হয় পাহারা দিচ্ছিলাম মুমু ঠিকভাবে অভিনন্দন জানাতে পারেন কিনা দেখার জন্য)।


কি মাঝি? ডরাইলা?


৩১

রেনেট এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.১ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৯:৪১

অনেক ধন্যবাদ জামাই বাবা।যান, আর কষ্ট করার দরকার নাই, ঘুমাইতে যান। আমি সজাগ হইয়া গেসি গা। এবার আমি বসি পাহারায় দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


৩২

দ্রোহী এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.১.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৯:৪৪

আজ আর ঘুম জুটল না কপালে! আর ঘন্টা চারেক পরে ইসকুলে যেতে হবে। হারামজাদা প্রফেসর বসে আছে গোয়ামারা দিতে..........


কি মাঝি? ডরাইলা?


৩৩

রেনেট এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.১.১.১ | রেনেট | শুক্র, ২০০৮-০৫-১৬ ২০:৪০

এটারে আর একটু চিপানো যায় না? খাইছে
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


৩৪

দ্রোহী (মন্তব্য লিমিট অতিক্রান্ত) এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.১.১.১.১ | দ্রোহী (মন্তব্য লিমিট অতিক্রান্ত) (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৫-১৬ ২০:৪৭

দেখি টেরাই দিয়া।

সচলায়তনে মনে হয়ে "কোড ফ্রীজ" শেষ হইছে। মামু/অরূপের কাছে আমার কয়টা দাবী ছিল। দাবীর লিষ্টে মনে হয় এই চিপানোর আইডিয়াটুকু বাদ দেয়ার বিষয়টাও যোগ করতে হবে।


৩৫

মুশফিকা মুমু এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.২ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৫-১৬ ২০:২৯

ঠিক আছে দ্রোহী ভাই একমাত্র আপনার শান্তির জন্য রেনেট কে আরেকবার অভিনন্দন জানাচ্ছি খাইছে afterall সারা রাত পাহাড়া দিলেন গড়াগড়ি দিয়া হাসি
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


৩৬

হিমু এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১ | হিমু | শুক্র, ২০০৮-০৫-১৬ ২০:৪৪

পাহারা বানান ভুল হইসে। মুমু আপনি বরং ঘুমু দ্যান, নাহলে আজকে দ্রোহী আপনার খবর করে ছাড়বে।


হাঁটুপানির জলদস্যু


৩৭

মুশফিকা মুমু এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৫-১৬ ২০:৫৪

ইয়ে, মানে... পাহারাটা ভুল হয়ে গেল, এবার ঠিক করলাম।
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


৩৮

দ্রোহী (মন্তব্য লিমিট অতিক্রান্ত) এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১.১ | দ্রোহী (মন্তব্য লিমিট অতিক্রান্ত) (যাচাই করা হয়নি) | শনি, ২০০৮-০৫-১৭ ০৩:০৮

উদ্ধৃতি
ইয়ে, মানে... পাহারাটা ভুল হয়ে গেল, এবার ঠিক করলাম।

মুমু আপু, আবারও ভুল করলেন। "পাহারাটা ভুল হয়ে গেল, এবার ঠিক করলাম" বাক্যটি সঠিকভাবে মনের ভাব প্রকাশে অক্ষম। যদি বলতেন, "পাহারা শব্দের বানানটা ভুল হয়েছিল। ঠিক করে দিলাম।" তাহলে সেটা সঠিক হত। খাইছে


৩৯

ধুসর গোধূলি এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১.১.১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৫-১৭ ০৩:১৯

- পুলাপান
সব
খারাপ
হৈয়া
গেছেগা।
যুব
সমাজ
শ্যাষ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


৪০

মুশফিকা মুমু এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১.১.২ | মুশফিকা মুমু | শনি, ২০০৮-০৫-১৭ ০৭:১৮

উদ্ধৃতি
পাহারা শব্দের বানানটা ভুল হয়েছিল। ঠিক করে দিলাম।

এবার খুশি জাহাপনা?


৪১

দ্রোহী (মন্তব্য লিমিট অতিক্রান্ত) এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১ | দ্রোহী (মন্তব্য লিমিট অতিক্রান্ত) (যাচাই করা হয়নি) | শনি, ২০০৮-০৫-১৭ ০৭:৫৮

উদ্ধৃতি
এবার খুশি জাহাপনা?

খুশি মানে। মারাত্বক খুশি! কিন্তু জাঁহাপনা বানানটাও যে ভুল হল!!!!!!!!!!


৪২

মুশফিকা মুমু এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১ | মুশফিকা মুমু | শনি, ২০০৮-০৫-১৭ ১১:৫৪

"জাঁহাপনা শব্দের বানানটা ভুল হয়েছিল। ঠিক করে দিলাম।"
The End? খাইছে


৪৩

দ্রোহী (মডুরামেরা বেশী মন্তব্য করতে দেয় না) এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১.১ | দ্রোহী (মডুরামেরা বেশী মন্তব্য করতে দেয় না) (যাচাই করা হয়নি) | শনি, ২০০৮-০৫-১৭ ১২:২৩

The End এর পর বিরাম চিহ্ন হিসাবে প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার আগে মনে হয় দেখিনি।


৪৪

ধুসর গোধূলি এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১.১.১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৫-১৭ ১৫:১৪

- যেই হারে কমেন্ট কর্তাছেন, ইনভিজিবল কমেন্ট কোটাও তো শ্যাষ কইরা ফেলবেন দেখি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


৪৫

রেনেট এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১.১.২.১.১.১.১.১ | রেনেট | শনি, ২০০৮-০৫-১৭ ১৫:২০

ভাংলা ভানান এক্টূ আদটূ বুল হবেঈ। করাড় কিসূ নাঈ ঘো!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


৪৬

মুশফিকা মুমু এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.১.২ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৫-১৬ ২০:২৭

আপনি আবারো শুরু করলেন? খাইছে
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


৪৭

মুশফিকা মুমু এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.২ | মুশফিকা মুমু | শুক্র, ২০০৮-০৫-১৬ ২০:২৮

উদ্ধৃতি
এবারে আপনি কোন ভুল করেননি।

দ্রোহী ভাই তারমানে এবার আমার অভিনন্দন ঠিকই ছিল দেঁতো হাসি ধারনাতে কিছু আসে যায় না খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


৪৮

দ্রোহী (মন্তব্য লিমিট অতিক্রান্ত) এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.২.১ | দ্রোহী (মন্তব্য লিমিট অতিক্রান্ত) (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৫-১৬ ২০:২৯

আইচ্ছা যান। মাফ কইরা দিলাম। এমনিতেই মন্তব্য লিমিট অতিক্রম করে ফেলেছি। ২৪ ঘন্টা নাকি মন্তব্য না করে বসে থাকতে হবে।

মডুগুলারে হাতের কাছে পাইলে পিডামু।


৪৯

ধুসর গোধূলি এর ছবি
৯.১.১.১.২.১.১.১.২.১.২.১.১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৫-১৭ ০৩:২১

- আপনি এই লাইনে দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি। এইবার বইয়া বইয়া ডাইনহাতের বুড়া আংগুল চুষেন। হাসি

কমেন্টকোটাছাড়ান্তিস ক্লাবে স্বাগতম! দেঁতো হাসি
___________