নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

যারা এখনো সচল হননি বা হতে চান


লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ২০০৭-০৯-১৮ ২১:১০)
ক্যাটেগরী:

প্রিয় সচলেচ্ছুবৃন্দ,

আপনাদের অনেকেই নিবন্ধন করছেন নিয়মিত। কিন্তু কারও সদস্যপদই সক্রিয় হচ্ছে না। তাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ, দয়া করে অতিথি লেখক হিসেবে পোস্ট ও মন্তব্য করতে থাকুন।

লেখায় অবশ্যই নিজের নাম আর ইমেইল ঠিকানা জানাবেন। নাহলে লেখা প্রকাশের যোগ্যতা হারাবে। মডারেশনের পরেই লেখা প্রকাশিত হবে। নিয়মিত ও সুলেখকদের দ্রুত সচল করা হবে।

আপনাদের ধন্যবাদ

অতিথি লগইন: "অতিথি লেখক" বা "guest_writer",
পাসওর্য়াড: guest

বিশদ


গড় রেটিং
( ভোট)
লিখেছেন সন্দেশ (তারিখ: মঙ্গল, ২০০৭-০৯-১৮ ২১:১০)
উদ্ধৃতি | সন্দেশ এর ব্লগ | ৬০টি মন্তব্য | ২১৬৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সন্দেশ. Sachalayatan.com can not be held responsible.

রিয়াদ এর ছবি
৯ | রিয়াদ (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৭-০৯-২১ ১৯:১৭

নিবন্ধন করছি বেশ কিছুদিন হল, দ্বিতীয় আরেকটা ই-মেইল দিয়ে নিবন্ধন করলাম, কিন্তু সচল হতে পারলাম না । একজন বলল ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নিতে হবে! নিয়মটা পছন্দ হল না । নিবন্ধনের অপেক্ষা বা নিজেরে অতিথি ভাবতে হয়তো বেশীদিন ভালো লাগবো না ।
~


অতিথি লেখক এর ছবি
৯.১ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৩-০৬ ১৪:৩২

হায় ... কত কত গিট্টু ... লেখা শুরুর আগেই ... তবে অভ্র বাবা বেশ ভাল ...লিখে লিখে আমার বেশ আনন্দ হচ্ছে ...


হিমু এর ছবি
১০ | হিমু | শুক্র, ২০০৭-০৯-২১ ১৯:২৮

মাহবুবুল হক এবং রিয়াদ, আপনারা দয়া করে অতিথি ব্লগার হিসেবে পোস্ট দিন। পোস্টের শেষে যে নিক নিয়ে নিবন্ধন করেছেন তা উল্লেখ করুন। অবশ্য আপনারা যখন এ পোস্টে মন্তব্য করেছেন তখন পোস্টের বক্তব্য আপনাদের কাছে পরিষ্কার বলেই মনে হচ্ছে।

সচলায়তনে রেজিস্ট্রেশনের সাথে সাথে অ্যাকাউন্ট সচল করা হয় না। আমরা আপনাদের লেখা পড়ার জন্য সাগ্রহে অপেক্ষা করছি, অতিথি হিসেবে পোস্ট করুন প্লিজ। ব্যক্তিগত যোগাযোগের প্রয়োজন নেই, আপনার লেখাই আপনার দূত।


হাঁটুপানির জলদস্যু


অতিথি লেখক এর ছবি
১১ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৭-০৯-২৫ ১৪:৩৯

মৃত্যুঞ্জয় নাম দিয়ে আজ নিবন্ধন করলাম, এখন অনুমোদন পাবার অপেক্ষায় আছি। কখন পাবো কে জানে!!!


হিমু এর ছবি
১২ | হিমু | মঙ্গল, ২০০৭-০৯-২৫ ১৪:৪৬

মৃত্যুঞ্জয়, আপনি দয়া করে নিয়মিত পোস্ট করুন এবং মন্তব্যে অংশ নিন। ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু


অতিথি লেখক এর ছবি
১৩ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৭-১০-০৯ ১৭:২০

দু'দিন আগে সারওয়ার চৌধুরী নামে রেজিস্টার করেছি। কবে নাগাদ অকে হতে পারে?

হিমু wrote:
মৃত্যুঞ্জয়, আপনি দয়া করে নিয়মিত পোস্ট করুন এবং মন্তব্যে অংশ নিন। ধন্যবাদ।


আরিফ জেবতিক এর ছবি
১৪ | আরিফ জেবতিক | মঙ্গল, ২০০৭-১০-০৯ ১৮:১২

@ নতুন সদস্যপদ প্রদানের দায়িত্বপ্রাপ্ত সচলবৃন্দ:

আমার মনে হয় একটি নির্দিষ্ট সংখ্যক পোস্ট ও কমেন্টের কথা উল্লেখ করা যেতে পারে,যে অন্তত: এতোটি পোস্ট ও কমেন্টের পর নিক এর রেজিষ্ট্রেশন হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেয়া হবে।

তাহলে উদ্যোগী নতুন সদস্যদের পক্ষে বুঝতে এবং একটি আইডিয়া পেতে সুবিধা হয়।


অতিথি লেখক এর ছবি
১৬ | অতিথি লেখক | শুক্র, ২০০৭-১০-১৯ ১২:২২

আরিফ জেবতিক,
আপনাকে ধন্যবাদ মন্তব্যের সাড়া দেওয়ার জন্য। আপনার মন্তব্য পড়ে কেবল "অনুভবের বিষয়" ছাড়া আর কোনো মানদণ্ড খুঁজে বের করতে পারলাম না। বিষয়টা আরেকটু খোলাসা করে বললে আমার জন্য সুবিধা হত আরকি। যাক কথা প্যাঁচানোর ধান্দা আমার নেই। এখানে লেখালেখি করার ইচ্ছা আছে। দেখি কতগুলো লেখা বা মন্তব্য পারস্পরিক "অনুভবের বিষয়" টিকে নিক কনফার্মের ক্ষেত্রে ভূমিকা রাখতে সাহায্য করে।

শুভেচ্ছাসহ
জুয়েল বিন জহির


আরিফ জেবতিক এর ছবি
১৬.১ | আরিফ জেবতিক | শুক্র, ২০০৭-১০-১৯ ১৩:২৫

"অনুভবের বিষয়" ছাড়া আর কোন মানদন্ড নেই,তাই সেটি খুজেঁ বের করতে পারেন নি ।

আপনার আগ্রহে আরেকটু খোলাসা করা যাক ।

একজন "সদস্য হতে ইচ্ছুক " লেখককে তার নিজের মতো করেই এখানে পোস্ট করতে হবে ।সাধারন নিয়মে যে লেখকের লেখার সাথে অন্যরা আগে থেকে পরিচিত নন,তেমন লেখকদের ক্ষেত্রে ৭/৮টি পোস্ট প্রকাশিত হলেই বাকি পাঠকরা বুঝে নেন ।
তার চাইতে বড়ো বিষয় হচ্ছে অংশগ্রহনের ক্ষেত্রে সেই লেখকের ইচ্ছাটাকে বড়ো করে দেখা হয় ।আপনি বাকি লেখকদের সাথে কমিউনিকেট করছেন কি না,সচলে আপনি নিয়মিত লিখছেন/কমেন্ট করছেন কি না এসব দেখে বুঝা যায় যে আসলেই আপনি সচলায়তনের সদস্য হওয়ার জন্য পুরো আগ্রহী কি না ।অনেককেই দেখা গেছে হুট করে রেজিষ্ট্রেশন করার পর আর দেখা নেই ।উনি কিন্তু কমিউনিটি থেকে নিজেও লাভবান হলেন না,কমিউনিটিকেও লাভবান করলেন না ।আমরা সচলায়তনে সত্যিকার "সচল" সদস্য চাই ।

এখানে লেখালেখির আগ্রহ প্রকাশ করে আপনি আমাদেরকে সম্মানিত করেছেন ।গভীর আগ্রহে আপনার লেখা পড়ার জন্য অপেক্ষা করবো ।


১০

অতিথি লেখক এর ছবি
১৮ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৭-১০-২৫ ০১:৪৭

জানিনা কাকে উদ্দেশশ করে লিখতে হবে,
হে গায়েবী সচলায়তনের কর্মকর্তারা,
আমি বেশ কিছুদিন ধরে অতিথি লেখক হিসেবে লিখছি।আমার লিখা- পাপ,মা,একটি আদিম ছবি,সমীকরণ এই চারটি কবিতা সচলায়তনে প্রকাশিত হয়েছে।(ভাই কবিতা গুলা কিন্তু সেইরকম,খুব ভাল ,চরম, বিলিভ মি...প্লিজ...না না বিশ শাশ করতেই হবে...)

যাই হোক,এখন প্রতিদিন অতিথি হয়ে থাকতে ভাল্লাগেনা।প্রতিদিন রাতে ভাইগ্না যিফ্রান(যিফ্রান খালেদ)কে কবিতা শুনাই।যিফ্রান মহা বিরক্ত ,"মামা কানের কাছে ভন ভন বন্ধ করেন।" আমি বলি,তোর সচলায়তন আমার এক্টার বেশী লিখা নেয় না,তাহলে বাকিটা তোকেই শুনতে হবে।ভাইগ্না কষটো করে শুনে যায়।

ভাইগ্না যানে আজ রাতে কবিতা না শুনলে,কাল তো নতুন মোবাইল এর লাইন,ইন্টারনেট এর লাইন,bank account,লন্ডনের অলি গলি কিছুই চিনা হবেনা,কিছুই কিনা হবে না।

বুঝলেন ভাই কবিরা হবে শান্ত,ভদ্র,মানুষের জন্য আকুল,ব্যকুল।আমি হলাম ধংসাত্তক,একেবারে মঈন ইউ আহমেদ।

এখন,সচল করবেন না যিফ্রানের উপর অত্তাচার চল্বে?(এইটা একটা ধমক ছিল)

-নিঝুম
(ভাই বানানে প্রচুর ভুল,আমার অভ্র তে প্রব্লেম হছছে)


১১

অতিথি লেখক এর ছবি
১৯ | অতিথি লেখক | সোম, ২০০৭-১০-২৯ ২৩:৩৬

প্রতœ-ডায়রীর পাতা
মৃদুল মাহবুব

কি হলো জীবন কে অন্য কোন ঝাপসা ভাষায় অনুবাদ করে! শুধু সংকেত নেমে আসে; মানুষতো চলে যায় এপার ওপার ভিন্ন বোধেÑ এই হলো অজন্ম কষ্ট লঙ্ঘন, অনুতাপে উল্টে ওঠা। সাইরেন বাজে, আমি কি শব্দ হয়ে পার হচ্ছি বিজন নগর, রাজকীয় দার।

ঘুমন্ত মানুষকে কত ভাবেই না মারা যেতে পারেÑ হাতুড়ি পেরেক ব্লেড চকমকি পাথরের প্রাচীন কুঠার বালিশ মদের বোতল, এমনকি চিহ্নহীন বরফের চাকু। স্বপ্নে তাকেও খায়ানো যেতে পারে বিষাক্ত দুধের ীর। নীল পাখি ঝোপের আড়ালে পা থেকে খুলছে নখের হিংস্রতাÑ আমাদের অন্ধকারে হেঁটে এলো সফল নগর পতনের গান, অপূর্ব অনিচ্ছা। ত্বকের নিচেই রক্ত স্রোতসিনী, ঢেউ, নিহত হাঙরের শিরদাঁড়াÑ ঘসে ঘসে মুছে ফেলা যায় আমার বিষণœ কঙ্কালের স্কেচ। ভেসে এসেছ ভাঙন, কোথায় লুকাবো ঝাপসা ভাষা, ‘রক্ত কেদ’।

...........................................................................................

কবিতা পাঠ করুন। সদস্যপদ নিয়ে এখনো ভাবছি না কিছু। কাল থেকে অথবা পরে কোন দিন ভেবে দেখবো।

mridulmahbub@gmail.com


১২

অতিথি লেখক এর ছবি
২০ | অতিথি লেখক | শনি, ২০০৭-১১-০৩ ১২:২২

ল্ইানে আছি, সময় হলে ডাক দিয়েন প্রিয় মডুবৃন্দ

রেনেসা
-


১৩

অতিথি লেখক এর ছবি
২১ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৭-১১-০৬ ১৪:৩২

আপনার নাম : চিরহরিত্
আমার ইমেইল : চিরহরিত্@জিমেইল.কম (chiroharit@gmail.com)

বাংলা ভাষার একটি ওয়েব ঠিকানার সন্ধান, মনে মনে অনেক দিন থেকেই খুঁজে ফিরছিলাম, সচলায়তন বুঝি সেই প্রয়োজনীয়তা একটু দেরী করে হলেও বুঝতে পেরেছে। আর এই একটি কারনে সচলায়তন কে জানাই অসংখ্য সূভেচ্ছা।

" আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব,
ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব।

ধন্যবাদান্তে
চিরহরিত্


১৪

অচেনা এর ছবি
২২ | অচেনা | মঙ্গল, ২০০৭-১১-০৬ ১৫:৫৪

সেলাম।


১৫

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
২২.১ | আনোয়ার সাদাত শিমুল | মঙ্গল, ২০০৭-১১-০৬ ১৭:১২

ক্যাম্নে কি?


১৬

সৌরভ এর ছবি
২৩ | সৌরভ | মঙ্গল, ২০০৭-১১-০৬ ১৭:১৮

ক্যামনে কী?


১৭

অপর্ণা সান্যাল এর ছবি
২৪ | অপর্ণা সান্যাল (যাচাই করা হয়নি) | সোম, ২০০৭-১১-১২ ১৯:৫৫

সচল হইনি কেন ?.....


১৮

অতিথি লেখক এর ছবি
২৫ | অতিথি লেখক | সোম, ২০০৭-১২-১৭ ২০:২৬

আজ সোমবার। দিনটি স্মরনীয় হয়ে থাকবে।


১৯

অতিথি লেখক এর ছবি
২৬ | অতিথি লেখক | শনি, ২০০৮-০১-০৫ ০৫:২৫

কবে হব সচল?


২০

হিমু এর ছবি
২৬.১ | হিমু | শনি, ২০০৮-০১-০৫ ০৫:৩০

মন্তব্য আর পোস্ট দিতে হয় যে আগে?

লিখুন প্রাণ খুলে।


হাঁটুপানির জলদস্যু


২১

প্রকৃতিপ্রেমিক এর ছবি
২৭ | প্রকৃতিপ্রেমিক | শনি, ২০০৮-০১-০৫ ১০:২১

প্রিয় সচলেচ্ছু ভাই/বোন:

আপনাদের আগ্রহ দেখে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনারা যদি এই পোস্ট ভালোমতো পড়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন সচলায়তন নিয়মিত (এবং অবশ্যই ভাল) লেখকদেরই খুঁজছে। (এটা একান্তই আমার নিজের মন্তব্য, সচলায়তনের মডারেটরদের মতামত বা অবস্থানের সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নাই। আমি তাঁদের কাউকে আজ পর্যন্ত সামনাসামনিও দেখিনি)

তাই, আপনারা নিয়মিত লেখা বা মন্তব্য পোস্ট করতে থাকুন। মোট কথা সচলায়তেন অংশগ্রহণ করুন। একটা ব্যাপার হয়তো ঠিক যে পরিচিত লেখকের লেখাই পাঠক আগে পড়ে। আপনারা সেই অর্থ খানিকটা পিছন থেকে দৌড় শুরু করবেন, তাতে সন্দেহ নাই। তাই কিছু কৌশল অবলম্বন করুন যেমন--

(ক) প্রথমত: আকর্ষণীয় শিরোনাম দিন। শিরোনামই কিন্তু আসল, তারপরে লেখক (অন্তত আমার কাছে তাই)
(খ) প্রথম প্যারাতেই লেখার মূলভাব দুই/তিন লাইনেই দিয়ে দিন।
(গ) আপনার নিজের কথাই লিখুন, আপনার অভিজ্ঞতার কথাই লিখুন।
(ঘ) এবং ভুলেও আপনার লেখা একই সাথে অন্য কোথাও (যেমন অন্য ব্লগে) প্রকাশ করবেন না। তাহলে কিন্তু যেই লাই সেই কদু হবে।

হয়তো ভাবছেন এত কড়াকড়ি কেন? আচ্ছা, আমার নিজের ভাবনা দিয়েই এর উত্তর দেই: একটা কথা বিশ্বাস করবেন কীনা জানিনা, সচল হয়েছি অনেকদিন হয় কিন্তু এখনো মনে হয় সচল না থাকলে এখানে যোগ দেয়ার স্বার্থকতা থাকবেনা। এরকম অনুভুতির কেন জন্ম হল তার উত্তরেই রয়েছে আপনার প্রশ্নের উত্তর। একটু রহস্যময় জবাব হয়ে গেল, হা হা ...

মোট কথা হলো নিয়মিত লিখা দিন, আমরা আয়েশ করে পড়ি, আর আপনি ক্রেডিট পেতে থাকুন। একদিন অজান্তেই দেখবেন ঠিকঠিকই সচল হয়েছেন।


২২

হিমু এর ছবি
২৭.১ | হিমু | শনি, ২০০৮-০১-০৫ ১৮:২৯

আপনাকে একরাশ উত্তম জাঝা!


হাঁটুপানির জলদস্যু


২৩

অতিথি লেখক এর ছবি
২৮ | অতিথি লেখক | সোম, ২০০৮-০১-২১ ১৩:৫৩

আমি সামিউল ইসলাম। বাংলা একটি সাইট দেখতে ভালই লাগে। তাই নাম নিবন্ধন করলাম। কিন্তু একি ঝামেলা। এখন অপেক্ষা করতে হবে সচলায়তন সচল হবার জন্য। জিনিসটা একেবারেই ভাল লাগল না।


২৪

হিমু এর ছবি
২৮.১ | হিমু | রবি, ২০০৮-০২-১০ ১৯:৩৭

প্রিয় সামিউল ইসলাম,

সচল হবার জন্যে অতিথি লেখক হিসেবে আপনাকে কিছু লিখতে হবে, মন্তব্যে অংশগ্রহণ করতে হবে। তা না হলে এই অপেক্ষার প্রহর বেশ দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করছি। শুধু নাম নিবন্ধন করে আপনি সচল হতে পারবেন না সম্ভবত।

ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু


২৫

অতিথি লেখক এর ছবি
২৯ | অতিথি লেখক | সোম, ২০০৮-০১-২১ ১৫:০৩

এই নিয়ে তিনটি ব্লগ লিখলাম। একটাতে নাম দিতে ভুলে গেলাম। ক্যাডেট_ক্যাডেট লেখাটি। আর আমি কবে সচল হতে পারবো তার কোন সীমারেখা কি আছে। আপনাদের দেয়া পাসওয়ার্ডটি ভুলে গেছি।


২৬

অতিথি লেখক এর ছবি
৩০ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০২-০৫ ২৩:২৬

অতিথি হিসেবে লেখা দিলাম; মডারেশনের তালিকায় আছে বোধহয় ।
লেখার শেষে নাম, ইমেইল দিতে বলা হয়েছে; কর্তৃপক্ষের সুবিধার জন্য নাম, ইমেইল লেখার শেষে জুড়ে দিতে আপত্তি নেই; তবে লেখাটা ব্লগে সবার জন্য উন্মুক্ত হলে মনে হচ্ছে নামের পাশাপাশি ইমেইলটিও থাকবে। এভাবে উন্মুক্ত ইমেইল আইডি প্রকাশে সবাই স্বাচ্ছন্দবোধ করতে নাও পারে ।
মডারেশনের সময় কর্তৃপক্ষ যাতে ইমেইল এর অংশটি খেয়াল করেন।

-------------------
আইরিন সুলতানা


২৭

অতিথি লেখক এর ছবি
৩১ | অতিথি লেখক | শনি, ২০০৮-০২-০৯ ১১:৪২

মডারেশন প্যানেলে গতি দরকার..সেই ৮ তারিখে একখানা পোস্ট দিয়েছি অতিথি লেখক হিসেবে সেটা এখনও ছাড়পত্র পায়নি । এভাবে চলতে থাকলে সদস্যপদ পেতে কতদিন লাগবে সেটা ভেবে কূল-কিনারা পাচ্ছিনা ............ !!!!!

-------------------
আইরিন সুলতানা


২৮

হিমু এর ছবি
৩১.১ | হিমু | রবি, ২০০৮-০২-১০ ১৯:৩৫

প্রিয় আইরিন সুলতানা,

সাধারণত একটি লেখা ২৪ ঘন্টার মধ্যেই মডারেশনের মুখোমুখি হয়। ২৪ ঘন্টা পরও যদি আপনার লেখা প্রকাশিত হতে না দেখেন, ধরে নিতে পারেন সেটি প্রকাশের জন্যে অনুমোদিত হয়নি।

কোন লেখা প্রকাশিত না হওয়ার সম্ভাব্য তিনটি কারণ উল্লেখ করছি।

১. সচলায়তন বেশ কিছু বিষয়ের প্রতি শ্রদ্ধা পোষণ করে, এবং লেখাটির বক্তব্য এই বিষয়গুলির প্রতি বিদ্বেষ, বিদ্রুপ বা আক্রমণমূলক।

২. লেখাটির উপাদানে এমন কিছু আছে যা কপিরাইট সংক্রান্ত জটিলতার সৃষ্টি করে।

৩. লেখাটির যথেষ্ঠ গুণগত মানসম্পন্ন নয়।

আপনার প্রতি অনুরোধ রইলো, অতিথি লেখক হিসেবে নিয়মিত লিখে যাবার। সচলায়তনে সদস্য হবার জন্যে একটু ধৈর্যধারণের জন্যে সবিনয় অনুরোধ জানাচ্ছি।

ভালো থাকুন। ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু


২৯

গোলন্দাজ এর ছবি
৩২ | গোলন্দাজ (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-০২-১০ ১৭:১৩

আমি লেখক নই। ভাল লিখা আমাকে দিয়ে মনে হয় হবেনা। তবে আমি যে একজন ভাল পাঠক তাতে সন্দেহের কোন অবকাশ নাই। এখন বলুনতো আমি সচল হব কিভাবে?

গোলন্দাজ


৩০

হিমু এর ছবি
৩২.১ | হিমু | রবি, ২০০৮-০২-১০ ১৯:২৮

প্রিয় গোলন্দাজ,

আপনি একটি অপেক্ষাকৃত জটিল প্রশ্ন করেছেন। সচলের সদস্য হিসেবে আমরা প্রত্যাশা করি সেসব লেখকদের, যাঁরা নিয়মিত ভালো লেখেন। সচলের সকলেই পাঠপিপাসু, তাই সকলকেই বাকিদের এই তৃষ্ণামোচনের ভার নিতে হয়। সচল হবার জন্যে আপনার কাছেও আমাদের একই প্রত্যাশা রইলো। ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু


৩১

নন্দিনী এর ছবি
৩৩ | নন্দিনী (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-০২-১৭ ১৮:১৭

আমি নন্দিনী ॥ অনেকদিন ধরে সচলায়তনের পাঠক, (পাঠিকা?!) এবার লেখক হবার ইচছা জাগিছে মনে ! ঠাই পেলে ধন্য হই ।


৩২

সুমন চৌধুরী এর ছবি
৩৩.১ | সুমন চৌধুরী | রবি, ২০০৮-০২-১৭ ১৮:২৪

আপনাকে এবং আপনার সুন্দর ইচ্ছাকে স্বাগতম। আমাদের অতিথি লেখকের ইউজারনেম পাসওয়ার্ডের সদব্যবহার করলেই আমরা আপনার লেখার সাথে পরিচিত হতে পারবো।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ


৩৩

নন্দিনী এর ছবি
৩৩.১.১ | নন্দিনী (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-০২-১৭ ২৩:৪০

স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ । অবশ্যই লেখার চেষ্টা করব, অন ত্র কিছু কিছু লিখিও । দেখা যাক কতখানি কি হয় ! মানুষের অসাধ্য কিছুই নাই । হাসি
নন্দিনী

উদ্ধৃতি
কারে কয় মানুষ ?


৩৪

অতিথি লেখক এর ছবি
৩৪ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০২-১৯ ০০:৩৩

ami nastiker dharmakatha. ekhane bangla lekhar system ki?? mous die lekha khub jhamelar kaj. kivabe sohoje banglai type korte parbo? ekhane ki fonetik e type kora jai?

jahok, ami aj nibondhon korlam.
kobe je sochol hobo jani na,
amar ekta proshno silo.......
ami somewhereinblog e likhtam, kintu oder razakar priti dekhe thakte parlam na, sob post draft koresi, segulo ki ekhane post korte parbo???


৩৫

হিমু এর ছবি
৩৪.১ | হিমু | মঙ্গল, ২০০৮-০২-১৯ ০০:৩৮

কন্ট্রোল + অল্ট + পি চাপ দিলে ফোনেটিক লিখতে পারার কথা। পি এর পরিবর্তে ইউ চাপ দিলে ইউনিজয়।

আপনার অন্য কমিউনিটি ব্লগে প্রকাশিত পুরনো লেখা এখানে আর পোস্ট না করার অনুরোধ করছি।


হাঁটুপানির জলদস্যু


৩৬

অতিথি লেখক এর ছবি
৩৫ | অতিথি লেখক | শুক্র, ২০০৮-০২-২২ ০৮:০২

অনেকদিন থেকে চেস্টায় আছি সচল হওয়ার । নিয়ম টা বড্ড কঠিন । স্যাম এ বিরক্ত । তাই চেয়েছিলাম সচলে লিখতে । উপায় কি জানান ।


৩৭

রায়হান আবীর এর ছবি
৩৬ | রায়হান আবীর | শুক্র, ২০০৮-০২-২২ ১৩:২৭

ভাই নিয়মটা মোটেই কঠিন নয়। স্যাম এর মতো এটাও যেন ব্লগের পরিবর্তে ফোরাম না হয়ে যায় তাই এই নিয়মটা খুবই জরুরি। আপনি দারুন দারুন লেখা পাঠাতে থাকেন। মন্তব্যে অংশ নিন। আপনার পাঠক গড়ে তুলুন। তারপর হঠাৎ একদিন দেখবেন সচল হয়ে গেছেন। আর আগের লেখাগুলো এখানে আপলোড না করলেই ভাল। শুভ ব্লগিং।


৩৮

অতিথি লেখক এর ছবি
৩৭ | অতিথি লেখক | রবি, ২০০৮-০২-২৪ ০৩:১১

অচল থাকতে ভালো লাগছে না। সচল হলে খুশি হতাম। উলুম্বুশ নামে নিবন্ধন করেছি। মেইল হল . লিখা কেমন তা জানিনা একটা লিখা দিয়েছিলাম গতকাল। সচল ভাইদের পছন্দ হলে হয় আর কি... আচ্ছা যেটা জানতে চাচ্ছিলাম কিভাবে বুঝব আমি সচল হলাম। সচল নিবন্ধন সচল হলে কি আপনারা আবার মেইল দিবেন?


৩৯

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
৩৭.১ | এস এম মাহবুব মুর্শেদ | রবি, ২০০৮-০২-২৪ ০৪:০০

থেমে থাকবেন না। হাত খুলে লিখে যান। সচল হলে অটো একটা ইমেইল যাবে আপনার কাছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


৪০

একজন প্রবাসী এর ছবি
৩৮ | একজন প্রবাসী (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-০২-২৪ ০৭:৩৪

আরে অতিথি হিসেবে থাকার মজাই আলাদা


৪১

অতিথি লেখক এর ছবি
৩৯ | অতিথি লেখক | রবি, ২০০৮-০২-২৪ ১৬:২৪

অনেক দিন থেকেই সচলায়তন পড়ি তবে আজকেই নিবন্ধন করলাম। আমার অনেক প্রিয় লেখক/ব্লগার আছেন এখানে। ভাল লাগছে। আশা করছি দ্রুত সচল হব।
--
কৈলাশ


৪২

অতিথি লেখক এর ছবি
৪০ | অতিথি লেখক | রবি, ২০০৮-০২-২৪ ১৭:১৯

নাস্তিকের ধর্মকথা
===============
হিমু,
আপনার জবাবটি আগে চোখে পড়েনি। (এবং আপনি যে মডারেটর আগে বুঝিনি- কেননা, আমার এ পর্যন্ত পোস্টগুলোতে আপনাকেই নিয়মিত পাঠক মনে করেছিলাম!!!)।

এবং আমি আপনার অনুরোধটি রক্ষা করতে পারিনি (আপনার অন্য কমিউনিটি ব্লগে প্রকাশিত পুরনো লেখা এখানে আর পোস্ট না করার অনুরোধ করছি। ), আসলে আমি আমার সা.ইনে মুছে ফেলা পোস্টগুলোই এখানে পোস্ট করেছি বা করছি। এজন্য আমি খুবই দুঃখিত। এর জন্য কি আমি সচল হতে পারবো না???

নতুন পোস্ট অবশ্যই এখানে আমি নিয়মিতই পোস্ট করতে থাকবো, এবং এখানকার পোস্টগুলোতেও নিয়মিত কমেন্ট করা, ডিবেটে অংশ নেয়ার ইচ্ছাও আছে (যদিও কমেন্ট সাথে সাথে না আসাতে ডিবেটে বা আলোচনায় অংশ নেয়াটা ঠিক জমে না, তাই অনেকসময় ইচ্ছা থাকলেও মন্তব্য করা হয়ে ওঠেনা!!), আশা করি- আমাকে সচল করার জন্য বিবেচনা করা হবে।

আরেকটি কথাঃ
আমি আমার সা.ইনের পোস্টগুলো হারাতে চাই না। সেগুলো এখানে আনতে চাই (এখানকার পাঠকও সেগুলো পড়তে পারবেন- অসুবিধা কি??)- এতে কি খুব সমস্যা??? তবে, এটুকু বলছি- সা.ইনের লেখাগুলো আপাতত খুব কম দিবো, তার বদলে নতুন সব লেখা দেয়ার চেস্টা করবো।

সবশেষে দুটি প্রশ্নঃ
১। অনেকের ক্ষেত্রেই দেখা যায়- নামের জায়গায় "অতিথি লেখক" না এসে "একটি না" (যাচাই করা হয়নি)- এটা আসে। এটা কাদের ক্ষেত্রে হয়?? আমারটাও যদি এরকম করা যেত, তবে লেখার মধ্যে নাম-ইমেইলের ঝামেলা থাকতো না। এটা কি সম্ভব??
২। লেখার মাঝখানে ইচ্ছামত জায়গায় ছবি যোগ করা যায় কি করে? লেখার ফন্ট কালার চেঞ্জ করা যায় কি করে? এসব নিয়ম কোন জায়গায় গেলে পাবো??

আপনাকে অনেক ধন্যবাদ।


৪৩

হিমু এর ছবি
৪১ | হিমু | রবি, ২০০৮-০২-২৪ ১৭:৩৪

প্রিয় নাস্তিকের ধর্মকথা,

আপনি অতিথি লেখক হিসেবে লগ ইন করে লিখছেন বলে অতিথি লেখক দেখাচ্ছে। যদি লগ ইন না করে লেখেন, তাহলে একটি নাম ব্যবহার করতে পারেন।

লেখায় চিত্রসংযোগ বা অক্ষরবিন্যাসের জন্যে জিজ্ঞাসা নামে একটি বিভাগ আছে, সাইটের একদম নিচে দেখতে পাবেন।

আপনার নিয়মিত অংশগ্রহণের জন্যে ধন্যবাদ।


হাঁটুপানির জলদস্যু