| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
নাম তাঁর আন্তোনিও আচিলা। ভক্স ওয়াগনের কারখানায় কামলা দিতে গিয়া পরিচয়। বাড়ি নাইজেরিয়া। গায়ে যথারীতি অসুরের মতো শক্তি। প্রায়ই ভারী কাজ করতে একজায়গায় দুতিনজনকে লাগানো হয়। সবকয়টা ফোরম্যান তালে থাকে যাতে কালা আদমীদের দিয়ে ভারী কাজগুলি ধুমধাম করিয়ে নেওয়া যায়। আমার কপালে অবশ্য মাঝেমধ্যে হালকা কাজ জোটে। তখন টেবিলে বসে চীনা ছেমড়িদের সাথে স্ক্রু,সুইচ,রোলার ইত্যাদি প্যাক করি। কখনো কাজের চাপ বাড়লে গায়ে গাউন চড়িয়ে যেতে হয় টার্বোচার্জার কিম্বা ব্রেক ডিস্ক প্যাক করতে। সেখানে দেখা হয় একগাদা আফ্রিকানের সাথে। টনি, অস্কার, ইয়ানিক, কেনে সব কয়টাই মনে হয় আমার থেকে কমপক্ষে ২৩৫ গুণ বেশী শক্তিশালী।
এদের মধ্যে একমাত্র অছাত্র টনি। কানে প্রায় পুরো আটঘন্টাই এয়ারফোন গোঁজা। এমপিথ্রিপ্লেয়ারের না মোবাইলের। সারাক্ষণই কেউ না কেউ ফোনে থাকে। কখনো জার্মান কখনো রাজার ভাষা কখনো কিজানি এক্টা (ফরাসী না, নাইজেরিয়া ব্রীটিশ উপনিবেশ ছিল , এই সূত্রে নিশ্চিত হই....আমার ফরাসী জ্ঞান বোঁজো-অঁরভোঁয়া-সেমোঁয়া-উই পর্যন্তই
)। উচ্চারণ যথারীতি দূর্বোধ্য। মুডোর প্রাক্তন প্রতিবেশী বলে আমি প্রায় ৭০%র মতো বুঝতে পারি। ওপাশে একেবারে ব্যতিক্রম ছাড়াই সবাই বিপরীত লিঙ্গের। তার মধ্যে আবার বেশীরভাগ শেতাঙ্গীনী। মাঝে মাঝে এয়ারফোন কাজ না করলে টেবিলে ফোন রেখে স্পীকার অন করে দেয়। বিষয়বস্তুও মোটামুটি এক। অমুক জায়গায় অমুকের কাছে তোমার নাম্বার পাইলাম, তুমি কেমুনাছো, আমার কিছু ভাল্লাগে না, অনেক গরম, অনেক শীত, দিনকাল ভালো না,অমুক ডিস্কোতে নাইচা শান্তি নাই কিন্ত তমুকের ডিজে রীতিমতো ঢাকনাখোলা গ্রেনেড ইত্যাদি। সব কথাই শেষ হইতো অ্যাপয়ন্টমেন্টে গিয়া। খুব কম ক্লিওপেট্রাকেই আন্তোনিও খালি হাতে ফেরায়। সপ্তাহে কম করে হলেও তিনটা অ্যাপয়ন্টমেন্ট থাকে। তার মধ্যে আবার উইকেন্ডের বিশেষ পরিকল্পনা।
আমি, কেনে, ইয়ানিক সবাই অবাক হই। কেমনে কী? টনির আবার বউও আছে। তার জন্য শুক্রবার। শুক্রবার রাতে টনি কোন পার্টিতে যায় না। শনিবার দুপুর থেকে আবার যে যার মতো। বউয়ের সাথে সেরকমই চুক্তি টনির। বেঁচে থাকার অনেক পরিশ্রম। আমরা জিজ্ঞাসা করি, কিন্তু কেমনে? টনি স্মিত হেসে বলে ধৈর্য শুধু ধৈর্য।
বিচিত্র অভিজ্ঞতা টনির। জার্মান, আরব, তুর্কি, চীনা,স্লাভ সবই। আরবদের তাঁর বিশেষ পছন্দ। ওরা নাকি বেশ সাফসুতরো। বেশ অ্যারোমেটিক। চীনাদের অনেক কোলাহল। বর্ণনা দেবার সময় টনি রীতিমতো তেঁতে ওঠে।
"এই শনিবার ফ্রাঙ্কফুর্ট যাচ্ছি। কেউ ইচ্ছা করলে আসতে পারো। সঙ্গে আরো দুই একজন থাকলে মজাই হবে।"
"কি হবে?" জিজ্ঞাসা করি আমি।
"গ্যাংব্যাং পার্টি। ফ্রাউ বেকেনবাখ দুইটা হাঁস আর তিন বোতল ভদকা কিনা ফালাইছে অলরেডি।"
"খাইছে!"
"তোমরা একরম ভয় পাও ক্যান? দেড়-দুই ঘন্টা কোন ব্যাপার না। ফুটবল খেলার কথা কিম্বা কোন মেগা সিরিয়ালের কথা ভাবতে থাকবা সময় চইলা যাবে.....এইটা আমরা পারি। এইজন্যই কোন জার্মান বেটি একবার আফ্রিকান বোধিস্বত্ত্ব পাইলে আর অন্যমুখো হয় না। ঈশ্বর আমাদের টাকা না দিলেও অশ্বক্ষমতা দিছে।"
"অ্যা!"
২
হে হে...এইটা প্রায় দেড় বছর আগের ঘটনা :D।
ফ্রাঙ্কফুর্টে তো আবার আসবোই। কবে বলতে পারতেছি না।
৩
চীনাদের কোলাহলের ব্যাপারটা আমার কানেও আইছে, মানে অন্যের কান হয়ে আমার কানে আর কি। আর ফুটবল/মেগাসিরিয়াল শুনে ফ্রেন্ডস এর একটা পার্টের কথা মনে পড়ল। ঐখানে চ্যান্ডলার এরকম ভাবতে ভাবতে তার রুমপেটের পাছায় আইসা থামসিল।
৫
কোন জার্মান বেটি একবার আফ্রিকান বোধিস্বত্ত্ব পাইলে আর অন্যমুখো হয় না।
সইত্য কথা। নিজের চোখে দেখসি একাধিক উদাহরণ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই
৭
শাবাশ টনি...আর সুমন ভাইরেও...কড়া লেখা লিখসেন ।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...
৮
পুরা বিদেশী... কালা কালা কুতুবিহী...
______________________________________
পথই আমার পথের আড়াল
৯
হ। আফ্রিকানদের হর্স পাওয়ার- ঈশ্বরের দান....ভালোই কইছে টনি!
১০
যথারীতি বদ্দা স্টাইল। ![]()
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
১১
আমাদের টাকা না দিলেও অশ্বক্ষমতা দিছে
জাঝা !!
---
স্পর্শ
১২
হাহাহা কাহিনী !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
১৩
"অ্যা!"
১৪
এইজন্যই কোন জার্মান বেটি একবার আফ্রিকান বোধিস্বত্ত্ব পাইলে আর অন্যমুখো হয় না।
১৫
ঈশ্বরের সবচাইতে বড় অবিচার হইলো আমাগো পুরা কালা না বানানো...![]()
১৬
ভাবতেছিলাম উল্লেখযোগ্য কয়েকটা লাইন কোট কইরা কমু, এইগুলা জাঝা হইছে। কিন্তু শেষে দেখি পুরা লেখাটা সেইরম...
বদ্দা, (বিপ্লব)
১৭
আর যা ই করেন "গ্যাংব্যাং পার্টি" তে যাইয়েন না। তাইলে জিন্দেগী শেষ।
অথেন্টিক লেখার মূল্যই আলাদা। অসাধারণ লাগে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
১৮
গ্যাংব্যাং পার্টিতে গেলে পরেরদিন সচলায়তনের ব্যানার হইয়া যাইতে পারি
......
২৩
(মুখফোড়) ক্যাম্নে দ্যায়?
২৫
সেরম কাহিনী...
---------------------------------
মাঝে মাঝে লোড-শেডিং এর রাতে বেজে ওঠে জেরেমির বেহালা...
২৬
- কাউলারা খালি হর্স পাওয়ার না আমার মনেহয় হালারা হাতিপাওয়ার নিয়া জন্মায় একেকটা।
এক হালায় একদিন আমারে কয়, যাইবা? আমি জিগাই, কুতায়? কয় ভাড়ায় লাগাইতে। আমি কই হাউয়ার পোলা, আমারে কি ভাইরাসে গুঁতায়?
আরেকজন আছে। এই হালার তিনটা বান্ধবী প্যারালাল। একজন আবার আরেকজনের কথা জানে। কিন্তু কেউই হালারে ছাড়ে না। এক বান্ধবীর লগে বাচ্চা হইছে, বিয়া করছে আরেকটারে। আরেকজন তার মোবাইলে এসএমএস দেখতাছিলো দেইখা দিছে ঘর থাইকা রাইতের বেলা বাইর কইরা। এত্তো সুন্দর সুন্দর মাইয়া, দেইখা মায়াও লাগে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
২৮
- তা কইতে পারুম না। গেছে মনেহয় আরেক কোনো কাউলার লগে। বদ্দা কইলো না, একবার কাইল্যা কাপ্তানের লগে আটলান্টিক পাড়ি দিলে অন্যকারো লগে স্বর্গেও যাইবার চায়না গুলাবীরা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
২৯
কাউলা কারো সাথে গেছিল নাকি ধুসর কারও সাথে? ঠিক কইরা কন।
রংয়ের এই সামান্য বেশকম আন্ধারে ঠাওর করা এত সহজ নাকি?
কি মাঝি? ডরাইলা?
৩০
- আমি তো আর ওবামা টাইপের লুক নিয়া মেয়েলুকেরে বুকা বানাইনা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৩১
কি ধুসর? নীচের মন্তব্যে হিমু কি কয়?
তাইলে এই কথা। অশ্বক্ষমতা বৃদ্ধিকল্পে গায়ের রং বদলের ধান্ধা? তা ছ্যাচা দিছিলো কে?
কি মাঝি? ডরাইলা?
৩২
- কে যে দিছিলো সেই নামটা কইলে তো দোস্ত আমার মাইন্ড খাবে।
আর আমি চাইনা, আপনার শালীর মনেও কষ্ট দিতে। পাস্ট ইজ পাস্ট। আপনার শালী এখন আমার বর্তমান।
প্রয়োজনে নিচে থাকা হিমুকে চিরকালই নিচতলায় রাখবো ওপ থেকে পাওয়া বিভিন্ন আওয়াজ নিয়ে 'রিসার্চ' করার জন্য। ![]()
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৩৩
বিভিন্ন আওয়াজ আর কই? আমি তো শুনলাম তুই আবৃত্তি করছিস, "পারিবো না এ কথাটি বলিবো না আর ... দশজন পারে যাহা আমিও পারিবো তাহা যদি না পারি তো ডাকি হিমুকে আবার।" এভাবে আমাকে ব্যাকআপ রেখে কি চলবে দোস্ত? এমন করলে ভ্যালেন্তিনা তো উমৎসুগসমিটটাইলুং দিয়ে চলে আসবে কাসেলে।
ডাক্তার কী বললো? ডাক্তারের কাছে আনাগোনা নিয়ে অনেকদিন কিছু লিখিস না।
৩৪
ধূসর নাকি মাঝখানে ফোনে মেয়েদের নিজের পরিচয় দিতো কাল্লু গোধূলি হিসেবে। পরে ছ্যাঁচা খেয়ে আবার লাইনে ফেরত আসছে।
৩৫
- তুই নাহয় দোস্তির নামে কলংক, আমি তো আর দোস্তের অবদান অস্বীকার কতে পারি ন।
তোর কথা শুনে ললনাদের কাছে আমি বেশ বড় গলাতেই বলতাম। আমি কাল্লু হিমুর দোস্ত!
কিন্তু পরিনামে যা ঘটতো তা হলো, দোস্ত হিমু'র কপালের লিখন আমার কপালেও এসে পড়তো। নিজেকে প্রমাণের কোনো সুযোগ না দিয়েই দোস্ত'র মতো নাকি আমাকেও ছ্যাঁচা দেওয়া হবে! ![]()
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৩৭
- কী কন এগুনা? কখন, কুতায় কটাক্ষ করলাম আমি?
আমি তো ডাইরেক্টই কইলাম যা কওয়ার!
আপনে কি আমাগো দুই দোস্তের মধ্যে খান্দানীকাইজ্যা লাগানোর চেষ্টা করতাছেন? ![]()
সুদর্শন গুলাবী হিমুকে কাল্লুহিমু বলে কটাক্ষকরায় বরং আপনের বক্তব্যের তেব্র পেত্তিবাদ জানাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৩৮
আপনে কইলাম কাল্লু হিমুকে গুলাবী হিমু কইয়া গাইল দিতাছেন। রংয়ের এই পরিবর্তনের সাথে সাথে অশ্বক্ষমতার সমানুপাতিক সম্পর্কের দিকেও ইঙ্গিত করতাছেন।
কি মাঝি? ডরাইলা?
৩৯
- এইখানে 'গুলাবী' শব্দটা একটা বিশেষণ, গাইল না। তবে জার্মান ভাষায় 'গাইল' হোলেও হোতে পারে।
আপনি বারবার আমার দোস্ত হিমুর 'ঐদিক' নিয়া কথা বলতে চাইছেন কেনো?
আপনি তাহলে এটাই বলতে চান যে আমার দোস্তের সবকিছুই আছে কেবল ঐটা ছাড়া!
ঐটা মানে কিন্তু এখানে চক্ষুলজ্জা। কেউ যেনো অন্যকিছু (!) মনে না করেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৪০
আমারতো মনে হয় হিমু অবতার কিসিমের! দ্যাখেন না কেমনে পটাপট আপনার দুর্মতি ও দুর্গতির কথা জনগনের সম্মুখে ফাঁস করে দিয়ে আমার শ্যালিকাকে ভবিষ্যত সর্বনাশের হাত থেকে রক্ষা করেছে।
কি মাঝি? ডরাইলা?
৪১
টনি একদিন কইছিল এক সিটিঙে তিনটা ম্যানেজ করা বিষয়ে একটা টিউটরিয়াল দিবো। আমি শুইনা ডরাইছি....
৪২
হায় বদ্দা! একি করলেন। এই জিনিষ কেউ ফিরাইয়া দেয়?
যত দ্রুত সম্ভব টনির সাথে সিটিঙ দিয়া ফালান। জাতি কিছু শিখে উপকৃত হবে............
কি মাঝি? ডরাইলা?
৪৪
- একলগে তিনজনরে ম্যানেজ করা একটা ব্যাপার?
আসেন, আমার কাছ থেইকা শিখেন।
খুব আইনফাক, তিনজনরে তিনটা রুমে তরল আর অগ্নি সহকারে বসাইয়া দিবেন। আর আপনে চাইর নাম্বার রুমে বইসা ভোলানাথের সিদ্ধি টানবেন। আপনেও খুশ, অরাও খুশ! ![]()
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৪৬
- তাইলে তো আর ম্যানেজ করা হইবো না। হইবো চুলাচুলি! ![]()
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৪৮
- ছিঃছিঃছিঃ
যুব সমাজ শেষ!!!
বদ্দা বয়স্ক মানুষ, মুরুব্বী মানুষ।
তাঁর ব্লগে আইসা এইসব খাইষ্টা 'চাওয়া চাওয়ি'র তেব্র নেন্দা জানাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
১
বেশ লিখেছেন ... দাদা!
আসবেন নাকি ফ্রাঙ্কফুর্ট?
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !