নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

ইজি থাকতে হবে


লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শুক্র, ২০০৮-০৭-২৫ ০৬:১৭)
ক্যাটেগরী: | |

১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবলের সময় একটা ঝাড়ি খুব চালু ছিল। ব্রাজিল একটা করে খেলায় জিততো আর অ্যান্টি-ব্রাজিলদের বলতো ব্যাপারটা বুঝতে হবে, বুঝে ইজি থাকতে হবে। ফাইনালে ফ্রান্সের কাছে ধরা খাবার পর কেউ কোথাও ব্রাজিল সমর্থক দেখলেই বলতো ইজি থাকতে হবে। কালক্রমে এই কথাটা নানান রাজনৈতিক উত্থানপতন, সার্কেল ভাঙ্গা গড়া, প্রেমের গ্রাফ আর বার ডায়াগ্রামের সাথে জড়িয়ে অনেক ব্যপক হয়ে উঠলো। ইজি থাকতে থাকতে একসময় বিদায়ের সময় হলো। ইজি ভাবে বিদায় নিলাম। তারপরের জীবনে আন্ধা ফাঁদে ঘুরছি তো ঘুরছিই। ইজি থাকতে থাকতে ফাঁদকেই ট্রেঞ্চ জেনে সেইখানে চাদর টেনে চিৎকাৎ হই। নতুন করে ফাঁদের কথা আর ভাবি না। ব্যাপারটা শুরুতেই বুঝে নিয়েছি। বুঝে ইজি হয়ে ফাঁদে নেমেছি।

শুধু আমি না। আমরা অনেকে, হয়তো যাদের দেখি তাঁদের বেশীর ভাগ ইজি আছি। ব্যাপারটা হাসিমুখে প্রতিদিন বুঝে নিচ্ছি। প্রতিবার বুঝতে গিয়ে অন্তত একবার করে আয়নায় নিজেকে বলে নিচ্ছি, ব্যাপারটা বুঝতে হবে। বুঝে ইজি থাকতে হবে।

ডান পাশের বাড়িতে আগুণ লেগেছে। বামপাশের বাড়ি থেকে মাঝের বাড়ির বাসিন্দাকে জিজ্ঞাসা করা হলো আপনি যাচ্ছেন না কেন? তিনি হাসি মুখে বললেন, আমাদের গায়ে আর ফার্নিচারে দাহ্যতানিরোধক ক্রিম লাগানো আছে। ব্যাপারটা বুঝতে হবে......

আপনার ছেলেটাকে কুকুরে কামড়ালো। ডাক্তারের নিজের কুকুর। গেলেন ডাক্তারের কাছে। তিনি বললেন, অসুবিধা নাই ঐটারে ইঞ্জেকশান দেওয়া আছে। তার মানে সে যাকে খুশী তাকে কামড়াতে থাক অসুবিধা নাই। বুঝতে হবে....

ভোট দিতে গিয়ে দেখলেন একঘন্টা আগেই সপরিবারে ভোট দিয়ে ফেলেছেন, কিন্তু বৌয়ের নাম দেখে চিন্তে পারছেন না। বুঝতে....

তারপর একদিন সকালে আয়নায় গিয়ে দেখলেন, এ আবার কে? মুখে যা বললেন সেটা অন্য ভাষা। সে ভাষা হয়তো জানেন না। কিন্তু তা কি করে হবে? ব্যাপারটা বুঝতে হবে তো!

বুঝে-

ইজি থাকতে হবে।


গড় রেটিং
(১১ ভোট)
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: শুক্র, ২০০৮-০৭-২৫ ০৬:১৭)
উদ্ধৃতি | সুমন চৌধুরী এর ব্লগ | ২৪টি মন্তব্য | ৩২৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সুমন চৌধুরী. Sachalayatan.com can not be held responsible.

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
১ | জুলিয়ান সিদ্দিকী | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৬:৩০

হুম!!!!!!!!!! চিন্তিত
ব্যাপারটা বুঝতে হবে......
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


দ্রোহী এর ছবি
২ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৬:৩১

ব্যাপারটা বুঝতে হবে। বুঝে ইজি থাকতে হবে।


কী ব্লগার? ডরাইলা?


মুহম্মদ জুবায়ের এর ছবি
৩ | মুহম্মদ জুবায়ের | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৬:৩২

ইজি আছি। থাকছি। দেঁতো হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!


জিফরান খালেদ এর ছবি
৪ | জিফরান খালেদ | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৬:৩৭

হো হো হো... জটিলজ... আপনে তো মেটাফোরের মাষ্টর হয়া যাইতেসেন...

ইজি ইজি...


এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
৫ | এস এম মাহবুব মুর্শেদ | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৬:৪০

একদম মাথা গরম করা চলবে না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


ধুসর গোধূলি এর ছবি
৬ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৬:৪১

- ইজি থাকি, শত ইয়ে মারা খাওয়ার পরেও ইজিই থাকি! সবসময় ব্যাপারটা বুঝিনা, তাও থাকি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


প্রকৃতিপ্রেমিক এর ছবি
৭ | প্রকৃতিপ্রেমিক | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৬:৫২

হুম। ইজি, টেক ইট ইজি।


জ্বিনের বাদশা এর ছবি
৮ | জ্বিনের বাদশা | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৬:৫৮

জিনিয়াস লেখা!

ভাইবা ডেখলাম, হালার সারাজীবন ইজিই থাইকা গেলাম মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে


হিমু এর ছবি
৯ | হিমু | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৮:৩৩

১০

সৌরভ এর ছবি
১০ | সৌরভ | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৯:০৭

হু!


১১

দ্রোহী এর ছবি
১১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৯:৫৪

এই পোস্টে মন্তব্য ক্রমান্বয়ে সংক্ষিপ্ত হয়ে পড়ছে। সুতারাং পরবর্তী সঠিক মন্তব্য হবেঃ-



কী ব্লগার? ডরাইলা?


১২

অমিত এর ছবি
১১.১ | অমিত | শনি, ২০০৮-০৭-২৬ ১৪:০৯

নিচে দেখেন আরও সংক্ষিপ্ত রূপ:


১৩

ইশতিয়াক রউফ এর ছবি
১২ | ইশতিয়াক রউফ | শুক্র, ২০০৮-০৭-২৫ ১০:০৯

একটু কষ্ট করে হলেই ইজি আছি। বদ্দা বললেন বলে কথা।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!


১৪

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৩ | সংসারে এক সন্ন্যাসী | শুক্র, ২০০৮-০৭-২৫ ১০:১৩

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ইজি আছি, থাকবো...
("আমি আছি, থাকবো" গানের সুরে হাসি )

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?


১৫

রাফি এর ছবি
১৪ | রাফি | শুক্র, ২০০৮-০৭-২৫ ১২:১৭

বিজি হইলে আর ইজি থাকতে পারি না........
কী করুম কন!
---------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;


১৬

অমিত আহমেদ এর ছবি
১৫ | অমিত আহমেদ | শুক্র, ২০০৮-০৭-২৫ ১২:৪০

১৭

সুমন চৌধুরী এর ছবি
১৬ | সুমন চৌধুরী | শুক্র, ২০০৮-০৭-২৫ ১৭:৩৮

ইজি থাকতে হবে



ঈশ্বরাসিদ্ধে:


১৮

রণদীপম বসু এর ছবি
১৭ | রণদীপম বসু | শুক্র, ২০০৮-০৭-২৫ ১৭:৫৩

হু হু বুঝে গেছি , এবং ইজি আছি। আপনি ইজি আছেন কি না, তা বুঝতে হবে !


১৯

মাসুদা ভাট্টি এর ছবি
১৮ | মাসুদা ভাট্টি | শুক্র, ২০০৮-০৭-২৫ ১৯:১২

আসলেই সুমন, দেশ, জাতি, গণতন্ত্র সব রসাতলে, তবু থাকতেই হবে ইজি।
চালের দাম পঞ্চান্ন, আলুর দাম ত্রিশ তবু ইজি
তেলের দাম বাড়ছে বলে চাকুরি যাচ্ছে আমার, তবুও আমি ইজি
রাজাকার জুতো মারছে মুক্তিযোদ্ধাকে, টেক ইট ইজি
মনমোহন সরকার এমপি কিনে মার্কিনীদের সঙ্গে চুক্তি করছে, সো হোয়াট?
বিশ্ব শান্তির পায়ারাটা নিহত গুলিতে, তারপরও থাকতে হবে ইজি

কারণ, আমরা, আমরা সবাই হলাম যার পর নাই বিজি
তাই আছি ইজি ইজি ইজি এ্যান্ড ইজি।


২০

ফারুক ওয়াসিফ এর ছবি
১৯ | ফারুক ওয়াসিফ | শুক্র, ২০০৮-০৭-২৫ ২০:১৮

হুঁ, ইজির মাইর বড় মাইর। তাই ইজিতে মারতে হবে।


২১

হিমু এর ছবি
২০ | হিমু | শুক্র, ২০০৮-০৭-২৫ ২০:৪৪

আমি একটা ইমোটিকন দাবি করছি। হতে পারে এমন, (ইজি), যেখানে উত্তম জা-ঝার মতো করে দেখানো হবে, EASY থাকতে হবে!


হাঁটুপানির জলদস্যু


২২

মনজুরাউল এর ছবি
২১ | মনজুরাউল | শুক্র, ২০০৮-০৭-২৫ ২১:২৫

নাহ! ব্যাপার মোটেই ইজি নয়। লেখার ভেতর যে ইজি ইজি ভাব সেটাই সম্ভবত শেষ কথা নয়। ভেতরে অনেক কথা অব্যক্ত রয়ে গেছে। ‌ডোন্ট টেক ইট ইজি'।


২৩

রায়হান আবীর এর ছবি
২২ | রায়হান আবীর | শনি, ২০০৮-০৭-২৬ ০৩:০৫

ঠিক।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল


২৪

তানবীরা এর ছবি
২৩ | তানবীরা | শনি, ২০০৮-০৭-২৬ ০৫:১২

ইজি থাকতে পারি কিনা জানি না, কিন্তু সবাই ইজি থাকার অভিনয় করে যাই

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন