হরমোন চিন্তা ১ : কোন মেয়েকে সুন্দরী বলে মনে করতে চাইলে এক বারের বেশি না তাকানই ভাল
লিখেছেন এনকিদু (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-০৬ ০১:৩৩)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | গল্প | চিন্তাভাবনা | মেয়ে | কিশোর (১০ বছর বা তদুর্দ্ধ) |
স্কুলের শেষ দিকে আমার এক নতুন বন্ধু হল । সে ছিল ঝিনাদহ ক্যাডেট কলেজের ছাত্র । ছুটিতে বাড়ি এলে তার সাথে দুনিয়ার আগডুম বাগডুম আলাপ আলোচনা আর এদিক সেদিক ঘুরাঘুরি করতাম । আমি আর আমার বন্ধুটি মিলে তত্ত্ব আবিষ্কার করেছিলাম যে, কোন মেয়েকে সুন্দরী বলে মনে করতে চাইলে এক বারের বেশি না তাকানই ভাল । কারন একের অধিক যতবারই তাকান হয়, তার নম্বর কমতে থাকে । নম্বর মানে সৌন্দর্যে (অবশ্যই বাহ্যিক ) ১০...