ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

ক্লাসরুম কাব্য


লিখেছেন স্বপ্নাহত (তারিখ: বুধ, ২০০৮-০৪-০৯ ১৫:১৩)
ক্যাটেগরী: |

(১)

সেমি টেকো লোকটা
উঁচু করে চোখটা
বলে গ্রাফে পেন্সিল টানোতো
ওয়াই এক্স অক্ষে
কোনটার পক্ষে
পজিটিভ নেগেটিভ জানোতো?

শুনে মাথা চুলকাই
কোথা আমি কুল পাই
ইয়ে মানে ওগুলো যে জানিনি
বলি স্যার না সলে
হয়েছে কি আসলে
গ্রাফ খাতা সাথে করে আনিনি। ইয়ে, মানে...

শানে নু্যুলঃ ক্লাসে গ্রাফ পেপার সাথে করে নিয়ে যাবার কথা ছিল।বরাবর এর মতই তা' ভুলে গিয়েছিলাম।কি আর করা। Y অক্ষ থেকে শুরু করে X অক্ষের সমান্তরালে তাই ছড়া আঁকাআঁকি করে প্রায়শ্চিত্ত করার চেষ্টা।

(২)

অষ্ট প্রহর নষ্ট হলো
কষ্ট কথার মিষ্টতে
স্রস্টা থেকে ভ্রষ্ট সময়
জপ করিনা ইষ্টতে।

চোস্ত ভাষায় খাইস্টা কথা
বলছি অনাড়ষ্টতায়
হেস্ত হচ্ছি নেস্ত হচ্ছি
পিওর বিষাদগ্রস্ততায়।
পষ্ট করে কাষ্ঠ হাসি
ঝুলিয়ে রাখি ওষ্ঠময়
দৃষ্টি দেখে রুষ্ট লোকে
ফ্যাকড়া মনের কোষ্ঠময়।
শিষ্ট কথার নষ্টামিতে
আষ্টেপৃষ্ঠে তেষ্টা পায়
স্পষ্ট ভাষায় তুষ্ট করে
মানুষ করার চেষ্টা প্রায়।
বেশতো ছিল মস্ত ভালো
আজ ছেলেটা দুষ্ট লোক
অস্বস্তিতে খিস্তি করে
রাষ্ট্রে যত সুস্থ লোক।
লিস্টি ভরে সৃস্টি যত
আমার বিপথগ্রস্ত কাজ
আস্থা ছাড়া অস্থিরতায়
কপাল জুড়ে প্রস্থ ভাঁজ।

ত্রস্ত সবাই ব্যস্ত যখন
ন্যাস্ত কৃত শাস্তিতে
বেশতো আমি সুস্থ আছি
স্বস্তি এবং মাস্তিতে। দেঁতো হাসি

শানে নুযুলঃ ফ্লুইড মেকানিক্স ক্লাস।স্যার যা পড়ায় সবই মাথার উপর দিয়ে যায়।দুঃখ ভুলতে আমার কলম তাই খাতার উপর দিয়ে যায়।যার আউটপুট হচ্ছে হিজিবিজি হিজিবিজি এই ছড়াটা।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: বুধ, ২০০৮-০৪-০৯ ১৫:১৩)
উদ্ধৃতি | স্বপ্নাহত এর ব্লগ | ৫৪টি মন্তব্য | ২৯৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, স্বপ্নাহত. Sachalayatan.com can not be held responsible.

অতিথি লেখক এর ছবি
১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৪-০৯ ১৫:৩৪

পড়াশুনা কর না
আজিরা খালি কাম
কই গেল বেত জোড়া
মেরে তুলি কালো ঘাম
ছড়া লেখ ? ফুর্তি খুব ?
ফাকি দিয়ে মোর ক্লাশ ?
মেরে তোকে তুলো ধুনো
করে, করে দেব ফ্লাশ !!
[ জনৈক টিচার ]

- খেকশিয়াল


স্বপ্নাহত এর ছবি
১.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২২:৩৪

খেকশিয়ালের হুমকি শুনে
হাসছি আমি পেপসোডেন্ট
তুলোধূনোর আগেতো কন
আমি হলাম কোন স্টুডেন্ট?? চোখ টিপি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


অতিথি লেখক এর ছবি
১.১.১ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ০০:০৯

হাসেন হাসেন দাত কেলায়া
হুমকি গুলান নয় আমার
আন্দাজে কই আপনে দাদা
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

- খেকশিয়াল


স্বপ্নাহত এর ছবি
১.১.১.১ | স্বপ্নাহত | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ০০:৩৫

বাহ!বাহ!!
বেশ চমৎকার
ঠিক কয়েছেন
অমত কার??


হিমু এর ছবি
২ | হিমু | বুধ, ২০০৮-০৪-০৯ ১৬:২৫

ফ্লুইড মেকানিক্স বড় খাচরা জিনিস। চোখে ফ্লুইড চলে আসে এটার কথা মনে হলে। কয়েকদিন আগে পরীক্ষার আমলনামা হাতে পাইলাম, টাইনাটুইনা উতরায় গেসি।


হাঁটুপানির জলদস্যু


স্বপ্নাহত এর ছবি
২.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২২:৩৮

ভাইজানগো আর কইয়েন না। কানতে কানতে এখন আর চোখে পানিও আসে না।খালি বাতাস বাইর হয় মন খারাপ

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


কনফুসিয়াস এর ছবি
৩ | কনফুসিয়াস | বুধ, ২০০৮-০৪-০৯ ১৬:৩৫

চমৎকার হইছে দুইটা ছড়াই। দারুন ছন্দ মিল।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


স্বপ্নাহত এর ছবি
৩.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২২:৪০

কে জানি কইসিলো ছন্দার্জনের জন্য সুদূর চীন দেশে যেতে হলেও যাও...

খাড়ান... আইতাসি... চোখ টিপি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


সুলতানা পারভীন শিমুল এর ছবি
৪ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৪-০৯ ১৬:৩৫

বেশতো ছিল মস্ত ভালো
আজ ছেলেটা দুষ্ট লোক

আত্মসমালোচনা বুদ্ধিমানের লক্ষণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১০

স্বপ্নাহত এর ছবি
৪.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২২:৪২

উদ্ধৃতি
আত্মসমালোচনা বুদ্ধিমানের লক্ষণ !

ও জিনিসের অভাব আমার কোন কালেই ছিলনা।
প্রয়োজন হইলে আওয়াজ দিয়েন।ধার দিবোনে... চোখ টিপি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


১১

বিপ্লব রহমান এর ছবি
৫ | বিপ্লব রহমান | বুধ, ২০০৮-০৪-০৯ ১৭:২১

ওরে! সেই রকম জাঝা!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


১২

স্বপ্নাহত এর ছবি
৫.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২২:৪৫

ওরে!! কত্ত জাঝা দেয়রে!!

থ্যাঙ্কস বস

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


১৩

সৌরভ এর ছবি
৬ | সৌরভ | বুধ, ২০০৮-০৪-০৯ ১৮:৩২

আমার কমেন্টটা হিমু ভাই করে গেছে।
ফ্লুইড মেকানিক্স পড়তে গেলে চোখ দিয়ে ফ্লুইড বের হয়।

জা-ঝা দেয়া হইলো।


১৪

স্বপ্নাহত এর ছবি
৬.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২২:৪৮

কমেন্ট এর উত্তরটাও হিমু ভাইয়ের অইখানেই বলছি হো হো হো

জা-ঝা অত্যন্ত গুরুত্বের সাথে গৃহীত হইলো।

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


১৫

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৭ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৪-০৯ ১৮:৩৬

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনার পেট থেকে, দেখছি, হড়হড়িয়ে ছড়া বের হয়! অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি


১৬

স্বপ্নাহত এর ছবি
৭.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২২:৫১

সন্ন্যাসীজী,

মাথায় তো কিছু নাই। পেট খারাপ,তাই পেট থেকে ইদানিং সব হড়হড়িয়ে বের হচ্ছে...

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


১৭

অতিথি লেখক এর ছবি
৮ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৪-০৯ ১৮:৪৯

অসাধারণ ছন্দময়!! এত ছন্দ পাও কই বাছা?হাসি

------
কালবেলা


১৮

স্বপ্নাহত এর ছবি
৮.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২২:৫৫

আপনার আলমারির সব ড্রয়ার চেক করে দেখেন হারি আপ।

দেখেন কিছু মিসিং গেছে কীনা চোখ টিপি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


১৯

শিক্ষানবিস এর ছবি
৯ | শিক্ষানবিস | বুধ, ২০০৮-০৪-০৯ ১৮:৫২

চরম ছড়া। আপনাকে (বিপ্লব)


২০

স্বপ্নাহত এর ছবি
৯.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২২:৫৭

চরম একটা ধন্যবাদ দেঁতো হাসি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


২১

অতিথি লেখক এর ছবি
১০ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৪-০৯ ২০:০২

চমত্-কার !!
ছড়া লেখার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক
অভিনন্দন আপনাকে..

জনৈক "বেক্কল ছড়াকার"


২২

স্বপ্নাহত এর ছবি
১০.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২৩:০০

"বেক্কল" নামের ছড়ার মক্কেলটাকে আক্কেল সর্বস্ব একটা ধন্যবাদ

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


২৩

নিঘাত তিথি এর ছবি
১১ | নিঘাত তিথি | বুধ, ২০০৮-০৪-০৯ ২০:১৩

অতি চমৎকার সুস্বাদু হচ্ছে!
চালিয়ে যাও চালিয়ে যাও।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ


২৪

স্বপ্নাহত এর ছবি
১১.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২৩:০৫

তিথি আপু তিথি আপু
খুশি হলাম অতি আপু হাসি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


২৫

হাসান মোরশেদ এর ছবি
১২ | হাসান মোরশেদ | বুধ, ২০০৮-০৪-০৯ ২০:১৫

হাসি

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা


২৬

স্বপ্নাহত এর ছবি
১২.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২৩:১০

হাসি


২৭

জাহিদ হোসেন এর ছবি
১৩ | জাহিদ হোসেন | বুধ, ২০০৮-০৪-০৯ ২২:৫৪

মাথা গুঁজে এই ছেলে কি কি তুমি লেখো
ছড়া নাকি? মোর ক্লাশে? কি, আমি টেকো?
বড় বাচাঁ বেঁচে গেছো, জোড়া বেত হাতে নেই
মারেরই চোটে তুমি ভুলে যেতে তোমাকেই
যাই হোক- এ পাপের শাস্তিটি নাও জানি
প্রতিদিনই নব নব ছড়া তুমি দেবে আনি।

পুনঃ- সম্প্রতি পার্ট-টাইম মাস্টারী শুরু করেছি বলে প্রথম ছাড়াটি ভাবিয়ে তুললো। কোণে বসে যে ছাত্রটি মন দিয়ে লিখছে তার প্রতি বিশেষ নজর দিতে হবে দেখছি। আমিতো ভাবতাম সিরিয়াসলি সে ক্লাশনোট নিচ্ছে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।


২৮

স্বপ্নাহত এর ছবি
১৩.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২৩:২২

ইয়ে মানে কী যে কন মাস্টার ও মশাই
সেরকম নই মোটে ভাল ছেলে হামেশাই
ঠিক ঠাক ক্লাস করে পাস করি সারাক্ষণ
ছড়া লিখি আমি ক্লাসে??কী যে কন!কী যে কন!!

পুণোত্তরঃ আমার মনে হয়না আপনার এ নিয়ে টেনশন করা লাগবে।যার লেখার হাত এত অনায়াস ছন্দময়তায় চলে তার ক্লাসে ছেলেপিলে সব মুখেই ছন্দানন্দের স্বাদ পাবে।আলাদা করে ছন্দ মিলানোর সময় কই??

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


২৯

জাহিদ হোসেন এর ছবি
১৩.১.১ | জাহিদ হোসেন | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ২২:১৯

বৈদেশী পোলাপান শুধু মোর ক্লাশে
ছেলেমেয়ে পাশাপাশি ফিকফিক হাসে
ভাষার ইউজ তাদের বেশী গালমন্দে
এদের কি মন বসে কবিতার ছন্দে?

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।


৩০

তানভীর এর ছবি
১৪ | তানভীর | বুধ, ২০০৮-০৪-০৯ ২২:৫৫

মজারু হাসি

=============
"আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে"


৩১

স্বপ্নাহত এর ছবি
১৪.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২৩:২৬

অনেক অনেক শুকরিয়া হাসি


৩২

অছ্যুৎ বলাই এর ছবি
১৫ | অছ্যুৎ বলাই | বুধ, ২০০৮-০৪-০৯ ২৩:১১

সিম্পলি সুপার্ব
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো


৩৩

স্বপ্নাহত এর ছবি
১৫.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ২৩:৩০

ভাই এই ভাবে কইতে হয়না।ভাব বাইড়া যাইবো কিন্তু ... চোখ টিপি


৩৪

অছ্যুৎ বলাই এর ছবি
১৫.১.১ | অছ্যুৎ বলাই | বুধ, ২০০৮-০৪-০৯ ২৩:৩৯

'সেই' ভাব বাইড়া যাওয়ার চান্স থাকলে এইভাবে কইতাম না। চোখ টিপি
তবে 'এই' ভাব যদি এরকম সুস্বাদু জিনিসের সাপলাই বাড়ায় তাইলে, ভাবকে রেডকার্পেট স্বাগতম।


৩৫

শেখ জলিল এর ছবি
১৬ | শেখ জলিল | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ০০:০২

২ নম্বরটা বেশি ভালো।


৩৬

স্বপ্নাহত এর ছবি
১৬.১ | স্বপ্নাহত | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ০০:২১

দুই নাম্বার মাল বেশি ভাল্লাগলে তো সমস্যা চোখ টিপি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


৩৭

অতিথি লেখক এর ছবি
১৭ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ০০:০৮

দারুন হয়েছে...।এত ছন্দ,ছন্দে কত আনন্দ...।।
-নিরিবিলি


৩৮

স্বপ্নাহত এর ছবি
১৭.১ | স্বপ্নাহত | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ০০:৩০

ঠ্যাংকু "হোটেল নিরিবিলি"


৩৯

অতিথি লেখক এর ছবি
১৭.১.১ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ০০:৫৭

শুধু ঠ্যাংকু দিলে হবে না ফেরত শর্তে কিছু ছন্দ ধার দেন।
-নিরিবিলি


৪০

স্বপ্নাহত এর ছবি
১৭.১.১.১ | স্বপ্নাহত | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ১১:৫৪

যত্ন করে ছন্দ কিছু
দিলেম এবার তোমায় ধার
যা খুশি তাই বানাও তুমি
নাকফুল বা গলার হার।

এইবার খুশি?? হাসি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


৪১

রায়হান আবীর এর ছবি
১৮ | রায়হান আবীর | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ০১:২৩

হাততালি
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!


৪২

স্বপ্নাহত এর ছবি
১৮.১ | স্বপ্নাহত | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ১২:০১

কি রে, এইখানে কি যাত্রাপালা হইতেসে নাকি??

এইরকম বেক্কলের মত তালি দিতেসিস ক্যান ইয়ে, মানে...

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


৪৩

উদ্দেশ্যহীন এর ছবি
১৯ | উদ্দেশ্যহীন (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ০৩:১০

চরম মজা পাইছি


৪৪

ধুসর গোধূলি এর ছবি
২০ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ০৩:২৯

- আমিও বড় হইলে ছড়া লেখুম! মন খারাপ
_________________________________
<সযতনে বেখেয়াল>


৪৫

স্বপ্নাহত এর ছবি
২০.১ | স্বপ্নাহত | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ১২:০৪

গুরু,

"বড় যদি হতে চাও,ছোট হও আগে" হাসি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


৪৬

মুশফিকা মুমু এর ছবি
২১ | মুশফিকা মুমু | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ০৯:৩৯

বাববাহ আপনি দেখাযায় ছন্দে ছন্দে কথাও বলেন হাসি


৪৭

স্বপ্নাহত এর ছবি
২১.১ | স্বপ্নাহত | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ১২:০৯

ইয়ে মানে... এই একটু আধটু হাসি

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


৪৮

অতিথি লেখক এর ছবি
২২ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ১০:৪৭

আমিও বড় হইলে ছড়ড়া লেখতে চাই।

ছড়া লেখুম, ছড়ড়া,
ভীষণ রকম কড়ড়া,
হাসেন যদি ছড়ড়া শুনে
হাঁকবো দুচোখ রুষ্ট ভণে
খাবেন কোলম ধররা!!


৪৯

স্বপ্নাহত এর ছবি
২২.১ | স্বপ্নাহত | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ২২:১২

লেখতে চাই আবার কি... লেইখ্যাই তো ফালাইলেন দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


৫০

অতিথি লেখক এর ছবি
২৩ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ১৪:৩৯

হাইফাই।
বেচারা জো.কো.।
জো.কো. রে পঁচায়া তো আর কিছু থুইলি না।


৫১

স্বপ্নাহত এর ছবি
২৩.১ | স্বপ্নাহত | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ২২:০৯

ও ভাইডি, আপনি ক্যাডা??

জো.কো র নাম শুইনা তো কেমুন ডর ডর লাগতেছে।
হ্যায় আপনের কিছু হয়নাতো আবার??এমনিতেই মিডে মোটাতাজা বাঁশ দিছে।এইটা দেখলে তো আমারে আই ইউ টি ছাড়া করবো মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


৫২

পরিবর্তনশীল এর ছবি
২৪ | পরিবর্তনশীল | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ১৪:৫৫

সেইরকম!!
আমারও ছন্দ মিলায়া কিছু একটা কইতে ইচ্ছা করতাসে... কিন্তু ছন্দ কই পামু? মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


৫৩

স্বপ্নাহত এর ছবি
২৪.১ | স্বপ্নাহত | বিষ্যুদ, ২০০৮-০৪-১০ ২২:৩৮

গুগলে সার্চ দে...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


৫৪

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
২৫ | আনোয়ার সাদাত শিমুল | শুক্র, ২০০৮-০৪-১১ ১৩:৫৫

চলুক


নতুন মন্তব্য করুন