Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

আমরা কি শুধুই আল্লাহর মাল???

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৩/০১/২০১৩ - ৫:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]মাঝে মাঝেই বাড়ীতে আব্বার কাছে ফোন করে ঘ্যান ঘ্যান করি,ডাক্তার হবনা। আসলে এই আক্ষেপটা এমনি এমনি তো আর আসেনা,সারাক্ষন পরীক্ষা, ক্লাস, ওয়ার্ড সবকিছু নিয়ে ত্যাক্ত-বিরক্ত এই আমি। তার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে মনের ভিতর সারাক্ষন একটা আশংকা ,এই বুঝি কোন অপরাধ করে ফেললাম, কোন স্যারের চোখে পড়ে গেলাম-তাহলে তো সাড়ে সর্বনাশ ,আর পাস করা লাগবেনা কোন প্রফে।


রাত-যাদুকর

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: বুধ, ২৩/০১/২০১৩ - ৯:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটুকরো কাগজ উড়ে যাচ্ছে,
তাতে ছিলো না জন্মানো কবিতার কয়েকটা পংক্তি,
সেই মৃত ভ্রূণটিকে বুকে নিয়ে চলে
যাচ্ছে ধাত্রী, ওদের পিছনে সূর্যাস্তের লাল আকাশ।
সেদিকে চেয়ে থাকি জ্বরঝাপসা চোখে,
অন্য এক পৃথিবীর স্বাদ লাগে জিভে।


সাওনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২২/০১/২০১৩ - ১০:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

'সাওনা তে যাবে নাকি কাল?'
শনিবার সকালের 'ব্রাঞ্চ' খাচ্ছিলাম। তাকিয়ে দেখি হাসি হাসি মুখে মার্ক্কু দাড়িয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে মার্ক্কু-র সাথে আমার 'দ্বৈতাবাস' (দেশে থাকতে একবার এক দরখাস্তে 'দ্বৈতাবাস'-এর অনুমতি নিতে যেয়ে, 'দ্বৈতাবাস' এর জায়গায় 'সহবাস' লিখে ফেলেছিলাম, কি বিব্রতকর পরিস্থিতি!)। ফিনল্যান্ডে আমার এই বিশ্ববিদ্যালয়ে 'হোস্টেল' বলতে ছোট ছোট দুইতলা কাঠের বাড়ি। এক বাড়িতে চারটা করে এপার্টমেন্ট, প্রতি এপার্টমেন্টে দুইজন বাসিন্দা। আমার সাথে থাকে মার্ক্কু। তাগড়া জোয়ান ছেলে, স্থানীয়। যে কোনো 'আজাইরা' জিনিসে আমার অযাচিত আগ্রহ দেখেই বোধ করি প্রস্তাবটা দিল। তাছাড়া মার্ক্কুকে সেদিন নারকেল দুধ আর ডিমের সালুন করে খাওয়ানোর পর থেকে ছেলেটা আমাকে বেশ তোয়াজ করে চলছে।


জয় বাংলা, বাংলার জয়

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: সোম, ২১/০১/২০১৩ - ১০:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়
দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগৎময়।।.....
-কথা ও সুর : আব্দুল লতিফ


সূচনা

সবজান্তা এর ছবি
লিখেছেন সবজান্তা (তারিখ: সোম, ২১/০১/২০১৩ - ১২:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিছুক্ষণ আগেই ঘোষিত হলো বাচ্চু রাজাকারের মৃত্যুদণ্ড।

গত একচল্লিশ বছর ধরে যে তীব্র বোঝা আমরা জাতি হিসেবে বয়ে চলেছি, আজ তা খুব সামান্য হলেও লাঘব হলো। বাচ্চু রাজাকার পলাতক, তদুপরি আপীলে সুযোগ আছে- তবুও এ রায় নতুন দিনের সূচনা। যে অপরাধবোধ এই সুদীর্ঘ সময় আমাদের তাড়া করে বেড়িয়েছে, যে বিচার একসময় অসম্ভব বলেই বোধ হতো, আজ তা বাস্তব হলো।


হাচল হওয়া এবং অসমাপ্ত বিড়াল কাহিনী...

সাবেকা সুলতানা এর ছবি
লিখেছেন সাবেকা সুলতানা [অতিথি] (তারিখ: সোম, ২১/০১/২০১৩ - ৯:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


রক্তহৃদয়

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: শনি, ১৯/০১/২০১৩ - ৪:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি তোর চোখে চোখ রাখি,
দৃষ্টি মেলে দিই ভিতরে, আরো ভিতরে-
যেখানে তোর রক্তিম হৃদয় দপদপ করছে।.....


ভালোবাসার মুভিং অ্যাভারেজ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শনি, ১৯/০১/২০১৩ - ১২:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হঠাৎ তাকিয়ে দেখি আমাদের বিছানার মাঝে সারি সারি বিলের পাহাড়। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল... বিল বিল বিল। বিলি বিলি বিলি। টক টক যোগ করে যায় ক্যালকুলেটর।

বিলের বখরা নিয়ে ঘর হিম। বাইরে তাপমাত্রা ১৭ডিগ্রি ফারেনহাইট।


আবারও বিপিএল প্রসঙ্গ

প্রৌঢ় ভাবনা এর ছবি
লিখেছেন প্রৌঢ় ভাবনা [অতিথি] (তারিখ: শুক্র, ১৮/০১/২০১৩ - ৩:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১ম বিপিএল এর উপস্থাপনা নিয়ে একটা লেখা লিখেছিলাম, এ লজ্জা রাখি কোথায় তারই ধারাবাহিকতায় এই লেখাটি।


বিতর্কিত 'পেপার স্প্রে' নিষিদ্ধ হোক

মেহদী হাসান খান এর ছবি
লিখেছেন মেহদী হাসান খান (তারিখ: শুক্র, ১৮/০১/২০১৩ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পেপার স্প্রের নাম প্রথম শুনি প্রায় বছরখানেক আগে। ২০১১ সালের নভেম্বরে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিসে টিউশন ফি বৃদ্ধির কারণে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর পেপার স্প্রে নিক্ষেপ করা হয়। মুখ ঢেকে বসে থাকা নিরীহ ছাত্রছাত্রীদের উপর হেঁটে হেঁটে নির্বিকারভাবে পুরো এক ক্যানিস্টার পেপার স্প্রে খালি করছে ইউনিভার্সিটি পুলিশ, এই ভিডিওটা ভাইরাল হয়ে ছড়ায় ইন্টারনেটে।