| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
[ প্রিয় সচল নজু ভাই আর নূপুর আপা; নিধি'র বাবা - মা ]
বাবাটাকে নিয়ে ভীষণ ঝামেলা সারাদিন থাকে বিজি
ল্যাপটপে বসে লেখালেখি আর ফোনে শুধু হ্যালো.. জ্বী জ্বী
তাই এই হাবা বাবাকে ক্ষেপাতে আম্মুর সাথে মিলে
সবকিছু দেই এলোমেলো করে ,খুব বেশী বকা দিলে
কোলে উঠে যাই টুপ করে, আর ভয় পেয়ে বাবা কাবু
ভাবে এই বুঝি হিসু করে দিল, আমি কী ছোট্ট বাবু !
আমি তো এখন বড় হয়ে গেছি চিনি গাছ ,ফুল,পাখি
বাসার ঠিকানা? সেইটাও জানা তেরো নাম্বারে থাকি
বেডরুম থেকে চাইলেই পারি দৌড়ে কিচেনে যেতে
ইচ্ছে হলেই বোতলের পানি একা একা পারি খেতে !
তবুও কেন যে বাবা,
দেখলেই বলে - নিধিমনি তুমি ফিডারেই পানি খাবা
এটা করবেনা ওটা করবেনা এমনি হাজারো মানা
সকাল বিকাল আমার সঙ্গে খেলবে দু'জনে, তা না !
মাঝে মাঝে লাগে জিদ-ই
কেন যে বাবাটা বুঝেনা এখনো ছোট্টটি নেই নিধি !
২
বস... চোখে পানি এসে গেলো... আজ সারাদিন মেয়েটাকে দেখি নাই... সে আছে নানাবাড়ি... মনটা আকুলি বিকুলি করতেছিলো...
সত্যি বস... এই প্রথম আমি সচলের কোনো লেখা পড়ে কেঁদে ফেললাম... নিধিটাকে খুব মিস করতেছি...
আপনে আমার একেবারে ভেতরটা নাড়ায়া দিলেন...
______________________________________
পথই আমার পথের আড়াল
৩
সকালে আপনার লেখাটা পড়ার পর থেকেই মাথার ভেতর ঘুরতেছিল এইটা । অফিসে আজাইরা কামে বিজি ছিলাম । মন দিয়া লিখতে পারিনাই । বাসায় আইসা শেষ করলাম। বস.. এই সম্পর্কগুলা এমনই ! কেমন যেন...
ধুরো.. আর কমুনা । তাইলে আমার মাইয়াটারে আবার ঘুম থেকে জাগাইতে হইবো ! মা- মেয়ে ঘুমাইতেছে ।
৪
হ, অনুভূতিটা নিজের মেয়ে না থাকলে বুঝোন যায় না! ![]()
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৬
দারুন দারুন !! তালি তালি তালি !!
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
৭
আকতার ভাই, এত সুন্দর ছড়া লিখলে কেম্নে কি!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
৮
মাঝে মাঝে, কিছু লেখার ক্ষেত্রে যতোই প্রশংসা করা হোক না কেন, তা কম হয়েই যায়। এইটা তেমন একটা লেখা।
সেদিন আড্ডায়, নজু ভাই আর নিধি - কাছ থেকে দু'জনকে দেখার সুবাদে ছড়াটা ছুঁয়ে গেলো আরো বেশি। অসাধারণ, আকতার ভাই, অসাধারণ!
৯
খুব ভাল লাগল!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
১০
দারুণ!
১১
অসাধারণ!!
....................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
১২
দুর্দান্ত!
১৩
কোলে উঠে যাই টুপ করে, আর ভয় পেয়ে বাবা কাবু
ভাবে এই বুঝি হিসু করে দিল, আমি কী ছোট্ট বাবু !
_______________________________
১৪
ইহা হয় দায়িত্বশীল ছড়া
গুড
১৫
আকতার ভাই আপনি একটা জিনিয়াস্...
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
১৬
অসাধারণ লাগল, খুবি সুইট ![]()
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
১৭
দুর্দান্ত!
অসাধারণ!!
আকতার ভাইকে অভিনন্দন আর ধন্যবাদ, এই অন্যরকম সেইরকম ছড়াটির জন্য।
অভিনন্দন নজরুল ভাইকে, নিধি'র বাবা হওয়ার জন্য।
আর অনেক আদর না-দেখা নিধিকে। ![]()
-------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
১৮
ধন্য ছড়াকার! ![]()
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
১৯
![]()
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
২০
এই ছড়ার কোন তুলনা নাই। জয় আকতার ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
২১
আপনার ছড়া সবসময়ই অসাধারণ, তাই নতুন কোন মন্তব্য করলাম না।
২২
- ফাডায়ালাইছেন আকতার ভাই। ফাটাফাটি পিস হইছে এইটা। ![]()
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
২৩
মন ছুঁয়ে যায়... আর ছড়াকারের সাবলীলতা প্রকাশের অযোগ্য।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
২৪
কি অদ্ভুত সুন্দর, মিষ্টি আর মন-কাড়া একটা ছড়া, আকতার ভাই !
ক্যামনে যে লেখেন এইসব !!
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
২৫
জাস্ট তাব্দা হয়ে গেছি! ভাষা নাই!
এতো মোলায়েম ছড়া পড়ি নাই বহুতদিন। কী গঠনে, কী বিষয়ে!
মাস্টারপিস!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
২৬
আকতার, কি আর বলবো - মিটিমিটি হাসি দেখেই সন্দেহ হয়, এর পেটভর্তি একগাদা ছন্দ আর ছন্দ!
নিধির যোগ্য ছড়া, মহাবিচ্ছু এবং ততোধিক মিষ্টি একখানা মেয়ে
১
দ্রারুন!!
=============================