নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

কৃত্য-বিড়াল


লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বুধ, ২০০৮-০৭-৩০ ২৩:৪৮)
ক্যাটেগরী: | | |

আধ্যাত্মিক গুরু ও তাঁর শিষ্যসাবুদ যখন সান্ধ্যধ্যান আরম্ভ করতেন, তখন মঠে থাকা বিড়ালটি এমন গোলমাল শুরু করত যে, ওটা তাদের চিত্তকে বিক্ষিপ্ত করে দিত। গুরু সান্ধ্যচর্চার সময় বিড়ালটিকে আটকে রাখার নির্দেশ দিলেন। একবছর পর, যখন গুরু প্রয়াত হলেন, তখনো ধ্যানপর্বে বিড়ালটিকে আটকে রাখা অব্যাহত রইল। শেষাবধি বিড়ালটি মরে গেলে মঠে আরেকটি বিড়াল আনীত হলো এবং যথারীতি সেটিকেও আটকে রাখা হলো। আর শত শত বছর পর ওই আধ্যাত্মিক গুরুর বিজ্ঞ অনুসারীরা ধ্যানচর্চায় বিড়াল বেঁধে রাখার ধর্মীয় গুরুত্ব সম্পর্কে রাশি রাশি জ্ঞানপুস্তক প্রণয়ন করলেন।

বাংলায় রূপান্তর : মুজিব মেহদী


গড় রেটিং
( ভোট)
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বুধ, ২০০৮-০৭-৩০ ২৩:৪৮)
উদ্ধৃতি | মুজিব মেহদী এর ব্লগ | ১৭টি মন্তব্য | ১৫৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, মুজিব মেহদী. Sachalayatan.com can not be held responsible.

ক্যামেলিয়া আলম এর ছবি
১ | ক্যামেলিয়া আলম | বুধ, ২০০৮-০৭-৩০ ২৩:৫৭

কোন ধর্মবাদীরাই যা মৌখিক স্বীকৃতি দেয় না কিন্তু জানে কোন জোচ্চুরি দিয়ে ধর্মবেড়ি পড়াচ্ছে----
আপনি এত অসাধারণ গল্পগুলো কোথা থেকে পান?

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........


মুজিব মেহদী এর ছবি
১.১ | মুজিব মেহদী | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০০:৩৯

কেবল ধর্মীয় নয়, অধিকাংশ সামাজিক কৃত্য(ritual)ও এরকম কায়দায়ই প্রবর্তিত। কাজেই এগুলোকে হামেশাই চ্যালেঞ্জ করা যায়।

চাইলে এসব আপনিও পেতে পারেন। বইয়ে-ওয়েবসাইটে, সর্বত্র আছে।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)


সুমন চৌধুরী এর ছবি
২ | সুমন চৌধুরী | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০০:০০

আকতার আহমেদ এর ছবি
৩ | আকতার আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০০:০৩

জট্টিল !


সবজান্তা এর ছবি
৪ | সবজান্তা | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০০:০৫

এইটা পুরা মারকাটারি !

গুল্লি গুল্লি


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি
৫ | খেকশিয়াল | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০০:০৬

হাহাহাহাহা পুরা গুলি গুল্লি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'


অতন্দ্র প্রহরী এর ছবি
৬ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০০:১৯

দারুন!


নিরিবিলি এর ছবি
৭ | নিরিবিলি [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০২:৩৭

অপূর্ব:)


ইশতিয়াক রউফ এর ছবি
৮ | ইশতিয়াক রউফ | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০২:৪৬

এই পর্বটা দারুণ। খুব বড় সত্য, অথচ কত অল্প কথায় বলা হয়ে গেল!


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!


১০

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
৯ | জুলিয়ান সিদ্দিকী | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০৩:০৩

ঠিক! অনেক অর্থহীন কাজই আমরা করে আসছি যা আমাদের উপর পূর্বপুরুষ থেকেই আরোপিত।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


১১

স্নিগ্ধা এর ছবি
১০ | স্নিগ্ধা | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০৩:৩২

আসলেই, ...... !

দিব্যেন্দু পালিতের 'হিন্দু' গল্পটির কথা মনে করিয়ে দিলো।


১২

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১১ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০৪:৪৯

বক্তব্যটি দুর্ধর্ষ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?


১৩

কীর্তিনাশা এর ছবি
১২ | কীর্তিনাশা | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ০৯:৫২

এইটারে গুলি বললে অবমাননা করা হবে। এইটা একটা পরমানু বোমা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


১৪

মূর্তালা রামাত এর ছবি
১৩ | মূর্তালা রামাত | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ১৭:৪০

মারহাবা!!!


১৫

শেখ জলিল এর ছবি
১৪ | শেখ জলিল | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ২১:৫৯

যথারীতি এটম!


১৬

মুজিব মেহদী এর ছবি
১৫ | মুজিব মেহদী | শনি, ২০০৮-০৮-০২ ১৩:০৩

গল্পটি যাঁরা পড়েছেন ও মন্তব্য করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)


১৭

ঝরাপাতা এর ছবি
১৬ | ঝরাপাতা | সোম, ২০০৮-০৮-০৪ ১৭:৪০

বিন্দাস।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন