নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

দ্বিপদীপঞ্চক - ০২


লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ২০০৮-০৮-১৭ ২২:৪৬)
ক্যাটেগরী: |

এই ছড়াগুলোয় বাংলা শব্দের শ্রুতিমাধুর্য ও ধ্বনি-দ্যোতনার বৈচিত্র্য প্রকাশ করার চেষ্টা (অপচেষ্টাও বলা যেতে পারে) করা হয়েছে মূলত।
আর তাই এসবে কোনও বক্তব্য বা ভাব-পারম্পর্য খুঁজে না পেলে রচয়িতাকে দোষারোপ করা যাবে না। হাসি

দ্বিপদীপঞ্চক - ০১

------

০৬.
‘...তন্ত্র’-‘...বাদ’-এর মন্ত্র জপে যন্ত্রসম মানুষ সব –
তথ্যবিহীন তত্ত্বকথায় সত্য তো নেই – ফানুস সব!

০৭.
মিছরি মাখা বিশ্রী কথায় কী শ্রী আছে, বলবে কি?
তুচ্ছ কথায় পুচ্ছ তুলে গুচ্ছ-নাচন চলবে কি?

০৮.
পক্ষপাতী লক্ষ্য আমার – সখ্য নারীর, স্পর্শতে।
চিত্ত আমার বিত্ত না চায়, নিত্য কাটে হর্ষতে।

০৯.
মজ্জাগত লজ্জা নতুন শয্যাসাথী পায় কেন?
অর্শরোগীর দর্শনে তো ভরসা যে নেই – হায় কেন!

১০.
রাস্তা-পাশে নাস্তা করি – খাস্তা লুচি-তরকারি।
ভণ্ড যতো ষণ্ড তাদের দণ্ড হওয়া দরকারি।


গড় রেটিং
(১১ ভোট)
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ২০০৮-০৮-১৭ ২২:৪৬)
উদ্ধৃতি | সংসারে এক সন্ন্যাসী এর ব্লগ | ৬১টি মন্তব্য | ৩১৪বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সংসারে এক সন্ন্যাসী. Sachalayatan.com can not be held responsible.

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১ | এস এম মাহবুব মুর্শেদ | রবি, ২০০৮-০৮-১৭ ২২:৪৮

একটা ই-বই করে নিতে পারতেন। চমৎকার লাগল!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১.১ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৮-১৮ ০৮:৪৬

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍প্রস্তাবের জন্য ধন্যবাদ। কিন্তু বই করতে হলে যে-পরিমাণ ম্যাটেরিয়াল প্রয়োজন, তা তো প্রস্তুত নেই এখন। তবে সময় হলে চেষ্টা একটা নেয়া যাবে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


শেখ জলিল এর ছবি
২ | শেখ জলিল | রবি, ২০০৮-০৮-১৭ ২২:৫৬

চমত্ কার! বিশেষ করে ৭,৮,৯ নম্বর।


সংসারে এক সন্ন্যাসী এর ছবি
২.১ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৮-১৮ ০৮:৪৯

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ধন্যবাদ। বিশেষ করে ৭,৮,৯ নম্বরের প্রশংসা করার জন্যে হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


স্বপ্নাহত এর ছবি
৩ | স্বপ্নাহত | রবি, ২০০৮-০৮-১৭ ২২:৫৭

আমার এরকম ছন্দই সবচে জোস লাগে।

কাজেই এইগুলাও লাগলো। চালায় যান সন্ন্যাসীজী। চলুক

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৩.১ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৮-১৮ ০৮:৫৫

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনার ছড়া কিন্তু আমি খুব বালা পাই। আর জন্মদিন বিষয়ক ছড়ায় আপনি তো অপ্রতিদ্বন্দ্বী!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


সুমন চৌধুরী এর ছবি
৪ | সুমন চৌধুরী | রবি, ২০০৮-০৮-১৭ ২৩:০৮

আপনারে গুল্লি না কৈরা উপায় থাকে না...



অজ্ঞাতবাস


সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৪.১ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৮-১৮ ০৯:০৩

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনের গুল্লি খাইলে পেটটা ভইরা যায় হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


রায়হান আবীর এর ছবি
৫ | রায়হান আবীর | রবি, ২০০৮-০৮-১৭ ২৩:১১

বেশ বেশ। আমি বড় হয়ে আপনার সকল ব্লগ কর্ম নিয়ে একটা বই বের করে ফেলবো। তারপর সেই বই বিক্রি করে হয়ে যাব বড়লোক। মু হা হা হা হো হো হো আপ্নারে এক টাকাও দিমু না।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!


১০

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৫.১ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৮-১৮ ০৯:২০

এমন নিঃসংকোচ ঘোষণা দেয়ায় আপ্নেরে অনায়াসেই সত্ প্রকাশক কৈতারি। যে-কয়টা প্রকাশকরে জানি, দুই-একজন বাদে ব্যাবাকেই পাওনা টাকা চাইলে দ্যায়ও না, আবার "টাকা দিমু না" - তাও কয় না মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


১১

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
৬ | সৈয়দ আখতারুজ্জামান | রবি, ২০০৮-০৮-১৭ ২৩:৩২

জব্বর হইছে গুরু।


১২

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৬.১ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৮-১৮ ০৯:২৭

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍শুইনা জব্বর লাগলো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


১৩

অন্দ্রিলা এর ছবি
৭ | অন্দ্রিলা [অতিথি] | রবি, ২০০৮-০৮-১৭ ২৩:৩৩

একটুখানি মিলের খোঁজে আমরা সবাই হন্যে
মিল-রা তো হায় সার বেঁধে রয় সন্ন্যাসীজির জন্যে! হাসি


১৪

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৭.১ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৮-১৮ ০৯:৩৩

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍মোটেও তা নয়! আসল কাহিনী হলো:

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍অন্ত্যমিলের নাগাল যখন পাই না আমি বিছড়াইয়া
আকতারামি* নই কেন? তাই মেজাজটা যায় খিঁচড়াইয়া
রেগে টং

(* আকতারামি = আকতার আমি) হাসি

পুনশ্চ. ছড়া লেখার হাত তো আপনার জবর মনে হচ্ছে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


১৫

সবজান্তা এর ছবি
৮ | সবজান্তা | রবি, ২০০৮-০৮-১৭ ২৩:৪৫

এখন ব্ল্যাঙ্ক কমেন্ট করলেই তো বলবেন, কামটা ঠিক হয় নাই। কিন্তু আপনার কামটাই কি ঠিক হইলো ?


অলমিতি বিস্তারেণ

১৬

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৮.১ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৮-১৮ ০৯:৩৬

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কামটা ভুল কি ঠিক - জানি না, তবে আপনি যে ভালো হয়ে যাচ্ছেন, সেটা ভালো লক্ষণ হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


১৭

স্নিগ্ধা এর ছবি
৯ | স্নিগ্ধা | সোম, ২০০৮-০৮-১৮ ০০:৪২

৬ আর ৮ দারুণ! রীতিমত নিদারুণ হাসি


১৮

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৯.১ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৮-১৮ ২০:৪৮

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বাকিগুলো পচা? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


১৯

হিমু এর ছবি
১০ | হিমু | সোম, ২০০৮-০৮-১৮ ০০:৫৬

চুপচাপ পাঁচ দাগিয়ে কেটে পড়লাম।


হাঁটুপানির জলদস্যু


২০

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১০.১ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-০৮-১৮ ২০:৫৭

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কেটে পড়লেন? এভাবে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


২১

পরিবর্তনশীল এর ছবি
১১ | পরিবর্তনশীল | সোম, ২০০৮-০৮-১৮ ০১:৪৯

কঠিন! জটিল! ফাটাফাটি!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


২২

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১১.১ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০০:৫৫

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কোথায় থাকেন/ছিলেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


২৩

রণদীপম বসু এর ছবি
১২ | রণদীপম বসু | সোম, ২০০৮-০৮-১৮ ০২:৪৩

মারহাবা ! মারহাবা !
দুর্দান্ত অনুপ্রাস ! আহা ! শেষকালে সন্ন্যাসীজী কী দেখাইলেন ! আদাব, আদাব !


২৪

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১২.১ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০১:০২

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"শেষকালে" মানে? আমি কি মইরা যাইতেসি? অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


২৫

দ্রোহী এর ছবি
১৩ | দ্রোহী | সোম, ২০০৮-০৮-১৮ ০৪:০৮

২৬

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৩.১ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০১:৫৪

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


২৭

আকতার আহমেদ এর ছবি
১৪ | আকতার আহমেদ | সোম, ২০০৮-০৮-১৮ ০৯:৪৩

গুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লি


২৮

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৪.১ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০২:৩৬

আপনার গুলি খেয়ে আমার কী দশা, দেখুন:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


২৯

রাফি এর ছবি
১৫ | রাফি | সোম, ২০০৮-০৮-১৮ ১০:৩৬

এই সিরিজ পড়েই খুশি। মন্তব্য করতে চাই না।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!


৩০

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৫.১ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০৭:০৭

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পড়লেই খুশি। মন্তব্য না করে জানান দিলেও খুশি হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


৩১

মুশফিকা মুমু এর ছবি
১৬ | মুশফিকা মুমু | সোম, ২০০৮-০৮-১৮ ১১:২৯

হাহাহা মজার সবগুলো। দারুন ছন্দ
p.s. অর্শরোগী মানে কি রোগী?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


৩২

দ্রোহী এর ছবি
১৬.১ | দ্রোহী | সোম, ২০০৮-০৮-১৮ ২২:১১

অর্শরোগ হচ্ছে ঘোড়ারোগ। অশ্ব বানানটাকে ইচ্ছা করে ভুল করা হয়েছে যাতে রোগীকে কেউ ঘোড়া বলে গালি দিতে না পারে।

এই রোগ হলে রোগী নিজেকে ঘোড়া হিসাবে কল্পনা করে। তখন সে টয়লেটে গিয়ে ঘোড়ার মত ডাক ছাড়ে।


কী ব্লগার? ডরাইলা?


৩৩

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৬.১.১ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১০:০৫

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পারেনও আপনি! দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


৩৪

মুশফিকা মুমু এর ছবি
১৬.১.২ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৮-২০ ১০:০১

নায়ক রাজ দ্রোহী ভাই আপনি যে 'বুল' ছাড়লেন সেটাতো বুঝতেই পারতেসি, নিজেকে ঘোড়া মনে করলে আর টয়লেটে যাওয়ার দরকার মনেকরে কেন? রাস্তাঘাটেইতো 'ডাক' ছারা যায় খাইছে
আসলে রোগটা কি?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


৩৫

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৬.১.২.১ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০৬:৪১

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দ্রোহীরে ছাইড়েন না! ঘোড়ার নামে "বুল" ছাড়ে - এইটা কি ঠিক? হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


৩৬

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৬.২ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১০:০৪

@ মুমু

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ধন্যবাদ, মুমু। কিন্তু একটি প্রশ্ন না করেই পারছি না: আমাকে করা আপনার বিরল মন্তব্যগুলো ইমো-হীন থাকে কেন? চিন্তিত

আপনার p.s.-প্রশ্নের উত্তর দ্রোহী দিয়েছেন। উত্তরটি সঠিক না ভ্রান্ত, তাঁকেই জিজ্ঞেস করে নিন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


৩৭

মুশফিকা মুমু এর ছবি
১৬.২.১ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৮-২০ ০৯:৫৬

অ্যাঁ আসলেইতো খেয়াল করিনি ইমোহীন হল কিভাবে, অ্যাঁ
তবে আপনার আকতার ভাইয়ের রিপ্লায়ের ইমোটা দেখে আমি হাসতে হাসতে শেষ গড়াগড়ি দিয়া হাসি আপনি এসব মজার ইমো পান কোথায়? চিন্তিত
p.s. বিরল মন্তব্য মানে? চিন্তিত স্টুপিড নাকি? ইয়ে, মানে...
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


৩৮

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৬.২.১.১ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০৬:৩৪

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এবারে ইমো আছে যথেষ্ট পরিমাণে। ধন্যবাদ।

উদ্ধৃতি
আপনি এসব মজার ইমো পান কোথায়?

কেন? ইন্টারনেটে!

উদ্ধৃতি
বিরল মন্তব্য মানে? স্টুপিড নাকি?

না, না! এ কী কথা বললেন! কারুর মন্তব্যকে আমি "স্টুপিড" বলতে পারি বলে আপনার মনে হলো? খুবই দুষ্কু (মানে "দুঃখ") পাইলাম।

"বিরল" ইংরেজিতে rare. আপনি আমার লেখায় খুব কম মন্তব্য করেন বলে ব্যবহার করেছি ওই শব্দটি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


৩৯

মুশফিকা মুমু এর ছবি
১৬.২.১.১.১ | মুশফিকা মুমু | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০৮:১৫

ওহহ আচ্ছা, তাইলে ঠিক আছে দেঁতো হাসি
দুষ্কু পায়েন না মন খারাপ আমি ভাবলাম কিনাকি মানে ইয়ে, মানে... , চিন্তায় পরে গেসিলাম ভাবলাম স্টুপিডের মত কিছু বলসি বলেতো মনেহয়না তাই স্টুপিড বলবেন কেন চিন্তিত
কিন্তু বিরল মন্তব্য কেন হবে আমিতো আগেও অনেক মন্তব্য করেছি মন খারাপ আপনি মনেহয় পড়েন নাই ওঁয়া ওঁয়া
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


৪০

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৬.২.১.১.১.১ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০৮:৪১

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আমার লেখায় মন্তব্য, আর আমি পড়বো না, তা কি হয়! অবশ্যই পড়েছি।
আমি বলেছি, আপনি কম লেখেন হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


৪১

তারেক এর ছবি
১৭ | তারেক | সোম, ২০০৮-০৮-১৮ ১১:৩৬

ভাবতেছিলাম কোনটা দাগামু? পাঁচ না গুল্লি?
সুযোগ যখন আছে, দুইটাই দাগাইলাম।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


৪২

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৭.১ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২১:০৫

করে দাগাদাগী দাগী অপরাধী... দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


৪৩

জি.এম.তানিম এর ছবি
১৭.২ | জি.এম.তানিম | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১০:০৫

পাঁচটা গুল্লি দাগায় দেই...

গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।


৪৪

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৭.২.১ | সংসারে এক সন্ন্যাসী | শুক্র, ২০০৮-০৮-২২ ০১:০৩

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আরেক দাগী আসামী আইসে! হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


৪৫

কীর্তিনাশা এর ছবি
১৮ | কীর্তিনাশা | সোম, ২০০৮-০৮-১৮ ১২:৪৬

অনন্য, অনবদ্য, অসাধারন !!
দুর্দান্ত, দুর্ধষ, দুরন্ত !!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


৪৬

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৮.১ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৮-২০ ০০:৪৯

কীর্তিনাশারে কী কমু আর! হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


৪৭

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১৯ | আনোয়ার সাদাত শিমুল | সোম, ২০০৮-০৮-১৮ ১৩:৩৯

রুটির বদলে ফাস্টফুড। নাম হইতে পার্তো '২-৩টা ভাজা বাদাম'।


৪৮

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৯.১ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৮-২০ ০৮:৩২

আমার দেয়া নামটি মনে ধরেনি আপনার?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


৪৯

অতন্দ্র প্রহরী এর ছবি
২০ | অতন্দ্র প্রহরী | সোম, ২০০৮-০৮-১৮ ১৯:২৬

- - - - -


৫০

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
২০.১ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৮-২০ ০৮:৩৩

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পাহারা দিতে দিতে কি কথা শেষ হয়ে গেছে? চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ