নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

পূর্ণমুঠি - এক টুকরো অনুভূতি


লিখেছেন সুলতানা পারভীন শিমুল (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২১:৫৫)
ক্যাটেগরী: |

পূর্ণমুঠি - একটুকরো স্বপ্নের প্রতিফলন মনে হলো। আসলে যে স্বপ্ন আমার দেখার কথা ছিলো না কোনোকালেই। কারণ আমি কবি বা লেখক, কোনোটাই নই। তবুও স্বপ্ন, তবুও স্বপ্নপূরণ। আমি পূর্ণমুঠির রিভিউ জাতীয় কোনো কিছু করার জন্য লিখছি না। বইটা হাতে নেবার পর ভালোলাগা যে অনুভূতিটুকু, সেটুকু ভাগ করে নিতে ইচ্ছে করছে, সবার সাথে।

কেমন অদ্ভুত ! আমি সুদূরপ্রসারী কোনো ভাবনা ভাবতে পারি না। আমি স্বপ্ন দেখি আগামীকাল নিয়ে, বড়জোড় আগামী দুই কি তিনদিন। লোকজন হাবিজাবি বলতে ছাড়ে না। তবে কি আর করা। আমি যে এরকমই। পূণৃমুঠি নিয়ে তুমুল উম্মাদনা ভালো লাগতো, উপভোগ করতাম। মনে হতো আমাদের আরো কিছু একটা হচ্ছে। কিন্তু ওই আমাদের মধ্যে ”আমি” যদি মিশে থাকার মধ্যেই দৃশ্যমান আলাদা একটা রঙ হয়, তাহলে সেটা কেমন হবে, ভেবে দেখার সাহস পাইনি।

কিন্তু আমার ভালো লাগছে। ভীষন ভীষন ভালো লাগছে। সুন্দর প্রচ্ছদে, মন কেমন করা গন্ধমাখানো বইয়ের ঝকঝকে পৃষ্ঠায় আমার লেখা...অতুলনীয় অনুভূতি ! কেমন লজ্জা লজ্জাও লাগছে। অত্তোগুলো শক্তিশালী লেখার ভীড়ে এই অধমের লেখা যেন বিশাল কোন পার্টিতে জমকালো সাজুগুজু লোকজনের ভীড়ে এককোনায় দাঁড়িয়ে থাকা সাদামাটা লাজুক কোনো মানুষ।

এখানকার গল্পগুলো প্রত্যেকটাই আলাদা স্বাদের। নিক নামের আড়ালে থাকলেও কিছু কিছু নাম তো চেনাই। কিন্তু মুহাম্মাদ শাহাদাত হোসেন, এম আবদুল মুকিত, মিথুন কায়সার, আবু মুস্তাফিজ - নামগুলো একটু ধাঁধাঁয় ফেলে দেয়। অবশ্য দুনিয়া জোড়া পচুর গিয়ানজামের কারণে সবুজ বাঘকে চিনতে মোটেই সময় লাগে না। হুম... ডোরাকাটা দাগ দেখে বাঘ চেনা যায় !

অপ্রত্যাশিত এই ভালোলাগায় ভরিযে দেবার জন্য হাসান মোরশেদ, কনফুসিয়াস, আহমেদ অরূপ কামাল, আহমেদুর রশীদ, মাহবুব লীলেন, এবং আরো যাঁরা তাঁদের শ্রম দিয়েছেন, তাঁদেরকে আমার কৃতজ্ঞতা...


গড় রেটিং
( ভোট)
লিখেছেন সুলতানা পারভীন শিমুল (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২১:৫৫)
উদ্ধৃতি | সুলতানা পারভীন শিমুল এর ব্লগ | ২৩টি মন্তব্য | ২৭৩বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সুলতানা পারভীন শিমুল. Sachalayatan.com can not be held responsible.

স্বপ্নাহত এর ছবি
১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২২:০৩

হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


অতন্দ্র প্রহরী এর ছবি
২ | অতন্দ্র প্রহরী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২২:৩২

হাসি :-)


সৌরভ এর ছবি
৩ | সৌরভ | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২২:৪৩

আমরা শুধু শুনেই যাই। বই হাতে পাই না।


২৭. বেহেস্ত যাওনের খায়েশ হগ্গলের, আপত্তি শুধু মরনে


সুলতানা পারভীন শিমুল এর ছবি
৩.১ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৮-২০ ২০:৩৯

আহারে !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


রায়হান আবীর এর ছবি
৪ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২৩:২০

কি???

আমারে একটা ধন্যবাদ দিলেন না?? আপনার গল্পটা যেন বইয়ে যায় এইজন্য সম্পাদকমন্ডলীকে আমি কতই না ধরাধরি কর্লাম...নাহ!! কারও মুখে মধু নাই।

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!


সুলতানা পারভীন শিমুল এর ছবি
৪.১ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৮-২০ ২১:১২

চিন্তিত

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


হাসান মোরশেদ এর ছবি
৫ | হাসান মোরশেদ | বুধ, ২০০৮-০৮-২০ ০৫:৩৭

সবিনয়ে ফিরতি কৃতজ্ঞতা
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "


সুলতানা পারভীন শিমুল এর ছবি
৫.১ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৮-২০ ২০:৩৬

হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


মুশফিকা মুমু এর ছবি
৬ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৮-২০ ০৫:৫৬

হাসি হাসি হাসি বইটা যে কবে পাব মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


১০

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
৭ | এস এম মাহবুব মুর্শেদ | বুধ, ২০০৮-০৮-২০ ০৬:৩২

মিয়া আপনে তো তাই লেখিকা হইছেন। আমারে তো সম্পাদক সাবেরা পাত্তাও দেয় নাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


১১

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৭.১ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৮-২০ ০৮:৪০

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আমারেও মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


১২

সুলতানা পারভীন শিমুল এর ছবি
৭.১.১ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৮-২০ ২০:৫২

প্রমানিত পাকনা লেখকদেরকে সব জায়গায় পাত্তা দিলে আমরা যামু কই? দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৩

পান্থ রহমান রেজা এর ছবি
৮ | পান্থ রহমান রেজা | বুধ, ২০০৮-০৮-২০ ০৯:৪৭

বাংলা সাহিত্যে নতুন একজন লেখকের আগমনকে স্বাগত জানাচ্ছি। আরো বেশি বেশি লিখুন, আমরা বইমেলা থেকে লাইন দিয়ে বই কিনে অটোগ্রাফ নিয়ে বাসায় ফিরবো। আর সবাইকে বলবো, আমাদের সচলের বন্ধু দ্যাখ কি অসাধারণ লিখেছে।

অফটপিক:
দুরো মিয়া, আশা করেছিলাম প্রকাশনা উৎসবে আসবেন। স্বপ্নাহত ছিল না, হাতটা না হয়, আমিই ধরতাম।


১৪

রায়হান আবীর এর ছবি
৮.১ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৮-২০ ১১:০২

একটু খিয়াল কইরা হাসি
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!


১৫

স্বপ্নাহত এর ছবি
৮.১.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৮-২০ ১৩:৫২

রায়হানের জন্য সমবেদনা রইলো। হাসি

পান্থদা, বলেন কি খাবেন? দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


১৬

পান্থ রহমান রেজা এর ছবি
৮.১.১.১ | পান্থ রহমান রেজা | বুধ, ২০০৮-০৮-২০ ১৪:১৭

@ রায়হান,
ধুত্তোরি, হাত ধরাধরির নাটকের অন্যতম নায়ক হিসেবে যে রায়হান আবীর ছিল এটাই ভুইল্যা গেছি। ব্যাপার না রায়হান, লাল পাহাড়ের দেশে গিয়ে লাল পানি খেয়ে এবারের মতো শোক-তাপগুলো ভুলে যান। ভবিষ্যতে পোষায়া দিমুনে।

@স্বপ্নাহত,
প্রকাশ্যে জনসম্মুখে কী ঘুষ সাধা ঠিক হলো? এবার সবাই না আমাকে দুদকে ধরিয়ে দেয়। আপনের মিয়া দেখছি বুড়া বয়সেও বাস্তব বুদ্ধিসুদ্ধি হলো না!!!


১৭

স্বপ্নাহত এর ছবি
৮.১.১.১.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৮-২০ ১৪:৪৩

যার জন্য করলাম চুরি সেই কয় চোর।

হা কপাল!! মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


১৮

সুলতানা পারভীন শিমুল এর ছবি
৮.১.১.১.১.১ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৮-২০ ২০:৪৮

পোলাপাইনগুলান অতীব ফাজিল !
লইজ্জা লাগে

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৯

অতিথি লেখক এর ছবি
৯ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৮-২০ ১০:০৫

নতুন একজন লেখকের আগমনকে স্বাগত জানাচ্ছি। আরো লিখুন এবং আরো ভলো লিখুন
শিমুল আপা আপনি বগুড়ায় থেকে এত তারাতারি বইটি কি ভাবে পেলেন আমি এখনো বইটি জোগার করতে পারিনি, চেষ্টায় আছি।
-- পুষ্প -


২০

কীর্তিনাশা এর ছবি
১০ | কীর্তিনাশা | বুধ, ২০০৮-০৮-২০ ১১:০০

ধন্যবাদ আমারো প্রাপ্য, কারন পূর্নমুঠিতে আপনার গল্প তো আমিও পড়ছি। অর্থাত্ কিনা আমি পাঠক হিসেবে ধন্যবাদ পাই আপনার কাছে। জলদি পাওনা মিটান, নাইলে কিন্তু হাসান মশহুদের কাছে বিচার দিমু !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


২১

সবজান্তা এর ছবি
১১ | সবজান্তা | বুধ, ২০০৮-০৮-২০ ২০:৪০

আমারে সম্পাদক একবার জিগাইলোও না !!!


অলমিতি বিস্তারেণ

২২

মাহবুব লীলেন এর ছবি
১২ | মাহবুব লীলেন | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০০:৫৯

আপাতত মারা গেছি বলে একটু বেকায়দায় আছি
কারা কারা প্রসংশা করে জানা থাকল
যদি আবার বেঁচে উঠতে পারি তাহলে লিখব একখান সমালোচনা
লাইন টু লাইন
শব্দ টু শব্দ
অক্ষর টু অক্ষর

ওনলি সেম্পল...ওনলি সেম্পল...


২৩

ঝরাপাতা এর ছবি
১৩ | ঝরাপাতা | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ২২:০৭

অভিনন্দন লেখিকা . . ..
আপনি আসলে ডাবল শিমুলীয় আড্ডা হতো . ..


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন