| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
সচলায়তনের প্রিয় সদস্য ও পাঠকবৃন্দ,
সম্প্রতি একটি অভূতপূর্ব ঘটনায় সচলায়তনের পরিস্থিতি একটি উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কালানুক্রমিকভাবে ঘটনার একটি বিবরণ দেয়া হচ্ছে।
এ সংক্রান্ত চ্যাট লগটি এখানে পরে উদ্ধৃত করা হবে।
এ সংক্রান্ত খবরের লিঙ্ক এখানে সংযুক্ত করা হলো।
সচলায়তনের এই পরিস্থিতি বাংলা কমিউনিটি ব্লগেও একটি অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিয়েছে। কেউ এ সুযোগে সচলায়তনের ওপরেই দোষ দিচ্ছেন, কেউ নিজস্ব অনুমাননির্ভর সিদ্ধান্ত নিয়ে তৃতীয় কোন পক্ষকে দোষারোপ করছেন, কেউ কেউ আনুষ্ঠানিকভাবে সচল কর্তৃপক্ষের কাছ থেকে ব্যাখ্যা দাবি করছেন।
এ পরিস্থিতিতে সচলায়তনের বক্তব্য স্পষ্ট। সচলায়তনের দিক থেকে কারিগরি ত্রুটির ব্যাপারটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করা হচ্ছে বারবার, কোন পক্ষের দিকে অভিযোগের আঙুল নির্দেশ করার আগে। আমরা এখনো পর্যন্ত নিশ্চিত যে আমাদের প্রান্তে কারিগরি ত্রুটি নেই, বিশ্বের অন্য সব দেশ এবং বাংলাদেশ থেকে ভিস্যাট ব্যবহারকারীরা সচলায়তনে নির্বিঘ্নে প্রবেশ করতে পারছেন। বিটিসিএল এর প্রান্তে ত্রুটির কথা ঢাকা থেকে ব্যবহারকারীরা জানিয়েছেন ও জানাচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবেও কর্তাদের কোন স্পষ্ট উত্তর আমরা পাইনি। আজ শুক্র ও আগামীকাল শনিবার সরকারী ছুটি। কবে আমরা স্পষ্টভাবে কিছু জানতে পারবো, তা-ও জানার উপায় নেই।
এখানে দু'টি সম্ভাবনা এখন বিচার্যঃ
১. সচলের ওপর কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।
২. বিটিসিএল প্রান্তে কোন কারিগরি ত্রুটি ঘটেছে।
যদি কোন ত্বরিৎ নিষেধাজ্ঞার কারণে এমনটি ঘটে থাকে, তাহলে সচলায়তনের সদস্য ও পাঠকরা মর্মাহত ও বিস্মিত, এবং তারা বাংলা ব্লগোমন্ডলের অন্যতম জনপ্রিয় এই অনলাইন লেখক কমিউনিটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়। প্রসঙ্গত উল্লেখ্য যে অতীতে যে ক'টি ওয়েবসাইটকে দেশ থেকে ব্লক করা হয়েছে, তার কোনটিকেই আগে কারণ দর্শানোর পর ব্লক করা হয়নি, এবং বেশিরভাগ ক্ষেত্রে কোন যোগাযোগও করা হয়নি। সচলায়তনের সাথে যোগাযোগের ঠিকানা contactঅ্যাটsachalayatan.com।
যদি বিটিসিএল প্রান্তে কোন কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়ে থাকে, অতি সত্বর এই ত্রুটি নির্দেশ ও নিরসন করার অনুরোধ রইলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
সচলায়তনের সদস্য ও পাঠকরা প্রচন্ড ধৈর্যের পরিচয় দিয়ে তাঁদের প্রিয় লেখক কমিউনিটিকে ঘিরে আছেন, তাঁদের প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ। যাঁরা সচলায়তনের সদস্য বা পাঠক না হয়েও আস্থা রেখেছেন এর ওপর, এবং শুভানুধ্যায়ের পরিচয় দিচ্ছেন পদে পদে, তাঁদের প্রতি সচলায়তন কৃতজ্ঞতা জানাচ্ছে।
বাংলা ব্লগিং অগ্রসর হোক।
সচল থাকুন, সচল রাখুন।
[এই পোস্টটি ক্রমান্বয়ে সাম্প্রতিকীকৃত হবে]
২
লিখতে পারছেন না কেনো?
স্বাভাবিক লেখা লিখুন।
সব ব্লগারের উদ্দেশ্যেই এই বিনীত অনুরোধ। স্বাভাবিক লেখা লিখুন।
৩
ভাই কায়েস, এখনই সময় ।
লিখতে থাকুন । এই দুঃসময়ে সচলদের বেশী বেশী লেখাই হবে ব্যারিকেডের সঠিক জবাব । নিজে লিখুন,বন্ধুদের বলুন লিখতে ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
৪
এইটা একটা ফাটাফাটি পোস্ট!
ভিপিএস বক্সে যান, টাকার জোগাড় হয়ে যাবে। সম্ভব না হলে অন্তত একটা ভাল হোস্ট।
ছলতারুরি প্রতিহত করাও সহজ হবে।
![]()
৫
অনেক অনেক ধন্যবাদ এই অবজেক্টিভ বিবরণের জন্য। এটাই সকলের চিন্তা ও কাজের ভিত্তি হোক। এবং যথাযথ সময়ে যথাযথ কর্তৃপক্সের কাছে জানতে চাওয়া হোক,যে সমস্যাটি কোথায়।
৬
ইয়েস
সচলের এই পোস্টটা খুবই সহায়ক হবে বাংলাদেশে যারা খোঁজ খবর নিচ্ছেন তাদের জন্য
৭
![]()
৮
Thanks a lot for this well constructed Update.....
৯
cacafonix r u from Australia? pls let me know
১০
কমিউনিটিটা ভালো লেগেছিলো বলে এখানে ব্লগিং শুরু করি। হঠাৎ দেশ থেকে অ্যাক্সেস পাওয়া যাচ্ছিলোনা, তার উপর প্রথম আলোতে একেবারে কলাম#১ এ সচলায়তনের কথা শুনে বেশ ধাক্কা খেয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কাহিনী কি?
এই পোস্টে অনেক কিছু পরিস্কার হলো। পোস্টটির জন্য ধন্যবাদ। আমি মনে প্রানে আশা করছি যে দুটো সম্ভাবনার মধ্যে যেন দ্বিতীয়টাই ঠিক হয়। যদি প্রথমটা ঠিক হয় তবে সেটা হবে দুঃখজনক।
_________________________________
| আবজাব | আদি ব্লগ |
_________________________________
১১
আমাদর প্রযুক্তি ফোরামে ওমর ওসমান নামে একজন টেকি ভাই ছোট্র একটা প্রমাণ দিয়েছেন। আমি সরাসরি কোট করছি যাতে কপিরাইট ভঙ্গ না হয়:
টেকনিক্যালি প্রমাণিত হয়ে গেছে, সমস্যাটা বিটিসিএলের এন্ডে।ছোট্ট একটা প্রমাণ:
১. https://www.sachalayatan.com/~sachalay/
২. http://www.sachalayatan.com/সেম পেজ, সেম সার্ভার : সেম লোকেশন (বাংলাদেশ) থেকে অ্যাকসেসিবল না হলে টেকনিক্যাল আনসার সিম্পল, ১-২ এর তফাৎ শুধু পোর্ট।
সচলে কে কী বলছে এখানে দেখা যাবে বাংলাদেশ থেকে কোন প্রক্সি ছাড়াই:
https://www.sachalayatan.com/~sachalay/index.php?q=sachalayatan/16921
সূত্র: এখানে
তেমনিভাবে বর্তমান পোস্ট বাংলাদশ থেকে দেখার জন্য এই লিংক
https://www.sachalayatan.com/~sachalay/index.php?q=sachalayatan/16948
উপরের লিংকে ক্লিক করলে এইচটিটিপিএস প্রোটেকলের কারণে প্রথমবারের মত কিছু ওয়ার্নিং আসতে পারে। সেগুলোকে এলাও করতে হবে। (নিরাপদ, কোন সমস্যা নাই)।
১২
https://www.sachalayatan.com/~sachalay/index.php?q=sachalayatan/16948
হবে না, হবে
https://www.sachalayatan.com/~sachalay/index.php?q=sondesh/16948
একইভাবে যেকোন পোস্টে https://www.sachalayatan.com অংশে https://www.sachalayatan.com/~sachalay/index.php?q= বসিয়ে বাকিটা আগের মতো রেখে পোস্ট পড়তে পারবেন।
অর্থাত https://www.sachalayatan.com/mahbub/16939 হয়ে যাবে https://www.sachalayatan.com/~sachalay/index.php?q=mahbub/16939
১৪
যদি কোন ত্বরিৎ নিষেধাজ্ঞার কারণে এমনটি ঘটে থাকে, তাহলে সচলায়তনের সদস্য ও পাঠকরা মর্মাহত ও বিস্মিত, এবং তারা বাংলা ব্লগোমন্ডলের অন্যতম জনপ্রিয় এই অনলাইন লেখক কমিউনিটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়।
এই অংশের প্রতি পূর্ণ সমর্থন।
সেই সাথে যথাযথ কতৃপক্ষের একটা ব্যাথ্যার দাবীটি আরো জোরালো করছি। সেটি অফিসিয়াল হোক আর আনঅফিসিয়াল হোক। এই ব্যাখ্যা চাইবার অধীকার সচলায়তন কতৃপক্ষের আছে।
লেখকে অসংখ্য ধন্যবাদ এইরকম ধারাবাহিক বর্ণনার একটা ফলোআপ দেযার জন্য। আশাকরি সকলে এই পোস্ট থেকে একটা পরিস্কার ধারণা পাবে এবং সকল বির্তকের অবসান ঘটবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
১৫
সংশয়ের অন্ধকারে এরকম আলো প্রক্ষেপণ খুব কাজের।
১৬
সাম্প্রতিকতম অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা হলো। ধন্যবাদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
১৭
একটা প্রশ্ন, অতিথি লেখকের একাউন্ট ব্লক করে রাখাটা কি ঠিক? এটা সম্পূর্ণ নিজস্ব মতামত যদিও, তবে আমার মনে হয়, এটা কিছুটা হলেও ব্যানের উদ্দেশ্যটা সফল করে দিচ্ছে। সবার নিরাপত্তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, সচলায়তনের স্বাভাবিক আচরণ পুরোপুরি বজায় রাখলেই বরং যে উদ্দেশ্যেই ব্যান করা হোক না কেন, তার মুখে ঝামা ঘষে দেওয়া হয়। আমার মন্তব্য অবশ্যই প্রথম আশংকার পরিপ্রেক্ষিতে (আশংকা করলে সবচেয়ে খারাপটা করাই ভাল)।
১৮
অনুগ্রহ করে কিছু সময় ধৈর্য ধরুন মফিজ ভাই। আপাতত একটু কষ্ট দিতে হচ্ছে অতিথিদের। সমাধানের চেষ্টা করছি আমরা।
২০
আচ্ছা, কোনো ওয়েবভিত্তিক আরএসএস ফীড রিডার দিয়ে কি দেশে পড়া যাচ্ছে? সামহয়ারইনে একজন লিখলেন, গুগল রিডার দিয়ে সচলের ফীডে সাবস্ক্রাইব করে দেখা সম্ভব।
২২
দায়িত্বশীল পোস্ট
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
২৩
পোস্টের জন্য ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
২৪
ভাইয়া, প্রথম আলোর পল্লব ভাইয়া সচলায়তনের কথা জানতে চাইলেন তাই আমি এই পোস্টটা পাঠালাম। আপনাদের জানিয়ে রাখলাম।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
২৫
আমার প্রথম ব্লগ সাইট এইটি। তাই একটু অন্য রকমের ভালো লাগা জড়িয়ে আছে। বলতে গেলে বলতে হয়, 'জানা মাঝে অজানারে পেয়েছি সন্ধান' এইখানে। আমি সচলায়তন চিনেছিলাম সমরেশ এর কাছ থেকে সমরেশ আমার বন্ধু প্রতিম ছোট ভাই। ওর বন্ধু আকতার একজন সচল। সমরেশ আমাকে আকতারের লিংক পাঠায়
Hi All,Though all us does not have the brave to say truth but some body have visit the link and from that page in reight side you will get more. http://www.sachalayatan.com/akter/16127
উপরের লিংক আমাকে চিনিয়েছে সচলায়তন। তাই আকতারকে ধন্যবাদ জানিয়ে একটা ইমেইল পাঠাই সমরেশ'কে উত্তরে সমরেশ বলে ওকে ধন্যবাদ নিজেই দিন না। পরক্ষণেই চ্যাট বক্স এ ভেসে উঠে আকতারের ইমেইল আডি। দেরী না করে নিজেকে পরিচিত করে ইমেইল করি। তবে অনেক দিন পর উত্তর অন্য ইমেইল থেকে 'সরি বলে জানায় আমি ওই ইমেইল এখন বেশী ব্যবহার করিনা।'
তার প্রতি উত্তরে আমি ওর কাছে যা জানতে চাই তাছিল
Hello Akter,
You give me your general email thanks for that. so you have given me the chance to sharing, isn't it?
Say straightly to you Akter. I faced a problem from evening, is there any problem in SACHALAYTAN.COM. Please convey me what's going on there; From 7:30 pm to till 10:42pm. I did not reach to watch the web site.
Thanks, be happy to make happy.
Abhi
আকতারই ছিল সচলায়তনের খবর নেওয়ার একমাত্র ভরসা। তাই ১৫ জুলাই ইমেইল করে জানতে চাই।
আসলে উপরের তথ্য দিয়ে এটুকুই জানাতে চাই সামহোয়ারইন ব্লগ, প্রজন্ম ফোরাম আর প্যাঁচালী যা দিয়েছে তা হচ্ছে এই প্রিয় ব্লগে ঢোকা অন্য পন্থা তাই সম্বল।
ইমরুলকায়েস এর মত আমারও লেখা ইচ্ছা বুঝি ঝিমিয়ে গেছে। কারণ এক. লেখার পাতা (সচলায়তন সচল) নেই আর দুই. মায়ের সাময়িক অসুস্থতা।
মা এখন সুস্থ আর মাকে নিয়ে লেখা পোষ্টা বুঝি ব্যস্ততায় রয়েগেছে সচলায়তনের ঘরে।
জানতে ইচ্ছা করছে কিভাবে ঢুকলাম? চুরি করে। স্যার চোখ চুরি করে খাতা দেখলেও, পাতা দেখিনি কখনও। তবে এবার চুরি করে ওয়েবে ঢুকলাম তা সচলায়তনের জন্য।
ধন্যবাদ পোষ্টের জন্য।
২৬
আপনার মায়ের দ্রুত সুস্থতা কামনা করছি অভি ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
২৭
মনে হয় না 'সেনা সমর্থিত অস্বাভাবিক তত্ত্বধায়ক সরকারের' কাছ থেকে শুক্র-শনিবার কেনো, অন্য কোনোদিন আদৌও কোনো জবাব পাবেন।
গুরুত্বপূর্ণ পোস্টে ![]()
মুক্ত চিন্তার জয় হোক! বাংলা ব্লগিং অগ্রসর হোক!
২৮
(ঢাকা থেকে।)
বর্তমানে লিংকগুলোতে স্বয়ংক্রিয়ভাবে https://www.sachalayatan.com/ এর স্থলে https://www.sachalayatan.com/~sachalay/ আসছে -- কিন্তু ওতে কাজ হচ্ছে না।
অয়ন ভাইয়ের মন্তব্যের মত https://www.sachalayatan.com/~sachalay/index.php?q=/ দিলে কাজ হচ্ছে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
২৯
------------
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
৩০
অনেক কাজের পোস্ট। আমি তো ভাবছিলাম আর লগ ইন করতে পারবো না।
৩১
প্রথমে ভাবছিলাম কোন টেকনিক্যাল প্রবলেম.... পরে বুঝতারলাম ভিন্ন কেস। কাজেই ভিন্ন পথে ঢুকতেইল।
যাই হোক আর তাই হোক প্রিয় সচলায়তনের সাথে আছি। সচলায়তন দীর্ঘজীবি হোক।
৩২
ধরেছেন ঠিক ফারুক ওয়াসিফ।
৩৩
এত দিন আমি অফিস থেকে সরা সরি ঢুকতে পারলে ও কাল থেকে পারছি না। আমরা ও কি আটকে গেলাম?
এখন কি ভি স্যাট ও কাজ করছে না?
কেউ জানেন?
১
ধন্যবাদ সময়োপযোগী সুন্দর এ পোস্টটি দেওয়ার জন্য । এরকম একটা কখন কি হয়েছে জাতীয় পোস্টের আশা করছিল সবাই বিশেষ করে যারা কয়েকদিন পর ওয়েব লগ করেছেন এবং কিছুই বুঝতে পারছিলেন না তারা । পোস্টটাকে দৃষ্টি আকর্ষনী হিসেবে রাখা হোক এবং পোস্টের নাম চেন্জ করে "এই কয়দিনে সচল নিয়ে যা হয়েছে " বা তদ্রুপ অন্য কিছু রাখা যেতে পারে যাতে হেডলাইন দেখেই ঘটনার আভাস পাওয়া যায়।
যাই হোক অন্য কমিউনিটি ব্লগে যারা বারবার সচলের কাছ থেকে অফিসিয়ালি কিছু একটা বক্তব্য আশা করছিলেন আশা করি এ পোস্টের মাধ্যমে তারা তা পাবেন ।
সচল ব্যান হয়েছে কি না তা কিভাবে জানা যাবে । সংস্লিষ্ট সরকারী প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিদের মারফত ? সেটা তো প্রথম আলো একবার করেছে । অন্য কেউ কেউ হয়ত আনঅফিসিয়ালী করেছে ? সদুত্তর তো পাওয়া যায়নি । এই সদুত্তর টা বের করবে কে ? কিভাবে বের করা যাবে ? সচলের কর্নধার বলে যারা আছেন তারা তো জানা মতে সবাই বাহিরে । সুতরাং কাজটা মনে হয় করতে হবে এখানে যারা লিখছে তাদেরকেই । বসে থেকে লাভ নেই । সরকারের সংস্লিষ্ট কতৃপক্ষের কাছ থেকে একটা বক্তব্য আদায় করে তদানুযায়ী কাজ করতে হবে ।
ভাই যা করার তাড়াতাড়ি করেন । আমরা কমবয়স্ক , সামান্য অভিজ্ঞতার ব্লগার । সচলের এ অস্থির মুহূর্তে লিখতে পারছি না ।
সবাই ভাল থাকবেন । সচল মুক্ত হোক সকল প্রতিবন্ধকতা থেকে ।