অনেক দেরীর ভোর,
দুপুর রোদের গরমে
অলস পথচলা;
বরফ কুঁচি ঠান্ডা চুমুকে
স্বস্তির মৃদু উচ্ছ্বাস;
অসময়ের বিকেল ঘুমে
ভাঙা স্বপন,
টুকরো জীবনের ছন্দ।
নির্বান্ধব একলা ছাদ,
মন মাতানো এলোচুল হাওয়ায়;
গোধুলী আভার পরশে
মনে বাজে
বিদায়ের বিষণ্ণ সুর।
[বিষণ্ণ বাউন্ডুলে]
ভূমিকা
প্রতিটি নগরীরর বিখ্যাত ভবন বা দৃশ্যগুলোর হাজার হাজার ভালো ছবি তোলা হয়ে গেছে।এইসব অতি পরিচিত বিষয়বস্তুর নতুন করে দৃষ্টিকাড়া ছবি তোলা বেশ কঠিন।কতটা কঠিন তা পড়ুন মুস্তাফিজ ভাইয়ের এই আলোচনায়।
স্থায়ী কোনো কাঠামোর ছবি তোলার প্রথম অসুবিধা হচ্ছে কম্পোজিশনের সুবিধামত ভবন বা স্থাপত্যকে সরানো যায় না। দিনের ঠিক সময়ে হাজির না হলে প্রাকৃতিক আলো...
জহিরুল ইসলাম নাদিম
ঘরের ভেতর কুমির দেখে
ছিটকে দাদু মেঝেতে
আনতে তাকে ওখান থেকে
সাহস ক'রে কে যেতে?
পুলিশ ডাকো পুলিশ ডাকো
কেউবা ডাকে সোলজারই
কেউবা আবার ক'রেই বসে
সেই জরুরী রোল জারি!
সবাই ছোটে ত্রস্ত পায়ে
বাঁয়ের জুতো ডান পা'তে
দাদু বুঝি আর বেঁচে নেই
জানতে ভয়ে কান পাতে।
এমন সময় একটি ছেলে
যে নাকি ভয় দ্বন্দ্বহীন
ঢুকেই বলে কুমির কোথায় ?
ঘরটাতো বেশ রন্ধ্রহীন।
সবাই ওঠে চেঁচিয়ে ভীষণ...
এখন প্রায় সব বাসের সামনের দিকে কিছু সীটের উপর লেখা থাকে “মহিলা ও শিশুদের জন্য ৯ টি আসন সংরক্ষিত”। কিন্তু, এরপর ও মহিলারা তাদের জন্য সংরক্ষিত সীটে বসতে পারেননা। কিছু “বেহায়া পুরুষ” আসন গুলোতে বসে থাকেন এবং তাদের চোখের সামনে মহিলা দাঁড়িয়ে থাকলে ও তারা উঠতে চান না। ভাবখানা এমন যেন “আমি চোখে দেখিনা, আগে আমাকে বলুক, তারপর না হয় উঠা যাবে”। যদি উঠার অনুরোধ ও করা হয়, অনেক “স্মার্ট” পুরুষ ...
অভ্র প্রথম রিলিজ হয় ২৬মার্চ ২০০৩ এ বাংলাদেশের স্বাধীনতা দিবসে। তখন এর সাথে কিবোর্ড লে-আউট হিসেবে যুক্ত ছিল ইউনিবিজয়। তখন অভ্র এর সাথে অভ্র এর মেইন ফিচার ফোনেটিক টাইপিং যুক্ত ছিল না । পরবর্তী কালে অভ্র এর জনপ্রিয়তার অন্যতম কারণ এই ফোনেটিক কিবোর্ড লে-আউট । অভ্র এর প্রথম রিলিজ কিছুটা ঘরোয়া আঙ্গিকে । এমন কি তখন ওমিক্রনল্যাব এর বর্তমান ওয়েবসাইটেরও কোন অস্তিত্ব ছিল না । একজনের...
[justify]স্কুলের একটা গ্রুপ আছে ফেসবুকে, ঘটনাক্রমে আমাকে সেটার একরকম কেয়ারটেকার হতে হয়েছে, স্বভাবতই গ্রুপ-মুরুব্বি হিসেবে আমার নৈতিক দায়িত্ব বিশেষ বিশেষ দিনে শুভেচ্ছাবাণী জাতীয় লেখা। বছর দুয়েক আগে ২১শে ফেব্রুয়ারীতে কিছু লিখতে গিয়ে যন্ত্রণাটা হাড়ে হাড়ে টের পেলাম আবার। রোমান হরফে মনের মাধুরী মিশিয়ে যে চমৎকার সব পাঁচমেশালী বাংলা status/GP-sms/friend sms পড়ে আমার বাংলিশ বানান জ্ঞান সমৃদ্ধ হ...
এক.
ডানা ঝাপটাতে ঝাপটাতে এসে জানালার কার্নিশে বসলো দাঁড়কাকটা, কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে দেখলো, তারপর গা-টা একটু ঝাড়া দিয়ে, ঠোঁট দিয়ে গায়ের চকচকে পালকগুলো ঠিকঠাক করায় মন দিলো।
জানালার লালচে খয়েরি শিকগুলোর ফাঁক দিয়ে এতোক্ষণ কাকটাকেই দেখছিলো অতীন- কিছুক্ষণ বাসার সামনের রাস্তাটার ওপাশের কাঁঠাল গাছটায় বসে ছিলো কাকটা, এখন একটা চিল এর তাড়া খেয়ে বসেছে এই জানালার নীচের কার্নিশটায়।
অ...
একটা স্বপ্ন আছে, একটা ছবি বানাবো।
কাহিনিচিত্র নয়, তথ্যচিত্র। কাহিনিচিত্রও বানানোর যে ইচ্ছে নেই, তা নয়। তবে, একটা কাহিনিচিত্রের পেছনে যে-অর্থসংশ্লেষ, যে-পরিশ্রম, যে-দক্ষতা প্রয়োজন, আমার তা তেমন নেই। এমন নয় যে তথ্যচিত্রে টাকা বা শ্রম বা দক্ষতা লাগে না, কিন্তু, সাধ্যের মধ্যে আপাতত ওটুকু কিছুটা আছে বলেই মনে করছি। তবে, আবারও বিশদ করি, আমি কোন সিনে টেকনিশিয়ান বা এর কাছাকাছি তাত্ত্বিক ক...
আমার একটা গোপন লিস্ট আছে। সেইখানে আমি কিছু কিছু মানুষের নাম লিখে রাখি। যাদের আমার সুযোগ পেলে ইচ্ছামত ডলা দিতে মন চায়। এখানে হরেক রকমের মানুষ আছে। এদের মধ্যে কেউ কেউ প্রায়ই আমাকে টপকে ফার্স্ট হত, কেউ হয়তোবা আমি যে মেয়েটাকে পছন্দ করতাম, তাকে বিয়ে করেছে। আবার আমার সাথে জীবনেও দেখা হয়নি, এমন মানুষের নামও সেই লিস্টে আছে। এরকম একজনের কথাই আজকে বলি।
ছেলেটার নাম মেহদী হাসান খান। এই ছো...
[justify]একটা সুন্দর নগর বা পথ বা সেতু বা ভবন দেখে আমরা মুগ্ধ হই। আমরা এর নির্মাতাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করি - অভিনন্দন জানাই, এর ব্যবহারকারীদের প্রতি হয়তো ঈর্ষাও পোষন করি। কিন্তু যা আমরা সচরাচর ভাবিনা তা হচ্ছে এই সুন্দর নগর বা পথ বা সেতু বা ভবন নির্মাণে হয়তো ধ্বংস হয়ে গেছে একটি বন আর তার বাসিন্দারা অথবা বিলীন হয়ে গেছে একটি গ্রামাঞ্চল অথবা উদ্বাস্তু হয়ে গেছে কিছু মানুষ, আর কেউ কেউ এক...