ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

এক দার্শনিক ও তার মনসংযোগ


লিখেছেন তীরন্দাজ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৩:২৫)
ক্যাটেগরী: |

- যখন বসে থাকি, তখন আমি বসেই থাকি।
- যখন উঠে দাঁড়াই, তখন উঠেই দাঁড়াই।
- যখন হাঁটি, তখন আমি হাঁটিই।
- যখন কথা বলি, তখন আমি কথাই বলি।

জানালেন একজন চৈনিক দার্শনিক। শ্রোতারা সন্তুষ্ট নন। অসহিষ্ণু একজন জানতে চাইল, আপনি এছাড়া কি করেন?
একই ধরণের উত্তর দার্শনিকের।

- যখন স্থির থাকি, তখন আমি স্থিরই থাকি।
- যখন উঠে দাঁড়াই, তখন আমি উঠেই দাঁড়াই।
- যখন হাঁটি, তখন আমি হাঁটিই।
- যখন কথা বলি, তখন আমি কথাই বলি।

- এ তো আমরাও করি। এর জন্যে তো দার্শনিক হতে হয়না। এর চাইতে বাড়তি কি করেন তা বলুন?
জানতে চাইল অধৈর্য শ্রোতারা আবার। দার্শনিক একটু হাসলেন। বললেন, তোমরা একেবারেই তা কর না।

- তোমরা যখন বসে থাক, মনে মনে উঠে দাঁড়াও।
- তোমরা যখন উঠে দাঁড়াও, মনে মনে হাঁট।
- তোমরা যখন হাট, মনে মনে তখনই লক্ষে পৌছে যাও তোমরা।

(এক চীনা কাহিনীর জার্মান রূপান্তরণ থেকে অণুদিত)


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তীরন্দাজ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৩:২৫)
উদ্ধৃতি | তীরন্দাজ এর ব্লগ | ২৮টি মন্তব্য | ২৫৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তীরন্দাজ. Sachalayatan.com can not be held responsible.

মাহবুব লীলেন এর ছবি
১ | মাহবুব লীলেন | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৩:৩৩

আমি যখন ঘুমে থাকি; তখন ঘুমেই থাকি
ভুলেও উঠার কথা চিন্তা করি না

(মুইও তাইলে একখান দার্শনিক)


তীরন্দাজ এর ছবি
১.১ | তীরন্দাজ | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৩:৩৯

অবশ্যই! খাঁটি দার্শনিক! আমার উল্টোটি! ঘুমেও শান্তি নেই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


দ্রোহী এর ছবি
১.২ | দ্রোহী | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৩:৪০

এইটা চিন্তা করলে আমিও দার্শনিক। ঘুমের তীব্রতা বিবেচনা করলে সক্রেটিসের সাথে কড়া ফাইট দিতে পারুম মনে হয়!


কি মাঝি? ডরাইলা?


দ্রোহী এর ছবি
২ | দ্রোহী | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৩:৪১

উদ্ধৃতি
- তোমরা যখন বসে থাক, মনে মনে উঠে দাঁড়াও।
- তোমরা যখন উঠে দাঁড়াও, মনে মনে হাঁট।
- তোমরা যখন হাট, মনে মনে তখনই লক্ষে পৌছে যাও তোমরা।

হ্যাঁ, আমার ক্ষেত্রে সঠিক। হায়রে কপাল, দার্শনিক আর হইতে পারলাম না!

তীরুদা, লেখা সিরাম হয়েছে!!!!!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?


তীরন্দাজ এর ছবি
২.১ | তীরন্দাজ | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৩:৪৭

আমারও তো একই অবস্থা দ্রোহী! দার্শনিক হলাম না একেবারেই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


পরিবর্তনশীল এর ছবি
৩ | পরিবর্তনশীল | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৪:২৭

আমি যখন হাসি তখন মনে মনে কাঁদি।
আমি যখন কাঁদি তখন আসলেই কাঁদি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


রায়হান আবীর এর ছবি
৪ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৫:০৩

আমি যে কি করি তাই জানি না... মন খারাপ
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।


স্বপ্নাহত এর ছবি
৫ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৮:৫০

আমি কিছুই করিনা ইয়ে, মানে...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


তীরন্দাজ এর ছবি
৫.১ | তীরন্দাজ | মঙ্গল, ২০০৮-০৫-২০ ১৯:১৫

আপনিই সবচেয়ে বড় দার্শনিক!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


১০

অতিথি লেখক এর ছবি
৬ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৫-২০ ২০:২৫

মাহবুব লীলেনের দাবি মানলাম। তবে তাকে বলতে হবে তিনি যখন ঘুমান তখন কি শুধুই ঘুমান না মনেমনে স্বপ্ন টপ্নও দেখেন।

জিজ্ঞাসু


১১

মাহবুব লীলেন এর ছবি
৬.১ | মাহবুব লীলেন | বুধ, ২০০৮-০৫-২১ ০০:২০

কিসের মধ্যে কী?
ঘুমের সময় আবার স্বপ্ন দেখব কেন?
যখন স্বপ্ন দেখি তখন শুধু স্বপ্নই দেখি
(আরেকবার দার্শনিক হবার সুযোগ পাওয়া গেলো)


১২

শাহীন হাসান এর ছবি
৭ | শাহীন হাসান | মঙ্গল, ২০০৮-০৫-২০ ২০:৩২

এতোগুলো মন্তব্যের মধ্যে এই মন্তব্যটিই বেশী ভাল-লাগলো :
আমি যখন হাসি তখন মনে মনে কাঁদি।
আমি যখন কাঁদি তখন আসলেই কাঁদি।

ভাল-লাগলো তীরন্দাজ আপনার অনূদিত গল্প ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !


১৩

হিমু এর ছবি
৮ | হিমু | মঙ্গল, ২০০৮-০৫-২০ ২০:৪৩

দার্শনিক হওয়া আর হলো না কপালে। মনে মনে বড় ব্যস্ত থাকি। মনকলা খাওয়ার অভ্যাস ছাড়তে হবে।


হাঁটুপানির জলদস্যু


১৪

কনফুসিয়াস এর ছবি
৯ | কনফুসিয়াস | মঙ্গল, ২০০৮-০৫-২০ ২১:০০

চীনা দার্শনিকের নামটা কি বলেন তো। দেখি চিনি কি না, আমার কলিগ-টলিগও হতে পারে। হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


১৫

অতিথি লেখক এর ছবি
১০ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৫-২০ ২১:৪০

আমি যখন নেটে ঢুকি তখন আমি ঘুরে বেড়াই আর ব্লগ লিখি হি হি হি
- এনকিদু


১৬

দ্রোহী এর ছবি
১০.১ | দ্রোহী | বুধ, ২০০৮-০৫-২১ ০৩:০১

সাবধান। দুষ্টু সাইটগুলো এড়িয়ে চলবেন।


কি মাঝি? ডরাইলা?


১৭

নিঝুম এর ছবি
১১ | নিঝুম | মঙ্গল, ২০০৮-০৫-২০ ২১:৫৪

প্রিয় তীরন্দাজ,
আপনার অনুবাদ টা খুব চমত্‌কার হলো। যদিও আমি মূল গল্প বা লেখাটি পড়িনি। মূল চীনা বা জার্মান ভাষাতেও হয়ত এত ভালো লাগতো না। লেখার বিষয় বস্তু নিয়ে কোন মন্তব্য করব না। কেননা চিন্তা করছি, এতটুকু একটা লেখা অনুবাদ করতে এবং তার বিষয় বস্তু ঠিক রাখতে আপনাকে কতটুকু পরিশ্রমী হতে হয়েছে।

আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। মূলতঃ আপনার জন্যই পাঁচ তারা।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...


১৮

নিঝুম এর ছবি
১২ | নিঝুম | মঙ্গল, ২০০৮-০৫-২০ ২১:৫৪

প্রিয় তীরন্দাজ,
আপনার অনুবাদ টা খুব চমত্‌কার হলো। যদিও আমি মূল গল্প বা লেখাটি পড়িনি। মূল চীনা বা জার্মান ভাষাতেও হয়ত এত ভালো লাগতো না। লেখার বিষয় বস্তু নিয়ে কোন মন্তব্য করব না। কেননা চিন্তা করছি, এতটুকু একটা লেখা অনুবাদ করতে এবং তার বিষয় বস্তু ঠিক রাখতে আপনাকে কতটুকু পরিশ্রমী হতে হয়েছে।

আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। মূলতঃ আপনার জন্যই পাঁচ তারা।
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...


১৯

তীরন্দাজ এর ছবি
১২.১ | তীরন্দাজ | বুধ, ২০০৮-০৫-২১ ১৪:৩২

আপনার সুন্দর মন্তব্যগুলো প্রতিবারই প্রেরনা হয়ে আসে। আপনার ছোটগল্পের অপেক্ষায় আছি। শুভকামনা জানাই...।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


২০

খেকশিয়াল এর ছবি
১৩ | খেকশিয়াল | বুধ, ২০০৮-০৫-২১ ০০:১৪

দারুন লাগল অনুদিত গল্পটা

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


২১

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৪ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৫-২১ ০১:৫৩

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আমি যখন মন্তব্য লিখি, তখন মন্তব্যই লিখি।
না, ভুল বললাম। অধিকাংশ ক্ষেত্রেই পরবর্তী লেখার অপেক্ষায় থাকি। এ-ক্ষেত্রেও তা-ই।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি


২২

অতিথি লেখক এর ছবি
১৫ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-২১ ০৩:৫৭

লীলেন ভাই শতভাগই দার্শনিক।

জিজ্ঞাসু


২৩

পুতুল এর ছবি
১৬ | পুতুল | বুধ, ২০০৮-০৫-২১ ০৪:৩৮

ঘর থেকে বের না হয়েই আমি লক্ষে পৌঁছে যাই।


২৪

তীরন্দাজ এর ছবি
১৬.১ | তীরন্দাজ | বুধ, ২০০৮-০৫-২১ ১৪:৩০

ভেতর থেকে নিজেকে তাই তালাবন্ধ করে রাখি আমি!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


২৫

জ্বিনের বাদশা এর ছবি
১৭ | জ্বিনের বাদশা | বুধ, ২০০৮-০৫-২১ ০৭:০৪

- তোমরা যখন বসে থাক, মনে মনে উঠে দাঁড়াও।
- তোমরা যখন উঠে দাঁড়াও, মনে মনে হাঁট।
- তোমরা যখন হাট, মনে মনে তখনই লক্ষে পৌছে যাও তোমরা।

আমি তো বসতে বসতেই মনে মনে লক্ষ্যে পৌঁছে যাই, বসাটাও ঠিকমতো হয়না মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে


২৬

তীরন্দাজ এর ছবি
১৭.১ | তীরন্দাজ | বুধ, ২০০৮-০৫-২১ ১৪:২৯

আমারও তো একই সমস্যা বাদশা' ভাই....!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


২৭

নজরুল ইসলাম এর ছবি
১৮ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৫-২১ ১১:৩৯

নাহ্... অসাধারণ লাগলো...
______________________________________
পথই আমার পথের আড়াল


২৮

রণদীপম বসু এর ছবি
১৯ | রণদীপম বসু | বুধ, ২০০৮-০৫-২১ ২২:০৪

আমি নিশ্চিত,
মাহবুব লীলেন ঘুমায় নাই। ঘুমের ভান ধরে ঘুমন্ত আমার কথাটাই মেরে দিয়েছে।
রীতিমতো দার্শনিক ছিনতাই !


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন