নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

অভিমান


লিখেছেন সেলিনা তুলি (তারিখ: বুধ, ২০০৮-০৮-২০ ১৪:১১)
ক্যাটেগরী: |

মা, টা টা-মুখে বলছে ঠিকই কিন্তু ভেতরটা যে তার ফেটে যাচ্ছে তা তো কেবল বুঝছি আমি। চোখ ঠোট কুচকায়ে একটু সময় কেবল দাড়ালো -তারপর দাদা ,ভাই সবাইকে রেখেই একাই করুন মুখে ঘরের দিকে হাঁটা শুরু করলো আমার সোনা বাবাই। তিন বছর চার মাস চলছে তার ভাব ভঙ্গি বড়দের মত। আমাকে ধাক্কা দিয়ে দিয়ে দরজার আড়ালে নিয়ে যাবে,কোমরের কাছে জড়িয়ে ধরে বলে, মা তোমার জন্য আমার বেশি মায়া লাগে অফিসে যাইও না। নীচু হয়ে তাকে আদর দিতে যাই -ঠোট ফুলিয়ে বলে মা বসো ,আমার মায়ের গন্ধ নেওয়া লাগবে না! আমি বসি হাঁটু গেড়ে বসি- সোনা আমার বুকে মুখ লুকিয়ে মায়ের গন্ধ নেয়। চোখ আর বাধা মানেনা ,এই ছোট্ট সোনাটাকে রেখে সারাদিন কাটে আমার অফিসে। সেই তিন মাস বয়স থেকে রেখে আসছি ঘরে- মাঝে মাঝে মনে হয় বঞ্চিত করছি নাতো ছেলেটাকে ...

(তিনমাস আগে একদিন অফিসে বসে লিখেছি,আজ ফাইল ফেলার সময় মনে হলো পোষ্ট করে দিই)


গড় রেটিং
( ভোট)
লিখেছেন সেলিনা তুলি (তারিখ: বুধ, ২০০৮-০৮-২০ ১৪:১১)
উদ্ধৃতি | সেলিনা তুলি এর ব্লগ | ২৯টি মন্তব্য | ১৯৬বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সেলিনা তুলি. Sachalayatan.com can not be held responsible.

সৌরভ এর ছবি
১ | সৌরভ | বুধ, ২০০৮-০৮-২০ ১৪:৫২

পিচ্চি বড় হইয়া গেলো বলে...


২৭. বেহেস্ত যাওনের খায়েশ হগ্গলের, আপত্তি শুধু মরনে


সেলিনা তুলি এর ছবি
১.১ | সেলিনা তুলি | বুধ, ২০০৮-০৮-২০ ১৫:৫৩

আজ সকালে স্কুলে যাওয়ার সময় বায়না ধরলো "মা তোমার কোলে উঠে গাড়ি উঠব"। কোলে নিলাম আর ভাবলাম ছেলে আমার সত্যিই বড় হয়ে উঠল বলে...


স্বপ্নাহত এর ছবি
২ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৮-২০ ১৫:৩০

পৃথিবীর সব মায়েদের ব্লগর ব্লগর আর দিনপন্জিই বুঝি সন্তানদের চারপাশে খালি ঘুরপাক খায়। হাসি

দুজনের জন্যই শুভকামনা। সুখী মা এবং তার সকল সুখের উৎস কে।

( বাপজান আবার মাইন্ড খাইয়েন না। আপনার জন্য শুভকামনা অন্য কোনদিন দেঁতো হাসি )

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


সেলিনা তুলি এর ছবি
২.১ | সেলিনা তুলি | বুধ, ২০০৮-০৮-২০ ১৬:১২

পৃথিবীর সব মায়েদের ব্লগর ব্লগর আর দিনপন্জিই বুঝি সন্তানদের চারপাশে খালি ঘুরপাক খায়।
একদম সত্যি। বাবাইর জন্মের আগে সব সুন্দর উপভোগে অংশীদার হত তার বাবা,আর এখন সব কিছুতে আমার সোনা বাবাই।

(বাপজান আবার মাইন্ড খাবেনা! ওতো খাতা- কলম নিয়ে আছেই-'এখন আমি তাকে কতটা অবহেলা করি' আর 'ছেলে আমাকে কতটুকু বেশি আদর করে' এই হিসাব নিকাশে)

ধন্যবাদ স্বপ্নাহত।


মুশফিকা মুমু এর ছবি
৩ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৮-২০ ১৭:০২

ইসস আমারও খুব কষ্ট লাগছে, মন খারাপ মনেপরে গেল ছোট বেলায় আম্মু যখন আমার ছোট ভাই (২ বছর হবে) কে রেখে অফিসে যেত আমার ভাই আম্মু বাসায় আসলে আর আম্মুর কোল থেকে নামতইনা ভাবত আম্মু আবার চলে যাবে মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


সেলিনা তুলি এর ছবি
৩.১ | সেলিনা তুলি | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১০:৫৩

এই ব্যাপারগুলো আসলেই কষ্টের। আমার ছেলেতো কোলেই আসতনা। জোর করে কোলে নিয়ে আদর টাদর করলে তখন ঠিক হতো। ধন্যবাদ।


পলাশ দত্ত এর ছবি
৪ | পলাশ দত্ত | বুধ, ২০০৮-০৮-২০ ১৭:১৫

এমন দুখের মুখোমুখি এখনো হইনি। হবো শিগগরিই।

আপনার জন্য খারাপ লাগছে তুলি।


সেলিনা তুলি এর ছবি
৪.১ | সেলিনা তুলি | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১০:৫৬

মাটির জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ।


কীর্তিনাশা এর ছবি
৫ | কীর্তিনাশা | বুধ, ২০০৮-০৮-২০ ১৯:৫০

ভালো লাগলো লেখাটি। ভাগ্যিস ফেলে না দিয়ে পোস্ট দিয়েছেন। আপনার সোন বাবাই সুস্থ থাকুক, সুখে থাকুক।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


১০

সেলিনা তুলি এর ছবি
৫.১ | সেলিনা তুলি | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১০:৫৭

ধন্যবাদ কীর্তিনাশা।


১১

সুলতানা পারভীন শিমুল এর ছবি
৬ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৮-২০ ২০:০৯

"মা তোমার জন্য আমার বেশি মায়া লাগে অফিসে যাইও না। "
সো কিউট !
অমন কথা শুনলে মায়ের কি আর অফিস যেতে ইচ্ছে করে?
বাবাই সোনাটার জন্য অনেক অনেক আদর...
আর অপু ভাইয়ের জন্য বেদনা...চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১২

সেলিনা তুলি এর ছবি
৬.১ | সেলিনা তুলি | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১১:১৫

ছেলে আমার এখন স্কুলে যায়,তাই একটা সমস্যার সমাধান হয়েছে। শুধু বন্ধগুলোর দিন একটু কষ্ট হয়।
একটা ঘটনা বলি,একদিন হন্যে হয়ে ছোট্ট বোতল খুঁজছে বাবাই। জিজ্ঞেস করলে বলে মায়ের গন্ধ রাখবো। এটা স্কুলে যাওয়ার সময় নিয়ে যাবো।-এত মন খারাপ লাগে আমার ।
আপনাকে ধন্যবাদ শিমুল।


১৩

ধুসর গোধূলি এর ছবি
৬.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৮-২২ ০৫:০৯

- এতো সুন্দর করে ভাবতে পারাটা নিশ্চই বাবা-মা থেকে শিখেছে।
ধন্য আপনারা দু'জন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


১৪

জি.এম.তানিম এর ছবি
৭ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৮-২০ ২১:০৭

পৃথিবীর সকল মা ও শিশু কে শুভেচ্ছা! ভাল লাগলো।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।


১৫

সেলিনা তুলি এর ছবি
৭.১ | সেলিনা তুলি | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১১:২৭

ধন্যবাদ তানিম।


১৬

দৌবারিক এর ছবি
৮ | দৌবারিক (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৮-২০ ২১:২৯

এরপর ছেলে একদিন বড় হয়ে স্যালাইন হাতে শুয়ে থাকা মাকে বলবে : মা, আমি বৌদ্ধ হব। এ ছাড়া ওকে পাবার আর কোনো উপায় নেই। আমি ধর্ম বদলালেও তুমি তো আমার মা-ই থেকে যাবে...।
এরপর নীরব মা'র সায় নিয়ে ছেলের অজানা পথে চলে যাওয়া...


১৭

সেলিনা তুলি এর ছবি
৮.১ | সেলিনা তুলি | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১১:৩০

এমন কঠিন মন্তব্যে ভয় হয়। ভবিষ্যতে যে কি হবে সেটা যদি জানতাম...


১৮

শেখ জলিল এর ছবি
৯ | শেখ জলিল | বুধ, ২০০৮-০৮-২০ ২১:৪১

বাবাই এর জন্য আদর জানালাম।


১৯

সেলিনা তুলি এর ছবি
৯.১ | সেলিনা তুলি | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১১:৩২

ধন্যবাদ আপনাকে।


২০

ধুসর গোধূলি এর ছবি
১০ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০৫:২৮

- একবার ভাবলাম সিরিয়াস কমেন্ট করি, তারপর ভাবলাম বেশি ভারী হয়ে যাবে বাতাসটা, এটা আবার আমি চাই না। হাসি

তাই বলি কি, এবার সুন্দর দেখে একটা বউ নিয়ে আসেন। জ্বি না, আপনার বাবাইয়ের জন্য বলছি না। বলছি টুংতারা হাতে আমার রং নাম্বার বাউল ভাইটার জন্য। বেচারা!!! দশটা নয় বারটা নয়, নয় তেরটা; একটা মাত্র বউ, তাও যদি ইট্টু বৈবাহোত্তর প্রেমট্রেম নিয়া কিছু ল্যাখতো!

অ বাউল ভাই, আসেন যাইগা। হিমালয় ই আমাগো গন্তব্য! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২১

সেলিনা তুলি এর ছবি
১০.১ | সেলিনা তুলি | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১১:৪৩

এবার সুন্দর দেখে একটা বউ নিয়ে আসেন।
বললেই হয় আরকি! জিজ্ঞেস করেন আপনার বাউলরে রাজী আছে কিনা। এক বিয়েতেই কপাল বড় হচ্ছে শুধু, দুই বিয়ে করলে পুরো মাথাটাই কপাল হয়ে যাবে।


২২

ধুসর গোধূলি এর ছবি
১০.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৮-২২ ০৫:০৮

- বাউল নাহয় না করলো, আমি তো আর না করি নাই দিদি। দেঁতো হাসি
কবুল কমু? চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২৩

সেলিনা তুলি এর ছবি
১০.১.১.১ | সেলিনা তুলি | মঙ্গল, ২০০৮-০৯-০২ ১৪:১৩

বাউলেরও মনে হয় মনে মনে খায়েশ আছে , না হয় বারো বছর আগে বন্ধুসভার পুরস্কার নেওয়ার সময় কোন মেয়ে ফুল দিলো সেটা এখন এত পুলকিত হরষে বলার কারণ কি!
আপনার কৈশোরের আপত্তিজনক প্রোফাইল পড়ে আর এগুনোর সাহস পাই নারে ভাই জেনে শুনে বোনের কপাল পোড়াই কেমনে!


২৪

আবু রেজা এর ছবি
১১ | আবু রেজা [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১১:১০

আপনার সোনা বাবাইকে অনেক শুভেচ্ছা, অনেক আদর।


২৫

সেলিনা তুলি এর ছবি
১১.১ | সেলিনা তুলি | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১১:৪৫

আপনাকে ধন্যবাদ।


২৬

দৃশা এর ছবি
১২ | দৃশা | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১৫:১৮

আমি কখনও বলিনি কিন্তু অন্ধকারকে কি ভীষন ভয় পেতাম আমি,মা... হয়তো তোমায় কখন দেখাইনি তবে তোমায় নিয়েই ভাবি আমি,মা...তুমি তো সবই জানতে,মা...তুমিই তো সব জানো...তাই না মা?
----------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।


২৭

সেলিনা তুলি এর ছবি
১২.১ | সেলিনা তুলি | মঙ্গল, ২০০৮-০৯-০২ ১৩:৩৫

তারে জামিন পার-দেখে কাঁদবে না এমন মানুষ মনে হয় পাওয়া ভার । এমন আবেগী অনুভুতি গানটায় ...


২৮

অমিত আহমেদ এর ছবি
১৩ | অমিত আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ১৫:৩৫

২৯

অতন্দ্র প্রহরী এর ছবি
১৪ | অতন্দ্র প্রহরী | শুক্র, ২০০৮-০৮-২২ ১৬:১১

বাবাই সোনার জন্য অনেক আদর। চমৎকার লিখেছেন। ফেলে না দিয়ে পোস্টানোর জন্য অনেক ধন্যবাদ হাসি
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন