Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

ভুভুজেলা! (২০১০ বিশ্বকাপ প্রথম রাউন্ড ওপেন থ্রেড)

সুবিনয় মুস্তফী এর ছবি
লিখেছেন সুবিনয় মুস্তফী (তারিখ: রবি, ১৩/০৬/২০১০ - ৬:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই দেশে থাকার একটা বিরক্তিকর বিষয় হলো প্রতি দুই বছর অন্তর অন্তর ইংল্যান্ডের ভাদাইম্মা ফুটবল টীম সম্পর্কে স্থানীয় সংবাদপত্র আর টিভি মিডিয়ার অতি উৎসাহ আর বাড়াবাড়ি। ক্লাব ফুটবলে ম্যানইউ বা চেলসি যতখানি সফল, আন্তর্জাতিক ক্ষেত্রে ইংলিশ জাতীয় দল ঠিক ততখানিই ভূয়া। কিন্তু এখানকার ফ্যান আর মিডিয়া সেটা মানতে নারাজ। চার বছর আগে স্ভে‌ন এরিকসনের আন্ডারে যেই টীম জার্মানী বিশ্...


পুনর্বার কয়েক টুকরো দিন যাপনের গল্প

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: রবি, ১৩/০৬/২০১০ - ১:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

পানি বাড়ছে রোজ। সকালে একবার করে নদীর পারে যাই। পানি দেখি, হু হু করে বাড়ছে। রোজ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ছাড়া কোন ২৪ ঘন্টা পাচ্ছি না। কোন কারণে দিনে রোদ দিতে হবেই এমনটা হলে, সকালটা ভিজিয়ে যাচ্ছে! আর সারাদিনের রোদ এর শোধ তুলে রাতে। আমার সবচে প্রিয় বাহন মোটর সাইকেল। ১৬ বছর ধরে টানা চালাচ্ছি। তবু শখ মেটে না। বৃষ্টির কারণে এটা চালাতে পারছি না। দারা-পুত্র নিয়ে চলতে হয়, আমার ভেজার শখ তাদের উপ...


হারিয়ে যাওয়া, বা, ক্রিস্টোফার জনসন ম্যাকক্যান্ডলেস

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: রবি, ১৩/০৬/২০১০ - ৯:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

একাকীত্বের, নিবিড়ত্বের, খুব বড় একরকম শক্তি আছে। একইসাথে, মানুষের সাথে মেশার, দলে থেকে বড় কিছু অর্জনেরও।

আমি, আপনি সমাজে বসবাস করি একটা 'স্ট্রাকচারের' মধ্যে। এটাকে আমরা সাধারণত উল্লেখ করি না, মেনেই নেই আছে, থাকবে। উদাহরণস্বরূপ, আমি যে তিনবেলা পেটপুরে খেতে পাই, এটা আমার জীবনের একটা প্রাথমিক অনুমিতি। এটা হবে না, সেটা আসলে আমার মাথায় আসে খুবই কম (ধরেন বাইরে ঘুরতে টুরতে গেলে)। এই জ...


জল ও মানুষ

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: রবি, ১৩/০৬/২০১০ - ৫:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অসীমা আমায় একটু আগেই বলেছিল এই খালে এখন আর স্রোত নেই। নয় মাইল দূরে নদীর তান্ডব বন্ধ করতে বাঁধ দেয়া হয়েছে বছরখানেক আগে। আমি তবু বসে থাকি, অসীমা পাশে বসে থাকে অপ্রকাশিত অনীহা নিয়ে। বাতাসে কচুরীপানার ডগাগুলো নড়ে, ছোট দুই-একটা মাছ লাফিয়ে লাফিয়ে চলে। পশ্চিমের ঘাটে ঘোমটাশুদ্ধ একটি বউ স্নান করে চলে যায়। বউটিকে চেনার চেষ্টা করি। চিনতে পারিনা। কতোগুলো বছর চলে গেছে, এই বউটিকে হয়তো বালিক...


পাঁচ বছর পর- ৫/৫

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: রবি, ১৩/০৬/২০১০ - ৩:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২৩.
শেয়ার বাজার সম্পর্কে বিশদ কোন ধারণা ছিলো না আমার। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমাদের এক বন্ধু শেয়ার নিয়ে কথাবার্তা বলত, আগামাথা কোন কিছুই বুঝতাম না। সে বছর মার্ক সু'জের আইপিও আসে বাজারে। শেয়ার বাজার সম্পর্কে এখনও যে খুব বেশী বুঝি তা না। তবে, দেশে পরিচিত অনেক লোক দেখি শেয়ার বাজারে ঢুকে গেছে। উঠতে বসতে শেয়ার নিয়ে আলোচনা। গত দু'বছরে শেয়ার বাজার প্রচণ্ড চাঙ্গা হয়েছে। দ...


অনুবাদ: মাটিল্ডা [ ৪র্থ পর্ব ]

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১২/০৬/২০১০ - ১১:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বইয়ের অমন তালিকাটা দেখলে যে কারোরই হিংসা হবে। আর যদি জানতে পারে যে চার বছর তিন মাসের এক পিচ্চি মেয়ের পড়া বইয়ের তালিকা এটা তাহলে এক্কেবারে নির্বিকার মানুষটিরও চোখ কপালে উঠবেই! মিস ফেল্পস একাই এই আশ্চর্য ব্যাপারটার চাক্ষুষ সাক্ষী ছিলেন আর তার আনন্দ আর বিস্ময়েরও কোন সীমা-পরিসীমাই ছিলো না। কিন্তু একদিক দিয়ে ভালো যে তিনি খুশির চোটে দিশেহারা হয়ে যাননি। যে কোন মানুষই নিজের চোখের সাম...


যেতে যেতে পথে....

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: শনি, ১২/০৬/২০১০ - ৫:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আঁচল
আঁচল আমার কোলে বসে পা দিয়ে ধাক্কা মেরে সামনে রাখা তবলা বায়া সরিয়ে দেয়। দিনের শেষে আমার দেখা পেয়ে ও আমাকে একাই পেতে চায়। কাজে যাবার সময় গলাটা ছাড়তে চায় না কিছুতেই। আমি কাজ থেকে ফিরে এলে ওর মা জমে থাকা ঘরের কাজে হাত দেয়।

টেবিল, চেয়ার, ব্ইয়ের তাক, সোফার হাতল ধরে হাঁটতে গিয়ে কখন পরে যায়, সেই আশংকায় ওর পিছু ছাড়া দায়। তাই কোলে নিয়ে মেয়েকে তেরেকেটে শেখান...


আমি কেন এই বিশ্বকাপ দেখার উপযুক্ত নই

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: শনি, ১২/০৬/২০১০ - ১:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


কিছুদিন আগে ফেয়ার অ্যান্ড লাভলি ফাউন্ডেশন অর্থায়িত একটি নারী টিভি সাংবাদিক কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম। ভালো জায়গায় ভালো খাওয়া এবং সম্ভাব্য পরবর্তী চাকরিদাতাকে খুঁজে পাওয়া - এই দুই ধান্দায়। সেখানে আমন্ত্রিত ছিলেন, অন্যান্য বিশিষ্ট নারীদের মধ্যে, অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার। পরবর্তীতে পদত্যাগী। সেই ইতিহাস হয়ত কমবেশি জা...


ভামোস ভামোস আর্জেন্টিনা...

মামুন হক এর ছবি
লিখেছেন মামুন হক (তারিখ: শুক্র, ১১/০৬/২০১০ - ১:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফুটবল আমার রক্তে। বাবা এক সময়ে মারদাঙ্গা ডিফেন্ডার ছিলেন গ্রামের মাঠে, আর আমিও আশির দশকে ঢাকা শহরের মাঠে-ময়দানে বলতে গেলে বিছানা পেতে ঘুমাতাম। তবে আমার ফুটবল আসক্তির পেছনে আমার বাবার ভূমিকা খুবই কম (১০ বছর বয়সে অনেক কান্নাকাটির পরে উনি একটা তিন নম্বরী বল কিনে দিসিলেন যদিও)। মূল অনুপ্রেরণাটা এসেছে পাঁচ ফুট ছয় ইঞ্চির এক অতিমানবের কাছ থেকে। তাঁকে একনামে সবাই চেনেন--দিয়েগো আর্মান...


আমার দিনলিপি...১০.০৬.১০

নীলকান্ত এর ছবি
লিখেছেন নীলকান্ত (তারিখ: শুক্র, ১১/০৬/২০১০ - ৪:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছুটির সকাল। ঘুম ভাঙ্গতে দেরি হওয়াই স্বাভাবিক। প্ল্যানও ছিল তাই। মাঝখান দিয়ে বাধ সাধলো মা।
দরজার কড়া নেড়ে নেড়ে সে বলে ওঠে, “ওঠ পলাশ, খেয়েদেয়ে আবার ঘুমাস।”।
সকালের খাবার খেয়ে আবার মেঝেতে। ঘরে বিছানা থাকলেও মেঝেতে ঘুমাই আজ বছরখানেক।
মাথায় সারাদিন কি করবো সে চিন্তা ঘুরতে থাকে। দাওয়াত আছে একটা। যদিও দাওয়াতে আজকাল তেমন একটা যাওয়া হয় না। কিন্তু আজ যাব।
কাল রাতে ব্লগ লিখে শেষ করতে প...