Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

জগাইয়ের আবদার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ৯:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন পড়ি অনেকদিন, সারবস্তু যা বুঝেছি, এখানে বিদ্বান জ্ঞানীগুণী অনেক, পড়ুয়া (যেমন, সিরাত, কি পড়িব সেই তালিকা প্রণয়নে প্রভূত সাহায্যকারী), চিন্তাউস্কানিদাতা (যেমন, শুভাশীষ, ছফাগিরি পড়িয়া না ভাবিয়া পারিবেন না), চোস্ত ভাষা (যেমন, বর্ষা), তেমনি ছিটগ্রস্তও প্রচুর। উদাহরণ দিলাম না, কারণ, মানসচক্ষে দেখছি তাঁরা শাসাচ্ছেন, নাম বললে খবর আছে।
তুলনা করলে আমার বাতিক সামান্যই, যে কোন শহরের পুর...


কাঠঠোকরা

রানা মেহের এর ছবি
লিখেছেন রানা মেহের (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ৯:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশ ছাড়ার আগে জমানো সব চিঠি পড়েছিলাম একবার দুবার বারবার। নাহিদের বাবা একটা চিঠি লিখেছিলেন। কী অসাধারণ একটা চিঠি। শুরুটাই ভীষন মজার।

"উড়ো চিঠি উড়ো লিখছে এক বুড়ো
চেনাজানা কম হলেও দেশাচারে খুড়ো"

একটা ছোট্ট নোটবুক।লিমি কিংবা রোজীর লেখা

"ছাদ তারা সূর্য নও তুমি
তুমি এক গাধা রানা"

তখন মোবাইলে একমিনিট কথা বলতে সাতটাকা লা...


সন্ধ্যামালতী

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ৮:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সন্ধ্যামালতী আমার বড় প্রিয়।

গেল বর্ষার বাড়াবাড়ি বৃষ্টি আঙিনার সব মাটি টেনে নিয়ে গেল। কোথায় গেল তা না হলো জানা, না সম্ভব হলো ফিরিয়ে আনা। প্রায় মরে যাওয়া পুকুরটাকে একেবারে উপুড় করে ঝেড়ে, কেড়ে আনি কিছু মাটি; ক্ষয়ে যাওয়া আঙিনার জন্য। কোদাল দিয়ে ছাটি, দুর্মুজ দিয়ে পিটি। পায়ের ঠেলায় ছোট ছোট ঢেলা ভাঙি ম্যালা। চ্যাপ্টা হয়ে এলে গোবর গুলে ল্যাপ্টা দিই। যত খুশী তার আ...


ডেটিং টিপ

সিরাত এর ছবি
লিখেছেন সিরাত (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ১২:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার থিকা? চোখ টিপি

তা বটে, আমি কখনোই ডেটিং করি নাই। করার সম্ভাবনাও কম। কিন্তু আপনাদের তো কম না। তাছাড়া, এটা ডেটিং ছাড়াও আরো বহু কাজে লাগতে পারে।

সুতরাং অফ অল দ্য পিপল, আমার থিকাই ডেটিং টিপ নেন। তবে মনে রাখা দরকার, আমি আরিয়েলি থেকে চুরি করসি, সুতরাং সকল ধন্যবাদ তাঁরই প্রাপ্য।

ওহ, আর আরেকটা জিনিস মনে রাখা দরকার - নিচে যা পড়বেন তার মূলকথা আমাদের মোটামুটি সবারই জানা, অনেকটা [url=http://www.sachalayatan.com/sirat/2...


বিষয় বিষের জ্বালা

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ১১:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রাইমারী ইস্কুলে ছাদভাঙা ঝুল স্রোত, আঁকি-বুকি সর্বশিক্ষা অভিযান। আসন্ন সোয়েটার উপলক্ষে ছুটি কাটাচ্ছে উলের গোলা, তুলসিগাছে পেঁচিয়ে আছে ঝরঝরা রোদ, ফুলির বাচ্চা।

আর কুয়াশা, তখন দূরে, রেলের জানালা, ঝাপসা কাঁচে, আঙ্গুল আঁকছে নামতা শেখা, রোদ বাতাসা ওদিক থেকে যাচ্ছে সরে সূর্য ধরে।

কোনাকুনি যোগ না দিতেই, বিঙ্গো এল, একটা ো-কার লিখলে পরে, পাছে তারে জুজু ধরে, প্রশান্ত মৃধা ভাবুক বসে, পয়মন...


আম্রিকার কার্টুন ২০০৯

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ১:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]হাতে একটা বই পাইলাম। দা বেস্ট পলিটিক্যাল কার্টুনস অভ দা ইয়ার ২০১০ এডিশন। আমি কেরিক্যাচার বা কার্টুন ব্যাপক ভালু পাই। অনেক দিন ধরে শিশির ভট্টাচার্যের ক্যারিকেচারের মুগ্ধ দর্শক।সচলে ঢোকার পর সুজন্দার কার্টুন দেখি আর তবদা খাই। ইঁনারা যে কি খান? আঁকে কেমতে এমন? বিদেশি কার্টুনিস্টদের মধ্যে লুরিকে আমার ভীষণ পছন্দ।

২০১০ সাল আম্রিকায় কি কি ঘটছে তার ছুতানাত...


।। ডোর ।।

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১৯/০১/২০১০ - ১২:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:



there's a bluebird in my heart that wants to get out
but I'm too clever, I only let him out at night sometimes
when everybody's asleep.
I say, I know that you're there, so don't be sad.
and we sleep together like that with our secret pact
and it's nice enough to make a man weep,
but I don't weep,
do you?

রিনি চলে যাবার পর সে আঁকিবুকি আঁকে কাগজে।
কলম চড়ে বেড়ায় ইতঃস্তত,উদ্দেশ্যহীন-তার মতোই। ক'টা দাগ আঁকা হয় যেমন খুশী।না কোন শব্দ, না কোন বাক্য- না কোন প্রয়োজন। কাগজ দলা পাকায়, দলা পাকানো কাগজ শুয়ে থাকে নিরীহ আয়োজনে।
নতুন কাগজ শরীর মেলে। এবার কিছু শব্দ, ...


বোবায় ধরে ক্যান

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ১৮/০১/২০১০ - ১০:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কারবালার ঐ যুদ্ধ নিয়া
বলতে গিয়া আবেগে
আপনি সেদিন বাঘের মতো
লাফটা দিলেন যা বেগে...

“হারামজাদা এজিদে...”
বইলা কাঁচের গেলাস নিয়া
ছুইড়া মারেন সে' জিদে

"ঘাতক এজিদ" গদির পাশে
বইসা আছে য্যান!

রাজাকারের বিষয় এলে
বোবায় ধরে ক্যান!


সেই বাড়িটা এবং মশারী,, তবুও সুখী সুখী আমরা!!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৮/০১/২০১০ - ১০:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমরা একটা বাড়ি ভাড়া নিলে কেমন হবে? ধরো একটা উঠোন ওয়ালা টিনের চালের বাড়ি। ঐ যে আছেনা পাঁকা মেঝের,, আরে ঐ যে ধূসর রঙ্গের মেঝেগুলো, দেখলেই কেমন ঠান্ডা আর শান্তি শান্তি লাগে... দুই কামরার হলেও হবে। তবে একটা একচালা বারান্দা আমার চাইই চাই কিন্তু!!
সামনে থাকবে নিকোনো উঠোন,, একপাশে একটা টিউবয়েল,, ঐ যে হাতে চেপে পানি তোলে ওগুলোকে টিউবয়েলই তো বলে তাই না? আরে বলো না??

হুমম মানলাম তোমার কথা,, মেনে ন...


দেশে ফেরা - ২ (শহর কথন)

রেশনুভা এর ছবি
লিখেছেন রেশনুভা (তারিখ: সোম, ১৮/০১/২০১০ - ১০:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
ছেলেটা একেবারে লেপ্টে আছে মায়ের সাথে, মায়ের চাদরের নীচে। অল্প কিছু তারা অথবা হয়ত চাঁদ ও তখন আকাশে ছিল। রিকশা চলছে আর আর সেই চলার শব্দকে ছাপিয়ে মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকার ডাকও শোনা যায়। হঠাৎ হঠাৎ বেরসিক ব্যাঙও গলা মিলায় সেই সুরের সাথে। রাস্তায় কোন বাতি নেই; আশেপাশের দু’চারটা বাড়ীর আলোতেই পথচলা। হয়ত দুষ্ট ছেলের দল রাস্তার ঐ বাতিগুলোকে স্ট্যাম্প মনে করে ফিল্ডিং অনুশীলন করেছে; নয়ত...