Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

রিহার্সাল সঙ্গীত: আগুনের পরশমনি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: সোম, ১৩/০৪/২০০৯ - ৩:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাংলাদেশীদের অনুষ্ঠানে আমার স্ত্রী মৌটুসী আগুনের পরশমনি গাইবে ঠিক করেছে। আজ দুজনে মিলে রিহার্সাল করার সময় রেকর্ড করলাম নীচের গানটা। আসল অনুষ্ঠানে পঁচা ডিম খাবার আগে আপনাদের যন্ত্রনা দেবার ফন্দী করলাম। দেঁতো হাসি

গানের শেষের দিকে আমার কাশির শব্দ শুনার আগে কানে হাত দিয়েন। দেঁতো হাসি

AgunerPoroshmoni -...

কর্ডটাও দিয়া দিলাম। টুকটাক কিছু কারেকশন আছে কিন্তু আর ডকুমেন্ট করা হয় নাই। কর...


অন্য একটা নাম ছিলো, একটা অন্যনাম

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৩/০৪/২০০৯ - ২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একদিন কিছুদিন আমার অন্য একটা নাম ছিলো,
একটা অন্যনাম, অন্যরকম নাম।

দূর্বাঘাসের বুকে টলমল শিশিরে প্রথম সোনারোদ
আমাকে অন্যনামে জানতো,
আঙ্গিনার লাউয়ের মাচাঙ্গ,বাতাবী নেবুর উপচে পড়া অহংকার,
সঁজনে ডাঁটার বুকে লুকানো আষাঢ়ী-পূর্ণিমার শুভ্রদহণ; কিংবা
ফাল্গুণের প্রথম আমের মুকুল-ওরা আমাকে অন্যনামে ডাকতো;

শীতের কুয়াশা ভেজা মক্তবের পথ, মসজিদের মেঝেতে রাখা
রিহালের খাঁজকাটা ভাঁজে স...


তোমাদের কাছে ক্ষমা চাইছি শিল্পী, মামুন ও রিয়াজ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৩/০৪/২০০৯ - ২:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ পহেলা বৈশাখ। বাঙ্গালির আনন্দের দিন। মাটির কাছে, নিজেদের শিকড়ে ফিরে যাওয়ার দিন। প্রচন্ড দাবদাহ মাথায় নিয়ে নতুন বছরকে আমরা বরণ যাব বিচিত্র সব বাঙ্গালি কায়দায়। কেউ বাহারি ঘুড়ি উড়াবে, কেউ রঙ মেখে ঘুরে বেড়াবে আর কেউ অন্যকে রঙ মাখাবে। মঙ্গল শোভাযাত্রায় যাবে হাজারো মানুষ। হাতে থাকবে বাহারি মুখোশ, ঘুড়ি আর রঙ্গিন প্রজাপতি। ঢোল বাজবে, বাঁশি বাজবে, বাজবে বাঙ্গালির কন্ঠ।

ভোর থেকেই রম...


দুই হাতে লেখা-৮

স্পর্শ এর ছবি
লিখেছেন স্পর্শ (তারিখ: রবি, ১২/০৪/২০০৯ - ৬:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সে

[নিজেকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই সিরিজের সূচনা। দুই হাতে লেখার এক্সপেরিমেন্ট! যথারীতি আব্‌জাব গল্প। বিশেষত্ব হচ্ছে আমি ঘন্টায় কয়টা গল্প লিখতে পারি এটা তার একটা স্ব-পরীক্ষা। গল্পের মান সম্পর্কে তাই কোন নিশ্চয়তা দিতে পারছিনা। হিসাবের জন্য মোবাইলে টাইমার অন করেছি। টিক্‌ টিক্‌ টিক্‌ ... গল্প শুরু হলো!]

প্রথমে সে ছিলো না।
তারপর সে এলো।
এক অচিন আলোয় উদ্ভ...


আম কোয়নিগস্ প্লাৎস্ :::: ৫

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: রবি, ১২/০৪/২০০৯ - ৬:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

পর্ব ৪

সোহাগ মাকসুদের বাল্যবন্ধু। একেবারে ক্লাস ওয়ান থেকে হরিহর আত্মা। দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দুরে, প্রবাসে এসে একই শহরে একই বিশ্ববিদ্যালয়ে পড়ার ভাগ্য খুব বেশী মানুষের হয় না। আপাদমস্তক ভাগ্যবিপর্যয়াক্রান্ত হলেও মাকসুদকে এই একটা ব্যাপারে ভাগ্যবান বলা যেতে পারে।

দুই কেজি পেঁয়াজের পোটলাটা টেবিলে তুলে মাকসুদ বললো, দেখি কাঠ আর ছুরিটা দে। পিঁয়াইজ ক...


আমার কাচের শরীর তাদের কথার তাসে বারবার যেভাবে ভেঙে পড়ে

ইমরুল কায়েস এর ছবি
লিখেছেন ইমরুল কায়েস (তারিখ: রবি, ১২/০৪/২০০৯ - ৫:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

তারা যখন দ্যাখে , একদিন আমি পেতলের চওড়া প্লেটে শোল মাছের সালুন দিয়ে ভাত খাই, তখন তারা বলে ," আমরাও এইরম খাইছি একদিন "। তারা যখন দ্যাখে , শরীরে আমার শিমুল তুলার মত পলকা শার্ট , যেন সব রং চুরি করেছে একা , চৈত্র মাসের দুপুরে আলো দিয়া সূর্যরে কাপায় , তখন তারা বলে,"এইসব আমরাও পড়ছি কতদিন " । তারা বলে আর হাসে এবং হানা দিতে থাকে আমার সাপ্তাহিক স্বপ্নে , হানা দিয়া বলে, তা...


গুরুচন্ডালী - ০২০

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: রবি, ১২/০৪/২০০৯ - ৪:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
সেদিন পোস্টস্ট্রাসে আর মুনস্টারস্ট্রাসের কোণা দিয়ে ফুচকি দিয়ে বের হয়ে মাত্র বিড়িটা ধরাইছি। একটা টান দিছি মোটে, অমনি পিছন থেকে সুমিষ্ট কণ্ঠের ডাক। "কুকিলা কণ্ঠে এই ভর দুপুরে আমারে ক্যাডা ডাকে রে!" ভেবে চোখে হাজার পাওয়ারের লাইটের জ্যোতি নিয়ে ফিরে খাড়ালাম। আমারেই ডাকে তো দেখি এই পরীয়সী ললনা। সৃষ্টিকর্তার এ আবার কোন তামশা! হঠাৎ করে আবার মনে 'ডর'ও ভর করলো। টাংকিবাজী তো কম করি নাই, ...


হায়রে আমার রবিবার আর হায়রে আমার মাংস-ভাত!

শ্যাজা এর ছবি
লিখেছেন শ্যাজা (তারিখ: রবি, ১২/০৪/২০০৯ - ৪:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকে রবিবার। আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় খুললেই পড়া যায়, বিখ্যাত লোকেরা সব রবিবারে মাংস-ভাত খান বা খেতেন। আমিও ভাবলাম আজ মাংস-ভাত খাব। সকালে উঠে কাগজ পড়ে, চা খেয়ে, খানিক ফেসবুক খানিক অর্কুট করে আর খানিক ব্লগ পড়ে বেলা এগারটা বাজতে যায় দেখে আমি রান্নাঘরে যাই নাশতা বানাতে। মাংস পানিতে ভেজানো, পেঁয়াজ-ফেয়াজ সব ভেজানো, মাংস ছাড়লেই মাখা-জোখা করে সোজা কুকারে। রুটি সেঁকছি, এক হাতে বেলা ...


এসো খেলা শিখি

মুশফিকা মুমু এর ছবি
লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: রবি, ১২/০৪/২০০৯ - ৩:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার ধারনা অনেকেই ছোটবেলায় বা বড় বেলায় বানিয়ে বানিয়ে খেলা খেলেছেন। ভাই-বোনদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে মজা করে নিশ্চয়ই অনেকে অনেক খেলা বানিয়েছিলেন। তাহসিনের এই লেখাটি পড়ে নিজের বানানো কিছু খেলা মনে পড়ল। আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা খেলা গুলো খেলে মজা পাবেন।

কোনটা তুমি
এ খেলাটি আমার বানানো, ঠিক কবে মনে নেই তবে তখন বেশ ছোট ছিলাম। কোনো এ...


স্মৃতিচারণে হ্যাল, ইলিয়াক আর মোজাইক - তারুণ্যের দিনবদল

রাগিব এর ছবি
লিখেছেন রাগিব (তারিখ: রবি, ১২/০৪/২০০৯ - ৩:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:


small
National Center for Supercomputing Applications (NCSA) বা মার্কিন জাতীয় সুপারকম্পিউটার কেন্দ্রের নামটা শুনেছিলাম অনেকদিন আগেই। না শোনার অবশ্য কারণ নেই, ইন্টারনেট এক্সপ্লোরারের হেল্প মেনুটি খুললেই অল্প কিছুদিন আগে পর্যন্তও দেখা যেতো, তারা ওখানে ব্যবহার করেছে NCSA এর প্রযুক্তি।

ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইনের সাথে সুপারকম্পিউটিং এর যোগাযো...