Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ব্লগরব্লগর

আজব খেলা 'লুডু'

তাহসিন আহমেদ গালিব এর ছবি
লিখেছেন তাহসিন আহমেদ গালিব [অতিথি] (তারিখ: রবি, ১২/০৪/২০০৯ - ১২:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গেল কোরবানির ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলাম বেড়াতে। গ্রামের নাম ইউসুফপুর। অনেকে মিলে ঠিক করি ঈদের পরের পরদিন সকালে রওনা দিব। যেমন কথা তেমন কাজ, যথাসময়ে গ্রামের বাড়ি রওনা দিলাম। সঙ্গী ছিল অনেকেই, যাদের মধ্যে কয়েকজন সমবয়সী চাচা, এছাড়া ফুফা-ফুফু আর ছিল কয়েকজন কাজিন।

গ্রামের বাড়ির টানে আমি সেখানে প্রায় প্রতিবছর-ই ঈদের ছুটি কাটাতে দলবলসহ রওনা দেই। সেবারও এর ভিন্নতা হয় নি। গ্...


বিডিআর জওয়ান : হোয়্যার হ্যাভ অল দ্য সোলজারস গান?

ফারুক ওয়াসিফ এর ছবি
লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: শনি, ১১/০৪/২০০৯ - ২:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

তারা অনেক ছিল, এখন তারা নেই। তারা সৈন্য ছিল এখন তারা কেবলই 'খুনী'? এর আগে সেই পলাতক বিডিআর সৈনিকদের সংখ্যা ছিল ১৮০০। রাউন্ড ফিগার! তার পর জানানো হয় পলাতকেরা সাড়ে আটশ'র বেশি নয়। ৯ এপ্রিলের প্রথম আলো বিডিআর সদর দপ্তরের বরাত দিয়ে বলছে, পলাতক বিডিআর জওয়ানের সংখ্যা এখন মাত্র ২০২!!!

মনে পড়ছে পিট সিগারের সেই গানটি:

হোয়ার হ্যাভ অল দা সোলজারস গান?
গান টু গ্রে...


জটিল জটিল জটিলা

কারুবাসনা এর ছবি
লিখেছেন কারুবাসনা (তারিখ: শনি, ১১/০৪/২০০৯ - ১:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

হলুদ পানিতে স্নান করেছে উপত্যাকা। আমগাছে আজ মেরুন পাতা, শীতল নাভির মত, চারপাশে আমরুৎ কান্ড, ভারী কোমল।একটা হরেকরকম্বা পাখি, পিচ্চি, ভায়োলিনের মত ডানা কাৎ করে উড়ে বেড়াচ্ছে জানালা বরাবর।

তব্যে?তব্যে?

আমার জানালা। আমার জানালা, আমার রৌদ্রাহত জনালা, সে ধর্ম পুস্তকের মত ভারী আর সবুজ। কাঁচের এপারেও এখন জটিল জলপাই রোদ, মৃত প্রজাপতির মত পড়ে কিছু আসবাবপত্র ও আমি।
...


প্রাত্যহিক

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: শনি, ১১/০৪/২০০৯ - ১:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

মনের মধ্যে এক অন্ত্যজ সংস্কার বেড়ে ওঠে
বেড়ে ওঠে রক্তের অনেক গভীরে
যেন সাপের বিষাক্ত শিহরণে
কেঁপে ওঠে জ্যোৎস্নাক্রান্ত রাত
আমার অভ্যাস, লোকচর্চা, নিভৃতি
আমার দিনানুদিন ছিন্নমূল বাসনার শেষবসন্তের হাওয়া

আমার নৈঃশব্দ্য নিজের অস্তিত্বের ভেতর চুপচাপ বেড়ে ওঠে

যেন ভীষণ অচ্ছুৎ!

পলায়নপর রৌদ্রের ভিতর
এক টুকরো মেঘ যেমন জলের প্রাচীন ভার বয়ে বেড়ায়
আমি যেন একা নই, যেন নিজেই এক...


চ্যানেল আইয়ের একটি পাশবিক রিপোর্ট !

থার্ড আই এর ছবি
লিখেছেন থার্ড আই (তারিখ: শনি, ১১/০৪/২০০৯ - ১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সিলেটের ওসমানী নগরের ৭ বছরের কিশোরীর উপর পাশবিক নির্যাতনের পর পুলিশ নির্যাতন কারীদের গ্রেফতার করতে না পেরে নির্যাতিত কিশোরীকে সেফ হোমে আটকে রাখার করুণ কাহিনী শীর্ষক একটি রিপোর্ট প্রচার করেছে চ্যানেল আই। পাঁচ মিনিট দীর্ঘ ঐ রিপোর্টটি করেছেন চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার তারিকুল ইসলাম মাসুম। রিপোর্টের বিষয় বস্তু নির্বাচন নিয়ে আমার এক শব্দের মন্তব্য হলো সেটি ছিলো অসাধারণ ! ...


ইয়োগা: সুদেহী মনের খোঁজে |২৫| সূর্য-নমস্কার।

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ১১/০৪/২০০৯ - ১২:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সূর্য-নমস্কার (Surya-namashkara) বা (Sun-salutation) একটি উত্তম খালিহাতে ব্যায়াম। যে কোন ব্যায়াম বা খেলাধূলার পূর্বে কয়েকবার সূর্য-নমস্কার করে নিলে দেহ যথেষ্ট ব্যায়ামোপযোগী হয়ে ওঠে। রক্তের গতি ও দেহের তাপ যে কোন ব্যায়ামের পক্ষে উপযোগী করে তোলার জন্য পদ্ধতিটি বিশেষ কার্যকরি। তাই দু’-এক ক্ষেপ সূর্য-নমস্কার করে তারপর যোগাসন আরম্ভ করলে দ্রুত এবং ভালো ফল পাওয়া যায়।

ভারতীয় যোগ-দর্শন প্রণেতারা সূর্যক...


দূঃখেরা দল বেধে আসে

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: শুক্র, ১০/০৪/২০০৯ - ২:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ক.
আমার কিছু কথা আছে
কথা গুলো রেখে গেলাম নদীর কাছে
আমার কিছু ব্যাথা আছে
ব্যাথা গুলো উড়িয়ে দিলাম নীলাকাশে
আমি না হয় হারিয়ে গেলাম.............

খ.
মনের ভিতর আনাগোনা করে কত কী! ক্ষণে বসন্ত, ক্ষণে বর্ষা। নমস্যি বাংলা ব্লগ। মনের এইসব আনাগোনাকে এখন মূহুর্তেই ছেপে ফেলা যায় এই ব্লগস্পটে। কত কত আনাগোনা একসময় লেখা হয়েছিল খাতায়-ডায়রিতে। দিন বদলের পালায় আজ আর খুঁজে পাইনা ওইসব। থাকলে হয়তো কিছু একট...


Foe By J. M. Coetzee

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: শুক্র, ১০/০৪/২০০৯ - ২:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

2003 সালের নোবেল বিজয়ী উপন্যাসিক জে এম কোয়েতজি বেশ জটিল একজন লেখক। তার উপন্যাসগুলো একটু ভিন্ন ধরনের। তার লেখা উপন্যাস গুলোর মধ্যে' লাইফ এন্ড টাইম অব মাইকেল কে' এবং 'ফো' উপন্যাস দুটি পড়ার পর তাই মনে হল। তার এদুটো উপন্যাসের গুরুত্ব পুর্ন চরিত্র গুলো প্রতিবন্ধী। মাইকেল কের উপরের ঠোট চেরা। আর ফো উপন্যাসের অন্যতম চরিত্র ফ্রাইডের জিহবা কাটা। আসলে ফো উপন্যাসটির নাম করন হয়েছে ইংরেজি সাহি...


বন্ধু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১০/০৪/২০০৯ - ৯:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

টি.এস.সি-র বারান্দায় বসে প্লাবন,সুমন আর জয়ি গল্প করছিল...

জয়ি- সুমন ভাই আমার মন ভিষন খারাপ একেবারে জঘন্য রকম ভিষন খারাপ.......

সুমন ভাই- হা..হা...হা... কেন আমি তো জানি আপনার মন সব সময়ই ভাল থাকে আজ

খারাপ কেন?

জয়ি- এমন কেন হয় বলেনতো...আমার খুবই ক্লোজ ফ্রেন্ড সে এমন একটা কাজ করছে

যেটা ঠিক না..আমি যখন বোঝালাম তাকে তখন সে ঠিকই বুঝল যে এটা করা ঠিক

হবেনা তারপরও কেন সে ঐ কাজটা করবে?এটা তো সুইসাইড করা...


অর্ডনুঙ্গ - নিয়ম

রেজওয়ান এর ছবি
লিখেছেন রেজওয়ান (তারিখ: শুক্র, ১০/০৪/২০০৯ - ৭:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বার্লিনের কাছে ওরানিয়েনবুর্গে সাক্সেনহাউজেন কনসেন্ট্রেশন ক্যাম্পে যে কয়েকবার গিয়েছি সে কয়বারই প্রশ্নটি মাথায় এসেছিল যে এত বড় হত্যাযজ্ঞ -হলোকস্ট সংঘটন তো সম্মিলিত কর্ম। যে লাশ বহন করেছে বা প্রহরী ছিল তারা কখনও বেঁকে বসেনি? মানুষ খুন করতে অস্বীকৃতি জানায় নি? আমরা কিন্তু কম উদাহরণের কথাই জানি যেখানে দেখা যায় যে ইহুদীদের বাঁচানোর চেষ্টা করেছে কোন জার্মান নাগরিক। ব্যতিক্রম নিশ...