নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

"ফেলে আসা ছেলেবেলা " :সচলায়তন ঈদ সংখ্যা হিসেবে প্রকাশিত হলো একটি পূর্ণাঙ্গ ই-বুক


লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ২০০৭-১০-১৩ ২৩:১৪)
ক্যাটেগরী:

ফেলে আসা ছেলেবেলাফেলে আসা ছেলেবেলাঅন্তর্জালকে মাধ্যম করে যারা বাংলায় লিখছেন ,তাদেরই একটি সংঘবদ্ধ উদ্যোগ -সচলায়তন।
অনলাইন রাইটার্স কম্যিউনিটি "সচলায়তন" ইতিমধ্যেই ভার্চুয়ালপাঠক লেখকদের মিলনক্ষেত্র
হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

"সচলায়তন" যে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে,ই-বুক প্রকাশ করা হচ্ছে তারই একটি অংশ।এ মুহুর্তে সচলায়তন-এ অনেকগুলো ই-বুকের কাজ এগিয়ে যাচ্ছে।সেই যাত্রায় প্রথম থেকে জড়িত হতে না পারলেও ঘটনাচক্রে একসময় একটি ই-বুক তৈরীর সাথে আমিও জড়িয়ে পড়েছি।এই ই-বুকটি সেই হঠাৎ জড়িয়ে পড়ারই ফসল।
"ফেলে আসা ছেলেবেলা" বইটির সম্পাদক হিসেবে নিজেকে দাবী করতে বাধো বাধো ঠেকছে।আমার মূল ভুমিকাটি ছিল সমন্বয়কের ।ই-বুকে নিজ নিজ ছেলেবেলার গল্পগুলো লিখার জন্য আমি ভার্চুয়াল জগতের লেখকদের না না ভাবে তাগাদা দিয়েছি।তারা আমার সেই যন্ত্রনা ভালোবাসার সাথে সহ্য করেছেন,বিরক্তি প্রকাশ করেন নি।

নিজেদের বিভিন্ন ব্যস্ততার মাঝেও শেষ পর্যন্ত বেশিরভাগ লেখকই বেধে দেয়া সময়ের মধ্যে তাদের লেখা পাঠিয়েছেন,আমি তাদের কাছে কৃতজ্ঞ।আরো কিছু লেখা লেখকরা সমায়াভাবে শেষ করতে পারেন নি,কিন্তু ঈদের বিশেষ সংখ্যা প্রকাশ করার তাড়ায় ,তাদের জন্য অপেক্ষা করা গেল না।এই বইয়ের একটি দ্বিতীয় খন্ড বের হবে,আর সেই দ্বিতীয় খন্ডে আরো অনেক নতুন লেখার সাথে এই বাকী থাকা লেখাগুলোও যুক্ত করা হবে।

এক সময় একটি জাতীয় দৈনিকে সম্পাদনার সাথে দীর্ঘকাল যুক্ত ছিলাম । সেই অভিজ্ঞতা এখানে খুব একটা কাজে আসে নি। বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞান স্বল্পতার কারনে যেভাবে সাজাঁনোর ইচ্ছে ছিল,তার কণামাত্র করতে পারিনি। এই অতৃপ্তিটা নিয়েই বইটি প্রকাশ করতে হচ্ছে। আর অনলাইন বইয়ের ব্যবহারিক সুবিধা চিন্তা করে বইতে কোন আকিঁবুকিঁতেও গেলাম না।

লেখা প্রকাশের ক্ষেত্রে খুবই অনিবার্য দুয়েকটা পরিবর্তন করা ছাড়া,আমি প্রত্যেক লেখকের নিজস্ব বানানরীতি,বাক্য গঠন ও এ জাতীয় ব্যাকরনগত বিষয়ে কোন হস্তক্ষেপ করি নি।লেখক যে ভালোবাসায় তার ছেলেবেলাকে চোখের সামনে দেখেছেন,পাঠককেও সেই একই ছবি দেখানোর প্রত্যাশা থেকেই প্রায় প্রতিটি লেখাই কোন পরিবর্তন ছাড়া প্রকাশ করা হলো।

বিভিন্ন ফরমেট ও মাধ্যমে লেখা পাওয়ার কারনে তার সবগুলোকে কনভার্ট করতে হয়েছে। এতে করে কিছু লেখায় মুদ্রন প্রমাদ ঘটেছে,যেগুলো ঠিক করে দিয়েছি। তবু আশংকা রয়ে যায় যে পিডিএফ ফরমেটে হয়তো কিছু হরফ কখনো কখনো ভেঙ্গে যেতে পারে।এখানে আমার প্রযুক্তিগত জ্ঞান স্বল্পতাকে বিবেচনায় নিলে কৃতার্থ হবো।

পুরো বইটি একেবারেই পিডিএফ করে দেয়া হলো।এতে করে সংরক্ষনে আগ্রহী পাঠকদের সুবিধা হবে।
এর পাশাপাশি প্রতিদিন একটি করে লেখা মূল ই-বুক ফোল্ডারে যুক্ত করা হবে,যাতে করে পাঠকরা তাদের কমেন্টের মাধ্যমে লেখকের সাথে যুক্ত হতে পারেন।

উল্লেখ করা মাত্রই গুরুত্বপূর্ণ নামগুলো বাদ পড়ে যায়।তবু এই বইটি প্রকাশে সর্বাত্মক সহযোগিতার জন্য এস.এম মাহবুব মুর্শেদ আর অমিত আহমেদের নাম আলাদা করে উল্লেখ না করলে তাদের প্রতি বড্ড অবিচার করা হয়।

প্রিয় পাঠক,"ফেলে আসা ছেলেবেলা"বইটির সাফল্য বা ব্যর্থতার কোন দায়ভার একক ভাবে নিতে অস্বীকৃতি জানাচ্ছি।সাফল্য ব্যর্থতার সবটুকুই ভাগাভাগি হবে সচলায়তন পরিবারের সকল সদস্যের মাঝে।

এই বইটির অভিজ্ঞতা আমাদেরকে ভবিষ্যতে চমৎকার কিছু বই প্রকাশে সাহায্য করবে,এই আশা রেখে বইটি আপনারা উপভোগ করবেন,সেটাই আশা করি। ধন্যবাদ।

আরিফ জেবতিক
সমন্বয়ক

সচলায়তন পরিবারের মিলিত সৃষ্ঠি "ফেলে আসা ছেলেবেলা "ডাউনলোড করুন এখান থেকে


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ২০০৭-১০-১৩ ২৩:১৪)
উদ্ধৃতি | আরিফ জেবতিক এর ব্লগ | ৭৭টি মন্তব্য | ১০৯৩বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আরিফ জেবতিক. Sachalayatan.com can not be held responsible.

আরিফ জেবতিক এর ছবি
১ | আরিফ জেবতিক | শনি, ২০০৭-১০-১৩ ২৩:১৬

দ্বিতীয় খন্ডের জন্য লেখা জমা নেয়া চলছে । হাসি


বিপ্লব রহমান এর ছবি
১.১ | বিপ্লব রহমান | মঙ্গল, ২০০৮-০৩-০৪ ২৩:৩১

অভিনন্দন!
দ্বিতীয় খণ্ডে হিমু, এসএমসি, জালাল, পিয়াল, সুবিনয়, দিগন্ত, শ্যাজা, বন্যা --প্রমুখর লেখা পড়তে চাই। ধন্যবাদ।


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
২ | আনোয়ার সাদাত শিমুল | শনি, ২০০৭-১০-১৩ ২৩:২২

স্যালুট এবং অভিবাদন, সফল সম্পাদক!


কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৩ | কিংকর্তব্যবিমূঢ় | শনি, ২০০৭-১০-১৩ ২৩:২৪

দেঁতো হাসি


সৌরভ এর ছবি
৪ | সৌরভ | শনি, ২০০৭-১০-১৩ ২৩:৫১

সফল সম্পাদককে অভিনন্দন!


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


মুহম্মদ জুবায়ের এর ছবি
৫ | মুহম্মদ জুবায়ের | শনি, ২০০৭-১০-১৩ ২৩:৫২

সম্পাদক মহাশয়কে অভিনন্দন। কিন্তু অরূপ কোথায়? বই কোথায়?


অরূপ এর ছবি
৫.১ | অরূপ | রবি, ২০০৭-১০-১৪ ০১:২৪

অরূপ চোরবাজারে পান্ডুলিপি বেচে টেক্সাস ভাগার ধান্দায় আছে চোখ টিপি


মুহম্মদ জুবায়ের এর ছবি
৫.১.১ | মুহম্মদ জুবায়ের | রবি, ২০০৭-১০-১৪ ০১:২৮

টেক্সাসেও ওই ধান্দা চলতে পারে চোখ টিপি


অরূপ এর ছবি
৫.১.১.১ | অরূপ | রবি, ২০০৭-১০-১৪ ০১:৩০

টেক্সাসে ধান্দা করা যাবেনা, গল্প দাদুর হাতে মার খাওয়ার ব্যাপক সম্ভাবনা ইয়ে, মানে...


১০

সুশান্ত এর ছবি
৬ | সুশান্ত | রবি, ২০০৭-১০-১৪ ০০:১৪

''দ্বিতীয় খন্ডের জন্য লেখা জমা নেয়া চলছে ।''

নিজের ছেলেবেলার কথা ভাবতে কার না ভাল লাগে! ছেলেবেলায় ভাবতাম বড়ো হয়ে, বিখ্যাত হয়ে একদিন ''আমার ছেলেবেলা'' নামে একটি বই লিখব।বড়ো ঠিকই হয়ে গেলাম কিন্তু বিখ্যাত হতে পারলাম না।

দেখি দ্বিতীয় খন্ডের জন্য কিছু লিখতে পারি কিনা?


১১

দ্রোহী এর ছবি
৭ | দ্রোহী | রবি, ২০০৭-১০-১৪ ০১:১০

কামাল কিয়া ভাই!!!!


কি মাঝি? ডরাইলা?


১২

অরূপ এর ছবি
৮ | অরূপ | রবি, ২০০৭-১০-১৪ ০১:২৫

আরিফ ভাইকে অভিনন্দন চলুক
পিডিএফ লিংক ভরে দিলাম পোস্টের পেটে!


১৩

আরিফ জেবতিক এর ছবি
৮.১ | আরিফ জেবতিক | রবি, ২০০৭-১০-১৪ ০২:৫১

অসংখ্য ধন্যবাদ ও ঈদ মোবারক।


১৪

শ্যাজা এর ছবি
৯ | শ্যাজা | রবি, ২০০৭-১০-১৪ ০১:৩২

অভিনন্দন।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)


১৫

আরিফ জেবতিক এর ছবি
৯.১ | আরিফ জেবতিক | রবি, ২০০৭-১০-১৪ ০২:৫০

তোমারটা কিন্তু হাতে আসেনি এখনও । হাসি


১৬

মাহবুবুল হক এর ছবি
১০ | মাহবুবুল হক | রবি, ২০০৭-১০-১৪ ০১:৩৬

দারুন। ছেলেবেলার স্মৃতি নিয়ে লিখতে চাই। কতদিনের মধ্যে জমা দিতে হবে জানাবেন।


১৭

বিপ্রতীপ এর ছবি
১১ | বিপ্রতীপ | রবি, ২০০৭-১০-১৪ ০১:৪২

বইয়ের প্রচ্ছদ দেখে লিখতে ইচ্ছে করছে...


১৮

আরিফ জেবতিক এর ছবি
১২ | আরিফ জেবতিক | রবি, ২০০৭-১০-১৪ ০২:৪৯

তিনজন নতুন লেখক ইতিমধ্যেই পেয়ে গেলাম । হাসি

সুশান্ত
মাহবুবুল হক
বিপ্রতীপ

আরো যারা লিখবেন,তারা লেখা জমা দিন আগামী ১০ নভেম্বরের মাঝে।


১৯

রেজওয়ান এর ছবি
১৩ | রেজওয়ান | রবি, ২০০৭-১০-১৪ ০৪:৩১

হুম! এক নিশ্বাসে অর্ধেকটা পড়েছি। খাসা হয়েছে। এ ঈদে প্রথম ঈদ সংখ্যা পড়ার সুযোগ হওয়ায় সত্যিই ঈদ ঈদ লাগছে।
×××××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?


২০

হাসিব এর ছবি
১৪ | হাসিব | রবি, ২০০৭-১০-১৪ ০৪:৩৭

আর সকল সম্পাদকদের আরেকটু উজ্জীবিত হবার অনুরোধ করছি ।


২১

আরিফ জেবতিক এর ছবি
১৪.১ | আরিফ জেবতিক | রবি, ২০০৭-১০-১৪ ১৬:২০

সেটাই। এই উদ্দেশ্যেই বইটি করা।
বিগ সি বলেছিলেন যে গুতিয়ে কিভাবে বই বের হয়,সেটা উনাকে প্র্যাকটিকাল দেখালেই,....(বুঝতেই পারছেন।এখন বিগ
গুতার জন্য রেডি হন ।)


২২

হাসান মোরশেদ এর ছবি
১৫ | হাসান মোরশেদ | রবি, ২০০৭-১০-১৪ ০৫:২৮

দুর্দান্ত কাজ হয়েছে । দৈনন্দিন তাড়াহুড়ো ছাপিয়ে সচলায়তন ক্রমশঃ সময় নিয়ে পড়ার মতো কন্টেন্টে ভরে উঠছে ।
প্রথম পাতার কবিতাটা কার?
আরেকটা ছোট খুনসুঁটি । ইন্টারনেটের বাংলা অন্তর্জাল নাকি আন্তর্জাল হবে?( ইন্টারন্যাশনাল->আন্তর্জাতিক,ইন্টারকন্টিনেন্টাল->আন্তঃ মহাদেশীয়) । অবশ্য শব্দ হিসেবে অন্তর্জাল অধিক দ্যোতনাময় ।

সমন্বয়ক মহোদয়,কারিগরস এবং প্রচ্ছদশিল্পী সকলের জন্য আস্ত বিপ্লব ও অতি উত্তম জাঝা!
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু


২৩

আরিফ জেবতিক এর ছবি
১৫.১ | আরিফ জেবতিক | রবি, ২০০৭-১০-১৪ ১০:৪২

সুযুক্তি :]
ইন্টার শব্দটির বাংলা "আন্ত :",তাই শব্দটি আন্তর্জাল হবে ।কিন্তু অন্তর্জাল হিসেবে কেন লিখেছি বুঝতে পারছি না,হয়তো খতিয়ে দেখিনি ব্যাপারটা ।

কুযুক্তি :
যেহেতু এই শব্দটি নতুন হিসেবে যুক্ত হচ্ছে বাংলায় তাই তার প্রচলনের সময় একটু উনিশবিশ হবেই।

বাংলা ব্লগিংয়ের প্রথম বই "অপর বাস্তব " এ রাসেল ( ........) ইন্টারনেটের বাংলা করেছেন "অন্তর্জাল ।"(প্রচ্ছদ দ্রষ্টব্য) কবি নির্মলেন্দু গুণ মোবাইলের নাম মুঠোফোন যেভাবে করেছেন,তেমনি তার আরেকটি বইয়ের নাম "অন্তর্জাল " ।(প্রকাশক :অন্যপ্রকাশ ।২০০৬) রাসেল আর গুণের মতো দুই গুনী লেখক/কবি যখন
অন্তর্জাল করেছেন,তখন এই শব্দটির প্রতিও একটা শক্তি চলে এসেছে।

কারন ,এই শব্দটিতেই দ্যোতনা পাওয়া যায়।

তবে ভুল,সেটা ভুলই ।আমি কবি নই,আমার বেলা এটা ভুলই । হাসি


২৪

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১৫.১.১ | এস এম মাহবুব মুর্শেদ | সোম, ২০০৭-১০-১৫ ০২:৩৪

টেক বিষয়ে পত্রিকায় লেখা লেখির সময় থেকেই এবিষয়ে একটা দ্বিধার কথা জানতাম। তবু অর্ন্তজালটাই বেশী প্রচলিত মনে হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


২৫

অভিজিৎ এর ছবি
১৬ | অভিজিৎ | রবি, ২০০৭-১০-১৪ ০৭:২২

ভাল লাগল পড়ে। পড়তে পড়তে যেন ছেলেবালায় হারিয়ে গিয়েছিলাম...

ধন্যবাদ সম্পাদক সাহেবকে এই গুরু দায়িত্ব সূচারুভাবে সম্পন্ন করার জন্য।
===============================
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


২৬

হাসান মোরশেদ এর ছবি
১৭ | হাসান মোরশেদ | রবি, ২০০৭-১০-১৪ ০৭:৩২

দু একদিনের জন্য ষ্টিকি করে রাখা হোক ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু


২৭

অলৌকিক হাসান এর ছবি
১৮ | অলৌকিক হাসান | রবি, ২০০৭-১০-১৪ ০৭:৫৪

স্টিকি হবে না মানে ? এতো কষ্ট কইরা লিখচি...সবতেরে পড়াইয়া ছাড়মু। স্টিকি না হইলে মডুগোরে খাইচি।


২৮

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১৯ | এস এম মাহবুব মুর্শেদ | রবি, ২০০৭-১০-১৪ ০৮:৪১

ঈদ উপলক্ষ্যে ভালো একটি প্রকাশনা হল। আপনাকে উত্তম জাঝা!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


২৯

ধুসর গোধূলি এর ছবি
২০ | ধুসর গোধূলি | রবি, ২০০৭-১০-১৪ ১১:৫২

- আমি হালায় বিমান পর্যন্ত মিস করি, তাইলে ইবুক কেন মিস করুম না?
মিস না করলে এইটা হৈলো? ম্যাঁও
_________________________________
<সযতনে বেখেয়াল>


৩০

আরিফ জেবতিক এর ছবি
২০.১ | আরিফ জেবতিক | রবি, ২০০৭-১০-১৪ ১৬:২১

বাংলায় একটা কথা আছে ,"লেট লতিফ।"


৩১

মুহম্মদ জুবায়ের এর ছবি
২১ | মুহম্মদ জুবায়ের | রবি, ২০০৭-১০-১৪ ১১:৫৮

প্রচ্ছদ অতি উত্তম। ধন্যবাদ অরূপকে। বই ডাউনলোড করেছি, এখন পড়া শুরু করতে হবে।


৩২

অছ্যুৎ বলাই এর ছবি
২৩ | অছ্যুৎ বলাই | রবি, ২০০৭-১০-১৪ ১২:৫৮

দুর্দান্ত!!!!!!!!!!!


৩৩

অরূপ এর ছবি
২৪ | অরূপ | রবি, ২০০৭-১০-১৪ ১৩:১৩

আরিফ ভাই,
১০০ কপি ছাপার একটা উদ্যোগ নেন। টাকা পয়সার হিসাবটা পাঠিয়ে দিয়েন। চাঁদা পেতে অসুবিধা হবে না।

যারা কিনবেন তাদের কপি সংখ্যা জানিয়ে ব্যাক অর্ডার দিতে অনুরোধ করা হল


৩৪

আরিফ জেবতিক এর ছবি
২৪.১ | আরিফ জেবতিক | রবি, ২০০৭-১০-১৪ ১৩:৩৭

ব্যবসায়িক দিক থেকে উদ্যোগটি ভালো হবে না হাসি
তারপরও একটা হিসাব করে দেখব।


৩৫

সৌরভ এর ছবি
২৪.১.১ | সৌরভ | রবি, ২০০৭-১০-১৪ ১৩:৪০

আছি, চান্দার ব্যাপারে অবশ্যই আছি।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


৩৬

অলৌকিক হাসান এর ছবি
২৪.১.২ | অলৌকিক হাসান | রবি, ২০০৭-১০-১৪ ২১:২০

আমার আপত্তি আছে।

তয় চান্দার ব্যাপারে না। বই আকারে ছাপতে গেলে আমি নতুন কইরা লেখপার চান্স চাই আবার। লেখক-সম্পাদক-প্রকাশক সবাই তাড়াহুড়ার কারণে ই-বইটার পেজ মেকাপ, বানান এইগুলাতে সমস্যা রইয়া গেচে।

সবঠিক হইলে বই বাইর করন যায়। জোশ হইব।


৩৭

সৌরভ এর ছবি
২৫ | সৌরভ | রবি, ২০০৭-১০-১৪ ১৩:৪২

প্রচ্ছদ সেরকম হয়েছে। খুব মায়া মায়া লাগছে বই টার জন্যে, প্রচ্ছদ দেখার পর। হাসি
অরূপ দাকে আরিগাতো।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


৩৮

অমিত এর ছবি
২৬ | অমিত | রবি, ২০০৭-১০-১৪ ১৪:০৪

তোফা।
__________________________
suspended animation...


৩৯

অছ্যুৎ বলাই এর ছবি
২৭ | অছ্যুৎ বলাই | রবি, ২০০৭-১০-১৪ ১৪:১২

ছাপালে আরেকটু এডিট করতে হবে মনে হয়। আমার লিখাটায়ই অসংখ্য ভুল। ভেবেছিলাম আরেকটা কপি পাঠাবো। অলসতা এবং সময় মিলিয়ে হয়ে ওঠেনি।


৪০

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
২৭.১ | এস এম মাহবুব মুর্শেদ | সোম, ২০০৭-১০-১৫ ০২:৩৫

আমারো একই দাবী।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


৪১

হাসিব এর ছবি
২৮ | হাসিব | রবি, ২০০৭-১০-১৪ ১৫:২৫

প্রচ্ছদের জন্য অরূপরে স্পেশাল উত্তম জাঝা!


৪২

অয়ন এর ছবি
২৯ | অয়ন | রবি, ২০০৭-১০-১৪ ১৫:৪১

৬৩ পৃষ্ঠা পর্যন্ত পড়ছি। অমিত আহমেদের টা পইড়া পুরা পাগল হইলাম। ঈদের দিনে সবার সাথেকোলাকুলিআর জেবতিক ভাইরে এইরম জিনিস বাইর করার জন্য উত্তম জাঝা!


৪৩

আরিফ জেবতিক এর ছবি
২৯.১ | আরিফ জেবতিক | রবি, ২০০৭-১০-১৪ ১৬:১৮

হ,অমিত বরাবরই কব্জির জোরটা দেখায়া দেয় । হাসি


৪৪

বিপ্লব রহমান এর ছবি
৩০ | বিপ্লব রহমান | রবি, ২০০৭-১০-১৪ ১৮:০৭

অভিনন্দন! হাসি


৪৫

ফারুক হাসান এর ছবি
৩১ | ফারুক হাসান | রবি, ২০০৭-১০-১৪ ১৯:২৬

খাইছে, আমার লেখা বইয়ের পাতায়!
ক্যামনে কি!
অভিন্দন জড়িত সবাইকে!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।


৪৬

নিঘাত তিথি এর ছবি
৩২ | নিঘাত তিথি | রবি, ২০০৭-১০-১৪ ১৯:৫৪

হাততালি

--তিথি


৪৭

দুর্বাশা তাপস এর ছবি
৩৩ | দুর্বাশা তাপস | রবি, ২০০৭-১০-১৪ ২০:৩০

অভিনন্দন।


৪৮

এম. এম. আর. জালাল এর ছবি
৩৪ | এম. এম. আর. জালাল | রবি, ২০০৭-১০-১৪ ২১:৩৯

অসংখ্য ধন্যবাদ ও ঈদ মোবারক।

উদ্ধৃতি
ভাল লাগল পড়ে। পড়তে পড়তে যেন ছেলেবালায় হারিয়ে গিয়েছিলাম...

আমি পড়ার দলে
====
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


৪৯

এস্কিমো এর ছবি
৩৫ | এস্কিমো | রবি, ২০০৭-১০-১৪ ২২:১২

হায়, হায় এখনতো নিজেকে একজন লেখকই মনে হচ্ছে!

ধন্যবাদ , সম্পাদক/ সমন্বয়ক।


৫০

আরশাদ রহমান এর ছবি
৩৬ | আরশাদ রহমান | রবি, ২০০৭-১০-১৪ ২২:৪১

অভিনন্দন।


৫১

লুৎফর রহমান রিটন এর ছবি
৩৭ | লুৎফর রহমান রিটন | রবি, ২০০৭-১০-১৪ ২৩:০৫

ইন্টারেস্টিং প্র্রকাশনা।
ধন্যবাদ আরিফ।
চোখ কাড়া প্রচ্ছদ। "ফেলে" শিরোনামে সাইডের একার
দাও খতিব অরূপ!


৫২

অরূপ এর ছবি
৩৭.১ | অরূপ | সোম, ২০০৭-১০-১৫ ১১:৫১

"ফেলে" শিরোনামে সাইডের একার ফেলে দিলাম চলুক


৫৩

কনফুসিয়াস এর ছবি
৩৮ | কনফুসিয়াস | রবি, ২০০৭-১০-১৪ ২৩:২২

সম্পাদকেরে লাল সেলাম। লম্বা সময় হাতে নিয়ে পড়া শুরু করতে হবে।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...


৫৪

মাশীদ এর ছবি
৩৯ | মাশীদ | সোম, ২০০৭-১০-১৫ ০১:৫৬

সম্পাদককে আমার পক্ষ থেকেও লাল-সবুজ-নীল-বেগুনি-হলুদ-কমলা-মাল্টিকালারের সালাম!
এক্কেবারে লা-জওয়াব একটা উদ্যোগের সফল সম্পাদনা!
হাতে সময় নিয়ে একেকটা করে পড়তে হবে।
আহা! সেটা ভাবতেই ভাল লাগছে।
জেবতিক ভাইকে আর সাথের সবাইকে অনেক অনেক অভিনন্দন!


ভাল আছি, ভাল থেকো।


৫৫

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
৪০ | কিংকর্তব্যবিমূঢ় | সোম, ২০০৭-১০-১৫ ০২:০৭

আমার পড়া শেষ দেঁতো হাসি

যেহেতু আর কেউ দাবী করে নাই এখনো সো "ফেলে আসা ছেলেবেলা"র প্রথম পাঠক হিসেবে আমি নিজেকে ঘোষণা করলাম (বেগতিক ভাইরে গোণায় ধরলাম না, উনি সম্পাদক, উনি তো পড়বেনই) ... </