Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

আ স্ট্রেনজার ইন মাই ওন কান্ট্রি ইস্ট পাকিস্তান, ১৯৬৯-১৯৭১ মেজর জেনারেল (অবঃ) খাদিম হুসেইন রাজা

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: মঙ্গল, ৩১/০৭/২০১২ - ১১:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

ঘনিয়ে আসা ঝড়

১৯৬৭ সালের শেষ দিকের কথা। জেনারেল হেডকোয়ার্টারস আমাকে ১৯৬৮ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আর্মি ওয়্যার কোর্সে যোগ দেয়ার বিশেষ নির্দেশ পাঠাল। পূর্ববর্তী বেশ কিছু বছর ধরে এই কোর্সটি কোয়েটায় অবস্থিত আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অনুষ্ঠিত হয়ে আসছিল। এই বিশেষ প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল উচ্চতর পর্যায়ের যুদ্ধ পরিচালনা এবং সেই সময়ে অনুষঙ্গিক দায়িত্ব পালনের কলাকৌশলের সাথে পদস্থ সামরিক কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া। নৌ বাহিনী এবং বিমান বাহিনী থেকেও একজন করে প্রতিনিধি এই প্রশিক্ষণে যোগ দিত। প্রথম ক’বছরেই মধ্যেই কোর্সটি কুখ্যাত হয়ে ওঠে। মূলত যেসব অফিসারকে যথাযথ কাজে নিযুক্ত করা সম্ভব হয়ে উঠতো না, তাদেরকেই এই কোর্সে অন্তর্ভূক্ত করা হত। ফলে, অচিরেই কোর্সটির ব্যাঙ্গাত্মক নাম হল অবসরে যাবার প্রশিক্ষণ। গুটিতক দু একজন যাদেরকে সম্মান দেখানো হয়েছে তারা ছাড়া এই কোর্স সমাপ্তকারী কেউই দায়িত্বের উর্চ্চ পর্যায়ে পদোন্নতি পায়নি। এই পরিস্থিতিতে কোর্সটির সুনাম ফেরাতে চিফ অব জেনারেল স্টাফ স্বয়ং উদ্যোগী হন। তিনি নিজেই ১৯৬৮ সালের আর্মি ওয়্যার কোর্সের জন্য অফিসার বাছাই করেন। এবং কোর্সটি শেষ করার পর আমাদের অর্ধেককেই জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়। বলতে দ্বিধা নেই কোর্সটি করার জন্য নির্বাচিত হয়ে হতাশ হলেও পরবর্তীতে এটিই আমার জন্য একটি চমকপ্রদ অভিজ্ঞতায় পরিণত হয়।

১৯৬৬ এর শুরুতে মুলতানে হেড কোয়ার্টারস ৪ কোর গঠিত হয়। নতুন এই কোরের কমান্ডার নিযুক্ত হন লেফটেন্যান্ট জেনারেল এম. আত্তিকুর রাহমান। তিনি আমাকে তার চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন। বেশ কয়েক বছর আগেই এইচকিউ, ১ কোর নামে নতুন কোরের সমপর্যায়ের আরেকটি কোর গঠিত হয়েছিল। আর তাই পুরোনো কোরকে টেক্কা দিয়ে নতুন সাজে নবগঠিত এই কোর পরিচালনা করাটা আমাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ ছিল। যা হোক আমাদের সব শক্তি উজোড় করে দিয়ে আমরা কাজ শুরু করলাম। খুব দ্রুতই আমরা নিজেদেরকে একটা কার্যকরি টিমে পরিণত করতে সক্ষম হলাম। যার ফলে বছর শেষ হবার আগেই আমাদের কোর মাঠে অনুশীলন শুরু করল। নিজস্ব কমান্ডের অধীনে কোরের অধিনস্থ সবগুলো ইউনিট আস্তে আস্তে নিঁখুত কমান্ড অ্যান্ড কন্ট্রোলে অভ্যস্ত হয়ে উঠতে লাগল। সম পর্যায়ের দক্ষতা বজায় রেখে আমরা যুদ্ধের বিভিন্ন কলাকৌশলের সফল মহড়া চালালাম। যা আমাদেরকে গর্বিত করে তুলল। ১৯৬৭ সালের কয়েস মাস জুড়ে কোর কমান্ডার পুঙ্খাঁনুপুঙ্খভাবে আমাদের পরীক্ষা নিলেন। পরিশেষে তিনি ঘোষণা দিলেন যে আমাদের কোর সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি। কমান্ডারের চিফ অব স্টাফ হিসেবে সদ্যগঠিত কোরের এমন ত্বরিত সফলতার যাবতীয় কৃতিত্ব আমাকেই দেয়া হল। এই ঘটনা দ্বারা হয়ত পাঠকরা বুঝতে পারবেন কেন ওয়্যার কোর্সটির জন্য নির্বাচিত হয়েও আমি খুশি ছিলাম না। ওই কোর্সটি যা আমাকে শেখাতে পারতো তার সবকিছুই আমি এইচ কিউ ৪ কোর গঠনের সময় হাতে কলমে শিখেছিলাম বলে কোর্সটির করার প্রতি আমার কোন আগ্রহ ছিল না। তারপরও, যেহেতু জেনারেল হেড কোয়ার্টারের অনেক দূর্বোধ্য সিদ্ধান্তের পেছনেই চমক জাগানো কিছু থাকে, তাই ১৯৬৮ সালের শুরুতে কোর্সে যোগ দেয়ার উদ্দেশ্যে আমি আমার ব্যাগ গুছিয়ে কোয়েটার দিকে রওনা হলাম।

(চলবে)

১/০৮/২০১২
সিডনি, অস্ট্রেলিয়া।


মন্তব্য

হিমু এর ছবি

চলুক। আমার অনুরোধ থাকবে পর্বগুলো এতো সংক্ষিপ্ত না করার। অন্তত দেড় থেকে দুই হাজার শব্দের হলে ভালো হয়।

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ। আগামী গুলো বড় হবে।

চন্দন এর ছবি

এটা কি জাস্ট আসল বইটার অনুবাদ?

মূর্তালা রামাত এর ছবি

জ্বী হ্যা।

অরফিয়াস এর ছবি

ভালো উদ্যোগ। চলুক, তবে এতোটা সংক্ষিপ্ত না করলে ভালো হয়, উদ্বোধনী পর্ব হিসেবে চলে, পরবর্তীগুলো আরও বড় হবে আশা রাখি।

ধন্যবাদ আপনাকে।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ। আমিও আশা রাখি।

সজ এর ছবি

প্লিজ থাইমেন না! আরেকটু বড় করে পাবার দাবি থাকলো।

মূর্তালা রামাত এর ছবি

দাবি মানা হবে। ধন্যবাদ।

কড়িকাঠুরে এর ছবি

অনেক ধন্যবাদ লেখাটি শুরু করার জন্য ।

মূর্তালা রামাত এর ছবি

আপনাকেও ধন্যবাদ।

পথিক পরাণ এর ছবি

চলুক

আরেকটু বড় করে পাবার অনুরোধ জানিয়ে গেলাম।

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ।

নজরুল ইসলাম এর ছবি

খুব জরুরী একটা কাজে হাত দিয়েছেন
গতি বাড়ুক অনুবাদের
সাইজেও বাড়ুক

______________________________________
পথই আমার পথের আড়াল

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ নজু ভাই।

সুমন চৌধুরী এর ছবি

চলুক .....

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ।

Kazi এর ছবি

চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

মূর্তালা রামাত এর ছবি

হাততালি

ক্রেসিডা এর ছবি

ধন্যবাদ। একটু নিয়মিত বিরতীতে দিয়েন.. বহুদিন পর পর দিলে ফলো করতে একটু সমস্যা হয়। অবশ্যই যদি আপনার হাতে নিয়মিত সময় থাকে।

চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মূর্তালা রামাত এর ছবি

নিয়মিত বিরতিতেই দেয়ার আশা রাখি।

মুস্তাফিজ এর ছবি

গতি বাড়ুক। চলুক

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ।

মাহবুব লীলেন এর ছবি

পড়া শুরু করলাম। চলুক

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ লীলেন ভাই

jaltorongo এর ছবি

চলুক। সাথে আচি।
জলতরঙ

মূর্তালা রামাত এর ছবি

সাথে থাকার জন্য ধন্যবাদ।

খন্দকার আলমগীর হোসেন এর ছবি

এক নিঃশ্বাসেই পড়া শেষ। বেশ প্রাঞ্জল অনুবাদ। সংগে আছি আপনার।

____________________________________________________________________
ইতিহাস পড়ি না, জন্মলগ্ন থেকে বাংলাদেশকে প্রতিদিন যেভাবে দেখেছি, সেটাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস।

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ।

স্বপ্নহীন এর ছবি

চলুক

মূর্তালা রামাত এর ছবি

চলুক

রু এর ছবি

আগ্রহ নিয়ে পড়ছি। অনুবাদ ভাল লেগেছে। পারলে শিরোনামের সাথে পর্বের ক্রমিক যোগ করে দিয়েন।

মূর্তালা রামাত এর ছবি

পরবর্তী সংখ্যা থেকে ক্রমিক থাকবে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চলুক

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মূর্তালা রামাত এর ছবি

চিন্তিত

তানিম এহসান এর ছবি

দরকার ছিলো খুব। আপনাকে ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য লাইনে দাঁড়ালাম হাসি

কাজি মামুন   এর ছবি

মনে হচ্ছে, চমকপ্রদ এক ইতিহাস জানার সুযোগ লাভ করতে যাচ্ছি আমরা! বাংলাদেশের ইতিহাসের সন্ধিক্ষণে রচিত এই আত্মজীবনী নিশ্চয়ই অনেক অজানা অধ্যায় উন্মোচিত করবে! অপেক্ষা করে থাকব সিরিজটির জন্য। অনুবাদককে অশেষ ধন্যবাদ! কেন কোর্সটি কুখ্যাত হয়ে উঠেছিল, সে প্রশ্ন আর করছি না, কারণ পরের পর্বগুলোতে নিশ্চয়ই বিষয়গুলো পরিষ্কার হবে!

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ আপনাকে।

রাতঃস্মরণীয় এর ছবি

চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

------------------------------------------------
পাক জমানায় ভালোই ছিলাম
উঁচিয়ে চিবুক কয় যদি কোনও কাগু
পশ্চাদ্দেশে লাত্থি ঝাড়ুন কষে
সাফ বলে দিন- ভাগ ব্যাটা তুই ছাগু।।

মূর্তালা রামাত এর ছবি

চিন্তিত

শোয়েব মাহমুদ সোহাগ এর ছবি

চলুক। চলুক

মূর্তালা রামাত এর ছবি

দেঁতো হাসি

রবীন এর ছবি

ভাল লেগেছে, চলুক। চলুক

মূর্তালা রামাত এর ছবি

দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।