পেয়ারা গাছের একটা সবুজ ডাল
জানালায় উঁকি মেরে আছে
দোল দোল বাতাসের খেলা জানালায়
একটা গোলাপী প্রজাপতি শুধু শুধু ওড়াউড়ি করে
উড়ে চলে যায় - ফিরে আসে ফের - উড়ে চলে যায় - ফের আসে ফিরে
আকাশে জমাট মেঘের আস্তর
শেষ বিকেলের আলো জানালায় আলো-ছায়া আলো-ছায়া খেলে
মাছরাঙার ধ্যান নিয়ে চেয়ে থাকি সময়ের আয়ূর সমান
অনেক আলোকবর্ষ দূরে কোন এক অভিমানী পাখি
গোধূলীর গান গেয়ে যায়
অভিমান ভাঙানোর কেউ যেন নেই ত...
এ পর্বেও যেসব তথ্য বিভ্রান্তি বা অসম্পূর্ণতা রয়ে গেলো, সদয় হয়ে কেউ মন্তব্যের মাধ্যমে তা জানিয়ে দিলে বিশেষভাবে কৃতজ্ঞ হবো। এ সিরিজের উপলক্ষ্য ফটোগ্রাফি নয়। স্মৃতিকে ধরে রাখা, যদি হারিয়ে যায়...! সবাইকে স্বাগতম।
ছবি ০১: নাম> শহীদ স্মৃতিস্তম্ভ (সম্ভাব্য)। ভাস্কর্য মডেল> ...। অবস্থান> সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা (উপরে)।
ছবি ০২: নাম> '৫২ থেকে ৭১' (ম্যুরাল)। শিল্পী> শা.র.শামীম। অবস্থান> বাংলা এ...
তুমি এসেছিলে শীত ছুঁয়ে ছুঁয়ে
রঙে রুপে ভরালে বসন্তে
গ্রীষ্মে লু হাওয়ায় আমি মরুময়
কোথা যে হারালে অনন্তে ।
বর্ষার জলে ভাসি অশ্রু প্লাবনে
কদম কেয়া কাঁদে বনান্তে
ভাদ্রে এ হৃদয় ভেঙ্গে চৌচির
পাথর হলাম যে হেমন্তে ।
তুমি হীনা চারিধার শুধু হাহাকার
আঁধার নেমেছে দিগন্তে
সব ঋতুতেই চাই তুমি ভাল থেক
থাক না যত দূর দুরান্তে।
১৬ ডিসেম্বরের সচল আড্ডা থেকে ফিরে এসে ভাবতেছিলাম, এই যে একটা ব্লগ কমিউনিটি ঘিরে এতো উদ্দীপনা, উৎসাহ সেটা কেন? কেনইবা একেকজন হাজারো ব্যস্ততার মাঝেও, কর্পোরেট দায়িত্ব থেকে ক্ষণিক বিরতি নিয়েও ব্লগ লেখেন। ব্লগ লিখে কিইবা হয়? এইসব-ই ঘুরপাক খাচ্ছিল বেশ কিছুক্ষণ। জানি, এইসবের উত্তরে একেকজন একেক কথা বলবেন। তবে আমি আমার মতটাই শুধু বলতে পারি।
ব্লগ আসলে কেন লিখি। মূলত লিখি নিজের আনন্দে...
বাসে তুমুল মারামারি। হেলপার আর কন্ডাকটরের মধ্যে। ব্যাপার কী? পেছন থেকে উঁকিঝুঁকি মেরেও বুঝা যাচ্ছে না। সামনের জনকেও জিজ্ঞেস করে কিছু জানা গেল না। অতঃপর এগিয়েই গেলাম।
মারামারি অমুক পরিবহনের বাস কোন কোম্পানির তৈরি তা নিয়ে? হেলপার বলে একটা, কন্ডাকটর বলে আরেকটা। এভাবে কিছুক্ষণ তর্ক চলতে একপর্যায়ে অভিধানবহির্ভূত শব্দপ্রয়োগ শুরু হয়। ফলে উত্তেজনা, উত্তেজনা থেকে মারামারি। বেশ কি...
১
গতকালের গর্ভিনী মেঘের ফেরি করতে করতে
যখন পৌছুলাম সুন্দরতার জাহাজ-ঘাটায়
নৈঃশব্দের নোংগর ফেলে কেউ একজন একঠায়।
আমার পকেট উজাড় নক্ষত্রের ধুলোবালি
নৈবেদ্যের খালি ঝাঁপি, গোটাকতক দোমড়ানো
দুঃখের দুর্বায় পিঁপড়ে বসতির হদিস,
অথবা বড়জোর গতজন্মের এঁটো ঠোট।
আর ঋদ্ধ জাহাজী জলদুস্যের সাঁড়াশী প্রবন জুলফির অগচরে
নীল কাঁকরার দাঁড়া জমা রাখে কুহক দ্বীপে
পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। সবাই বেরিয়ে এসেছে কিন্তু পিন্টুকে আটকে রেখেছে। এটি একটি ষড়যন্ত্র। পিন্টু আপনাদের জন্য অনেক করেছে। আপনারা পিন্টুর জন্য করে দেখিয়ে দেবেন।- খালেদা জিয়া।
ঢাকার লালবাগে এক নির্বাচনী জনসভায় গতকাল এই বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। তিনি নাসিরউদ্দীন পিন্টুকে নিজের অপর দুই ছেলের সাথে তুলনা ক...
গানঃ সবক'টা জানালা খুলে দাও না
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু।
সবক'টা জানালা খুলে দাও না
আমি গাইব, গাইবো বিজয়েরই গান।
ওরা আসবে চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রান।
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই।
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন রাখতে নেই।
ওরা আসবে চুপি চুপি,
কেউ যেন ভুল করে গেয়ো না'কো ...
গানঃ আমার দেশের মাটির গন্ধে
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ
সুরকারঃ আব্দুল আহাদ
গীতিকারঃ ড. মনিরুজ্জামান
আমারও দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন।
শ্যামল কোমল হরষ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন।
প্রানে প্রানে যেন তাই
তারই সুর শুধু পাই
দিগন্ত জুড়ে সোনা রঙ ছবি
এঁকে যাই সারাক্ষন।
বাতাস আমার সবুজ স্বপ্নে দুলছে
কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।
গানে গানে আজই তাই
সেই কথা বলে যাই।
নতুন ...
গানঃ আমায় যদি প্রশ্ন করে
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ
সুরকারঃ আনোয়ার পারভেজ
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
আমায় যদি প্রশ্ন করে
আলো-নদীর এক দেশ?
বলবো আমি বাংলাদেশ।
আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ?
বলবো আমি বাংলাদেশ।
এক সূর্যের হাজার আলোর কণা
ফুল দিয়ে কে মাটি করল অরুপ সোনা।।
আমায় যদি প্রশ্ন করে
মায়াবতী কোন দেশ?
বলবো আমি বাংলাদেশ।
আমায় যদি প্রশ্ন করে
আলো-নদীর এক দেশ?
বলবো ...