Archive

December 18th, 2008

পারভেজ হুদভয়ের চোখে আজকের পাকিস্তান - প্রথম পর্ব

দিগন্ত এর ছবি
লিখেছেন দিগন্ত (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়াতনে পাকিস্তানী হিউম্যানিস্ট কোনো লেখকের লেখা প্রকাশিত হয় নি। আমি পারভেজ হুদভয়ের একটা সময়পোযোগী সাক্ষাৎকার বাংলায় অনুবাদ করে দিলাম। এম-এই-টি থেকে পি-এইচ-ডি করা পারভেজ হুদভয় ১৯৭৩ সাল থেকে পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার পদার্থবিদ্যার অধ্যাপক। ইনি পাকিস্তানে মশাল নামে একটি সংগঠনেরও পরিচালক। এই সংগঠনের কাজ হল নারীশিক্ষার প্রসা...


দিল্‌ খুশ

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১১:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আহ্‌ হারে দিল খুশ!
জুতো খেলেন বুশ,
খেলেন কিন্তু বুশ!
একটু করুন হুঁশ।

বিশ্ববাসীর শান্তি কেড়ে,
লক্ষকোটি মানুষ মেরে
গেলেন কিন্তু বুশ!
কেউ কি করে হুঁশ?

বুশ বাবাজির বিদায় কালে
এই কি ছিল তার কপালে!
জানত কি কেউ এই আকালে
করবে ঠিকই হুঁশ –
সাহস কত
বাতাস এত
ধরে যেই ফুসফুস!!

জুতো মহান ধন্য তুমি;
তোমার প্রভুর চরণ চুমি,
বুশ বাবাজির ইমেজ ভাঙ্গি
আছড়ে পড়ে নামলে ভূমি!
বুকে আগুন-তুষ -
ভাবছি বসে এই ...


মিথ্যাবাদী রাখালের গল্প এবং নিপীড়নবাদী নীতিশিক্ষা

অনিন্দ্য রহমান এর ছবি
লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ৪:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১/
আমাদের গল্প শোনার অভ্যাস নতুন নয়।আমরা গল্প শুনতে ভালোবাসি কারণ গল্পের নির্ধারিত/নির্বাচিত চরিত্রের সঙ্গে আমরা মানসিকভাবে একীভূত হওয়ার ক্ষমতা রাখি।অথবা ঐ চরিত্রের বিপরীতে বা বিপক্ষে আমরা নিজেদের পরিচয় নির্মাণ করি।গল্প বুঝতে হলে তার মধ্যে আমাদের সশরীরে প্রবেশ করতেই হয়।ঈশপের গল্পসমূহ এই নিয়মের ব্যতিক্রম তো নয়ই, ববং ঈশপনির্মিত গল্পসমুহে আমাদের আরো বেশি বাধ্য হয়ে ...


ঢেউয়ে ঢেউয়ে...দুলে দুলে

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রবল জ্বরের অনুভূতিটা বড় বেশী আরামের। মনের ভেতর শত শত রঙ্গের আনাগোনা কিংবা স্বপ্নের প্রশান্ত মহাসাগরে ছোট একটা নৌকায় শুয়ে ঢেউয়ের সাথে সাথে দুলতে থাকা। চাইলে কল্পনার কারো কোলে মাথা রাখা। সে মাঝে মাঝে তার ঠান্ডা হাত দুটো মাথায় বুলিয়ে দিবে। আমি আধ জাগরণে সেই আদরের খানিকটা উপভোগ করবো...আহা...

কলেজে জ্বর নিয়ে একবার হাসপাতালে ভর্তি হলাম...খুব বেশী না। তিনদিনের মাথায় সেটা সেরেও গেলো...


আমি গাই...ঘরে ফেরার গান...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.

দ্বাদশ শ্রেণীর শেষের দিকে এক দুপুরে আমরা কয়েকজন বখে যাওয়া ছেলে সিগ্রেট টানছিলাম বাথরুমে ঢুকে। উচ্চমাধ্যমিক পরীক্ষা কড়া নাড়ছে দরজায়...স্বভাবতই আমরা বেশ উদ্বিগ্ন। কয়েকদিন পর কলেজ ছাড়তে হবে। আমি পাশে বসে থাকা মাসুদকে জিজ্ঞাসা করি,

দোস্ত পড়ালেখা তো কিছু করি না। ইন্টারের পর কোথাও চান্স না পেলে কি হবে?

মাসুদ আমার দিকে মুচকি হেসে জবাব দেয়, আরে চিন্তাইস না। আইইউটি আছে না? ওইখানে ভ...


জলপাই যুদ্ধের গল্প...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উফফ!! মশাগুলা এত্তো জ্বালায় ক্যান? কামড়াবি কামড়া...কিন্তু কানের পাশে গান গাওয়ার দরকারটা কি? বিরক্তিতে নিজের পায়ে আশিমন ওজনের একটা থাপ্পড় কষালো তানভির...

সে এখন বসে আছে রসুলগঞ্জ বাজার থেকে দুই মাইল দূরে একটা ধানক্ষেতে...একটু আগে তারেক ভাই বললেন তাদের আরও একঘন্টা অপেক্ষা করতে হবে। একঘন্টা অনেক দীর্ঘ সময়। তানভির একটা সিগেরেট ধরিয়ে মাটিতে মাথা এলিয়ে দিলো। আজকের আকাশটা অনেক পরিষ্কার....


ষোলই ডিসেম্বর সচলাড্ডার কয়েকটি মূহুর্ত

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - নজরুল ভাই

ঘরে ঢুকা মাত্রই আমাদের সামনে পড়লেন নজরুল ভাই । মারাত্নক সাজ পোষাকে ছিলেন সেদিন নায়ক প্রবর । পাশে রায়হান কে দেখা যাচ্ছে ।

ষোলই ডিসেম্বর সচলাড্ডা - শুরুর দিকে

শুরুর দিকে আড্ডা চলছিল এই ডাইনিং টেবিলটা ঘিরে । কিছুক্ষণ আগেও তানবীরা আপু এই আড্ডায় ছিলেন । আড্ডাবাজেরা আড্ডা দিচ্ছেন, ভদ্রলো...


জরিপ: আপনার কাছে ইন্টারনেট কতটা গুরুত্বপূর্ণ?

ইন্টারনেট আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? আপনাকে যদি বলা হয় দু সপ্তাহ ইন্টারনেট ব্যবহার অথবা দু সপ্তাহ সেক্স থেকে বঞ্চিত থাকতে হবে তাহলে কোনটা বেছে নিবেন?

এক্ষেত্রে সেক্সকে ইন্টারনেটের বিকল্প যে কোন কিছু ভাবতে পারেন। একইরকম জরিপ পশ্চিমা বিশ্বে চালানো হয়েছিল। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে সেক্সকে আপনার পছন্দের পরিপুরক একটা এক্টিভিটি ধরে নিন। যেমন, আড্ডা দেয়া, গান শোনা।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

থলের বেড়াল বেরুতে শুরু করেছে?

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.জরুরি অবস্থা প্রত্যাহারের দিনই কী থলের বেড়াল বেরুতে শুরু করলো?

বিএনপি চেয়ারপার্সনের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের কোনো ইচ্ছাই ছিলো না বলে দাবি করেছেন মামলার বাদী আমিন আহমেদ ভূঁইয়া। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বুধবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দে...


এক-জীবন সমান এক দীর্ঘশ্বাস

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পেয়ারা গাছের একটা সবুজ ডাল
জানালায় উঁকি মেরে আছে
দোল দোল বাতাসের খেলা জানালায়
একটা গোলাপী প্রজাপতি শুধু শুধু ওড়াউড়ি করে
উড়ে চলে যায় - ফিরে আসে ফের - উড়ে চলে যায় - ফের আসে ফিরে
আকাশে জমাট মেঘের আস্তর
শেষ বিকেলের আলো জানালায় আলো-ছায়া আলো-ছায়া খেলে
মাছরাঙার ধ্যান নিয়ে চেয়ে থাকি সময়ের আয়ূর সমান
অনেক আলোকবর্ষ দূরে কোন এক অভিমানী পাখি
গোধূলীর গান গেয়ে যায়
অভিমান ভাঙানোর কেউ যেন নেই ত...