নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

সমস্যা ও আব্দার


লিখেছেন সচলায়তন (তারিখ: বিষ্যুদ, ২০০৭-০৮-০২ ১৬:৩২)
ক্যাটেগরী:

ব্লগারুরা এখানে দাবিদাওয়া পেশ করতে পারবেন মন্তব্যের আকারে। টিকেট রেইজ করা আর টিকেট রিজলভ করার মতো এখান থেকে সমস্যাগুলো সলভ করা হবে।



নিয়ম

  • আগে দেখুন আপনার সমস্যাটি, জানা সমস্যা কিনা বা আগের কারো হয়েছে কিনা। জানা সমস্যা হলে আবার জানানোর দরকার নেই। কারো হয়ে থাকলে সেই মন্তব্যের থ্রেডে রিপ্লাই দিন। না থাকলেই কেবল নতুন মন্তব্য হিসেবে পোস্ট করুন।
  • সমস্যার সাথে ব্রাউজার, অপারেটিং সিস্টেম, কি করলে সমস্যাটা আবার দেখা দিতে পারে সেগুলো আলাপ করুন। যত বেশী তথ্য দিবেন তত সুবিধা হবে সেগুলো সমাধান করতে।
  • সমাধান হয়ে যাওয়া সমস্যা এক ফাঁকে মুছে ফেলা হবে। সুতরাং আপনার কমেন্ট না থাকলে ধরে নেবেন সেটা সমাধান হয়ে গেছে। যদি দেখেন সমাধান হয়নি অথচ কমেন্ট গায়েব তাহলে সেটা আমাদের ভুল হিসেবে ধরে নিবেন। অনুগ্রহ করে আবার পোস্ট করুন সমস্যাটি।

জানা সমস্যা

আপনাদের পরিচিত বাগগুলো জানিয়ে রাখি, যাতে আপনাদের জানা থাকে কোন বাগ গুলো নিয়ে কাজ করছি এবং কোন বাগগুলো রিপোর্ট করতে হবে।

  • ছবিতে ক্লিক করলে একটা এরর মেসেজ দেখা যায়, যার মধ্যে foreach blah blah.. লিখা থাকে। এটা বাংলা সংখ্যা সর্ম্পকিত একটা সমস্যা। এটি অন্য কোন বড় সমস্যা তৈরী করেনা।

জানা আব্দার

  • (উৎস) সাম্প্রতিক মন্তব্য বাড়ানোর চেয়ে হট পোস্টের সংখ্যা বাড়ানো হোক। হটনেস হিসাব করা যায় এরকম

    h(p) = hotness (ct(p), div(p), r(p), 1/date(p))

    p = post
    hotness = function, 4 params
    ct = comment total
    div = diversity of commentators or number of diff ppl commented
    r = read total
    date = date/time posted


লিখেছেন সচলায়তন (তারিখ: বিষ্যুদ, ২০০৭-০৮-০২ ১৬:৩২)
উদ্ধৃতি | সচলায়তন এর ব্লগ | ৫৫টি মন্তব্য | ২৫৮৩বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সচলায়তন. Sachalayatan.com can not be held responsible.

আরশাদ রহমান এর ছবি
১৪ | আরশাদ রহমান | বুধ, ২০০৭-১০-১০ ০৭:০৭

ঘটনা বুঝলামনা। আমি কিছুক্ষন আগে একটা পোস্ট প্রথমে খসড়া এবং পড়ে পোস্ট করবো ভাবলাম কিন্তু এখন ব্লগে লিখতে চাইলে বলছে "Sorry, but your quota for blog has been exceeded. Please try again in ১ দিন."

কোটা শেষ হলো কি ভাবে? আমিতো আজকে কোন পোস্ট দেই নি। প্রতিদিন আমরা ৫ টা পোস্ট দিতে পারার কথা তাই না????


এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১৪.১ | এস এম মাহবুব মুর্শেদ | বুধ, ২০০৭-১০-১০ ০৭:১৫

কোটা স্ট্যাটাস দেখুন সচলায়তন সাইট > কোটা স্ট্যাটাস থেকে

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


আরশাদ রহমান এর ছবি
১৫ | আরশাদ রহমান | বুধ, ২০০৭-১০-১০ ২০:৩৭

আমি কিন্তু ৩৬ ঘন্টায় ১ পোস্ট করেছিলাম। ২য় টা দেয়ার সময়ই সমস্যা হচ্ছিলো।

কোটা ৫টা থেকে ২টা করা হয়েছে জানতামনা। বেশ কিছু দিন অনিয়মিত ছিলাম তাই।
যাই হোক। শেষ পোস্ট দিয়েছি ৩৬ ঘন্টার বেশি হয় তাই এখন দিতে অসুবিধা হবেনা। ধন্যবাদ এস এম মাহবুব মুর্শেদ।


অমিত আহমেদ এর ছবি
১৮ | অমিত আহমেদ | শনি, ২০০৭-১১-০৩ ০৯:২৩

১) "আপনার লেখায় অপঠিত মন্তব্য" টাইপ একটা অপশন থাকলে ভাল হতো। অনেক কমেন্ট অনেক সময় চোখ এড়িয়ে যায়। বিশেষ করে বইয়ে কমেন্ট করলে (সাম্প্রতিক মন্তব্য থেকে নেমে যাবার পর) সেটা বোঝার আর কোনো উপায় থাকে না।

২) "সাম্প্রতিক মন্তব্য" এর নিচে একটা লিংক থাকলে মন্দ হয় না, যেটায় ক্লিক করলে শেষ ৫০টা মন্তব্য দেখাবে।


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল


এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১৮.১ | এস এম মাহবুব মুর্শেদ | মঙ্গল, ২০০৭-১১-২৭ ১৫:৪৮

ব্যপারগুলো আমিও ফীল করেছি। চাইছিলাম ড্রুপাল ৬.০ রিলিজ হলে সরাসরি ওটার উপর কাজ করতে। আর এমনিতেও আমি ও অরূপ দুজনেই খুব ব্যস্ত এই মুহুর্তে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


অমিত আহমেদ এর ছবি
১৯ | অমিত আহমেদ | মঙ্গল, ২০০৭-১১-২৭ ১৫:৩১

ক'দিন থেকেই অনেক পেজে ঢুকতে পারছি না। উদাহরণ দেই। একটু আগে লীলেন ভাইয়ের "নিম নাখারা"-তে ক্লিক করলাম, ঢুকতে পারলাম না। এমন অনেক পেজেই হচ্ছে। মেসেজ দেয় "সংরক্ষিত এলাকা / আপনার এই পাতায় প্রবেশাধিকার নেই, দয়া করে লগ-ইন করুন"

এটা কি টেকনিক্যাল কোনো সমস্যা, না অন্য কারণ আছে?

ধন্যবাদ।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল


এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১৯.১ | এস এম মাহবুব মুর্শেদ | মঙ্গল, ২০০৭-১১-২৭ ১৫:৪৭

টেকনিক্যাল সমস্যা। বইগুলোর ক্ষেত্রে এরকম হচ্ছে। একবার একটা একাউন্ট রেস্টোর করতে গিয়ে কিছু বইয়ের লেখক নাল হয়ে যায় তার পরথেকে এই সমস্যা। আমরা এই সমস্যাটা টের পাচ্ছিলাম না - কেননা মডু হিসেবে ওই লেখাগুলোর এক্সেস আমরা পাচ্ছি। নজরে আনার জন্য ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


হাসিব এর ছবি
২০ | হাসিব | মঙ্গল, ২০০৭-১১-২৭ ১৫:৫৬

বড় পোস্ট পোস্ট করার কাজটা বিরক্তি উৎপাদন করে প্রায়ই ।

  1. কোন হেডিং সিলেক্ট করে বোল্ড বা ইটালিক করলে কারসর দৌড় দিয়ে লেখার প্রথমে চলে যায় । পরে খুঁজে বের করতে হয় কোথায় ছিলাম আগে ।
  2. টেক্সট বক্স খুবই ছোট । মানে খুব চিপা । একটু চওড়া করা সম্ভব ?
  3. লেখা বড় হলে টেক্সট বক্সে টাইপ করা প্রায় অসম্ভব ব্যাপার । ভয়ানক স্লো । কাল একটা লাইন ঠিক করতে সেটা কপি করে ওয়ার্ডে পেস্ট করে তারপর এডিট করলাম । জিনিসটা আমার পোস্টে গিয়ে টেস্ট করে দেখতে পারেন ।


এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
২০.১ | এস এম মাহবুব মুর্শেদ | মঙ্গল, ২০০৭-১১-২৭ ১৬:১৫

১। কার্সর ওখানেই থাকে কিন্তু টেকস্ট বক্স স্ক্রল করে উপরে উঠে যায়। বোল্ড করার পর পর কির্বোডে লেফট এরো বা রাইট এরো প্রেস করলে টের পাবেন যে কার্সর ওখানেই ছিল। এটা ব্রাউজার ডিপেনডেন্ট ব্যবহার। এটার কোন সমাধান আছে কিনা খুঁজে দেখবো।

২। সম্ভব। এই থিমটা বদলে পুরো স্ক্রীন জুড়ে কাজ করে এমন থীম ব্যবহার করতে হবে। কাজটা জটিল না কিন্তু তার সাথে সচলায়তনের চেহারা সুরতের ব্যপার জড়িয়ে আছে। একটু সময় পেলেই নতুন থীম ব্যবহার করে দেখবো। আসলে ওই ড্রুপাল রিলিজ ৬.০ এর সাথে এই গুলো করব ভেবে রেখেছিলাম।

৩। মানি। এটার কারন হচ্ছে আমাদের কির্বোড লেআউটের কোড। আপনি সরাসরি এক্সটার্নাল লেআউট ব্যবহার করলে সমস্যার হবার কথা না। তবে আরও ডিটেইল কারন জানতে চাইলে বলি:

জাভাস্কীপ্ট কিবোর্ড লেআউট দুটো কাজ করে। ১। আপনার ব্যবহৃত কি থেকে বাংলা অক্ষর "ইনসার্ট" করে ২। জটিল অক্ষরের ক্ষেত্রে "ব্যকস্পেস" এবং "ইনসার্ট" করে।

ব্যকস্পেস করার প্রসেসটা খুব জটিল। পুরো লেখাটাকে প্রথমে মেমোরীতে কপি করে তারপর শেষ অক্ষরটা ডিলিট করে তারপর পুরোটা আবার টেক্সটবক্সে পেস্ট করে। ctl+z চাপলে পুরো প্রসেসটার উল্টোটা ঘটতে দেখবেন।

ইন্টারনেট এক্সপ্লোরার এ ক্ষেত্রে একটা সহজ পদ্ধতি দেয়। যার কারনে ইন্টারনেট এক্সপ্লোরারে এটা অনেক ফাস্টার। তাছাড়া আমার মাথা ব্যাকস্পেস এড়িয়ে কির্বোড বানানোর একটা বুদ্ধি ঘুর ঘুর করছে। সেটা ও চেষ্টা করে দেখতে হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


১০

অমিত আহমেদ এর ছবি
২২ | অমিত আহমেদ | বুধ, ২০০৮-০৪-১৬ ১৩:১৭

১) প্রিভিউ স্ক্রিপ্টে বাগ আছে। প্রিভিউ বাটনে ক্লিক করলেই নানান বায়ানাক্কা মেসেজ দেখায়।
২) ফাইল আপলোড করতে গেলেও একই সমস্যা। সেই সাথে লেখা চলে যায় ড্রাফটে।
৩) ছবি আপলোড করতে পারছি না।

৪) ডান প্যানেলের ব-e মেনু কই গেল? ওইটা দরকার ছিল।
৫) "সচলায়তন প্রকাশনা" আইডিয়াটা ভালো। তবে টাইটেল "প্রকাশায়তন" হলে মনে হয় ভালো হতো।

৬) সাইটের বর্তমান লিক-ফিল বেশ ভালো। পরে সময় করে নতুন থিম ব্যবহার করলি.চমৎকার হয়। এই থিমে বিরক্তি ধরে গেছে।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল


১১

মাহবুব লীলেন এর ছবি
২৩ | মাহবুব লীলেন | বুধ, ২০০৮-০৪-১৬ ১৫:৪০

ইবুকের লিস্টটা এখন আর কোনোভাবেই আসছে না
ক্লিক করলেই পিডিএফ এ চলে যায়
কিন্তু অন্যগুলো দেখার আর কোনো সুযোগ নেই


১২

মাহবুব লীলেন এর ছবি
২৪ | মাহবুব লীলেন | বুধ, ২০০৮-০৪-১৬ ১৫:৪৪

সচলায়তন ইমেজ এ্যসিস্ট্যান্ট (নাকি আর্কাইভ?) থেকে কোনোভাবেই ছবি মুছে ফেলা যায় না
আমার ওই বক্সে অনেকগুলো ছবি জমা হয়ে ভারী হয়ে আছে। লোড হতে অনেক সময় নেয়
কিন্তু ডিলিট করতে পারছি না

এর উপায়টা কী?


১৩

শামীম এর ছবি
২৫ | শামীম | মঙ্গল, ২০০৮-০৪-২৯ ০১:১৫

নিজ ব্লগের সাম্প্রতিক মন্তব্য অংশে (আমার করা) মোটেই সাম্প্রতিক কিছু দেখাচ্ছে না। তবে জুবায়ের ভাইয়ের টায় ঢুকে দেখলাম ঠিক দেখাচ্ছে।
মন খারাপ
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।


১৪

শামীম এর ছবি
২৫.১ | শামীম | মঙ্গল, ২০০৮-০৪-২৯ ০১:২০

এইখানে করা আব্দারের আপডেট অবশ্য হালনাগাদ খাইছে
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।


১৫

অতিথি লেখক এর ছবি
২৬ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৫-১৯ ০৫:২৩

আমি রাশেদ কদিন আগে আমি এখানে নিবন্ধন করেছি অদ্ভুদ আঁধার এক নামে। গত পরশু আমি একটি লেখাও পোস্ট করেছি । শিরোনাম ছিল অন্তহীন গন্তব্যে আমি একা......
অথচ অতিথি লেখা হিসেবে সেটি এখনও প্রদর্শিত হয়নি।
আমি আসলে বুঝে উঠতে পারছিনা আমার লেখাটি ঠিকমত পোস্ট হয়নি?
বা আমার নিবন্ধন কি ঠিকমত হয়নি?
তাই আজ আরেকটি লেখা পাঠালাম.........
দয়া করে এ সমস্যার কোন সমাধান দিতে পারবেন?

রাশেদ
অদ্ভুদ আঁধার এক


১৬

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি
২৭ | কিংকর্তব্যবিমূঢ় | সোম, ২০০৮-০৫-২৬ ০৮:০৫

আমার এই পোস্টে ছবি ঠিকমতই আপলোড হইছে দেখাচ্ছে কিন্তু পোস্টে খালি লিংক দেখাচ্ছে ছবি দেখাচ্ছে না ... মডুরা কেউ একটু দেখবেন ঝামেলাটা কোথায়? মন খারাপ

এই কয়টা ছবি দিতে আমার প্রায় একঘন্টা লাগছে ... ছবি দেয়ার সিস্টেমটা আরেক্টু সহজ করলে ভালো হয় ... যেমনঃ

১) ছবি যোগ করার বাটনে চাপলে যে পপআপ বক্সটা আসে তাতে আগে যোগ করা সব ছবি দেখায়, সো পেজটা আসতে দেরি হয় ... আগের ছবি দেখানোটা বাদ দেয়া যায় না? কয়জন আর আগে আপ্লোড করা ছবি নতুন করে পোস্টে দেয়?

২) একসাথে একাধিক ছবি আপলোডের সিস্টেম থাকলে ভালো হয় ... একটা একটা করে ছবি আপলোড মহা পেইন ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...


১৭

তীরন্দাজ এর ছবি
২৮ | তীরন্দাজ | বুধ, ২০০৮-০৫-২৮ ১২:১৬

মডারেটরদের প্রতি দৃষ্টি আকর্ষণ কর‌ছি

মনে হচ্ছে আপনাদের পাঠকপ্রিয় লেখক পাক্ষিক এর গাণিতিক হিসেবে কোন সমস্যা হচ্ছে।

আমি গত দুই সপ্তাহে ১১ টি পোষ্ট দিইনি। অথচ ১১ টিই দেখানো হচ্ছে। শাহীন হাসানও ২০ টি পোষ্ট দেননি, তাও আমি নিশ্চিতভাবেই জানি। এর আগেও মাঝে মাঝে এ ধরণের গোলমাল দেখেছি। এমনকি ২৪ ঘন্টা পাঠকের পছন্দের বেলাতেও। initialisation য়ে কোথাও কোন সমস্যা রয়ে গিয়েছে।

পরীক্ষা করে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি আপনাদের।

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


১৮

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
২৮.১ | এস এম মাহবুব মুর্শেদ | সোম, ২০০৮-০৮-০৪ ১০:১০

দেখব।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


১৯

অতিথি লেখক এর ছবি
৩০ | অতিথি লেখক | রবি, ২০০৮-০৬-২২ ০৭:১০

অতিথি লেখকদের লেখার মডারেশনের ফলাফল যদি লেখকের ঠিকানায় নির্দেশনাসহ পাঠানো যেত তবে খুব ভাল হতো।


২০

সুরভি এর ছবি
৩১ | সুরভি [অতিথি] | রবি, ২০০৮-০৭-০৬ ২০:২৫

আমার আজকের "আঠারবাকি......" লেখায় যারা মন্তব্য করেছে, জবাব দিতে পারছিনাৎ অরুপকে দুটো জবাব দিয়ে দেখা গেল মন্তব্যে চলে আসছে ৎ এ ঢুকতে পারছিনা ৎ কি করে জবাব দেব অন্য দের?
সুরভি


২১

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
৩১.১ | এস এম মাহবুব মুর্শেদ | রবি, ২০০৮-০৭-০৬ ২১:৫৫

আপনি কোন লেআউট ব্যবহার করছেন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


২২

সুরভি এর ছবি
৩২ | সুরভি [অতিথি] | সোম, ২০০৮-০৭-১৪ ১৭:২৫

(১) আমার ৬/৭/০৮ তারিখে "আঠারবাকি আর অন্যদের জন্য" লেখায় মন্তব্য পেয়ে জবাব দিতে না পেরে সমস্যা জানাতে , জানতে চাওয়া
হয়েছিল আমি কোন লেআউট ব্যবহার করি, তার উততরে (বানানটা পারছিনা,দুঃখিত) জানাচ্ছি, "অমুক" এবং " মাউস দিয়ে
বাংলা" দুটো র সাহায্য নিয়ে লিখি , "জবাব" লেখার উপায় জানাতে
অনুরোধ করছি।
(২) কদিনে কয়েকটি লেখা পাঠিয়ে,"আপনার ব্লগটি তৈরী করা হয়েছে" দেখতে পেলাম, লেখাগুলি পর্দায় দেখছি না ,তৈরী ব্লগ কি
হল বুঝতে পারছি না , সে বিষয়ে জানতে চাই। নতুন সচল হয়েছি,
অনেক জানতে বাকি ৎ
ধন্যবাদ.


২৩

অচন্দ্রচেতন এর ছবি
৩৩ | অচন্দ্রচেতন (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৭-১৮ ১২:১১

সচলায়তনে দুটি সমস্যা হচ্ছেঃ (১) উইন্ডোজ এক্স-পি'তে কোন খন্ড-ত পাই না। (২) উইন্ডোজ ভিস্‌তায় য-ফলা উধাও। সাহায্য চাই।


২৪

অনিন্দিতা চৌধুরী এর ছবি
৩৪ | অনিন্দিতা চৌধুরী (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৭-২৩ ১৩:৩১

আমি পাস ওয়ার্ড চেঞ্জ করে লগ ইন করতে পারলে ও পরে নতুন করে আবার লগ ইন করতে সমস্যা হচ্ছে। বার বার নাম ভুল বা পাসওয়াডর্ৃ ভূল মেসেজ আসে।
এটা কেন হচ্ছে?
আমার একাউন্টে লেখা পোষ্ট করতে লেখা লেখি অপসনে গিয়ে পেস্ট করে সংরক্ষণ করেছি। পরে আমার কীর্তি কলাপ েেথকে ঢ়ঁনষরংয ড়হষু ংবষবপঃ করেছি। এই নিযম ঠিক আছে কিনা বুঝতে পারছি না।
লেখা প্রকাশে তারিখ দিতে হয় যে অপশনে গিয়ে সেটা পাচ্ছি না।
তাছাড়া আমার সংরক্ষিত লেখা কোন জায়গা থেকে বের করবো?


২৫

যূথচারী এর ছবি
৩৫ | যূথচারী | সোম, ২০০৮-০৭-২৮ ১৯:০২

১. আমার ছবিটা বদলাবো কিভাবে? একাউন্ট থেকে সম্পাদনায় গিয়ে পুরনো ছবি মুছে নতুন ছবি ব্রাউজ করে সেভ দিলাম তবুও পুরনো ছবিটাই থাকছে।
২. একজন অনেকদিন ধরেই অতিথি হিসেবে লিখছেন, তাকে সদস্য করে নেওয়ার জন্য কার কাছে অনুরোধ করবো?


চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...


২৬

ভবঘুরে এর ছবি
৩৬ | ভবঘুরে [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ১০:২৪

শুভেচ্ছা আপনাদের সবাইকে আমার প্রথম লেখা প্রকাশের জন্য।
কিন্তু লেখাটি প্রথম পাতা থেকে আবার নিজের ব্লগে চলে গেল কেন? অতিথি বলেই কি?

ট্র্যাক->
বুধ, 2008-07-30 17:30 প্রথম পাতায় প্রকাশিত -> নিজের ব্লগে প্রকাশিত হিমু
বুধ, 2008-07-30 16:31 মডারেশনের জন্য জমা -> প্রথম পাতায় প্রকাশিত সুমন চৌধুরী
বুধ, 2008-07-30 14:34 (creation) -> মডারেশনের জন্য জমা ভবঘুরে [অতিথি]


২৭

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
৩৬.১ | এস এম মাহবুব মুর্শেদ | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ১০:৩০

একই সাথে অন্য ব্লগে প্রকাশ করেছেন বলেই বোধহয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


২৮

ভবঘুরে এর ছবি
৩৬.১.১ | ভবঘুরে [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ১১:০৮

আসলে কলহ সহ্য হয় না বলে এক ব্লগ থেকে আরেক ব্লগে ঘুরে বেড়াচ্ছি। আর পুরোনো লেখা পুজি করে ঘাটি গাড়তে চাচ্ছি আরকি। জানানোর জন্য ধন্যবাদ।

: আচ্ছা - ঠিক আছে, প্রথম পাতায় নাইবা গেল, অন্য ব্লগে প্রকাশিত লেখা নিজের ব্লগে জমা করতে পারবতো ?


২৯

অনিশ্চিত () এর ছবি
৩৭ | অনিশ্চিত () (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৭-৩১ ১১:৫২

আমি অনিশ্চিত নামে নিবন্ধন করেছি বেশ কিছুদিন হলো। সে সময় আমার কাছে একটি ইমেইল পাঠানো হয়, যার লিংকের সূত্র ধরে আমি সচলায়তনে লগইন করার চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হতে পারি নি। বিষয়টি আমি কয়েকবার -এ জানিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কোনো উত্তর পাই নি। অনিশ্চিত নামে লগইন করতে পারছি না, পাশাপাশি অতিথি লেখক হিসেবেও পারছি না।

আমাকে যদি লগইন করার সুযোগ না দেওয়া হয়, তাহলে দয়া করে জানিয়ে দিবেন। আর দেওয়া হলে লগইন করার নিয়ম বিস্তারিত জানালে খুশি হবো। এভাবে নীরব না থেকে একটা কিছু করেন, প্লিজ।

ধন্যবাদ।

অনিশ্চিত


৩০

ভবঘুরে এর ছবি
৩৮ | ভবঘুরে [অতিথি] | রবি, ২০০৮-০৮-০৩ ১২:২০

প্রকাশিত লেখার বানান শুদ্ধ করব কিভাবে?


৩১

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
৩৮.১ | এস এম মাহবুব মুর্শেদ | রবি, ২০০৮-০৮-০৩ ১২:২৩

কেন প্রকাশিত হবার তো এডিট করতে পারবেন। তবে যতদূর মনে পড়ে, আবার আপনাকে মডারেশন পার হতে হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


৩২

আবু রেজা এর ছবি
৩৯ | আবু রেজা [অতিথি] | সোম, ২০০৮-০৮-০৪ ০৯:৪০

আমার ব্লগে আমার একটি ছবি দিতে চাই। কীভাবে দিব? এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।


৩৩

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
৩৯.১ | এস এম মাহবুব মুর্শেদ | সোম, ২০০৮-০৮-০৪ ০৯:৫৬

এটি দেখুন: http://www.sachalayatan.com/faq/show/716#q_772

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


৩৪

কীর্তিনাশা এর ছবি
৪০ | কীর্তিনাশা | সোম, ২০০৮-০৮-০৪ ১৩:৫২

ইমোটিকন ব্যবহার করার সহজ পদ্ধতি শিখান না একটু। আমি এ ব্যাপারে একেবারেই অকাট মুর্খ। ইয়াহুতে কি ভাবে ইমো ইউজ করতে হয় তাও জানিনা। একটু সাহায্য করুন প্লিজ!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


৩৫

অনিশ্চিত () এর ছবি
৪১ | অনিশ্চিত () (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ০৯:৪২

প্রিয় কর্তৃপক্ষ,

বিরক্ত করার জন্য দুঃখিত।

আমি লগইন করা সংক্রান্ত সমস্যা নিয়ে আপনাদের একটি মেইল করেছিলাম কিছুদিন আগে। কোনো উত্তর পাই নি। তারপর সমস্যাটি নিয়ে এখানেও একটি মন্তব্য করেছিলাম- সেটিরও কোনো উত্তর পাই নি।

আমি অনিশ্চিত এবং অতিথি লেখক - কোনোটি দিয়েই লগইন করতে পারছি না। ফলে লেখা তো দূরের কথা, মন্তব্য করতেও সমস্যা হচ্ছে।

এর আগে এ বিষয়ে জানিয়ে কোনো উত্তর পাই নি। আশা করছি, আমাকে অন্তত জানানো হবে আমি কীভাবে লিখতে পারবো, অথবা আদৌ লিখতে পারবো কিনা। ধন্যবাদ।

অনিশ্চিত


৩৬

অতিথি লেখক এর ছবি
৪১.১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৮-২০ ১৫:১০

প্রিয় ব্লগ কর্তৃপক্ষ,
অন্তত একটা কিছু জানান। অতিথি লেখক হিসেবেও লিখতে পারছি না। বলে কোটা শেষ। অথচ আমি কোনো পোস্টই দিই নি।
আর যদি আমাকে এখানে প্রবেশাধিকার না দেওয়া হয়, সেটি অন্তত জানান, প্লিজ।
ধন্যবাদ।
অনিশ্চিত


৩৭

তমাল এর ছবি
৪২ | তমাল (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৮-০৮ ২০:৫৪

আচ্ছা, এই সাইট কি দিয়ে তৈরী করা হয়েছে? এটা কি ড্রুপাল দিয়ে বানানো? নাকি অন্য কোনো সফটওয়্যার দিয়ে তৈরী?


৩৮

ভবঘুরে এর ছবি
৪৩ | ভবঘুরে [অতিথি] | রবি, ২০০৮-০৮-১০ ১১:০০

লাস্ট উইকে আমি একটি ছড়া পোস্ট করে গেলাম। আজ ব্লগে এসে ওটা খুজে পাচ্ছি না। পোস্ট করতে কোন ভুল করেছিলাম কিনা বুঝতে পারছি না। আবার পোস্ট করব কি?


৩৯

ভবঘুরে এর ছবি
৪৪ | ভবঘুরে [অতিথি] | রবি, ২০০৮-০৮-১০ ১১:৩৭

লাস্ট উইকে একটি ছড়া পোস্ট করলাম। আজ খুজে পাচ্ছি না। পোস্ট করতে কোন ভুল করেছিলাম কিনা বুঝতে পারছি না। আবার পোস্ট করব?


৪০

ভবঘুরে এর ছবি
৪৫ | ভবঘুরে [অতিথি] | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১১:৩০

ছবি পোস্ট করলাম। দেখতে পাচ্ছি না। ছবি যাচ্ছে কোথায়?


৪১

অতিথি লেখক এর ছবি
৪৬ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৯-০১ ১৫:২৭

আমি অদুর ভবিষ্যতে কোনদিন লগইন করতে পারব কি?

ভবঘুরে


৪২

P Munshe [অতিথি] এর ছবি
৪৭ | P Munshe [অতিথি] (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-০৯-০৭ ২০:১৮

কিছুক্ষণ আগে কয়েক ঘনটা ধরে একটা মন্তব্য লিখছিলাম। পোষ্ট করার আগেই হঠাৎ সব গায়েব, মন্তব্যের ঘর ফাকা।
কোথাও কী অটো সেভ করা কোন কপি আছে?


৪৩

অতিথি লেখক এর ছবি
৪৮ | অতিথি লেখক | সোম, ২০০৮-০৯-২২ ০৭:০১

প্রতিদিন নতুন ব্লগ লিখতে ঢুকলেই দেখি কোটা শেষ, ২৪ ঘন্টা অপেক্ষার নোটিশ। অতিথিদের লেখা জমা দেয়ার কোটা কত? এটা কি আগের চেয়ে কমিয়ে দেয়া হয়েছে?

দ্বিতীয় স্বত্তা