ভ্রমণ

পর্ব-১। কাঞ্চনজংঘা, দার্জিলিং-এ সূর্যোদয় আর সুন্দরীদের ছবি

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: বুধ, ১৯/১১/২০০৮ - ১:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের অনেকের জন্য এ অভিজ্ঞতা নুতন। দাঁড়িয়ে আছি সিমানায়। ভোর ছ’টায় যখন বুড়িমারী পৌঁছালাম সবাই ব্যস্ত হয়ে পড়লো সিমান্ত দেখতে, মানুষের তৈরী এ বিভাজন খালি চোখে দেখা যায় না সবাই তা জানে, তারপরও। সাথে যারা আছে তাদের চাইতে বয়স বেশী আর আগেও বেশ ক’বার এসেছি বলে এদের অঘোষিত নেতা বনে যেতে সময় লাগেনি, তাড়া দিলাম বাথরুম সারতে। বাস কোম্পানীর ছোট দুইটা বাথরুমে একটু পর লম্বা লাইন দিতে হবে। এ...


শেষ পর্ব - হাতির সাথে গোসল, ভাগ্যবানের গন্ডার দর্শন আর আপুকলীর জন্য কান্না।

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: রবি, ১৬/১১/২০০৮ - ১:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

পর্ব ১ পর্ব ২

সকালের নাস্তা ভালোই হয়েছিল। সিদ্ধ আলু চাক্‌ চাক্‌ করে কেটে পেয়াজ মরিচ তেলে ভাজা, পুরী, সবজি, ডিম, দই, নুডুলস্‌ ওরা বলে থুক্‌পা, আরো কি কি যেনো। তৃপ্তির ঢেকুর তুলে যখন বাইরে এলাম রোদে চোখ জ্বালা করছে, সারা রাত না ঘুমানোর ফল। নাস্তার আগে চট্‌ করে গোসল সেরে এসেছিলাম, ক্লান্তি তাই কম। আমাদের দলের পরের যাত্রা পায়ে হেঁটে, ওরা বলে ‘নেচার ওয়াক’, হাঁটতে হবে ঘন্টা দেড়েক, এই শুনে ...


পর্ব ২ - হাতির সাথে গোসল, ভাগ্যবানের গন্ডার দর্শন আর আপুকলির জন্য কান্না

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: বিষ্যুদ, ১৩/১১/২০০৮ - ৩:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

হাতির সাথে গোসল, ভাগ্যবানের গন্ডার দর্শন আর আপুকলির জন্য কান্না (১) এখানে

ওয়ান্ডারফুল কলের মেশিন এই দেহ সবার
মনোরে...........................
ওয়ান্ডারফুল কলের মেশিন এই দেহ সবার
টেকনিক্যালের হেড মেস্তরী
টেকনিক্যালের হেড মেস্তরী নিজেই খোদা তার ফিটার
ওয়ান্ডারফুল কলের মেশিন এই দেহ সবার
মনোরে...........................
ওয়ান্ডারফুল কলের মেশিন এই দেহ সবার
গান চলছে এক এর পর এক, অনভ্যস্থ গলায় তাল মিলাচ্ছি, এরই মা...


জাহাজী জীবনের গল্প (শেষ পর্ব ), নাইজেরিয়ার ওয়ারী বন্দর ও এলপিদা

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বিষ্যুদ, ১৩/১১/২০০৮ - ২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নদীপথ পেরিয়ে ধীরে ধীরে নাইজরিয়ার ওয়ারী বন্দরের জেটিতে ভিড়লো আমাদের জাহাজ। বন্দরের ব্যস্ততা দূর থেকেই টের পাওয়া গেলো। আমরা যেখানে জাহাজ ভিড়ালাম, তার কাছাকাছিই ঠিক একই মুহুর্তে ছেড়ে যাচ্ছে আরেকটি জাহাজ বন্দর ছেড়ে। জাহাজটির নাম দেখে কেঁপে উঠলো বুকের ভেতরটি। 'এলপিদা' ! আমাদের পথসঙ্গী, চার বন্ধুর একজন, স্কুলজীবনের সবচেয়ে ঘনিষ্ট শাজাহান তো কাজ নিয়েছ...


হাতির সাথে গোসল, ভাগ্যবানের গন্ডার দর্শন আর আপুকলীর জন্য কান্না।

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: বুধ, ১২/১১/২০০৮ - ২:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

smallচিতওয়ান নেপালের ৭৫টি জেলার একটি, জেলা সদর ভরতপুর নেপালের সাতটি বড় শহরের অন্যতম। জায়গাটা সমতল, এরা বলে তরাই। অবস্থান কাঠমুন্ডু থেকে ২০০ কিমি. দূরে নেপালের দক্ষিন পূবে, নারায়নি অঞ্চলের পশ্চিমে এবং ভারতের বিহার রাজ্যের উত্তরে। প্রায় ৯৬১ বর্গ কিমি. জায়গা জুড়ে নেপালের সবচাইতে বড় জাতীয় উদ্যান ‘চিতওয়ান ন্যাশনাল পার্ক’ এখানকার মূল আকর্ষন। ১৯...


নীল চাঁদের আলোয় বৃষ্টি ভেঁজা রাত

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: মঙ্গল, ১১/১১/২০০৮ - ২:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

small২০০৭এর জুন মাস, কোথা থেকে শুনলাম এমাসে দুটো পূর্নিমা হবে, প্রথমে আমল না দিলেও একটু পর চিন্তা করে দেখলাম শেষ কবে এক মাসে দুটো পূর্নিমা দেখেছি, হিসাব করে দেখলাম এটা একটা অসাধারণ ঘটনা, প্রতি ১০০বছরে মাত্র ৪১টা মাসে এমন দেখা যায়। এটাকে বলে নীল চাঁদ (ব্লু মুন), পরিচিতদের মাঝে কথা বলে জানলাম কারো কোনো পরিকল্পনা নেই এ নিয়ে।
কয়েক দিন নাড়াচাড়া করার পর নিজেই উদ্ ...


মানুষের সীমানা...

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: সোম, ১০/১১/২০০৮ - ২:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

smallকিছুদিন আগে নাগরকোট ঘুরে এলাম, নেপালী ভাষায় কোট মানে গ্রাম। নৈসর্গিক সৌন্দর্যের জন্য ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্য এটা, যদিও বখতপুর জেলার এ গ্রাম এখন আর গ্রাম নেই, উন্নত জীবনের অনেক কিছুই মিলবে এখানে, দুটো চারতারা হোটেল, এছাড়া তিনতারা মানের হোটেলের অভাব নেই। এখানকার বাসিন্দাদের অন্যতম আয়ের উৎস দুধের ব্যবসা, পুরো নেপাল তো বটেই এমনকি ভারতেও দুধ আর ...


আমাদের সাইকেল ভ্রমনের ইতিবৃত্ত - শেষ কিস্তি

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: বিষ্যুদ, ৩০/১০/২০০৮ - ১২:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

(ছবি সংযুক্ত আছে লেখার শেষে)

ময়মনসিংহ থেকে শেরপুর:

ময়মনসিংহ থেকে শেরপুরের ঝিনাইগাতি হয়ে গজনী পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটারের পথ। নেত্রকোনা রুটের চেয়ে ...


তিন সচলের তীর্থ যাত্রা

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: বুধ, ২৯/১০/২০০৮ - ৯:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

তিন সচলের তীর্থ যাত্রা
শিল্পের সংকট নিয়ে সচলদের দুশ্চিন্তার সমাধান কল্পে প্রবীণ তিন সচল মাহবুব লীলেন, আরিফ জেবতিক, “ভুল সময়ের মর্মাহত বাউল” নাজমুল আল...


আমাদের সাইকেল ভ্রমনের ইতিবৃত্ত - ০৩

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: সোম, ২৭/১০/২০০৮ - ১১:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ময়মনসিংহ থেকে বিরিশিরি:

(ছবি সংযুক্ত আছে লেখার শেষে)

ময়মনসিংহ শহরে প্রথম রাত কাটলো আমাদের হোটেলের কক্ষে বিশ্রাম নিয়ে, আর একটু সময়ের জন্য ব্রহ্মপুত্র ...