ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

মন্তব্যের মন্তাজ-৬


লিখেছেন অনিকেত (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৭-২৪ ২২:৪৯)
ক্যাটেগরী: | | |

এই মাত্র বিবিসি'তে একটা খবর পড়লাম। গতকালের খবর। অনেকেই হয়ত পড়েছেন।

নাইজেরিয়ার এক রেষ্টুরেন্টে গরুর মাংসের গায়ে 'আল্লাহ' ও 'মুহাম্মদ' এর নাম খুঁজে পাওয়া গেছে। রেষ্টুরেন্টের মালিক কাবিরু হালিরু বলেছেন যে মাংস পরিবেশনের আগে ভালো করে 'সিদ্ধ' করা হয়েছে ও পরে ফ্রাই' করা হয়েছে। এরপর যখন পরিবেশন করা হয়েছিল তখন জনৈক ক্রেতা এই 'অত্যাশ্চর্য' ব্যাপারটি আবিষ্কার করেন।
তারপর যেমনটা দস্তুর----- একদল মোল্লা এসে হাজির হয়েছেন এবং উচ্চ কন্ঠে প্রচার করেছেন যে ইসলাম যে আসলেই মানবজাতির জন্য একমাত্র 'ধর্ম' ও মুক্তির উপায়, সেটা এই ঘটনা থেকে প্রতীয়মান হয়।

প্রশ্নঃ

এত কিছু থাকতে আল্লাহ সব সময়ে গরুকে বেছে নেন কেন তাঁর নাম প্রচারের জন্য। আমার পরিষ্কার মনে আছে, আমাদের দেশেও কোরবানীর ঈদে মাঝে মাঝেই গরুর মাংসে আল্লাহ এসে হাজিরা দিতেন। পৃথিবীর এত্ত প্রানী থাকতে গরুতে তাঁর এ হেন দুর্বলতার কারনটা কি? তিনি তো চাইলেই মুরগী/মোরগ, মাছ, ফলমুল এসবে তাঁর 'ব্র্যান্ড নেম'-টি প্রচার করতে পারতেন। সেটা না করে গরু?

আর তাঁর যদি অস্তিত্ব ঘোষনার এতই তাড়া, তাহলে এই যে যুদ্ধ দীর্ণ পৃথিবীতে হাজার হাজার শিশু মারা যাচ্ছে ঘাতকের হাতে, তাদেরকে নিশ্চিত মরন থেকে বাঁচিয়ে একটা ভালো উদাহরন স্থাপন করতে পারতেন। আমি নিশ্চিত তাদের মা-বাবা বিনা প্রশ্নে তাঁর অনুগামী হয়ে যেত। তিনি এই মুহুর্তে কোটি কোটি নিরন্ন উপবাসী মুখে অন্ন তুলে দিতে পারতেন।তা না করে আল্লাহ গরুর মাংস বেছে নিয়েছেন তাঁর নাম প্রচারের জন্য?


গড় রেটিং
( ভোট)
লিখেছেন অনিকেত (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৭-২৪ ২২:৪৯)
উদ্ধৃতি | অনিকেত এর ব্লগ | ৯টি মন্তব্য | ২৭১বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, অনিকেত. Sachalayatan.com can not be held responsible.

জিফরান খালেদ এর ছবি
১ | জিফরান খালেদ | বিষ্যুদ, ২০০৮-০৭-২৪ ২২:৫৯

হাহাহা...


আলমগীর এর ছবি
২ | আলমগীর | বিষ্যুদ, ২০০৮-০৭-২৪ ২৩:১৯

আপনের বহুগ গুণা হইব।


দ্রোহী এর ছবি
৩ | দ্রোহী | বিষ্যুদ, ২০০৮-০৭-২৪ ২৩:২৬

হিমু এর ছবি
৪ | হিমু | বিষ্যুদ, ২০০৮-০৭-২৪ ২৩:২০

আরিফ জেবতিক এর ছবি
৫ | আরিফ জেবতিক | বিষ্যুদ, ২০০৮-০৭-২৪ ২৩:২৬

যারা বৈদেশে আছেন , তারা সায়েন্স পড়েন , কামে দিব ।
যারা দেশে আছেন , তারা ইসলামের ইতিহাসে মাস্টার্স করে ফেলেন , কাজে দিব ।

উভয় দিকেই আপনার ভবিষ্যত ফকফকা , কথা হইল কোথায় আছেন সেইটা বুইঝা সাবজেক্ট নির্ধারন করা । হাসি


রসায়ন এর ছবি
৬ | রসায়ন (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৭-২৫ ০০:১৮

আল্লাহ'র ৯৯ নাম থাকতে শুধু এই একটাই কেন সবকিছুতে ব্যভার হয়? গাছ বাঁকা হইলে আল্লাহ লেখা দেখা যায়, মেঘের উপরেও দেখা যায়।


সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৭ | সংসারে এক সন্ন্যাসী | শুক্র, ২০০৮-০৭-২৫ ০০:৫৪

উদ্ধৃতি
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍গরুর মাংসের গায়ে 'আল্লাহ' ও 'মুহাম্মদ' এর নাম খুঁজে পাওয়া গেছে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?


ইশতিয়াক রউফ এর ছবি
৯ | ইশতিয়াক রউফ | শুক্র, ২০০৮-০৭-২৫ ০১:২৭

যথার্থ বলেছেন। কার্ল রোভ'কে নিয়োগ দেওয়া উচিত।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!


ঝরাপাতা এর ছবি
১০ | ঝরাপাতা | শুক্র, ২০০৮-০৭-২৫ ০১:৩৬

হাসি হাসি


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


ফায়ারফক্সান » কেন?

লগইন করুন