কাঁটাতারের কাক
ক.
সাঁই করে ছুটে এলো রক্তলাল মারুতি গাড়িটা। কলাভবনের পেছনের গেটের সিঁড়িতে বসেছিলো সজীব। গাড়িটা তার সামনেই ঘ্যাচ করে ব্রেক কষলো। খানিক আগে ওখানেই এক রিক্সায়ালা কয়েকদলা থুতু ফেলেছিলো। সজীবের মনে হলো ওই কফমিশ্রিত থুতুর সজোরে থাপ্পড় খেয়েই গাড়িটার ডানলপ চাকা ওমন ঠাস করে থেমে যেতে বাধ্য হলো।
কীরে সাতসকালে ভোদাইয়ের মতো অমন কী ভাবছিস? গাড়ি থেকে নামতে নামতে মৌসুম...
দেশাত্ববোধক গান
লেখা ও সুর: সলিল চৌধুরী
----------------------------
আমাদের নানান মতে নানান দলে দলাদলি, কেউবা চলে ডাইনে বা কেউ বায়ে চলি,
এক সাগরে তুলেছি ঢেউ কেউ বা ধর্মী বিধর্মী কেউ
সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখি দেশ, শান্তি ফেরা ঘরে ঘরে প্রানের পরিবেশ
মোরা সবাই যখন একসাথে ভাই মিলি।।
যখন প্রশ্ন ওঠে ধ্বংস কি সৃষ্টি আমাদের চোখে জ্বলে আগুনের দৃষ্টি
আমরা জবাব দেই সৃষ্টি সৃষ্টি সৃষ্টি
যখ...
আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
-----------------------------------
সুর: সলিল চৌধুরী
আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
আমাদের শান্তি-সুখ করতে চায় লুঠতরাজ
জোটবাধো তৈরি হও যুদ্ধ নয় তোল আওয়াজ
তোল আওয়াজ তোল আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়াজ।।
সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্রতীক
উদ্ধত শ্বাস ফ্যালে হিংস্রতার সরিসৃপ (আ.....)
এই যে বিংশ শতাব্দী গুলিতে ছিন্ন-ভিন্ন আজ
তোল আওয়াজ - তোল আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল ...
মার্চের দ্বিতীয় সপ্তাহে, এক শীতের দিনে, বৃদ্ধনিবাসে ভর্তি করা হলো ৮০ বছরের দেখতে শক্তসামর্থ এক বুড়োকে। ডাক্তার বৃদ্ধনিবাসের পরিচালককে পইপই করে বলে দিলেন, মানসিকভাবে ভালো রাখলে ইনি আরো বছরখানেক বাঁচবেন। শক্ত আঘাত পেলে যে কোনো সময় মারা যেতে পারেন। তার এখন খুব আনন্দদায়ক সময় কাটানো দরকার।
কিন্তু মানসিকভাবে বৃদ্ধকে কে ভালো রাখবে? এখানে সবাই-ই তো বৃদ্ধ! আর এক বৃদ্ধ আরেক বৃদ্ধকে কত...
স্পয়লার এলার্টঃ- সিনেমা না দেখে রিভিউ পড়া শাস্ত্রে নিষেধ আছে। 
দ্য রিডার দেখে দর্শকরা দুইভাগে ভাগ হয়ে পড়বেন আমি নিশ্চিত। একদলের কাছে এটা হবে সফট কোর পর্ণ, যারা আমার মত মোটামুটি মানের দর্শক তারা কিছুতেই এটাকে পর্ণ বলে অভিহিত করবেন না। তাদের কাছে এটা জীবনকে দুই দৃষ্টিকোন থেকে দেখার গল্প, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মান জাতির মানবতার মিছিলে ফিরে আসার গল্প,...
কথা: আবু ওমরাহ মাহমুদ ফকরুদ্দিন
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: ফাহমিদা নবী
ও আমার বাংলা মা
তোর আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে
ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি
চৈতি রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি
বোশেখে তোর রুদ্রভয়ান
কেতন ওড়ায় কালবোশেখি
জষ্ঠি মাসে বনে বনে
আম-কাঁঠালের হাট বসে কি
শ্যামল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে
শ্রাবণধারায় বর্ষাতে ...
এম এম আর জালাল ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার মত একনিষ্ঠ, মুক্তিযুদ্ধ প্রেমী মানুষদের আজ বড় দরকার জালাল ভাই। আপনি সচলায়তনের সাথে আছেন ভাবতেই বুকটা ভরে উঠে।
জন্মদিনে আপনাকে তাই অন্তরের অন্তঃস্থল থেকে একটা স্যালুট।
গানটি রচনার ইতিহাস
শুরুতে এটি কবিতা হিসেবে লেখা হয়েছিল। তৎকালীন যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কবিতাটি আব্দুল লতিফকে দিলে তিনি এতে সুরারোপ করেন। পরবর্তীতে, লতিফ আতিকুল ইসলাম প্রথম গানটি গান। ঢাকা কলেজের কিছু ছাত্র কলেজ প্রাঙ্গনে শহীদ মিনার স্থাপনের চেষ্টা করার সময়ও গানটি গেয়েছিল। একারণে তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে আলতাফ মাহমুদ, যিনি সে সময়কার একজন ন...
কথা-১
সকাল সাড়ে আটটার মধ্যেই আমাদের র্যালির দলটি মোটামুটি প্রস্তুত হয়ে গেল ব্যানার আর পুষ্পস্তবক নিয়ে। বিভিন্ন বয়সের জনা ত্রিশেক মিরপুরবাসী ‘মনন পাঠচক্রের পাঠাগার -এর পক্ষ থেকে মিরপুর মুক্ত দিবসে শ্রদ্ধাঞ্জলি দেয়ার জন্য সমবেত হয়েছি। মিরপুর ২ নং সেকশনের মসজিদ মার্কেটের কাছ থেকে আমরা যাত্রা শুরু করলাম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশে। মৃদুকণ্ঠে ‘মুক্তির মন্দির সোপা...
সেসব ছিলো নবীন আলোর দিন, তখন মুখে দীর্ঘ দাগ পড়তো না,চোখে ছায়া পড়তো না বেশীক্ষণের জন্য, মনে জট পড়তো না কিছুতেই। দুনিয়ার আনাচ-কানাচের লুকানো আঁধার তখন অচেনা ছিলো। সেসব দিনে চোখ মেললেই মনে হতো কী আশ্চর্য সব খেলা অপেক্ষা করে আছে ঘরের বাইরেই, জানালা দিয়ে তাকালেই দেখা যাবে, ছুটে শুধু বেরিয়ে পড়তে পারলেই হয়। তখন চলায় কষ্ট কিছু ছিলো না। তখন ভোরগুলো ছিলো ময়ূরকন্ঠী, দিন গুলো রঙীন পাখা ঝাপটি...